Raqi Abu Ibrahim

Call Website Contact the business

Raqi Abu Ibrahim কালো জাদু ও জ্বিনের সমস্যা সমাধানে কুর'আন-সুন্নাহ সম্মত রুকইয়াহ শারীয়াহ সেবা প্রদানে নিয়োজিত।

10/08/2026

আশিক জিন—শুধু “ভালোবাসার জিন” ভাবলে ভুল করবেন!
আশিক জিনের কথা শুনলেই অনেকে মনে করেন—কোনো জিন একজন নারী বা পুরুষকে পছন্দ করেছে, ব্যস এতটুকুই।

কিন্তু বাস্তবে বিষয়টি অনেক সময় এর চেয়ে জটিল হয়।
আশিক জিন (الجن العاشق) বলতে সাধারণত এমন জিনকে বোঝানো হয়, যে কোনো নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে তার জীবনে অনধিকার প্রভাব বিস্তার করতে থাকে। এই আকর্ষণ কখনো কামনাকেন্দ্রিক হয়, কখনো possessive বা অধিকারপরায়ণ আচরণে রূপ নেয়।
রুকইয়াহ করতে গিয়ে আমরা কিছু পেশেন্টের মধ্যে একটি common pattern দেখি—
ব্যক্তিটির বিয়ে, স্বামী-স্ত্রীর সম্পর্ক, বিপরীত লিঙ্গের প্রতি স্বাভাবিক আকর্ষণ কিংবা দাম্পত্য ঘনিষ্ঠতার জায়গাতেই বারবার অস্বাভাবিক সমস্যা তৈরি হচ্ছে।
কিছু ক্ষেত্রে দেখা যায়—

▪️ বিয়ের কথা এগোলেই কোনো কারণ ছাড়াই সম্পর্ক ভেঙে যায়।
▪️ বিয়ের পর স্বামী বা স্ত্রীর প্রতি হঠাৎ তীব্র বিরক্তি তৈরি হয়।
▪️ দাম্পত্য ঘনিষ্ঠতার সময় ভয়, অস্বস্তি, ব্যথা বা অস্বাভাবিক বাধা অনুভূত হয়।
▪️ ঘুমের মধ্যে কারও উপস্থিতি, স্পর্শ বা যৌনধর্মী স্বপ্ন বারবার দেখা যায়।
▪️ ঘুম থেকে উঠে শরীরে অস্বাভাবিক ভার, ক্লান্তি বা চাপ অনুভূত হয়।
▪️ একা থাকলে বিশেষ ধরনের উপস্থিতি বা নজরদারির অনুভূতি হয়।
▪️ নির্দিষ্ট ব্যক্তির সাথে বিয়ে বা সম্পর্কের কথা উঠলেই মানসিক অবস্থার হঠাৎ পরিবর্তন হয়।
▪️ রুকইয়াহর সময় বিশেষ করে বিবাহ, দাম্পত্য, যিনা, ফাহিশা বা জিন-সংক্রান্ত আয়াত পড়লে reaction বেড়ে যায়।
তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি—

এগুলোর একটি-দুটি লক্ষণ থাকলেই কাউকে “আশিক জিনে আক্রান্ত” ঘোষণা করা ঠিক নয়।
রাক্বী হিসেবে আমরা একটি Isolated Symptom দেখে সিদ্ধান্ত নেই না। বরং পেশেন্টের History, Recurring Pattern, স্বপ্নে কী দেখছে, রুকইয়াহ তে কোন আয়াতে কেমন Reaction হচ্ছে —এসবকিছু একসাথে দেখা প্রয়োজন।
আশিক জিন কেন সহজে শরীর ছেড়ে যেতে চায় না?
কারণ কিছু ক্ষেত্রে সে আক্রান্ত ব্যক্তিকে নিজের “অধিকার” মনে করতে শুরু করে।

তখন তার উদ্দেশ্য শুধু শরীরে অবস্থান করা নয়; বরং ব্যক্তিটির স্বাভাবিক দাম্পত্য ও পারিবারিক জীবনেও বাধা সৃষ্টি করা।

ফলে কখনো দেখা যায়—

বিয়েতে বাধা,
স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব,
অকারণ সন্দেহ,
ঘনিষ্ঠতায় অনীহা,
একাকীত্বের প্রতি অস্বাভাবিক আকর্ষণ—

এসব সমস্যা একসাথে চলতে থাকে।
আর যদি একই ব্যক্তির ওপর সিহর + আশিক জিনের প্রভাব একসাথে থাকে, তাহলে বিষয়টি আরও stubborn হতে পারে। বিশেষ করে বিচ্ছেদের সিহর বা বিবাহে বাধার সিহরের সাথে কোনো জিন যুক্ত থাকলে সে সেই সিহরের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করতে পারে।
করণীয় কী?
প্রথম কাজ হলো সমস্ত তাবিয-কুফুরী চিকিৎসা বর্জন করা, সকল হারাম অভ্যাস পরিত্যাগ করা, ৫ ওয়াক্ত সালাতে যত্নবান হওয়া। এরপর অভিজ্ঞ ও ইখলাসপূর্ন রাক্বীর কাছ থেকে রুকইয়াহ সেশন নেওয়া ও তার পরামর্শে সেলফ রুকইয়াহ শুরু করা।

10/08/2026

দীর্ঘদিন রুকইয়াহ করেও কেন অনেকের সমস্যা বারবার ফিরে আসে?

কিছু ভাই-বোনের অভিযোগ এমন—
“অনেকদিন ধরে রুকইয়াহ করছি। প্রথমে অনেক উপকার পাই, শরীর হালকা হয়, বিভিন্ন উপসর্গ কমে যায়; কিন্তু কিছুদিন পর আবার আগের সমস্যা ফিরে আসে। মনে হয় যেন আবার সবকিছু শুরু থেকে হচ্ছে!”
এই সমস্যার কারণ মূলত দুটি,

১. মূল জাদু নষ্ট না হওয়া বা শরীরের জ্বিন শরীর ছেড়ে বের না হওয়া।

কিছু পেশেন্ট তাদের সমস্যা কমে গেলে রুকইয়াহ সেশন নেওয়া বা সেলফ রুকইয়াহ ও আমল করা কমিয়ে দেন বা বন্ধ করে দেন। এতে করে কিছুদিন পর সমস্যা আবারও বেড়ে যায়।
২. শরীরের বাহিরে থাকা জাদুর খাদেম জিন শরীরে থাকা জিনকে 'মাদাদ' বা সাহায্য করে ও শরীরে নতুন করে জাদু করে মূল জাদু ও জিনকে আবারও শক্তিশালী করে তুলেছে!
অনেকে প্রতিদিন এক বা দুই ঘণ্টা রুকইয়াহ শোনেন, কিন্তু বাকি সময়—

সকাল-সন্ধ্যার আযকার নেই,
সালাতে অবহেলা রয়েছে,
ঘরে নিয়মিত কুরআন তিলাওয়াত নেই,
ঘুমানোর পূর্বের মাসনূন আমল নেই,
গুনাহের পরিবেশ থেকে নিজেকে রক্ষা করা হচ্ছে না।

এভাবে শুধু রুকইয়াহ অডিও শুনে দীর্ঘমেয়াদি সুরক্ষার সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায় না।

বিশেষ করে ঘরের পরিবেশের ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না। যে ঘরে সূরা আল-বাকারাহ পাঠ করা হয়, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়।”
অর্থাৎ একজন রোগীর ব্যক্তিগত রুকইয়াহর পাশাপাশি তার বাসস্থান এবং দৈনন্দিন ইসলামী জীবনযাপনও গুরুত্বপূর্ণ।
হিফাযতের আমল বা প্রতিরক্ষামূলক আমলকে অবহেলা করা

রুকইয়াহ শুধু আক্রান্ত হওয়ার পর চিকিৎসার বিষয় নয়; শরীয়তে হিফাযত বা protection - এর আমলও রয়েছে।

উদাহরণস্বরূপ, সহিহ বুখারির হাদিসে এসেছে—ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকে এবং সকাল পর্যন্ত শয়তান নিকটবর্তী হতে পারে না। নবী ﷺ এই বক্তব্যের সত্যতা অনুমোদন করেছেন। — সহিহ আল-বুখারি, ৫০১০।
সুতরাং চিকিৎসার পাশাপাশি নিয়মিত—

• সকাল-সন্ধ্যার মাসনূন আযকার
• আয়াতুল কুরসি
• সূরা ইখলাস, ফালাক ও নাস
• ঘরে সূরা আল-বাকারাহ পাঠ
• ঘুমানোর পূর্বের মাসনূন আযকার
• আল্লাহর কাছে ইস্তিআযাহ ও দু‘আ
আল্লাহ তাআলা সকল আক্রান্ত মুসলিম ভাই-বোনকে পূর্ণাঙ্গ শিফা দান করুন, সমস্ত সিহর, শয়তানি প্রভাব ও অনিষ্ট থেকে হিফাযত করুন এবং আমাদের তাওহীদ ও তাওয়াক্কুলকে দৃঢ় করুন। আমীন।

20/10/2025

পূজা চলছে, অনেক জ্বিনের রোগীরা অসুস্থতা অনুভব করছেন, পরিবারে ফাসাদ হচ্ছে! আল্লাহ তা'আলা সহজ করুন, আমীন।

আমল বাড়ান, রুকইয়াহ করান বা সেলফ রুকইয়াহ করুন, দুরুদ পাঠ করা বাড়ান, আল্লাহু মুস্তাআন।

19/10/2025

অধিক পরিমাণে এলার্জির সমস্যা বা স্কিনের সমস্যার অন্যতম কারণ জিনের আঈন বা নজর!

কালো জাদুতে আক্রান্ত এক বোনের কিছুদিন রুকইয়াহ করার পর বোনটির শরীরে বসবাসকারী জাদুর খাদেম জিনটি বাধ্য হয়ে তাদের বাসায় লুক...
18/10/2025

কালো জাদুতে আক্রান্ত এক বোনের কিছুদিন রুকইয়াহ করার পর বোনটির শরীরে বসবাসকারী জাদুর খাদেম জিনটি বাধ্য হয়ে তাদের বাসায় লুকিয়ে রাখা জাদুর তাবিযগুলোর সন্ধান দেয়!
১০ টিরও বেশী তাবিয লুকানো ছিলো তাদের বাসায়, তাবিযগুলো নষ্টের পর এক পর্যায়ে জিনটিও শরীর ছাড়তে বাধ্য হয় আল্লাহ তা'আলার ইচ্ছায়। অতঃপর বোনটি তাঁর দীর্ঘদিনের সমস্যা হতে পরিত্রান পান।
জিন-জাদু দ্বারা আক্রান্ত ব্যক্তির একমাত্র শারঈ চিকিৎসা হলো রুকইয়াহ।
এপয়েন্টমেন্ট বা সিরিয়াল বুক করতে কল বা WhatsApp করুনঃ 01838-951751

12/10/2025

আশিক জিনের প্রভাবে আপনার বিয়ে হচ্ছে না? তাহলে গুরুত্ব সহকারে রুকইয়াহ করুণ, অন্যথায় যদি আপনার বিয়ে হয়েও যায়, সেক্ষেত্রে কু-পাত্রের সাথে বিয়ের হওয়ার সম্ভাবনাই বেশী! আর যদি সু-পাত্রের সাথেও বিয়ে হয়, সেক্ষেত্রেও আপনার বৈবাহিক জীবন সুখময় হওয়ার সম্ভাবনা খুবই কম!

06/10/2025

জিন, জাদু, বদ-নজর ও হিংসা দূর করার রুকইয়াহ

02/10/2025

বাসা-বাড়িতে জিন বা জাদু থাকার লক্ষণসমূহ:
১. পরিবারে ক্ষুদ্র-তুচ্ছ কারণে ঝগড়া-বিবাদ লেগে থাকা।
২. পরিবারের সদস্যদের অতিরিক্ত রাগী ও খিটখিটে হয়ে যাওয়া ।
৩. একে অপরের প্রতি ঘৃণা, অবাধ্যতা ও অসহিষ্ণুতা বৃদ্ধি পাওয়া।
৪. পরিবারের এক বা একাধিক ব্যক্তির প্রায়শই মৃত্যু বা মুক্তির জন্য অভিশাপধর্মী দোয়া করা।
৫. ঘন ঘন অসুস্থ হয়ে পড়া, একের পর এক অসুস্থতা লেগেই থাকা।
৬. দম্পতীর মাঝে অযৌক্তিক কারণে কলহ-বিবাদ, স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক দূরত্ব, ঘৃণা তৈরি হওয়া ও বৃদ্ধি পেতে থাকা।
৭. টাকাপয়সা, স্বর্ণালংকারের বা মূল্যবান জিনিসপত্র মাঝে মাঝেই হারিয়ে যাওয়া।
৮. বিয়ের প্রস্তাব না আসা অথবা প্রস্তাব আসলেও ব্যর্থ হওয়া।
৯. বাসার বাহিরে থাকলে ভালো লাগা কিন্তু ঘরে আসলেই খারাপ লাগা বা অসুস্থবোধ করা।
১০. একাকীত্ব অনুভব করা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া।
১১. অনিদ্রা, বিছানায় গেলে অসুস্থতা অনুভব করা।
১২. বারবার ভয়ংকর স্বপ্ন দেখা বা দুঃস্বপ্ন দেখা।
বিঃ দ্রঃ উপরোক্ত লক্ষণগুলোর কিছু কিছু লক্ষণ সেসকল মানুষের সাথেও মিলে যাবে যাদের ঘড়ে বা বাসায় কোনো জাদু নেই; কিন্তু তারা নিজেরা জ্বিন, জাদু বা আঈন দ্বারা আক্রান্ত।

29/09/2025

হিন্দুদের পূজার সময় চলছে, অর্থাৎ জাদুর রিনিউ বা নয়াবনও শুরু হয়ে গেছে!

জাদুর নবায়ন বা রিনিউ রোধ করতে আপনাদের সাহায্য করবে বি ইযনিল্লাহ এমন একটি রুকইয়াহ অডিও আমরা তৈরি করেছি, রুকইয়াহটি মাত্র ১৫ মিনিটের।

পূজা চলাকালীন প্রতিদিন অন্তত ৩-৪ বার রুকইয়াহটি চোখ বন্ধ করে মনোযোগ সহকারে শুনুন।
লিংকঃ https://youtu.be/slBVtruD7JI
এবং অবশ্যই গুরুত্ব সহকারে মেইনটেইন করবেন:
⛔৫ ওয়াক্ত সালাত
⛔সকাল-সন্ধ্যার হিফাজতের আমল
⛔ঘুমানোর আগে ওজু ও মাসনুন আমল
⛔টয়লেটে প্রবেশ-বাহির হওয়ার দুআ
⛔অধিকহারে ইস্তিগফার, নফল জিকির ও দুআ ইউনুস পাঠ
⛔যারা পুরাতন জাদুর ভুক্তভোগী, সম্ভব হলে প্রতিদিন অন্তুত ৩০ আয়াত সূরা বাকারাহ তিলাওয়াত
⛔সূরা ইউনুস এর ৮১-৮২ নং আয়াত প্রতিদিন সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার তিলাওয়াত
আল্লাহ রব্বুল আলামীন সবাইকে জীন-জাদু, বদনজর ও হাসাদের কবল থেকে মাহফুজ রাখুন! আমীন।

07/04/2025

হে আল্লাহ! ইস\রা\ঈ\ল ও তার সাহায্যকারীদের ধ্বংস করুন, যেভাবে ধ্বংস করেছেন আদ ও সামুদ জাতিকে।

Address

Khilkhet
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Abu Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raqi Abu Ibrahim:

Shortcuts

Share