Dear Diet

Call Website Contact the business

Dear Diet Improves overall health with personalized meal plans, nutrition advice & complete online support

From Bangladesh to the USA to the UK to Australia to Canada to Germany to Japan to Sweden to Italy to the Netherlands to Jordan, the DEAR DIET has adherents worldwide. They represent a wide range of backgrounds and cultures from throughout the globe. DEAR DIET is an online weight loss program that provides participants with extensive guidance, scientific knowledge, and access to the latest findings in the field of health research—so doing guarantees long-term success for anyone trying to shed pounds. With the DEAR DIET's individualized meal plans, expert guidance, and encouraging online community, you may reach your health goals and maintain a healthy way of life indefinitely.

এইরকম ৮-১০ ঘণ্টার ট্রেকে কী খাবেন?: টানা এন্ডুরেন্স করলে কার্ব লাগবেই। এই কার্বের চাহিদা পূরণ করা খুব সহজ। নেপালের যেকোন...
24/10/2026

এইরকম ৮-১০ ঘণ্টার ট্রেকে কী খাবেন?

: টানা এন্ডুরেন্স করলে কার্ব লাগবেই। এই কার্বের চাহিদা পূরণ করা খুব সহজ। নেপালের যেকোনো ট্রেকে যেখানেই আপনি টি হাউজ পাবেন সেখানেই আপনি ভাত-ডাল পাবেনই পাবেন। নেপালের একটা জনপ্রিয় বাণী হলো,

"ডাল-ভাত পাওয়ার
টুয়েন্টি ফোর আওয়ার"

কিন্তু বাকি নিউট্রিশানের কী হবে? ওয়েল ডিম পাবেন ওদের কাছে কিন্তু শুধু ডিম দিয়ে প্রোটিনের চাহিদা তেমন পূরণ হবে না। পর্বতের যতো উপরে উঠবেন, ততো ডাল ছাড়া অন্য কোনো প্রোটিন পাওয়ার সোর্স কমতে থাকবে।

আমি এইজন্য ছোট ছোট জিপ ব্যাগে করে মেপে এক স্কুপ করে প্রোটিন পাউডার নিয়ে গেছি। রোজ দুই স্কুপ হিসেবে যতোদিনের ট্রেকিং ছিলো, ঠিক ততোটা প্যাকেট।

সেইমভাবে ৪ টেবল চামচ অর্থাৎ ২০ গ্রাম ফাইবার সোর্স ভুষি নিয়েছি একটা জিপ ব্যাগে। ভাত, ডাল, সবজি প্রচুর হলেও, রোজ ফাইবারের চাহিদা পূরণ করার মতো পরিমাণ পাহাড়ে ছিলো না।

নিজের ক্যারি ব্যাগে এই ছোট প্রোটিন পাউডারের জিপ ব্যাগ রেখেছি রোজ দুইটা আর ভুষির একটা। সাথে আরেকটা ছোট জিপ ব্যাগে খেজুর, যেন হঠাৎ গ্লুকোজ প্রয়োজন হলে খেতে পারি।

এই তিনটা জিনিসই আমাকে টানা পর্বতে ট্রেক করতে ভীষণ হেল্প করেছে। একবারও মাসল ক্র‍্যাম্প হয় নি।

ডেঙ্গু আক্রান্ত হলে যতো দ্রুত সম্ভব হাসপাতালে যাবেন, বিশেষ করে শিশুদের ডেঙ্গু ধরা পড়লে। ভাইরাসের সেরোটাইপ বদলে গেছে, খুব...
03/10/2026

ডেঙ্গু আক্রান্ত হলে যতো দ্রুত সম্ভব হাসপাতালে যাবেন, বিশেষ করে শিশুদের ডেঙ্গু ধরা পড়লে। ভাইরাসের সেরোটাইপ বদলে গেছে, খুব দ্রুত মৃত্যু ঝুঁকি বাড়ছে। ফ্লুইড ম্যানেজমেন্ট বাসায় বসে বেটার করার চান্স কম। যতো দেরি হবে ততো রক্ত থেকে প্লাজমা বেরিয়ে গিয়ে অন্য টিস্যুতে যাবে। রক্ত প্রবাহ ব্যহত হবে। ব্লাড প্রেসার ফল করে হুট করে রোগী শকে চলে যাবে।

প্লাটিলেট কমে যাওয়া আসলে মূল সমস্যা না। প্লাজমা লিকেজটাই এতো দ্রুত সমস্যা তৈরি করে যে এই সেরোটাইপে হুট করে রোগী মারা যায়।

এইজন্যে প্রচুর পরিমাণে ফ্লুইড মুখে ও প্রয়োজনে ডিরেক্টলি রক্তে দেয়া হয়। যতো দ্রুত হাসপাতালে নিবেন, ততো শার্প ফ্লুইড ম্যানেজমেন্ট সম্ভব হবে। ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলেও আগে মৃত্যু ঝুঁকি কমানোটা জরুরি।

আর গাদা গাদা টাকা দিয়ে ডাব কিনে রোগীকে খাওয়ানো অপ্রয়োজনীয়। নরমাল স্যালাইন খাওয়ান। সেইম কাজই করবে।

24/08/2026

কীভাবে ঘুমালে ব্রেইন ফাংশান ভালো থাকবে?

22/08/2026

বারবার ইউরিনের চাপ ঠেকাতে কীভাবে পানি খাবেন?

Beef steak-Another high protein meal and my most favorite! স্টেক আমার ভালো লাগে দুইটা কারণে। আমি বিফ পছন্দ করি, হাই কোয়া...
21/08/2026

Beef steak-
Another high protein meal and my most favorite!

স্টেক আমার ভালো লাগে দুইটা কারণে। আমি বিফ পছন্দ করি, হাই কোয়ালিটি প্রোটিন সোর্স, অসাম টেস্ট। আর স্টেক রান্না করা খুবই সহজ, একদমই সময় লাগে না, এতো এতো মশলা লাগে না।

আমি স্টেকে ইউজ করি, লবণ, গোল মরিচ গুঁড়ো, বাটার/ঘি, রসুন কোয়া, শুকনো রোজমেরি ও অরিগ্যানো। ৭ মিনিট রান্না করি।

এতেই পারফেক্ট মিডিয়াম রেয়ার জুসি স্টেক তৈরি হয়ে যায়।

অনেস্টলি কয়েকটা রেস্তোরাঁয় স্টেক খেয়ে দেখেছি যে এতো ড্রাই আর ব্লান্ড করে ফেলে। আমার বাসার প্রত্যেকে বলেছে, এটা রেস্তোরাঁর চেয়ে জুসি আর ফ্লেভারফুল ছিলো।

ছবিগুলো জুম করলে বুঝবেন, কত্ত জুসি।

রেসিপি কি বলে দিবো নাকি? 😉

19/08/2026

কফি এনেমা কি সত্যি কাজ করে?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dear Diet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dear Diet:

Shortcuts

Share