Nony's Storyroom

Nony's Storyroom Sharing practical insights, habits, and mindset tools from knowledge and personal experience.
(2)

12/11/2026

Good Morning 🌻🌞

সময় ব্যবস্থাপনার তিনটি কার্যকরী কৌশল! ⏱️📝১. পারকিনসনের ল (Parkinson's Law): কাজ যতটা সময় পায়, ততটাই সময় নেয়। তাই সম...
11/11/2026

সময় ব্যবস্থাপনার তিনটি কার্যকরী কৌশল! ⏱️📝

১. পারকিনসনের ল (Parkinson's Law): কাজ যতটা সময় পায়, ততটাই সময় নেয়। তাই সময়সীমা ছোট করে দিন।
২. টাইমবক্সিং (Timeboxing): নির্দিষ্ট একটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা।
৩. কৃত্রিম ডেডলাইন (Artificial Deadline): নিজেই নিজের জন্য সময়সীমা তৈরি করা, যা প্রক্রাস্টিনেশন (গড়িমসি) কমায়।

এই তিনটি ট্রিকস মেনে চললে কাজের গতি বাড়বে নিশ্চিত! 🚀

09/11/2026

বড়জন ছোটজনকে সংখ্যা লেখা শেখাচ্ছে আর বলছে, “মা, মাহিরকে ক্লাসে অনেক ভালো করতেই হবে!”
বড় ভাই-বোনেরা বোধহয় এমনই হয়। নিজের সবটুকু দিয়ে ছোটদের পাশে থাকতে চায়, আগলে রাখতে চায়। আর মনে মনে এই দোয়াই করে, ছোটরা যেন তাদের চেয়েও হাজার গুণ ভালো করে, জীবনে অনেক দূর এগিয়ে যায়। ❤️

09/11/2026

5 Methods to Study Smarter:
Studying harder does not always mean studying better. The key is to develop effective habits and make every study session meaningful.
1. Deep Study Method
Go beyond simply reading. Focus on understanding concepts, analysing information and applying what you learn.
2. Distraction Control
Minimise social media, unnecessary phone use and other interruptions. Create a peaceful environment where you can concentrate.
3. Teaching (Recall, Organise, Simplify)
Try explaining what you have learned in your own words. Recall the information, organise your thoughts and simplify complex topics. Teaching others is a great way to test your understanding.
4. Learn Alone (Use Different Resources)
Develop independent learning habits. Explore textbooks, online videos, past papers and other resources to strengthen your knowledge.
5. Motivation (Self-Gratification & Family Dreams)
Reward yourself for small achievements. Celebrate your progress and keep your bigger goals and family dreams in mind whenever you feel discouraged.
Remember: Don't just spend more hours studying. Make those hours count!

ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটি লেখা চোখে পড়ল। লেখক বেশ জোর দিয়েই বোঝাতে চেয়েছেন, নারীরা কেন আড্ডায় নিজেদের গল্প না করে স্ব...
08/11/2026

ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটি লেখা চোখে পড়ল। লেখক বেশ জোর দিয়েই বোঝাতে চেয়েছেন, নারীরা কেন আড্ডায় নিজেদের গল্প না করে স্বামীদের বিভিন্ন অর্জন নিয়ে কথা বলেন! তাঁর মতে, নারীদের উচিত নিজেদের পরিচয় তৈরি করা এবং নিজেদের অর্জন নিয়ে গর্বের সঙ্গে কথা বলা।

আচ্ছা,যিনি স্বামীর সকালের নাশতা থেকে শুরু করে তাঁর শার্টের ভাঁজ পর্যন্ত যত্নের সঙ্গে খেয়াল রাখেন, সেই নারী কি তাঁর স্বামীকে নিয়ে গর্ব করতে পারেন না?
আর আপনারা কেন মনে করেন, সংসার শব্দটি এত সহজ একটি বিষয়! একটি সংসার গড়ে তোলা, আগলে রাখা এবং স্বামীর পথচলাকে নির্বিঘ্ন করতে একজন নারী যে পরিমাণ সময়, শ্রম, মেধা ও ভালোবাসা বিনিয়োগ করেন, তার গভীরতা যদি উপলব্ধি করতে পারতেন, তাহলে হয়তো বুঝতেন কেন অনেক নারীর গল্পের শিরোনাম থেকে উপসংহার পর্যন্ত জুড়ে থাকেন তাঁর জীবনসঙ্গী।

নিজের পরিচয় তৈরি করা আর জীবনসঙ্গীর অর্জনে গর্ব করা..দুটো কখনোই পরস্পরবিরোধী নয়। একজন নারীর গল্পে তাঁর স্বামী থাকলেই তাঁর নিজের পরিচয় হারিয়ে যায় না।

একা থাকাই কি ভালো থাকার উপায়?একা থাকা আর ভালো থাকা এক বিষয় নয়। নিজের মানসিক শান্তির জন্য কখনো দূরত্ব তৈরি করা প্রয়োজন, ক...
06/11/2026

একা থাকাই কি ভালো থাকার উপায়?
একা থাকা আর ভালো থাকা এক বিষয় নয়। নিজের মানসিক শান্তির জন্য কখনো দূরত্ব তৈরি করা প্রয়োজন, কিন্তু তাই বলে একাকিত্বই ভালো থাকার একমাত্র উপায় নয়।
সবাইকে জীবনে জায়গা দিতে হবে না, আবার সবাইকে দূরে সরিয়েও দিতে হবে না।
নিজের আত্মসম্মান বজায় রেখে, সঠিক মানুষগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক নিয়েই ভালো থাকা সম্ভব।
একা থাকতে শিখুন, তবে একাকিত্বকে জীবনের অভ্যাস বানাবেন না।
#জীবনবোধ #আত্মসম্মান #মানসিকশান্তি

দ্বিতীয় সন্তান গর্ভে থাকাকালীন শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম। সেই কষ্টের দিনগুলো হয়তো কোনো দিনই ভুলতে পারব না। তবে আল্লাহ...
05/11/2026

দ্বিতীয় সন্তান গর্ভে থাকাকালীন শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম। সেই কষ্টের দিনগুলো হয়তো কোনো দিনই ভুলতে পারব না। তবে আল্লাহ মহান, জীবনের কোনো কষ্টই চিরস্থায়ী নয়।
সমবয়সী দুটি সন্তানকে একসঙ্গে বড় করে তোলা দূর থেকে যতটা কঠিন মনে হয়, বাস্তবে তার চেয়েও অনেক বেশি কঠিন। প্রতিদিনের ব্যস্ততা, দায়িত্ব আর চ্যালেঞ্জের শেষ নেই।
তবুও সবচেয়ে বড় শান্তির জায়গা হলো, ওরা কখনো একা অনুভব করে না। একজনের মধ্যে অন্যজন তার সবচেয়ে কাছের বন্ধু, খেলার সঙ্গী এবং ভাই-বোনকে খুঁজে পায়।
কষ্ট আছে, ক্লান্তি আছে, কিন্তু ওদের একসঙ্গে বেড়ে ওঠা দেখার আনন্দও যে অনেক বড়! ❤️
আলহামদুলিল্লাহ, প্রতিটি নিয়ামতের জন্য।

চারদিকে যখন কর্মজীবী নারীদের নিয়ে নানা ধরনের কটাক্ষ শুনি, তখন আমার জীবনে দেখা তিনজন পুরুষের কথা বলতে ইচ্ছে করে। আমার বাব...
04/11/2026

চারদিকে যখন কর্মজীবী নারীদের নিয়ে নানা ধরনের কটাক্ষ শুনি, তখন আমার জীবনে দেখা তিনজন পুরুষের কথা বলতে ইচ্ছে করে। আমার বাবা, শ্বশুর বাবা এবং আমার স্বামী।
১. আমার বাবা
মা অফিস থেকে ফিরতে দেরি হলে বাবা নিজেই তাঁকে আনতে যেতেন। আর আমাকে বলতেন, “দেখো, তোমার মা তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য কত পরিশ্রম করছেন।” ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে শিখেছি, একজন নারীর কর্মজীবন তাঁর পরিবারের জন্য গর্বের বিষয় হতে পারে।
২. আমার শ্বশুর বাবা
আমার শাশুড়ি যখন পদোন্নতি পেয়ে প্রথম শ্রেণির কর্মকর্তা হলেন, তখন আমার শ্বশুর বাবা আমাদের বাসায় ছিলেন। তিনি তখন ক্যানসারের রোগী। কিন্তু স্ত্রীর সাফল্যে তাঁর চোখেমুখে যে আনন্দ আর গর্ব দেখেছিলাম, তা আজও মনে আছে। আমাকে ডেকে বলেছিলেন, “তোমার শাশুড়ি কিন্তু অনেক মেধাবী ছাত্রী ছিলেন। সময় করে তোমাকে সার্টিফিকেটগুলো দেখাব।”
একজন স্বামীর কাছে স্ত্রীর সাফল্য কতটা আনন্দের হতে পারে, সেদিন খুব কাছ থেকে দেখেছিলাম।
৩. আমার স্বামী
আলহামদুলিল্লাহ, আমার স্বামী যথেষ্ট যোগ্য এবং ভালো একটি অবস্থানে কর্মরত। অন্যদিকে, আমি যখন তুলনামূলক সাধারণ একটি পদে কাজ করতাম, তখনও কাউকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি অত্যন্ত গর্বের সঙ্গে বলতেন, “আমার স্ত্রী একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করে।”
আমার পদবি কত বড়, বেতন কত বেশি কিংবা আমার অবস্থান কতটা উঁচু সেটা তাঁর গর্বের মাপকাঠি ছিল না। আমার কাজটাই তাঁর কাছে সম্মানের ছিল।
আমার উপলব্ধি খুব সাধারণ....
একজন কর্মজীবী নারীর জীবন অনেক সহজ হয়ে যায়, যদি তাঁর চারপাশের পুরুষেরা তাঁর প্রতিদ্বন্দ্বী না হয়ে সহযোগী হন।
#কর্মজীবীনারী #নারীরসম্মান #পরিবার #পারস্পরিকসম্মান #সহযোগিতারসম্পর্ক #নারীরসাফল্য

প্রতিদিন নিজেকে এই পাঁচটি কথা মনে করিয়ে দিন...📌আমিই সেরা — নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন।📌আমি একাই পারব — নিজের সক্ষম...
03/11/2026

প্রতিদিন নিজেকে এই পাঁচটি কথা মনে করিয়ে দিন...
📌আমিই সেরা — নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন।
📌আমি একাই পারব — নিজের সক্ষমতাকে ছোট করে দেখবেন না।
📌আল্লাহ সবসময় আমার সঙ্গে আছেন — ভরসা রাখুন, সাহস হারাবেন না।
📌আমি একজন বিজয়ী — হার না মেনে এগিয়ে যান।
📌আজকের দিনটি আমার — নতুন সম্ভাবনা নিয়ে দিন শুরু করুন।
মনে রাখবেন, আত্মবিশ্বাস, চেষ্টা আর আল্লাহর ওপর ভরসা এই তিনের সমন্বয়ই আপনাকে সামনে এগিয়ে নেবে। ❤️
#আত্মবিশ্বাস #ইতিবাচকচিন্তা #নিজেরওপরবিশ্বাস #আল্লাহরওপরভরসা #জীবনবোধ #অনুপ্রেরণা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nony's Storyroom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share