28/05/2023
🔥🔥Androcap?? না ন্যাচারাল টেস্টোস্টেরন ?? সিদ্ধান্ত আপনার...!!
✅✅টেস্টোস্টেরন (পুরুষ সেক্স হরমোন). .. যা মূলত টেস্টিস এবং ওভারি থেকে উৎপন্ন হয়। কিডনির উপরে অবস্থিত অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকেও কিছুটা উৎপন্ন হয়। শারীরিক যে বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আমরা তাকে পুরুষ হিসেবে চিহ্নিত করি তা মূলত এই টেস্টোস্টেরন হরমোনের কারণেই হয়।। এই হরনের প্রধান যে কাজটি হচ্ছে শুক্রানু তৈরি করা।। এছাড়াও হাড় এবং মাংসপেশি গঠনে , রক্ত উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।।
👉👉রক্তে টেস্টোস্টনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেলে, যৌন চাহিদা কমে যাওয়া শুক্রাণের পরিমাণ কমে যাওয়া , যৌন অক্ষমতা সহ আরো অনেক সমস্যা হতে পারে, সুতরাং টেস্টোস্টেরন খুব গুরুত্বপূর্ণ সেক্স হরমন।।
👉👉যখন একজন টেস্টোস্টেরন টেস্ট করার পরে দেখেন সেটা একটু কম তখন উনি মানসিকভাবে খুব ভেঙ্গে পড়েন এবং নিজের ইচ্ছাই হোক বা অন্য কারো পরামর্শ হোক , দোকান থেকে , সাপ্লিমেন্ট নেয়া শুরু করেন।। যা মোটেও উচিত নয় কারণ এর ফলে টেস্টোস্টেরন উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।।
🔥🔥টেস্টোস্টেরন স্বাভাবিকভাবে রক্তে বৃদ্ধি করা সম্ভব।। আজ আমি আপনাদের বলব ইনজেকশন বা ওষুধ ছাড়াই ৬ টি প্রাকৃতিক উপায়ে রক্তের টেস্টোস্টেরন বাড়ানোর উপায়।।
✅ প্রথমত পুষ্টিকর বা সুসম খাবার এক্ষেত্র বলতে হয় টেস্টোস্টেরন উৎপাদনে তিনটি নিউট্রিয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।।
- জিংক
-ভিটামিন ডি
- ফ্যাট
🔥অর্থাৎ কিছু কিছু খাবার আমাদেরকে বেশি পরিমাণে খেতে হবে।। যে খাবারগুলো খুব বেশি বেশি খাওয়া উচিত তা হচ্ছে , মটরশুটি সিম ,বাদাম ,রঙিন শাকসবজি, ডিমের কুসুম ,মাছের তেল, দুধ, ঘি বা দুগ্ধ জাতীয় খাবার ,রসুন ,আদা, দারুচিনি,কলা ,ডালিম, নারকেল।।
❌❌ এর পাশাপাশি কিছু খাবার আমাদের পরিহার করা উচিত।। যেমন চিনি বা মিষ্টি জাতীয় খাবার , কোল্ড ড্রিংকস , ফাস্টফুড অ্যালকোহল , সিগারেট ইত্যাদি।।
✅দ্বিতীয়তঃ টেস্টোস্টেরন উৎপাদনে ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।।ভিটামিন ডি খুব ভালো একটা উৎস হচ্ছে সূর্যের আলো ।। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বলব প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট হলেও সূর্যের আলো উপভোগ করার চেষ্টা করুন।।
✅তৃতীয়ত: এক্সারসাইজ।। প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট ব্যায়াম খুবই জরুরী।। যদি প্রতিদিন সম্ভব নাও হয়, তবে সপ্তাহের কমপক্ষে তিন থেকে চার দিন ৩০ থেকে ৪০ মিনিট ব্যায়াম করুন।।
✅চতুর্থ : যে বিষয়টি হচ্ছে সেটা হল পর্যাপ্ত ঘুম, এক্ষেত্রে বলা হয়ে থাকে, সে তো খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরী তবে এই নয় যে আপনি দেরি করে ঘুমিয়ে দুপুর ১২ টায় উঠবেন এটা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয় সে ক্ষেত্রে সময়মতো ঘুমানো খুব গুরুত্বপূর্ণ।
✅পঞ্চম: যে বিষয়টি হচ্ছে সেটা হল স্ট্রেস।। স্ট্রেসের কারণে শরীরে কর্টিসল হরমোন বাড়ে।। কর্টিসল টেস্টোস্টেরনের মাত্র কমিয়ে দেয়, ফলে যৌন চাহিদা কমে যায়।। এছাড়াও লিঙ্গ উত্থান যনিত সমস্যা সহ, দ্রুত বীর্যপাতের মত সমস্যাগুলো দেখা যায়।। সুতরাং স্ট্রেস আমাদের শরীরের জন্য ক্ষতিকর ।। কিন্তু তারপরও স্ট্রেস বাদ দেওয়া সম্ভব নয়।।আমাদের দিন যত যাবে, স্ট্রেসের পরিমাণও তত বাড়বে।। তাই আমাদের উচিত হবে স্ট্রেসকে মানিয়ে নেওয়া।।
প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট ৩০ মিনিট হল নিজের জন্য সময় বের করুন নিজের শরীরের মনের যত্ন নিন এই সময় আপনি নিজের শখের পছন্দের কাজ গুলো করতে পারেন পরের দিনে কি করবেন তার একটি লিস্ট তৈরি করুন আগে থেকেই, ১,২,৩,৪ এভাবে। পরের দিনের কাজগুলোর লিস্ট করে ফেলুন।। যেগুলো অন্যকে দিয়ে করাতে পারবেন সেগুলো অন্যকে দিয়ে করান।। অন্যদেরকে দায়িত্ব বুঝিয়ে দিন।। যে কাজগুলো বাদ দিলেও চলবে সে কাজগুলো বাদ দেয়ার চেষ্টা করুন।।
এছাড়াও যোগব্যায়াম মেডিটেশন কুরআন শরীফ তেলাওয়াত নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা এগুলো স্ট্রেস কমানোর জন্য কাজ করবে।।
✅✅সবশেষে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়তা হচ্ছে শারীরিক ওজন এক্ষেত্রে অবশ্যই আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে।। কারণ ওজন বেড়ে গেলে আমাদের যৌন স্বাস্থ্যের ক্ষতি হয়।। টেস্টোস্টেরন উৎপাদন বাধাগ্রস্ত হয়।।
এই ছয়টি বিষয় যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে আমার বিশ্বাস ইনজেকশন , ঔষুধ ছাড়াই রক্তে প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বৃদ্ধি করা সম্ভব।।
এরপরেও অসুবিধা হলে, অনুগ্রহ করে ফার্মেসি বা কোয়াকের পরামর্শে টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট না খেয়ে, একজন চিকিৎসকের পরামর্শ নিন।। আপনাদের জন্য ২০ মিনিট মেডিকেলের টেলি মেডিসিন সেবা সদা উন্মুক্ত।।
ডাঃ শেখ সালাহ উদ্দিন
এমবিবিএস (ঢাকা) সিএমইউ(আল্ট্রা)
জেনারেল ফিজিশিয়ান ও সনোলজিস্ট
কন্ট্রিবিউটর , ২০ মিনিট মেডিকেল