01/07/2025
📌 #দোয়া_কবুলের_আমল 📌
সূরা আত্ব-ত্বালাক্বের ২ ও ৩ নং আয়াত নিম্নলিখিত নিয়ম অনুযায়ী পাঠ করলে তা অসম্ভব (বৈধবিষয়) সম্ভব হয়ে যাবে ইনশাল্লাহ।✅
সূত্র: ওযীফাতুল মুসলিমীন ও ইসমে আযম [অব্যর্থ দুয়া ও আমল]
⭕নিয়ম:⭕
প্রতিদিন ১১বার হতে ১১১ বার পর্যন্ত পাঠ করলে যে নিয়তে পাঠ করবে তা অসম্ভব (বৈধবিষয়) সম্ভব হয়ে যাবে ইনশাল্লাহ।
(অর্থাৎ ১১ বার ও পড়তে পারবেন ১১১ বার ও পড়তে পারবেন)
ফযীলত: রুজি বৃদ্ধি, চাকুরী হওয়া, চাকরীর উন্নতি হওয়া, যাদু, বান, হিংসুকের হিংসা, জ্বিনের আছর, দুশমনের দুশমনি প্রবৃত্তি হতে মুক্তি পেতে এ দুয়া দ্রুত কাজ করে।
আরবি দেয়া :
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
* বাংলা উচ্চারণ :
ওয়া মাই-ইয়াত্তাকিল্লহা ইয়াজ আল্লাহু মাখরজা।
অইয়ারঝুকহু মিন হাইসু লা ইয়াহ তাসিব। ওয়া মাইয়া তা ওয়াক্কাল আলাল্লহি ফাহু ওয়া হাসবুহু, ইন্নাল্লহা বা..লিগু আমরিহি কদ জায়ালাল্লাহু লিকুল্লি শাইয়্যিন কদরা।
* বাংলা অর্থ :
আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।
এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।