Dr. Abdullah All Mamun Kochi

Dr. Abdullah All Mamun Kochi Abdullah All Mamun Kochi is a Doctor. He is also an adventure freak.

He is interested in discussing and making videos about social issues, burning issues, health issues & all which will help other people to improve their thinking process.

26/09/2026

আজ ২৬ সেপ্টেম্বর। ঠিক চার বছর আগে, ২০২২ সালের এই দিনে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলাম। ✈️

সেদিন হয়তো ভাবিনি, চার বছর কেটে যাবে অথচ একবারও বাসায় ফেরা হবে না। ভাবিনি এতগুলো বছর আপন মানুষগুলোর কাছ থেকে দূরে থাকতে হবে।

এই চার বছরে জীবন আমাকে অনেক কিছু দেখিয়েছে। অনেক কিছু বদলে গেছে, অনেক মানুষ বদলে গেছে, আমিও আগের মতো নেই। কখনো ভালো সময় গেছে, কখনো খুব কঠিন সময়। এমন অনেক রাত গেছে, যখন নিজের অজান্তেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে মনটা ভার হয়ে গেছে।

অনেক কিছুই চেয়েছি, অনেক কিছুই করার চেষ্টা করেছি। সবসময় সফল হইনি। কখনো ভেঙে পড়েছি, আবার নিজেকেই নিজে সামলে নিয়েছি। কাউকে না দেখিয়ে, না বলেই অনেক কিছু সহ্য করে সামনে এগিয়ে চলেছি।

কিন্তু একটা জায়গায় এসে সবসময় মনটা দুর্বল হয়ে যায়—নিজের মানুষগুলোর কথা মনে পড়লে।

চার বছর ধরে কত জন্মদিন, কত উৎসব, কত আনন্দের মুহূর্ত, কত কঠিন সময়—সবকিছু থেকে দূরে থেকেছি। কতবার ইচ্ছে করেছে, সবকিছু ছেড়ে শুধু একবার বাসায় গিয়ে সবার পাশে বসি।

কখন সেই দিন আসবে জানি না। জানি না আর কতটা সময় অপেক্ষা করতে হবে। শুধু জানি, পৃথিবীর যত দূরেই থাকি না কেন, নিজের মানুষগুলোর কাছে ফেরার ইচ্ছেটা কখনো পুরোনো হবে না।

হয়তো একদিন হঠাৎ করেই সেই অপেক্ষার শেষ হবে। দরজা খুলে নিজের মানুষগুলোর সামনে দাঁড়িয়ে থাকব। কেউ হয়তো কিছু বলবে না, আমিও হয়তো কিছু বলতে পারব না—শুধু সবাইকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেব।

আর মনে মনে শুধু একটা কথাই আসবে—
**“চার বছর পর অবশেষে তোমাদের কাছে ফিরলাম… তোমাদের অনেক মিস করেছি।”** ❤️

আল্লাহ, সেই দিনটা যেন খুব বেশি দূরে না রাখেন। 🤲

19/09/2026

ইচ্ছে আর ভাগ্য
কখনো এক রাস্তায় হাঁটে না🥀

13/09/2026

একজন মায়ের হঠাৎ রেগে যাওয়া, চিৎকার করা কিংবা ছোট বিষয়ে অধৈর্য হয়ে পড়াটা কিন্তু "রাগ" নয়। এটি মূলত বছরের পর বছর জমতে থাকা চরম শারীরিক ও মানসিক ক্লান্তির বহিঃপ্রকাশ।

সমাজ খুব সহজেই মায়ের এই মেজাজকে "রাগী" বা "খারাপ মেজাজ" বলে ট্যাগ দেয়। কিন্তু গভীরে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র।

কেবল রান্না বা কাপড় কাচা নয়, বাচ্চার ভ্যাকসিনের তারিখ থেকে শুরু করে সংসারের প্রতিটি খুঁটিনাটি জিনিস সারাক্ষণ মাথায় বয়ে বেড়ানো নিঃশব্দে মস্তিষ্ককে নিঃশেষ করে দেয়। মাসের পর মাস নিরবচ্ছিন্ন ৬-৮ ঘণ্টার ঘুম না হওয়া মানুষের মেজাজ নিয়ন্ত্রণ ও আবেগ সামলানোর ক্ষমতা ধ্বংস করে দেয়।
ঘরের কাজ ও মাতৃত্বের যত্ন কখনো শেষ হয় না, কিন্তু এই কাজের কোনো অফ-ডে বা ছুটির সুযোগ নেই। প্রতিমুহূর্তে "সব একা সামলানোর" চাপ ভেতরে অসন্তোষ তৈরি করে। নিজের শখ, স্বাধীনতা বা ব্যক্তিগত সময়ের সম্পূর্ণ বিলুপ্তি ঘটিয়ে সারাক্ষণ অন্যের প্রয়োজনে নিয়োজিত থাকা মনকে চরম সহনশীলতার শেষ সীমায় নিয়ে যায়।

একজন মা যখন রাগে ফেটে পড়েন, তখন আসলে তিনি সাহায্য চাচ্ছেন। তার চিৎকারটা আসলে কোনো মানুষের ওপর রাগ নয়, বরং একটি ক্লান্ত শরীরের বেঁচে থাকার আকুতি।

মায়েরা রোবট নন। তাদের নিখুঁত হওয়ার দরকার নেই, তাদের দরকার একটু বিশ্রাম, সহানুভূতি এবং কাজের ভাগাভাগি। আপনার চারপাশের কোনো মা রেগে গেলে তাকে শাসন না করে জিজ্ঞেস করুন—
"তুমি কি খুব ক্লান্ত?"🙏
কিন্তু আফসোস আমাদের সমাজে এই কথা জিজ্ঞেস করার মতো মানুষ খুবই কম বেশির ভাগ মানুষই বলবে আমরা ও কষ্ট করে ছেলে মেয়ে বড় করেছি এগুলো এমননে এমনেই বড় হয়ে যায় নাই।

14/08/2026

সামান্য জমিজমা নিয়াই যে কূটনৈতিক খেলা গ্রামের মুরব্বিদের মাথায় চলে, তা অনেক আন্তর্জাতিক কূটনীতিকের মাথাতেও খেলবে না! 😄

আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করবেন। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন—সব মাছ মরে পানিতে ভাসতেছে!

আপনি শখ করে নতুন ফল-ফুলের গাছ লাগাবেন। সকালে উঠে দেখবেন—গাছগুলো গোড়া থেকে ভেঙে পড়ে আছে!

আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে। হঠাৎ দেখবেন, কোনো এক সহজ-সরল মানুষ নিজে সিএনজি ভাড়া করে গিয়ে এমন দুই-চারটা কথা বলে আসছে যে, বিয়েটাই ভেঙে গেছে! 😄

তাই পরনে লুঙ্গি, মুখে আলাভোলা হাসি আর কথাবার্তায় সরলতা দেখে গ্রামের মানুষকে খুব সহজ-সরল ভাববেন না। এরা টং দোকানে বসে চায়ের চুমুকে যা করতে পারে, জাতিসংঘ কিংবা মার্কিন সিনেটেও তা করা সম্ভব না।

গ্রামের সবচেয়ে বোকা মানুষটাও শহরের একজন চালাক মানুষকে এক হাটে তিনবার বিক্রি করে দিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরতে পারে!😂

24/07/2026

সময় মানুষকে পরিবর্তন করে না, মানুষই
মানুষকে পরিবর্তন করে।

23/07/2026

কপাল যেহেতু খারাপ মন খারাপ করে লাভ কি?
কষ্ট যখন নিজের সঙ্গী আফসোস করাটা বোকামি।

16/07/2026

সবচেয়ে বড় বিনিয়োগ নিজের মধ্যে বিনিয়োগ।

আমরা অনেকেই টাকা জমাই, জমি কিনি, সোনা কিনি, শেয়ারে বিনিয়োগ করি। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে মুদ্রার মূল্য কমতে পারে, বাজারে মন্দা আসতে পারে, প্রযুক্তি বদলে যেতে পারে, ব্যবসার ধরণও পাল্টে যেতে পারে।

কিন্তু একটি সম্পদ আছে, যার মূল্য সময়ের সঙ্গে বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটি হলো নিজের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও চরিত্র।

একজন মানুষের প্রকৃত সম্পদ তার ব্যাংক ব্যালেন্স নয়; বরং তার শেখার আগ্রহ, কাজের দক্ষতা, মানুষের সঙ্গে বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা, স্পষ্টভাবে যোগাযোগ করার সামর্থ্য, পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা এবং সময়মতো সঠিক সুযোগ চিনে তা কাজে লাগানোর সক্ষমতা।

আমি নিজের কর্মজীবনে দেখেছি, পদবী একদিন শেষ হয়, চাকরি পরিবর্তন হয়, প্রতিষ্ঠান বদলে যায়। কিন্তু জ্ঞান, অভিজ্ঞতা ও সুনাম কখনও বৃথা যায় না। এগুলোই নতুন সুযোগের দরজা খুলে দেয়।

ব্যক্তিগত জীবনেও আমি চেষ্টা করেছি এই বিশ্বাসকে অনুসরণ করতে। কারণ আমি বিশ্বাস করি, সন্তানের জন্য সবচেয়ে বড় উত্তরাধিকার শুধু অর্থ-সম্পদ নয়; বরং শিক্ষা, মূল্যবোধ, আত্মবিশ্বাস এবং জীবনের অভিজ্ঞতা।

তাই সন্তানদের জন্য শুধু সম্পদ রেখে যাওয়ার চেয়ে তাদের শিক্ষা, দক্ষতা, মূল্যবোধ ও সততার ভিত্তি গড়ে দেওয়া অনেক বড় বিনিয়োগ।

নিজের ওপর বিনিয়োগ করুন। কারণ পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার ভেতরেই রয়েছে।

09/07/2026

শেষ পর্যন্ত তোমার সমস্যাটা তোমাকে সমাধান করতে হবে।বাকিরা সর্বোচ্চ 5 মিনিট পরামর্শ দেবে, দুটো কথা বলবে, তারপর সবাই নিজের জীবনে ফিরে যাবে। কষ্টটা তোমারই,বোঝাটাও তোমাকেই বইতে হবে।

মানুষ সহানুভূতি দেখায়, কিন্তু দায়িত্ব নেয় না। তারা শুনবে,মাথা নেড়ে যাবে,তারপর ভুলে যাবে। কিন্তু রাতের ঘুমহীনতা,দুশ্চিন্তা,সিদ্ধান্তের ভার— সবই তোমার একার,মনে রেখো সহানুভূতি সাময়িক, দায়িত্ব স্থায়ী।তাই নিজের উপর ভরসা রাখতে শেখো।কারণ তোমার জীবনের সবচেয়ে স্থায়ী সাপোর্ট সিস্টেম তুমি নিজেই।

03/07/2026

৩৬% শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে না। মানে দেশের তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী পরীক্ষা দেয় নাই। এটা নিয়ে প্রথম আলো, শিক্ষা মন্ত্রণালয়, সিভিল সোসাইটির দারুণ মাথা ব্যাথা।

অথচ আমি অবাক হচ্ছি কেন দেশের ৬৪% শিক্ষার্থী এই পরীক্ষাটা দিতে গেছে! এই পরীক্ষা দিয়ে কী হয়? কোন উদ্দেশ্যে কেউ এইচএসসি পরীক্ষাটা দিবে?

বাঙলাদেশের যে কোন টিপিকাল গ্রামে আপনি যান। দেখবেন স্কুলগুলো খালি। বড় বড় সরকারি বিদ্যালয়ের বিল্ডিং খালি পড়ে আছে। ক্লাসরুম ৩০% ভরে না। বাকি ৭০% এর অর্ধেক পড়ে হিফজ আর বাকি অর্ধেক কিছু করে না, বাবার সাথে কৃষিতে হেল্প করার অভিনয় করে মূলত জুয়া খেলে, ঘুমায়া থাকে, খালের উপর ব্রিজে বসে ফ্রি ফায়ার খেলে, সিগারেট গাঞ্জা আর গুটি খায়। টিকটক করে।

নাক উঁচু যে ৩০% পোলাপানের কথা প্রথমে বললাম তারা এসএসসি পাশ করে চাকরি পায় না। এইচএসসি করেও পায় না। তখন আইদার লেবার ভিসায় মধ্যপ্রাচ্যে যাওয়ার ট্রাই করে, লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার ট্রাই করে। আর তার চেয়ে বড় লুজার হইলে একটা ডিগ্রি কলেজ কি হবিগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মত কোন একটা প্রতিষ্ঠানে ফার্সি সাহিত্যে ভর্তি হয়।

৪ বছরের কোর্স ৬ বছরে শেষ করে চাকরি পায় না। ফারসিতে মাস্টার্স করে। তারপর চাকরি পায় না। শেষে বিদেশ যায়, একটা মুদি দোকানে বসে, বিয়া করে চড়া যৌতুকের টাকায় বাইক কিনে পাঠাও চালায় আর নাহয় ইজি বাইক চালায়। এটাই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাঙলাদেশ।

নব্বই দশকে বাঙলাদেশের গ্রামের কৃষকটা এনজিও, সরকার আর বিটিভির ছায়াছবির ফাঁদে পা দিয়ে ভেবেছে: তার ছেলে মাঠে কাজ করবে না। মাঠে কাজ করা খ্রাপ।
সে কলেজ পাশ করে দৌড়ে এসে বাড়ি মাথায় তুলে নদীয়া শান্তিনিকেতনের টোনে বলবে, "মা মা মা, আমি পাশ করেছি"। তারপর কোট-টাই পরে সে চাকরি করে বাবা মাকে গাড়ি কিনে দিয়ে পরিবারের সকল দুঃখ দূর করবে।

বাঙলাদেশের মানুষ আশি-নব্বই এর দশক থেকে এই লোভে পড়ে, মধ্যবিত্ত হবার স্বপ্নে বিভোর হয়ে স্কুল কলেজ গাইড কোচিং ব্যাচ টেস্ট পেপার টিউশনি গ্রুপ কোর্স প্রি টেস্ট মডেল টেস্ট শিট নোটে এতো খরচ করেছে যে শিক্ষা-শিল্প খাত এখন ঢাকা জেলার সবচেয়ে বড় বাণিজ্যিক খাত।

শিশুর ৫ বছর থেকে শুরু করে ২৭ বছর পর্যন্ত ২০ লাখ টাকা শিক্ষায় খরচ করে ৯০ দশকের বাবা মায়েদের প্রাপ্তি হলো একটা অশ্বডিম্ব।

হাজার হাজার গ্রামে কোন ছেলে পেলে চাকরি পায় নাই। হাজার হাজার গ্রামে মাত্র ১ জন কি ২ জন চাকরি পেয়েছে। বাকিরা হিংসা করেছে। ভেবেছে এটা ওর কপালের দোষ অথবা সে ভালো করে পড়ে নাই বলে আজকে এই দশা। ভালো করে পড়াশুনাটা করলে আজকে সেও অমুক ব্যাংকে চাকরি করতে পারতো। অতএব, আবার জুয়ায় টাকা লাগা। এবার নিজের ছেলের পিছনে আবার ২০ লাখ খরচ কর। কিন্তু স্কুল কোচিং ব্যাচ ভারী ব্যাগ দিয়ে সন্তানের শৈশবের সর্বনাশ করার পরেও রেসাল্ট সেইম। ছেলেও লুজ়ার হইছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েও ছেলের চাকরি হয় না।

বাই ২০১০ সাল - দুই জেনারেশনের লাইফ নষ্ট করার পর গ্রামগুলো শিখেছে যে পড়াশুনা করে কোন বালটাও হয় না। এই পড়ালেখা জিনিসটা স্ক্যাম।

তার উপর ১৯৯০ থেলে ২০২০ পর্যন্ত ধাপে ধাপে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে। এই ধ্বংসের জন্য দায়ী মূলত কোচিং আর টিউটর। তারা শিক্ষার্থীদের বুঝিয়েছে মেইন বই সব পড়ার দরকার নেই। শর্টকাট আছে। এই নাও শিট, এই নাও মডেল কোয়েশ্চেন। শিটেরও শিট। সেই শিটের মেইড ইজি। মেইড ইজিরও সামারি। সামারির চ্যাট জিপিটি।

এভাবে শর্টকাট করতে গিয়ে পড়াশুনায় এখন আর কোন "ম্যাটার" নাই। আছে কেবল টিপস অ্যান্ড ট্রিকস। ট্রিক করতে করতে, পাশ করিয়ে দিতে দিতে রিডিং পড়তে না পারা পোলাপান সিক্সে উঠে যাচ্ছে। এক বাক্য শুদ্ধ ইংরেজিতে কথা বলতে ব্যর্থ পোলাপান বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। এর সাথে যুক্ত হয় প্রশ্ন ফাঁস আর সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। বাঙলাদেশের ৮০-৯০% শিক্ষক-শিক্ষার্থী বুঝতেই পারে না সৃজনশীল জিনিসটা কী? আমের সাথে জামের সাদৃশ্য আর বৈসাদৃশ্য মূল্যায়ন করতে করতে পুরো জিনিসটা "খাতা ভরানো"তে পরিণত হয়ে যায়। ২০১৫ এর পর থেকে প্রশ্ন ফাঁস এমনভাবে বেড়ে যায় যে শিক্ষার্থীদের কাছে পড়াশুনা করার কোন ইন্সেনটিভ নাই।

এই সব মিলিয়ে এশিয়া মহাদেশের সবচেয়ে ফেইল্ড এজুকেশন সেক্টরটা বাঙলাদেশে। দুই প্রজন্ম ধরে জলে টাকা ঢালার পর গ্রাম ও মফস্বলে লোকে টের পেয়েছে - ২০ লাখ ট্যাকা দিয়া স্কুল কলেজ পড়ে লাইফের ২৫ বছর নষ্ট করার চেয়ে ফুড কার্ট দেওয়া বেটার, একটা ব্যাটারি রিক্সা কেনা বেটার, শিশু বয়সে বিয়ে বসে আরেক ব্যাডার ঘাড়ে চড়ে খাওয়া বেটার, ভূমধ্যসাগর কি থাই উপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া-ইতালি গেম দেওয়া বেটার।

বাঙলাদেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের একটিতে টপ চয়েজ একটা ডিপার্টমেন্ট থেকে পাশ করে বের হয়ে আজ ২ বছর পর আমার সহপাঠীদের মধ্যে ৫%ও একটা স্ট্যাবল চাকরি পায় নাই। রাষ্ট্র, বিশ্ববিদ্যালয়, বাজার-অর্থনীতি আর শিক্ষা ব্যবস্থা তাদের সাথে প্রতারণা করে তাদেরকে নিয়মিত আত্ম5ত্যা নিয়ে ভাবতে বাধ্য করছে, পরিবারের কাছে অপদস্থ করছে।
খটখটিয়া ডিগ্রি কলেজ থেকে পাশ করা একজন ফিলোসফি গ্রাজুয়েটের কথা আপনি চিন্তা করেন। সে তো সামনে শুধু অন্ধকার দেখে।

আপনারা অবাক হইতাছেন কেন ৩৬% পোলাপান পরীক্ষা দেয় নাই!? এই প্রশ্নই ভুল। প্রশ্ন করেন - কেন ৬৪% পোলাপান এই আজাইরা পরীক্ষা দিতে গেছে।
(সংগৃহীত )

02/07/2026

আপনার বাচ্চার জন্য আপনি যদি সত্যি ই কিছু করতে চান, তাহলে সবথেকে ভালো হলো, আপনার পার্টনারের সাথে সুন্দর সম্পর্ক রাখা আর বাচ্চাকে দেয়া নিরবিচ্ছিন্ন সময়।
এই দুইটা জিনিস সবথেকে বেশি দরকার, ব্যালান্স বাচ্চা তৈরী করতে।

বাচ্চার ভালো স্কুল, দামি খেলনা, দামি জামা চায় না। বাচ্চারা শুধু দেখতে চায়, মা বাবা একসাথে happy আছে আর বাবা মার কাছে তাঁদের জন্য অনেক সময় আছে, তাঁদের গল্প শুনার অনেক সময় আছে।

আমি মনে করি বাচ্চাকে অসুখী ডাক্তার বানানোর চেয়ে, সুখী uber ড্রাইভার /পিজ্জা মেকার বানানো বেটার ।
It is just a metaphoric example.

যেটা ই করেন, মোটকথা একটা happy ফ্যামিলি দরকার বাচ্চার জন্য,একটা কানেকশন দরকার।যখন বাচ্চা safe feel করে, যখন বাচ্চার পুরো নারভাস সিস্টেম এ সেফটি আসে,বাচ্চা তখন বেটার accelerate করতে পারে।

তখন হাই এচিভমেন্ট এর জোয়ারে একটা সময় পরে overwhelme হয়ে বাবা মা কে ভুলে না আবার নিজেরা ও নিজেদের পারপাস এর থেকে আলাদা হয়ে অসুখী জীবন যাপন করে না।

প্রেসার দিয়ে বাচ্চাকে হাই এচিভমেন্ট ঠিক ই করানো যায় কিন্তু মানুষ বানানো যায় না।

মানুষ বানাতে লাগে, functioning parents and discipline.

Thats all you need.

তখন বাচ্চার এচিভমেন্ট একটু কম হলে ও, at least মানবিক গুণাবলী সম্পন্ন একজন সুখী পরিপূর্ণ মানুষ হিসাবে আপনার বাচ্চা বেড়ে উঠে।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abdullah All Mamun Kochi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share