Maa App - Reels

Website

Maa App - Reels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maa App - Reels, House: 554, Road:07, Avenue 06, Mirpur DOHS, Dhaka.
(1)

ডাক্তার-যাচাইকৃত মাতৃত্ব ও শিশু-যত্নের নির্ভরযোগ্য তথ্য, সহজ বাংলায়।
মায়ের পাশে, মায়ের ভাষায় — মা অ্যাপ।

Helping Maa for a better world.

মা অ্যাপ লিংক - https://play.google.com/store/apps/details?id=com.MaaApp

20/09/2026

বাচ্চার সঙ্গে বাবা-মায়ের কোন কাজগুলো করা উচিত—জানেন?

শিশুর সুস্থ বেড়ে ওঠার জন্য শুধু খাবার, পড়াশোনা বা শারীরিক যত্নই যথেষ্ট নয়। বাবা-মায়ের সঙ্গে প্রতিদিনের কথা বলা, খেলা, সময় কাটানো এবং ভালোবাসাপূর্ণ যোগাযোগও শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কিন্তু বাবা-মায়ের কোন অভ্যাসগুলো শিশুর মানসিক ও সামাজিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে?

শিশুর বেড়ে ওঠা ও অভিভাবকত্ব নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আজই Maa App ডাউনলোড করুন।

#শিশুরবিকাশ #শিশুরযত্ন #অভিভাবকত্ব

বাবু হওয়ার পর মায়েদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হলো; ঘুমের রুটিন বদলে যাওয়া! বাবু যখন ঘুমায়, মা ভাবে "এই তো, এ...
20/09/2026

বাবু হওয়ার পর মায়েদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হলো; ঘুমের রুটিন বদলে যাওয়া! বাবু যখন ঘুমায়, মা ভাবে "এই তো, এখন আমিও একটু ঘুমাবো!" আর ঠিক তখনই বাবু জেগে ওঠে! 👶🍼

মায়েদের এই নির্ঘুম রাতগুলোর জন্যই তো মা এতো স্পেশাল! তবে সুযোগ পেলেই পরিবারের অন্য কারও কাছে বাবুকে একটু রেখে নিজের জন্য কিছুটা বিশ্রাম নেওয়া কিন্তু খুব জরুরি।

#মায়ের_ভালোবাসা

20/09/2026

নিজের অজান্তেই কি ভয়ানক মম গিল্টে ভুগছেন?

সন্তানের জন্য যথেষ্ট সময় দিতে পারছেন না, নিজের জন্য সময় নিচ্ছেন, কিংবা ছোট কোনো ভুলের জন্য নিজেকেই দোষী মনে হচ্ছে—মায়েদের মধ্যে এমন অনুভূতি অনেক সময় অজান্তেই তৈরি হতে পারে।

কিন্তু মম গিল্ট আসলে কী, কেন হয় এবং কীভাবে এই অপরাধবোধ থেকে নিজেকে সামলানো যায়?

মাতৃত্ব ও মায়েদের মানসিক সুস্থতা নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আজই Maa App ডাউনলোড করুন।

#মায়েরযত্ন #মাতৃত্ব #মানসিকস্বাস্থ্য

19/09/2026

“মা হয়েছি, তাই সব আমাকেই করতে হবে”—এই ভাবনাটা কি আপনিও ভাবেন?

সন্তানের যত্ন নিতে গিয়ে অনেক মা মনে করেন, ঘরের সব দায়িত্বও তাকেই একা সামলাতে হবে। ধীরে ধীরে এই চাপ শারীরিক ও মানসিক ক্লান্তির কারণ হয়ে উঠতে পারে।

কিন্তু মা হওয়ার পরও কেন নিজের দায়িত্ব ভাগ করে নেওয়া জরুরি এবং কীভাবে পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা নিতে পারেন?

মায়েদের জীবন ও সুস্থতা নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আজই Maa App ডাউনলোড করুন।

#মায়েরযত্ন #মাতৃত্ব #নারীস্বাস্থ্য

19/09/2026

সোশ্যাল মিডিয়া যেভাবে মায়েদের স্ট্রেস বাড়াচ্ছে

অন্য মায়েদের জীবন, সন্তান পালনের ধরন কিংবা সাজানো-গোছানো মুহূর্ত দেখে নিজের জীবনকে তুলনা করতে গিয়ে অনেক মা অজান্তেই মানসিক চাপ অনুভব করেন।

কিন্তু সোশ্যাল মিডিয়ার কোন অভ্যাসগুলো মায়েদের স্ট্রেস বাড়াতে পারে এবং কীভাবে এর নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখবেন?

মায়েদের মানসিক সুস্থতা ও দৈনন্দিন জীবন নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আজই Maa App ডাউনলোড করুন।

#মায়েরযত্ন #মাতৃত্ব

আমাদের সমাজে মেয়েদের পিরিয়ড বা হরমোনজনিত সমস্যা মানেই যেন এক নিষিদ্ধ বিষয়। ''লোকে কী বলবে'' এই ভয়ে বা লজ্জায় দিনের পর দি...
19/09/2026

আমাদের সমাজে মেয়েদের পিরিয়ড বা হরমোনজনিত সমস্যা মানেই যেন এক নিষিদ্ধ বিষয়। ''লোকে কী বলবে'' এই ভয়ে বা লজ্জায় দিনের পর দিন অনেক নারী পিসিওএস (PCOS)-এর
লক্ষণগুলো লুকিয়ে রাখেন।

ফলাফল? সমস্যা আরও গভীর হয়। ওজন বেড়ে যাওয়া, মুখে অবাঞ্ছিত লোম বা অনিয়মিত পিরিয়ডকে অবহেলা করতে করতে অনেকেই বন্ধ্যত্ব বা ডায়াবেটিসের মতো জটিল ঝুঁকির দিকে এগিয়ে যান।

পিসিওএস কোনো ছোঁয়াচে রোগ নয়, লজ্জার কিছু নয়। এটি একটি হরমোনজনিত সমস্যা যা প্রতি ১০ জন নারীর মধ্যে ১ জনের থাকতে পারে। তাই লজ্জা পেয়ে চুপ থাকা কোনো সমাধান নয়। সুস্থ থাকতে হলে এই নীরবতা ভাঙতে হবে। পরিবারের সাথে কথা বলুন, ডাক্তারের পরামর্শ নিন।

আপনার সুস্থতাই আপনার শক্তি।

19/09/2026

মা হওয়ার পর একসঙ্গে এত কাজ কীভাবে সামলাবেন?

সন্তানের যত্ন, ঘরের কাজ আর নিজের দায়িত্ব—সবকিছু একসঙ্গে করতে গিয়ে অনেক মায়েরই সারাদিন শেষে প্রচণ্ড ক্লান্ত লাগে।

কিন্তু কাজের চাপ সামলে কীভাবে নিজের শক্তি ও সময়কে আরও ভালোভাবে ব্যবহার করবেন?

মায়েদের দৈনন্দিন জীবন ও সুস্থতা নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আজই Maa App ডাউনলোড করুন।

#মায়েরযত্ন #মাতৃত্ব #নারীস্বাস্থ্য

18/09/2026

ব্যস্ততার মাঝেও যেভাবে নিজেকে গুছিয়ে রাখা যায়

সংসার, সন্তান, কাজ—সবকিছু সামলাতে গিয়ে নিজের জন্য সময় বের করা অনেক মায়ের কাছেই কঠিন হয়ে পড়ে।

কিন্তু ব্যস্ততার মাঝেও কীভাবে নিজের যত্ন, সময় ও দৈনন্দিন জীবনকে একটু গুছিয়ে রাখা যায়?

মায়েদের জীবন ও সুস্থতা নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আজই Maa App ডাউনলোড করুন।

#মায়েরযত্ন #মাতৃত্ব #নারীস্বাস্থ্য

Address

House: 554, Road:07, Avenue 06, Mirpur DOHS
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maa App - Reels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share