Hakeem Md. Akash

Website

Hakeem Md. Akash আমাদের একটাই লক্ষ্য —
“নিজের ডাক্তার নিজে হই” �
প্রকৃতির মাধ্যমে সুস্থ থাকি, ভালো থাকি।

একজন চিকিৎসকের দায়িত্ব শুধু রোগের চিকিৎসা দেওয়া নয়, রোগীর মনেরও চিকিৎসক হওয়া।একজন রোগী যখন চিকিৎসকের কাছে আসেন, তখন তিনি...
14/08/2026

একজন চিকিৎসকের দায়িত্ব শুধু রোগের চিকিৎসা দেওয়া নয়, রোগীর মনেরও চিকিৎসক হওয়া।

একজন রোগী যখন চিকিৎসকের কাছে আসেন, তখন তিনি শুধু একটি রোগ নিয়ে আসেন না—সঙ্গে নিয়ে আসেন ভয়, দুশ্চিন্তা, হতাশা ও নানা প্রশ্ন। তাই একজন ভালো চিকিৎসকের দায়িত্ব শুধু রোগ নির্ণয় করে ওষুধ দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়। রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, তার ভয় ও উদ্বেগকে বোঝা, তাকে সাহস দেওয়া এবং সুস্থ হওয়ার ব্যাপারে আশ্বস্ত করাও চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ।

কারণ অনেক সময় একজন চিকিৎসকের কয়েকটি আন্তরিক কথা, একজন রোগীর মনে ওষুধের চেয়েও বেশি আশার জন্ম দিতে পারে।

আপনার পাইলস/ ফিস্টুলা/ এনাল ফিশার/ আইবিএস এসকল সমস্যার সমাধান নিতে চলে আসুন
আমাদের চেম্বারে ঠিকানা:
৫ম তলা (লিফট্ এর-৪) আজিমপুর আধুনিক নগর মার্কেট, (নিউমার্কেট সংলগ্ন) আজিমপুর বাস স্ট্যান্ড, ঢাকা-১২০৫
সিরিয়াল নিতে কল করুন: 📞09613-244975

রামিসার ঘটনার রায় হলো আজ। ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু দন্ডের রায় দিয়েছে আদালত।বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে...
07/06/2026

রামিসার ঘটনার রায় হলো আজ। ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু দন্ডের রায় দিয়েছে আদালত।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে রায় দেওয়ার ইতিহাস তৈরি করল আজকের ঘটনাটা। ভালো নজির।

আশা করি, রায় কার্যকরে কোনোপ্রকার তালবাহানা, বিলম্ব হবে না।

মাগুরার ছোট্ট শিশু আছিয়ার ধরশকের রায় হয়েছে আজ প্রায় বছর হতে চলল। সেটা এখনও কার্যকর করা হয়নি বা কার্যকর করা যায়নি। আশা করি সরকার সেই রায়টা কার্যকর করতেও কাজ করবে।

নিরাপদে বেড়ে উঠুক আমাদের বাচ্চাগুলো। আর কোনো শকুনের লোভের বলি না হোক কোনো রামিসা কিংবা আছিয়ারা।©

03/06/2026

বারান্দায় একটি গোলাপ গাছ শুধু সৌন্দর্যই বাড়ায় না, মনকেও প্রফুল্ল রাখে। এর মনোমুগ্ধকর ফুল ও সুবাস ঘরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। নিয়মিত পরিচর্যার মাধ্যমে গোলাপ গাছ বারান্দাকে রঙিন ও আকর্ষণীয় করে তোলে, পাশাপাশি প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতিও দেয়। 🌿🌹

✅ছেলে মেয়ের জন্য লজ্জা, ছি!ছি!!ছি!!!ধিক্কার!!! মায়ের ম'রদেহ ৭ দিন ধরে একা ফ্ল্যাটে পড়ে ছিল।নিঃসঙ্গতায় একা মারা গেলেন। মৃ...
02/06/2026

✅ছেলে মেয়ের জন্য লজ্জা, ছি!ছি!!ছি!!!ধিক্কার!!!
মায়ের ম'রদেহ ৭ দিন ধরে একা ফ্ল্যাটে পড়ে ছিল।
নিঃসঙ্গতায় একা মারা গেলেন। মৃত্যুর পরও সাত দিন কেউ তাঁর খোঁজ নিল না। লাশ পঁচে গলে গেছে, পোকায় খেয়েছে।আজকের ঘটনা,মিরপুরের।

তাঁর এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। মেয়ে ও জামাতাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

তবুও ঈদের আনন্দের দিনগুলোতে কেউ একবার ফোন করেনি, কেউ খোঁজ নেয়নি।

উনার বাসার অবস্থা দেখলে মনে হয় দীর্ঘদিন অবহেলায় ছিলেন। কতদিন ঠিকমতো খেতে পারেননি, কত রোগ-শোক আর কষ্ট বুকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন—তা কল্পনা করতেও কষ্ট হয়।
অথচ এই মা-ই ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছিলেন সন্তানদের। নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে মমতা আর ত্যাগে তাদের লালন-পালন করেছেন। শিক্ষিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, সমাজে সম্মানিত অবস্থানে পৌঁছে দিয়েছেন।

কিন্তু শেষ বয়সে তাঁর প্রাপ্য হলো নিঃসঙ্গতা, অবহেলা আর একাকী মৃত্যু।
কী নির্মম পরিণতি!
কেউ শেষবারের মতো কোন সন্তানকে পাশে পেলেন না।

তাঁদের নীরব কান্না আমরা অনেক সময় শুনতে পাই না।
আজ যাদের মা-বাবা বেঁচে আছেন, একবার ফোন করুন। তাঁদের গলার স্বর শুনুন। একটু সময় দিন। পাশে বসুন। খোঁজ নিন তাঁরা কেমন আছেন।

আজ আমরা ব্যস্ত, কাল হয়তো আমাদের সন্তানেরাও ব্যস্ত থাকবে।তখন যেন আমাদেরও একই পরিণতি না হয়।
মা-বাবাকে ভুলে যাবেন না। তাঁরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় ঋণ।
যাদের বাবা-মা বেঁচে আছেন, তাঁদের খোঁজ নিন, সেবা করুন, সম্মান করুন। আজ আপনি যা করবেন, আগামী প্রজন্মও সেটাই শিখবে।

পোস্টটি শেয়ার করুন। আমাদের সমাজে যদি এমন কোনো অবহেলিত মা-বাবা থেকে থাকেন,অন্তত আগামী প্রজন্ম যেন জানতে পারে,এমন শিক্ষিত মানুষদের আমরা অমানুষ বলি।

Hakeem Md. Akash

কুরবানি শুধু পশু জবাই নয়,এটি ত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা।
27/05/2026

কুরবানি শুধু পশু জবাই নয়,
এটি ত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা।

“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিতআরাফাতের ময়দান! ❤️
26/05/2026

“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত
আরাফাতের ময়দান! ❤️

আমি বাইকের ট্যাক্স দিতে রাজি, তবে তার বিনিময়ে সরকারকে কিছু মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে।১. . রাস্তায় ট্রাফিক পুলিশের অয...
17/05/2026

আমি বাইকের ট্যাক্স দিতে রাজি, তবে তার বিনিময়ে সরকারকে কিছু মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে।

১. . রাস্তায় ট্রাফিক পুলিশের অযথা হয়রানি করতে পাড়বে না। ( ডিজিটাল সেবার আওতায় আনতে হবে)
২. ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর কাগজ পএ সবকিছু অনলাইন হবে, ফিজিক্যাল কাগজপত্র সাথে না থাকলেও সমস্যা হবে না।
৩. কোনো বাইক চুরি হলে ৭২ ঘণ্টার মধ্যে পুলিশকে উদ্ধার করতে হবে। ( না দিতে পাড়লে সরকার দ্বায়ভার নিবে)
৪.রাস্তা পরিষ্কার, নিরাপদ ও গর্ত ছাড়া হবে।
৫. কোনো ব্রিজে বাইকের জন্য আলাদা টোল দিবো না।
৬. রাস্তা যানজটমুক্ত ( হকার থাকতে পাড়বে না, রাস্তা শুধু গাড়ীর জন্য ব্যবহার করা হবে।)
৭. Elevated Expressway-তে বাইক চলাচলের অনুমতি দিতে হবে।
৮. পুলিশ ইউনির্ফম ও বডি ক্যামেরা ব্যতিত কেন পুলিশ গাড়ি থামাতে পাড়বে না।
৯. যথাযত প্রমান ছাড়া জরিমানা বা ডাম্পিং করতে পাড়বে না। ( যদি কোন প্রমাণ না থাকে তারপরও জরিমানা করে তাহলে সেই পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে )
১০. সকল পুলিশগন গাড়ীর চালকদের সম্মানের সাথে কথা বলতে হবে।
১১. শপিং মল ও গুরুত্বপূর্ণ স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।
১২. হাই ওয়েতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে।
১৩. বাইক কিনার সময় যেই গায়েবি কর (১৫০-১৬০%) বসানো হয় তা বাদ দিতে হবে।
১৪. হাই ওয়তে অটো রিক্সা চলতে পারবে না..!

মাত্র ৩১ বছর বয়সে কারিনা কায়সারের মৃত্যু আমাদের জন্য একটা alarming reminder⚠খবর অনুযায়ী তিনি Liver Failure এ মারা গেছেন।...
16/05/2026

মাত্র ৩১ বছর বয়সে কারিনা কায়সারের মৃত্যু আমাদের জন্য একটা alarming reminder⚠
খবর অনুযায়ী তিনি Liver Failure এ মারা গেছেন। জানা যায়, বাইরের খাবার, processed food এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের প্রতি তার ঝোঁক ছিল — যা দীর্ঘমেয়াদে liver health এর জন্য বড় risk factor হতে পারে।

আমরা অনেকেই ভাবি —
“একটু ফাস্টফুড খেলে কিছু হয় না।”
কিন্তু সমস্যা হয় যখন এটা lifestyle হয়ে যায়।

প্রতিদিনের অতিরিক্তঃ
🍔 Fast food
🥤 Soft drinks
🍟 Deep fried food
🍰 Excess sugar
🌭 Processed meat
🛢️ Reused oil

এসব খাবারে থাকে excessive trans fat, refined carbohydrate, high fructose syrup, sodium এবং বিভিন্ন preservative।
এগুলো শরীরে chronic inflammation ও insulin resistance বাড়ায়।

ফলাফল?
লিভারে fat জমতে শুরু করে।
শুরু হয় Fatty Liver Disease।

প্রথমে simple fatty change থাকলেও ধীরে ধীরে সেটা
➡️ NASH (steatohepatitis)
➡️ Fibrosis
➡️ Cirrhosis
➡️ Liver Failure পর্যন্ত যেতে পারে।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো —
এই পুরো process অনেক সময় years ধরে completely silent থাকে।

অনেক রোগী শুধু বলে:
▪️ দুর্বল লাগে
▪️ ঘুম ঘুম লাগে
▪️ গ্যাস/অম্বল হয়
▪️ ক্ষুধা কমে গেছে

এর মধ্যেই ভিতরে ভিতরে liver damage চলতে থাকে।

বিশেষ করে যাদেরঃ
🔺 Weight gain
🔺 Belly fat
🔺 Diabetes
🔺 High triglyceride
🔺 Sedentary lifestyle
আছে, তাদের risk অনেক বেশি।

আমাদের দেশে এখন Fatty Liver একটা epidemic এর মতো হয়ে যাচ্ছে।
কারণ unhealthy food culture এখন স্বাভাবিক হয়ে গেছে।

⚠️ যে রিপোর্টগুলো অবহেলা করবেন না:
• SGPT/ALT বাড়া
• Triglyceride বাড়া
• HbA1c বেশি
• Ultrasound এ Fatty Liver

🩺 এখনই lifestyle change দরকারঃ
✅ বাইরের খাবার কমান
✅ Soft drink বাদ দিন
✅ নিয়মিত হাঁটুন
✅ ওজন কমান
✅ পর্যাপ্ত ঘুমান
✅ বছরে অন্তত ১বার liver screening করুন

মনে রাখবেন—
Liver disease হঠাৎ হয় না।
বছরের পর বছর ছোট ছোট unhealthy habit এর ফল একসময় irreversible damage হয়ে সামনে আসে।

— Hakeem Md. Akash

আইবিএস-(IBS) এর সমস্যা থাকলে যা যা মেনে চলা উচিত।Irritable Bowel Syndrome (আইবিএস) থাকলে শুধু ওষুধ নয়, খাদ্যাভ্যাস ও জীব...
16/05/2026

আইবিএস-(IBS) এর সমস্যা থাকলে যা যা মেনে চলা উচিত।

Irritable Bowel Syndrome (আইবিএস) থাকলে শুধু ওষুধ নয়, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কিছু ভুল এড়িয়ে চলা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এই ভুলগুলোর কারণেই পেট ব্যথা, গ্যাস, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বারবার বাড়ে। তাই আইবিএস রোগীদের নিচের বিষয়গুলো না করা বা কম করা ভালো।

১. অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খাবেন না
ঝাল, ভাজাপোড়া, ফাস্টফুড ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার পেটের ভেতরের অন্ত্রকে উত্তেজিত করে। এতে গ্যাস, পেট ফাঁপা ও ব্যথা বাড়তে পারে।

২. বেশি চা, কফি ও কোমল পানীয় পান করবেন না
ক্যাফেইন ও কার্বনেটেড পানীয় অনেক সময় অন্ত্রের নড়াচড়া বাড়িয়ে দেয়। এতে ডায়রিয়া, গ্যাস ও অস্বস্তি বাড়তে পারে।

৩. দীর্ঘ সময় খালি পেটে থাকবেন না
অনেকক্ষণ না খেয়ে থাকলে পেটের অ্যাসিডিটি ও অস্বস্তি বাড়ে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে অল্প অল্প করে খাবার খাওয়ার অভ্যাস করা ভালো।

৪. অতিরিক্ত মানসিক চাপ বা টেনশন নেবেন না
আইবিএসের সাথে মানসিক চাপের গভীর সম্পর্ক আছে। বেশি দুশ্চিন্তা, উদ্বেগ বা স্ট্রেস থাকলে পেট ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হঠাৎ বেড়ে যেতে পারে।

৫. রাত জাগা ও ঘুমের অনিয়ম করবেন না
পর্যাপ্ত ঘুম না হলে শরীরের হজম প্রক্রিয়া ঠিকভাবে কাজ করে না। তাই নিয়মিত ও পর্যাপ্ত ঘুম খুব জরুরি।

৬. যেসব খাবার খেলে সমস্যা বাড়ে সেগুলো এড়িয়ে চলুন
আইবিএস রোগীদের ক্ষেত্রে সব খাবার সবার জন্য একইভাবে কাজ করে না। কারও দুধে সমস্যা হয়, কারও ডাল বা কিছু সবজিতে গ্যাস হয়। তাই যে খাবার খেলে সমস্যা বাড়ে, সেটি কম খাওয়া বা এড়িয়ে চলা ভালো।

৭. খুব দ্রুত বা অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন
তাড়াহুড়া করে বা বেশি খেলে হজমে সমস্যা হয় এবং পেটে গ্যাস ও অস্বস্তি বাড়ে।

✅ সংক্ষেপে: নিয়মিত খাবার খাওয়া, হালকা ও সহজপাচ্য খাবার বেছে নেওয়া যা সহজেই হজম হয়, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কম রাখা—এই অভ্যাসগুলো আইবিএসের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

✅চিকিৎসাঃ দ্রত একজন ইউনানী চিকিৎসকের সাথে আপনার প্রবলেম গুলো শেয়ার করে জানুন আপনার কোন ক্যাটাগরির আইবিএস (IBS) প্রবলেম রয়েছে সেই অনুযায়ী ইউনানী চিকিৎসা চালিয়ে যেতে পারেন।

চেম্বারের ঠিকানা ঠিকানাঃ
৫ম তলা (লিফট্ এর-৪) আজিমপুর আধুনিক নগর মার্কেট, (নিউমার্কেট সংলগ্ন) আজিমপুর বাস স্ট্যান্ড, ঢাকা-১২০৫

✅রোগি দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা।
✅সিরিয়ালের জন্য কল করুন☎️ 09613-004975

অথবা (whatsapp)
☎️01886-699984
☎️01830-214735

হঠাৎ করে ওজন কমে যাওয়া সমাধান করতে নিচের খাবার গুলো তালিকায় রাখার চেষ্টা করুন।
15/05/2026

হঠাৎ করে ওজন কমে যাওয়া সমাধান করতে নিচের খাবার গুলো তালিকায় রাখার চেষ্টা করুন।

Address

Azimpur
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Hakeem Md. Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share