12/10/2026
⚠️ জরুরি সতর্কবার্তা | কুমিল্লা রয়েল হসপিটাল ⚠️
সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লা রয়েল হসপিটালের পক্ষ থেকে Medical Officer নিয়োগের নামে প্রচারিত বিজ্ঞপ্তিটি হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি। কিছু প্রতারক চক্র হাসপাতালের নাম ব্যবহার করে এ ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে।
কুমিল্লা রয়েল হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যেকোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তা হাসপাতালের অফিসিয়াল পেজে জানানো হবে।
তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে, এ ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কেউ প্রতারিত হবেন না। চাকরির প্রলোভনে কাউকে টাকা দেবেন না এবং কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন।
📢 সচেতন থাকুন, প্রতারকদের থেকে সাবধান থাকুন।
পোস্টটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন।
ধন্যবাদ।
কুমিল্লা রয়েল হসপিটাল কর্তৃপক্ষ।