Dr. Tahsin Md. Jabir

Call Contact the business

Dr. Tahsin Md. Jabir Looking forward to do good for all (Both Psychology & Physically).

আগামীকাল থাকছি, ইনশাআল্লাহ!!
20/08/2026

আগামীকাল থাকছি, ইনশাআল্লাহ!!

"তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম"ত্যাগ, ভালোবাসা ও আনন্দের বার্তা নিয়ে আসুক পবিত্র ঈদুল আযহা।আপনার ও আপনার পরিবারের জন্য ...
27/05/2026

"তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

ত্যাগ, ভালোবাসা ও আনন্দের বার্তা নিয়ে আসুক পবিত্র ঈদুল আযহা।
আপনার ও আপনার পরিবারের জন্য রইলো শুভেচ্ছা ও শুভকামনা।

"ঈদ মোবারক" ❤️❤️

আগামীকাল রোজ শুক্রবার ১৫ ই মে সেভেন স্টার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ডোমারে সন্ধ্যা পর্যন্ত থাকছি ইনশাআল্লাহ।
14/05/2026

আগামীকাল রোজ শুক্রবার ১৫ ই মে সেভেন স্টার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ডোমারে সন্ধ্যা পর্যন্ত থাকছি ইনশাআল্লাহ।

07/05/2026

ওটিতে ঢুকে রাব্বান স্যার বললেন,

এই যে তোরা রোগীটা দেখছিস? এর স্বামী বেটাকে একটা নোবেল দেয়া উচিত।

-আমাদের সবার কৌতূহলটা বেড়ে গেলো। কেন?

-স্যারের সামনে তখন অপারেশন বেডে শুয়ে আছে বছর ২৫ এর একটি মেয়ে। অজ্ঞান, নিস্তব্ধ। একটু পরেই অপারেশন শুরু হবে।

ওর হাসবেন্ড যখন ভালোবেসে ওকে বিয়ে করে তখন জানতো যে তার ভালোবাসার মানুষটির দুটো কিডনিই প্রায় নষ্টের পথে। বিবাহের ১ বছরের মাথায় দুটো কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেলো। প্রস্রাব হতো না একটুও।জীবন ঝুলে গেলো ডায়ালাইসিস মেশিনের সাথে।

দিনমজুর স্বামী নিজের ঘাম দিয়ে কিনে আনতে লাগলো স্ত্রীর জন্য বেঁচে থাকার সময়। টানা তিন বছর এই মানুষটা কোন অভিযোগ ছাড়াই ব্যায়বহুল এই ডায়ালাইসিস এর খরচ চালিয়ে যাচ্ছেন নীরবে। এর সাথে এসে জুটেছে Diabetes আর Hepatitis.

তারপরও জীবন থেমে থাকেনি। গত বছর তার স্ত্রী আশার আলো জ্বালিয়ে সন্তানসম্ভবা হলেন। কিন্তু ৭ মাসে এসে সেই আলো নিভে গেলো। শিশুটাকে বাঁচানো গেল না।
আবারো ধাক্কা!

এর পরপরই ধরা পড়লো Ovarian টিউমার। আবার অপারেশন। কিন্তু পুরোপুরি সুস্থ হলো না। কিছুদিনের মধ্যেই পেটে পানি জমতে শুরু করলো। পেট ফুলে গেছে অস্বাভাবিক রকম। আজকে তার জন্যই আবার অপারেশনে এসেছে। কিন্তু স্যার পেট থেকে বের করলেন বড়ো গামলার আধা গামলা জমাট বাঁধা রক্ত(ছবিতে যেটা দেখা যাচ্ছে)।

-সবকিছু শুনে এর বেচারা স্বামীকে আমার দেখতে মন চাইলো। অপারেশন শেষে বাইরে বেরিয়ে দেখলাম তিনি
দাঁড়িয়ে আছে চোখে মুখে একরকম উৎকণ্ঠা নিয়ে।

জিজ্ঞেস করে জানলাম তিনিই পেশেন্ট এর হাসবেন্ড।
বয়স ২৫/২৬ হবে। সুন্দর সুঠাম দেহ। পাশে দাড়ানো মহিলাটি তার শাশুড়ী।

আমি গল্পটা আবার শুনতে চাইলাম।

সে আবারও বললো একইভাবে। শেষে হাসিমুখে বললো, কি করি কন স্যার? নিজের মানুষ তো......
স্যার একটু দোয়া কইরেন। ওর এখন কী অবস্থা? ঠিক আছে তো? পাশে তার শাশুড়ী শূন্য দৃষ্টিতে চেয়ে আছে জামাইয়ের দিকে।

আমি কিছু সান্ত্বনা দিয়ে চলে আসলাম।

সিঁড়ি দিয়ে নামতে নামতে চিন্তা করলাম লোকটা যদি একটু বেশি শিক্ষিত হতো, হয়তো নিজের জীবনের হিসাবটা একটু ভালো করে মিলাতে পারতো। হয়তো এত কষ্ট নিজের কাঁধে তুলে নিত না। এই মেয়েটাকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করতো। একটা সহজ, স্বাভাবিক জীবন বেছে নিত।

-তারপরই আবার মনে হলো, তাহলে স্যার এই বোকা লোকটারে নোবেলটা কিসের জন্য দিতে চাইলেন?

কি জানি.......!

হয়তো এই বোকা লোকটাই আসলে ভালোবাসার সবচেয়ে জটিল অঙ্কটা মেলাতে পেরেছে তাই। কিন্তু এরকম অঙ্কতে তো নোবেল দেয় না!

নাকি জীবনকে কঠিন জেনেও পাশে থাকার সাহসের জন্য? যেখানে লাভ-ক্ষতির হিসেব নেই, শুধু আছে থেকে যাওয়ার মতো একগুঁয়ে এক টান!

[ডা.সাওবান মাতুব্বর ]

 #ব্রেইন এনিউরিজন  #স্বাস্থ্য সচেতনতা
30/04/2026

#ব্রেইন এনিউরিজন
#স্বাস্থ্য সচেতনতা

 #খিচুনি রোগ #স্বাস্থ্য সচেতন
29/04/2026

#খিচুনি রোগ
#স্বাস্থ্য সচেতন

ডোমার সেভেন স্টার ক্লিনিক!! থাকবো সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ইনশাআল্লাহ।।
24/04/2026

ডোমার সেভেন স্টার ক্লিনিক!!

থাকবো সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ইনশাআল্লাহ।।

19/04/2026

#স্বাস্থ্য কথা
#স্বাস্থ্য সচেতনতা
#বিশ্ব লিভার দিবস

বিশ্ব লিভার দিবস ২০২৬:

আপনার লিভারের যত্ন নিন 🌍

​আজ ১৯শে এপ্রিল, বিশ্ব লিভার দিবস। আমাদের শরীরের 'পাওয়ার হাউস' বলা হয় লিভারকে, কারণ এটি শরীরের ৫০০-র বেশি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। কিন্তু অসচেতনতার কারণে অনেকেই লিভারের সমস্যায় ভোগেন।

​লিভার সুস্থ রাখতে কিছু জরুরি তথ্য:

​সুষম খাবার: প্রতিদিনের খাদ্যতালিকায় সবুজ শাকসবজি এবং ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন। অতিরিক্ত লবণ, চিনি এবং চর্বিযুক্ত খাবার লিভারের ক্ষতি করে। মূলত আমাদের খাদ্য তালিকা যদি Healthy থাকে তাহলে অনেকটাই লিভারের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব।

​পর্যাপ্ত পানি: লিভার থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন।

​ওজন নিয়ন্ত্রণ: ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন। লিভার কে Healthy রাখতে Exercise এর কোন বিকল্প নেই।

​ভ্যাকসিন গ্রহণ: হেপাটাইটিস এ এবং বি ভাইরাস থেকে বাঁচতে সময়মতো টিকা বা ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করুন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ।

​সতর্কতা: চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘনঘন পেইনকিলার/ ব্যাথানাশক ঔষধ বা অতিরিক্ত ওষুধ সেবন থেকে বিরত থাকুন।

​তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং মায়ো ক্লিনিক।

​সচেতনতা শুরু হোক আপনার থেকেই। সুস্থ লিভার, সুস্থ জীবন!

Address

Dhaka
1216

Telephone

+8801967918803

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tahsin Md. Jabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Tahsin Md. Jabir:

Shortcuts

Share