MAAN - Medical Aid Access For The Needy

MAAN - Medical Aid Access For The Needy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MAAN - Medical Aid Access For The Needy, Medical and health, Chattogram, Chittagong.

05/08/2026

আলহামদুলিল্লাহ।
বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের দুর্যোগপ্রবণ সমুদ্র উপকূলীয় এলাকায় MAAN (Medical Aid Access for the Needy)-এর উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।

সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় প্রায় ৩০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়েছে।

এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।

ইনশাআল্লাহ, MAAN-এর এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। সমাজের প্রত্যন্ত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা আমাদের এই মানবিক প্রয়াস নিরলসভাবে চালিয়ে যাব।

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন । আমীন।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ MAAN-এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও অসহায় রোগীদের সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায়,...
17/07/2026

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
MAAN-এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও অসহায় রোগীদের সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায়, আমরা বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া এবং পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছেন। শিশু, নারী ও বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
MAAN-এর মেডিক্যাল টিম দুর্গত এলাকায় গিয়ে অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ঔষুধ এবং জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।আমাদের এই কার্যক্রম শুধু বন্যা চলাকালীন নয়, বন্যা-পরবর্তী সময়েও ইনশাআল্লাহ চলমান থাকবে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।

এই মানবিক কার্যক্রম সফল করতে আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

Address

Chattogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAAN - Medical Aid Access For The Needy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby health & beauty businesses