02/11/2026
সুস্থ মন, সুন্দর জীবন—তরুণদের মানসিক সুস্থতায় ইয়োগার চর্চা। 🌿
গত ১লা নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ১৩ জন সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘যুবদের মানসিক স্বাস্থ্য ও ইয়োগা’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা।
একশনএইড (ActionAid)-এর স্পন্সরশীপ প্রোগ্রামের আওতায় এই ব্যতিক্রমী কর্মশালাটি সফলভাবে পরিচালনা করে হারমনি ট্রাস্ট।
৩ ঘণ্টাব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, দৈনন্দিন জীবনের মানসিক চাপ মোকাবিলা, আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মযত্নের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি ইয়োগা, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন ও সহজ কিছু যোগাভ্যাসের মাধ্যমে কীভাবে মন ও শরীরের সুস্থতা বজায় রাখা যায়, তা হাতে-কলমে অনুশীলন করেন।
কর্মশালাটি শুধু জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং নিজেদের অনুভূতি প্রকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং সুস্থ জীবনযাপনের ইতিবাচক অভ্যাস গড়ে তোলার একটি সুযোগ তৈরি করে দেয়।
আমাদের বিশ্বাস, তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে সচেতনতা, সহমর্মিতা ও সঠিক চর্চার বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই হারমনি ট্রাস্টের এই উদ্যোগ।