Sajal's Diet Falsafa

Call Website Contact the business

Sajal's Diet Falsafa খাবারকে ভয় পেয়ে নয়, সুস্থ থাকুন খাবারকে ভালোবেসে!! Many diseases that can be reversed through diet can never be cured through medicine.

If you feel exhausted to treat your Chronic diseases like diabetes, heart disease, stroke, osteoporosis, fatty liver, obesity, ovarian cysts or reproductive complications,
A proper diet with a proper lifestyle may become the best thing ever happened to you. Food is the medicine of future.

অনেকে ভাবেন না খেয়ে থাকা মানেই মনে হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং।আসলে, ইন্টারমিটেন্ট ফাস্টিং আর স্টারভেশন এক জিনিস না। ইন্টার...
27/09/2026

অনেকে ভাবেন না খেয়ে থাকা মানেই মনে হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং।

আসলে, ইন্টারমিটেন্ট ফাস্টিং আর স্টারভেশন এক জিনিস না। ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে সুনির্দিষ্ট সময় খেয়ে বাকি সময় খাবার থেকে দূরে থাকা, আর স্টারভেশন হচ্ছে খাবার থেকে সম্পুর্ন দূরে থাকা।

আবার অনেকে আছেন মনে করেন, ফাস্টিং করলে মনে হয় শরীর স্টারভেশন মুডে চলে যাবে, ফলে শরীরের মাসল ভেঙ্গে গিয়ে শরীর দুর্বল হয়ে যাবে।

আসলে ব্যাপারটা তখনই ঘটে যখন আপনি ফাস্টিং করার সময় লো ক্যালরি-হাই কার্ব ডায়েটে থাকেন। এর ফলে আপনার শরীর ধরে নেয় আপনি সম্ভবত বেচে থাকার জন্য যথেষ্ট খাবার পাচ্ছেন না। আবার, কার্ব বেশি খাওয়ার কারনে ইনসুলিন লেভেলও হাই থাকে। একারনে শরীর ফ্যাট বার্ন করতে চায় না, বরঞ্চ প্রোটিন ভেঙ্গে দেহের জন্য প্রয়োজনীয় নতুন গ্লুকোজ তৈরি করতে থাকে।

এভাবেই, লো ক্যালরি ডায়েট করে আপনি মাসল মাস হারান কিন্তু ফ্যাট লস করেন না এবং আপনার হাইপারইনসুলিনেমিয়া আরো বাড়ে, যদি না আপনি এক্সট্রিম লো ক্যালরি ডায়েটে চলে যান।

তাই, ওজন কমাতে লো ক্যালরি ডায়েট স্বল্পমেয়াদে কার্যকর হলেও দীর্ঘমেয়াদে ফ্যাট কমানোর ক্ষেত্রে প্রমানিতভাবে অকার্যকর।

আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা মনে করেন খাবার কম খেলেই ওজন কমে যাবে। বাস্তবে বিষয়টা এত সরল না। বিশ্বব্যাপী ওয়েট লসের ওপরে বছরে বিভিন্ন ভাষায় কয়েকশোর বেশি বই এবং ৭ হাজারের বেশি রিসার্চ পেপার পাবলিশ হচ্ছে, কিন্তু বাড়তি ওজন বিশ্বব্যাপী একটা সমস্যা হিসেবে রয়েই যাচ্ছে।

আমরা ওয়েট লসের চেয়ে ফ্যাট লস এবং স্পেসিফিক্যালি গুড ফ্যাটের চেয়ে ব্যাড ফ্যাট লস নিয়ে বেশি কাজ করি।
ওয়েট লস যদি আপনাকে সঠিক বডি শেইপে সেট না করে তবে সেই ওয়েট লস সঠিক ওয়েট লস নয়।

শুরুতে হয়তো আতিকের চাওয়াটা ছিল সাধারণ — ওজনের কাঁটাটা একটু একটু করে নিচের দিকে নামানো। কিন্তু দুই মাস পর সেই কাঁটায় ৯...
27/09/2026

শুরুতে হয়তো আতিকের চাওয়াটা ছিল সাধারণ — ওজনের কাঁটাটা একটু একটু করে নিচের দিকে নামানো। কিন্তু দুই মাস পর সেই কাঁটায় ৯ কেজির পরিবর্তন দেখতে পাওয়া, এটা নিঃসন্দেহে একটা বড় অর্জন।

৭২ কেজি থেকে শুরু করে আতিক এখন দাঁড়িয়ে আছেন ৬৩ কেজিতে। আলহামদুলিল্লাহ। শুধু সংখ্যাই বদলায়নি, শরীরেও একটা হালকা ভাব চলে এসেছে, যা আগে ছিল না। কাজকর্মে এখন আগের চেয়ে অনেক বেশি ফুরফুরে লাগে।

তবে এই যাত্রায় সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে আতিকের ভাবনার জায়গা থেকে। খাবারের ব্যাপারে এখন তার একটা নিজস্ব নিয়ন্ত্রণ তৈরি হয়েছে, দৈনন্দিন রুটিনকে গুরুত্ব দিতে শিখেছেন এবং সুস্থ অভ্যাসগুলো ধরে রাখার চেষ্টা করছেন প্রতিদিন। এই সচেতনতাগুলোই তার কাছে এই পুরো সময়টাকে একটা ইতিবাচক অভিজ্ঞতায় পরিণত করেছে।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তিনি বুঝতে পেরেছেন, সেটা হলো — এই ওজন কমানোকে তিনি কোনো এক লাফে পাওয়া সাফল্য হিসেবে দেখছেন না। বরং সামনে তার লক্ষ্য এই কমে আসা ওজনটাকে ঠিকভাবে ধরে রাখা। কারণ ওজন কমানো যতটা কঠিন কাজ, কমিয়ে আনা ওজনটা টিকিয়ে রাখার অভ্যাস গড়ে তোলা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, বরং অনেক ক্ষেত্রে আরও কঠিন।

আতিকের গল্প এখানেই থেমে নেই। এই অর্জনকে ভিত্তি ধরে সামনে আরও সুস্থ ও সুষম একটা জীবনযাত্রার দিকে এগিয়ে যাওয়াই এখন তার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, এই ধৈর্য আর ধারাবাহিকতাই তাকে সামনের দিনগুলোতে আরও ভালো ফলাফলের দিকে নিয়ে যাবে।

বিঃ দ্রঃ ডায়েট ফালসাফা ওয়েট লস ক্যাম্পেইনের নতুন ব্যাচের রেজিস্ট্রেশন চলছে এখন। জয়েন করতে চাইলে লিংক এবং বিস্তারিত পাবেন কমেন্ট বক্সে।

ধরা যাক আপনি ডায়বেটিক প্যাশেন্ট এবং সকালে আপনার হাটতে যাওয়ার কথা। ঘুম থেকে উঠে সুগার মেপে দেখলেন আপনার সুগার লেভেল ৪.০ এ...
26/09/2026

ধরা যাক আপনি ডায়বেটিক প্যাশেন্ট এবং সকালে আপনার হাটতে যাওয়ার কথা। ঘুম থেকে উঠে সুগার মেপে দেখলেন আপনার সুগার লেভেল ৪.০ এর নিচে। ওদিকে না হাটলে আবার সুগার বেড়ে যায়।

এমতাবস্থায় কি করবেন তা নিয়ে নিশ্চয়ই আপনি দ্বিধাদ্বন্দে ভুগে থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই আপনাকে সাজেশান দেয়া হবে, কিছুটা, আনুমানিক ৩-৬ চা চামচ চিনি খেয়ে নেয়ার।

কিন্তু চিনির ফুয়েল খুব জলদি হজম হয়ে যেতে পারে। ফলে একটু পর আবার নেমে যেতে পারে সুগার লেভেল।

এই অবস্থায় করনীয় কি??

আমি বলছি।

সুগার ৩.০ এর ওপরে থাকলে প্রথমে ৩-৪ টা মাঝারি আকারের খেজুর খেয়ে নেবেন। এরপর এক কাপ কড়া ব্ল্যাক কফি(যদি হাইপারটেনশান না থাকে)। ২০ মিনিট অপেক্ষা করে ফের সুগার মাপবেন। আশা করছি, সুগার নরমাল হয়ে যাবে।

যদি আপনি লো কার্ব ডায়েটে থাকেন, তাহলে এই কাজ করতে যাওয়ার প্রয়োজন নেই।
এক্ষেত্রে, ১০০ এমএল পরিমান বোন ব্রথ/নেহারি অথবা এক কাপ কফিতে ২ চা চামচ(এর বেশি না অবশ্যই) ঘি/বাটার মিশিয়ে তার সাথে ১/৪ চা চামচ দারুচিনি যোগ করুন।

বের হওয়ার সময় সাথে সল্টেড ওয়াটার/এলকালাইন ওয়াটার এবং খেজুর/বাদাম নিয়ে যাওয়াটা আপনাকে হাটতে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হয়ে মাথা ঘুরে পড়ে যাওয়া থেকে বাচাবে ইনশা আল্লাহ।

উসামার গল্পটা শুরু করি একটু পেছন থেকে।শুরুতে তার ওজন ছিল ৮৫ কেজি। আলহামদুলিল্লাহ, আজ সেই ওজন নেমে এসেছে ৭৩-৭৪ কেজিতে — ম...
26/09/2026

উসামার গল্পটা শুরু করি একটু পেছন থেকে।

শুরুতে তার ওজন ছিল ৮৫ কেজি। আলহামদুলিল্লাহ, আজ সেই ওজন নেমে এসেছে ৭৩-৭৪ কেজিতে — মানে মোট প্রায় ১১-১২ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। সংখ্যাটা শুনতে সহজ মনে হলেও, এতটা পথ পাড়ি দেওয়া মোটেও সহজ ছিল না।

ওজন কমার পর সবচেয়ে বড় যে পরিবর্তনটা উসামা নিজে টের পেয়েছেন, সেটা হলো শরীরের হালকা ভাব। আগে যেই কাজগুলো করতে গেলে শরীরে একটা ভার অনুভব হতো, এখন সেগুলো অনেক সহজ আর আরামদায়ক লাগে। আর একটা বিশেষ কষ্ট থেকেও তিনি মুক্তি পেয়েছেন — শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকার কারণে আগে পায়ের তালুতে যে যন্ত্রণা হতো, সেটা এখন অনেকটাই কমে এসেছে। ফলে হাঁটাচলা কিংবা দিনের স্বাভাবিক কাজকর্ম করতে গিয়ে এখন আর আগের মতো কষ্ট হয় না।

এই ফলাফলে উসামা নিজেও বেশ সন্তুষ্ট। তবে তার লক্ষ্য এখানেই থেমে নেই। এখন তিনি চান এই কমে আসা ওজনটা ধরে রাখতে এবং একটা সুস্থ জীবনযাত্রাকে অভ্যাসে পরিণত করতে — যাতে এই পরিবর্তন সাময়িক না হয়ে টেকসই হয়।

এই পুরো যাত্রায় সাজল'স ডায়েট ফালসাফার দিকনির্দেশনা আর সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন উসামা। আর সামনের দিনগুলোতেও এই সুস্থ জীবনযাত্রা ধরে রাখার দৃঢ় ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

বিঃ দ্রঃ ডায়েট ফালসাফা ওয়েট লস ক্যাম্পেইনের নতুন ব্যাচের রেজিস্ট্রেশন চলছে এখন। জয়েন করতে চাইলে লিংক এবং বিস্তারিত পাবেন কমেন্ট বক্সে।

যারা আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগে তারা সাপ্লিমেন্ট হিসেবে আয়রন নেয়া শুরু করলেও প্রায়ই দেখা যায় তাদের অবস্থার উন্নতি হয় না অথ...
25/09/2026

যারা আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগে তারা সাপ্লিমেন্ট হিসেবে আয়রন নেয়া শুরু করলেও প্রায়ই দেখা যায় তাদের অবস্থার উন্নতি হয় না অথবা সাপ্লিমেন্ট নেয়া বন্ধ করে দিলে পূর্বের অবস্থায় ফিরে যায়।
তাই, আমাদের আয়রন স্বল্পতার অন্যান্য কারনগুলো সঠিকভাবে খুঁজে বের করতে হবে।

আয়রন ডেফিসিয়েন্সির একটি উপেক্ষিত কারন হতে পারে বায়োএভেইলেবল কপার এর ঘাটতি,যার দরুন আপনি কপারের অভাবে ভুগতে পারেন। বিশেষ করে যাদের ডায়েটে গরু-ছাগল-ভেড়ার অঙ্গ প্রত্যঙ্গ/কলিজা থাকে না, তাদের ক্ষেত্রে এটা বেশি ঘটার সম্ভাবনা থাকে।

আয়রন ডেফিসিয়েন্সির আরেকটি কারন হচ্ছে টিস্যুতে অতিরিক্ত এস্ট্রোজেনের উপস্থিতি যা রক্তে মুক্তাবস্থায় চলাচল করতে পারে না।
অতিরিক্ত ওজনের মানুষ, প্রাপ্তবয়স্ক যাদের ব্রণের সমস্যা আছে, যেসকল নারীদের পিসিওএস আছে তারা এই সমস্যার প্রধান ভুক্তভোগী।

মলিবডেনাম নামের একটা সেমি হেভি মেটাল কপারকে ধ্বংস করতে পারে। কালো রঙয়ের ভেড়া কে অতিরিক্ত মলিবডেনাম সমৃদ্ধ খাবার খাওয়ালে ভেড়ার পশম সাদাটে হয়ে যায় (কপারের অভাবে বয়সের আগে চুল পেকে যায়)

দেহে ভিটামিন বি২ এর ঘাটতি আয়রনের ঘাটতি হিসেবে প্রকাশ পেতে পারে। ভারী ধাতুগুলো (ক্যাডমিয়াম, মার্কারি এবং এই দলভুক্ত) সাধারনত আয়রন শোষণে বাধা দেয়।

একই সময়ে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংকের সাথে আয়রন খেলে প্রায়ই পেটে আয়রনের শোষন ঠিকভাবে হয় না।

ভিটামিন সি'র অভাব, ফোলেট ও ভিটামিন বি-১২ এর অভাবেও দেখা যায় অনেকদিন আয়রন সাপ্লিমেন্ট নিয়েও কাজের কাজ কিছু হয় না।

আয়রনের স্বল্পতা ঠিক করা ততটা সহজ এবং সোজা নয় যে আয়রন সাপ্লিমেন্ট নিলে সব ঠিক হয়ে যায়। অতিরিক্ত আয়রন আপনার অন্ত্র/গাট কে ধ্বংস করতে পারে, SIBO( Small intestinal bacterial overgrowth) ঘটাতে পারে,ডিএনএ এর ক্ষতি হতে পারে।

আয়রনের অভাব দূর করতে হলে তাই-
১)এক সপ্তাহ আগে থেকে প্রোবায়োটিক নিতে শুরু করুন
২)প্রতি ৬ ঘন্টায় একবার ৫০০ মিলিগ্রাম ভিটামিন সি নিন
৩)সপ্তাহে অন্তত একদিন কলিজা খেতে চেষ্টা করুন
৪)সপ্তাহে অন্তত দুইদিন ছোট মাছ খেতে চেষ্টা করুন
৫)নিয়মিত হাত-পায়ের ব্যায়াম করতে চেষ্টা করুন

সঠিকভাবে আয়রন নিলে ৬-৮ সপ্তাহেই কেটে যাবে আয়রন ডেফিসিয়েন্সি, ইনশা আল্লাহ।

তাহসিনের গল্পটা শুরু করা যাক শুরু থেকেই।প্রথম মাসের ফলাফল দেখে সত্যিই মন ভরে যাওয়ার মতো ছিল। ৮৮ কেজি থেকে নেমে এসেছিলেন...
25/09/2026

তাহসিনের গল্পটা শুরু করা যাক শুরু থেকেই।

প্রথম মাসের ফলাফল দেখে সত্যিই মন ভরে যাওয়ার মতো ছিল। ৮৮ কেজি থেকে নেমে এসেছিলেন ৮০ কেজিতে, মানে মাত্র এক মাসেই ঝরে গিয়েছিল প্রায় আট কেজি ওজন। আলহামদুলিল্লাহ, এমন শুরু পেলে যে কারো ভেতরে বাড়তি একটা উৎসাহ কাজ করে।

কিন্তু দ্বিতীয় মাসে এসে গল্পটা একটু বাঁক নেয়। দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকার নিয়ম শুরু করার পর ওজন কমা তো দূরে থাক, উল্টো প্রায় এক কেজি বেড়ে যায়। এমন কিছু দেখলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, নিজের ওপর একটু সন্দেহও জাগতে পারে। তবে তাহসিন এখানে ভেঙে পড়েননি। কারণ তিনি বুঝেছিলেন, শরীর কোনো হিসাবের মেশিন নয় যে প্রতিদিন সমান হারে ওজন কমিয়ে যাবে।

আসলে এভাবেই শরীর কাজ করে। কোনো সময় দ্রুত পরিবর্তন চোখে পড়ে, আবার কোনো সময় দিনের পর দিন কাঁটা একই জায়গায় আটকে থাকে, এমনকি সামান্য উপরের দিকেও উঠে যেতে পারে। এই ওঠানামা রোগ নয়, বরং শরীরের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। তাই একটা সপ্তাহ বা একটা মাসের হিসাব দিয়ে পুরো যাত্রাকে বিচার করলে চলবে না। আসল হিসাব হওয়া উচিত মাস কয়েক পরপর, লম্বা সময়ের ব্যবধানে।

শুধু ওজনের কাঁটাই নয়, তাহসিনের শরীরে আরও কিছু পরিবর্তন এসেছে যা সংখ্যায় মাপা যায় না। ত্বকে একটা প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। আর সবচেয়ে খুশির খবর, গত মাসে তার মাসিক চক্র নিয়মিত হয়ে গেছে। এটা শুধু একটা ছোট পরিবর্তন নয়, বরং শরীরের ভেতরের হরমোন ব্যবস্থা আবার সঠিকভাবে কাজ শুরু করার একটা পরিষ্কার ইঙ্গিত।

এই সাময়িক থমকে যাওয়া তাহসিনকে দমিয়ে রাখতে পারেনি। তিনি বিশ্বাস করেন, ধৈর্য ধরে চালিয়ে গেলে কাঙ্ক্ষিত ফলটা একদিন আসবেই। তাই নতুন ব্যাচেও নিজের এই যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ওজন কমানোর পথ কখনো সোজা রেখার মতো হয় না, মাঝে মাঝে বাঁক আসবেই। কিন্তু সেই বাঁক পেরিয়ে যিনি লেগে থাকেন, শেষ পর্যন্ত ফলাফলটাও তারই হয়।

বিঃ দ্রঃ ডায়েট ফালসাফা ওয়েট লস ক্যাম্পেইনের নতুন ব্যাচের রেজিস্ট্রেশন চলছে এখন। জয়েন করতে চাইলে লিংক এবং বিস্তারিত পাবেন কমেন্ট বক্সে।

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মাধ্যমে এখন অনেক ডায়বেটিক প্যাশেন্টই বাসাতে নিজের ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রনে নিয়ে আসছেন। ওষুধ নিয়...
24/09/2026

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মাধ্যমে এখন অনেক ডায়বেটিক প্যাশেন্টই বাসাতে নিজের ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রনে নিয়ে আসছেন। ওষুধ নিয়েও আগে যাদের সুগার কন্ট্রোলে থাকতো না তাদের অনেকেই সঠিক উপায়ে ইন্টারমিটেন্ট ফাস্টিং করে গ্লুকোজকে এমন জায়গায় নিয়ে আসছেন যে ডাক্তারও অনুমতি দিচ্ছেন ওষুধ ছেড়ে দেয়ার।

এই পোস্টে আমরা জানবো
ডায়বেটিক প্যাশেন্টদের ইন্টারমিটেন্ট ফাস্টিং বেইসিক্স।

ডায়বেটিকরা ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করবেন ১৪ঃ১০ থেকে।

মানে দশ ঘন্টা খাবেন, চোদ্দ ঘন্টা খাবেন না। আনুমানিক সকাল ১০টা থেকে রাত ৮টা হতে পারে এই ১০ ঘন্টা।
শুরুতে মাঝে মাঝে সকালে সুগার লো থাকতে পারে, সেক্ষেত্রে পেইজে ব্লাড সুগার কমে গেলে কি করতে হবে তা নিয়ে যে পোস্টটা আছে, সেটা পড়ে নিয়ে এরপর ফাস্টিং শুরু করাই ভাল।

এরপর, সপ্তাহ দুয়েকের মধ্যে ১৬ঃ৮ এ চলে যাবেন। এই সময় দেখবেন আপনার ব্লাড গ্লুকোজ হুটহাট ড্রপ করা কমতে শুরু করেছে।
১৬ঃ৮ মানে আট ঘন্টা খাওয়া, ষোল ঘন্টা ফাস্ট করা।

চার সপ্তাহ পরে চলে যাবেন ১৮ঃ৬ এ। দিনে ৬ ঘন্টা খাবেন, ১৮ ঘন্টা খাবেন না।
এই স্টেজে এসে আপনি দেখবেন ব্লাড প্রেসার-গ্লুকোজ মোস্ট অফ দ্যা টাইম একই রকম থাকছে। এবার আপনার লিভার ডিটক্সিফিকেশান শুরু হবে, অটোফ্যাজি শুরু হবে।

৩ মাস সপ্তাহে ৩ দিন করে ১৮ঃ৬ করলে দেখবেন আপনার রুচি এবং ক্ষুধার ওপর নিজের শক্তিশালী নিয়ন্ত্রন চলে এসেছে।

বিঃ দ্রঃ হাই ডোজ ইনসুলিন বা শর্ট এক্টিং ইনসুলিন যারা নেন এবং যাদের কিডনিতে সমস্যা আছে, যাদের মাসল মাস একেবারেই কম (সার্কোপিনিক লেভেলের), তারা প্রফেশনাল কারো পরামর্শ ছাড়া ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন না।
যারা ব্লাড প্রেসার কন্ট্রোলের মেডিকেশান নেন, তাদের উচিত হবে দিনে অন্তত ২ বার নিজের বিপি ট্র‍্যাক করা, ব্লাড প্রেসার ১১০/৭০ এর নিচে নেমে গেলে সামান্য (হাফ চিমটি) পিংক সল্ট নিতে হবে এবং নিউট্রিশনিস্টের সাথে কথা বলে ডায়েট মোডিফাই করতে হবে। ডায়েট থেকে যদি আপনার ব্লাড প্রেসার-গ্লুকোজ দুটোই কন্ট্রোলে চলে আসে, ডাক্তার আপনার মেডিকেশান অফও করে দিতে পারেন।

ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে একটা ফ্রি মিরাকল। নিজের শরীরের ভেতর লুকিয়ে থাকা শক্তিকে কাজে লাগিয়ে রোগকে পরাজিত করার এক সুপ্রাচীন পদ্ধতি।

জুনায়েদ হোসেনের গল্পটা একটু আলাদা — কারণ এখানে শুধু ওজনের সংখ্যা কমেনি, শরীরের ভেতরের অবস্থাটাই বদলে গেছে।ক্যাম্পেইনে য...
24/09/2026

জুনায়েদ হোসেনের গল্পটা একটু আলাদা — কারণ এখানে শুধু ওজনের সংখ্যা কমেনি, শরীরের ভেতরের অবস্থাটাই বদলে গেছে।

ক্যাম্পেইনে যোগ দেওয়ার সময় তার ওজন ছিল ৮৪.৫ কেজি। লক্ষ্যটা শুধু ওজন কমানো ছিল না, তিনি চেয়েছিলেন তার শরীরের ভেতরের স্বাস্থ্য সূচকগুলোও ভালো জায়গায় নিয়ে আসতে। আর সেই লক্ষ্যে তিনি পুরোপুরি সফল বলা যায়। মাত্র দেড় মাসে ৮৪.৫ কেজি থেকে নেমে এসেছেন ৭৬ কেজিতে — অর্থাৎ সাড়ে আট কেজি ওজন কমেছে এই অল্প সময়েই।

তবে আসল চমক লুকিয়ে আছে তার রক্ত পরীক্ষার রিপোর্টে। শরীরে চর্বির মাত্রা বোঝার যে ট্রাইগ্লিসারাইড মাপা হয়, সেটা ২২০ থেকে নেমে এসেছে মাত্র ৭৫-এ। খারাপ কোলেস্টেরল হিসেবে পরিচিত এলডিএল কমেছে ৭৬ থেকে ৫১-তে। আর রক্তে শর্করার মাত্রাও ১০৮ থেকে নেমে ৯৮-এ চলে এসেছে। এই তিনটা সংখ্যা একসাথে দেখলেই বোঝা যায়, শরীরের ভেতরে কতটা গুছিয়ে পরিবর্তন এসেছে।

জুনায়েদের কাছে সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা, সেটা হলো তাকে একই খাবারের তালিকায় আটকে থাকতে হয়নি। শরীরের অবস্থার কারণে অনেক খাবার এড়িয়ে চলতে হলেও, প্রয়োজন অনুযায়ী দুই থেকে তিনবার তার খাদ্যতালিকায় পরিবর্তন এনে দেওয়া হয়েছে, যাতে খাপ খাইয়ে নেওয়া তার জন্য সহজ হয়।

তিনি নিজেই বলেছেন, ডায়েট ফালসাফা টিম পুরো সময়টাতে যথেষ্ট সহায়ক ও পাশে থাকার মতো ছিল। আর ডায়েট প্ল্যান সবসময় নিখুঁতভাবে মেনে চলতে না পারার পরও মাত্র দুই মাসে যা অর্জন করতে পেরেছেন, সেটা তার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

আপনিও যদি নিজের স্বাস্থ্যটাকে নতুন করে গুছিয়ে নিতে চান, শুরুটা আজ থেকেই হোক। ছোট ছোট পরিবর্তনই একসময় বড় ফলাফল বয়ে আনে। নিজের প্রতি বিশ্বাস রাখুন, ধৈর্য ধরে লেগে থাকুন — আপনার পরিবর্তনের গল্পটাও একদিন অন্য কারও অনুপ্রেরণা হয়ে উঠবে।

বিঃ দ্রঃ ডায়েট ফালসাফা ওয়েট লস ক্যাম্পেইনের নতুন ব্যাচের রেজিস্ট্রেশন চলছে এখন। জয়েন করতে চাইলে লিংক এবং বিস্তারিত পাবেন কমেন্ট বক্সে।

বিদেশে কর্মরত একজন নারী হিসেবে প্রতিদিনের ব্যস্ততা আর দায়িত্ব সামলাতে গিয়ে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়াটা নাজিয়ার জন্য ছ...
23/09/2026

বিদেশে কর্মরত একজন নারী হিসেবে প্রতিদিনের ব্যস্ততা আর দায়িত্ব সামলাতে গিয়ে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়াটা নাজিয়ার জন্য ছিল বড় এক চ্যালেঞ্জ। যখন আমাদের ক্যাম্পেইনে যোগ দিয়ে ডায়েট শুরু করেন, তখন তার ওজন ছিল ৭৬ কেজি। এই বাড়তি ওজনের কারণে সারাদিন ক্লান্তি ও অলসতা ঘিরে রাখত এবং শরীর সবসময় ভারী লাগতো।

অনেকেই মনে করেন ডায়েট করা মানেই দুর্বল হয়ে পড়া, কিন্তু ডায়েট করার পর তার শরীরে কোনো দুর্বলতা আসেনি, বরং সারাদিন আগের চেয়ে অনেক বেশি এনার্জি ও সতেজতা অনুভব করছেন। তিনি আরও জানিয়েছেন যে, এখন রাতে তার খুব সুন্দর ও পর্যাপ্ত ঘুম হয় এবং পুরো শরীরটা আগের চেয়ে অনেক হালকা ও ঝরঝরে লাগে। প্রবাসের কর্মব্যস্ত দিন শেষেও এখন আর তাকে ক্লান্তিতে ভেঙে পড়তে হয় না।
যারা মনে করেন ব্যস্ততার কারণে কিংবা প্রবাসে থেকে সুস্থ জীবনযাপন বা ওজন কমানো সম্ভব নয়, তাদের উদ্দেশ্যে নাজিয়া আপু জানিয়েছেন—সঠিক নির্দেশনায় চেষ্টা চালিয়ে গেলে প্রবাসের শত ব্যস্ততার মাঝেও নিজেকে ফিট ও সুস্থ রাখা সম্ভব।

৭৬ কেজি থেকে ৬৬ কেজি—দুই মাসে এই ১০ কেজি ওজন হ্রাস কেবল স্কেলের একটি সংখ্যা পরিবর্তন করেনি, বরং তার প্রবাস জীবনের ব্যস্ততায় ফিরিয়ে এনেছে নতুন প্রাণচাঞ্চল্য ও আত্মবিশ্বাস!

আমরা অনেকেই দিনের বেলা খাবার পর তীব্র ঘুম ঘুম ভাব অনুভব করি।এর বেশ কিছু কারন আছে।বেশি পরিমান সিম্পল কার্ব একসাথে খেলে খা...
23/09/2026

আমরা অনেকেই দিনের বেলা খাবার পর তীব্র ঘুম ঘুম ভাব অনুভব করি।

এর বেশ কিছু কারন আছে।

বেশি পরিমান সিম্পল কার্ব একসাথে খেলে খাবার শেষে ব্লাড সুগার বেড়ে যেতে পারে। এটাকে পোস্টপ্র‍্যান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া বলে।

সুস্থ মানুষের জন্য কার্বোহাইড্রেট রিচ একটা মিল খাবার ৫-৩০ মিনিট পর পর্যন্ত এই ঘুমঘুম ভাব স্থায়ী হতে পারে, কিন্তু খাওয়া শেষ করার ৪৫ মিনিট পরেও যদি কারো এমন থাকে তবে ধরে নিতে হবে তার হাইপারইনসুলিনেমিয়া/ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, যা পরবর্তীতে টাইপ টু ডায়বেটিসের কারন হতে পারে।

এছাড়াও যাদের থাইরয়েড গ্ল্যান্ড আন্ডারএক্টিভ, বা যাদের রক্তস্বল্পতা আছে, অথবা হজমশক্তি দুর্বল, তাদের ক্ষেত্রেও এই খাবার পর দিনের বেলাতেই ঘুম ঘুম ভাব দেখতে পাওয়া যায়।

তবে এসব ছাড়াও, শুধুমাত্র খাবারের ধরনের কারনেই খাবার পর ঘুম আসতে পারে। তাই খাবার পর ঘুম আসলেই দুশ্চিন্তা করা অমূলক।

যেটা খেয়াল রাখবেন, খাবার শেষের ৪৫ মিনিট পরেও ঘুম আসছে কি না।

যদি এমনটা হতে থাকে, তবে দুটো কাজ করতে হবে।

১)মিল থেকে সিম্পল কার্ব কমিয়ে ফেলতে হবে।
২)শাক/সালাদের পরিমান বাড়াতে হবে
৩)ভিটামিন বি-১,২ নিতে হবে
৪)খাওয়ার ৩০ মিনিট পর ১ টেবিল চামচ এপল সাইডার ভিনেগার খেতে হবে।

ইনশা আল্লাহ খাবার পর ঘুম আসার সম্ভাবনা একেবারেই কমে আসবে।

Address

Sunday-Thursday, Thyrocare Consultation Center, Rupsha Tower, House 72, Level-3, , Road No. 11, Dhaka-1213, , (Saturday), Ascent Health Limited, House: 1/C, Road: 2/A, Block: J, Baridhara, Dhaka-1212
Dhaka
1205

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 11:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801992051548

Alerts

Be the first to know and let us send you an email when Sajal's Diet Falsafa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajal's Diet Falsafa:

Shortcuts

Share