23/05/2026
বাসা বা বাড়িতে জিন যাদুর সমস্যার লক্ষণ।
১-} পরিবারে অশান্তি।
২-} পরিবারের সদস্যদের মাঝে ঝামেলা লেগেই থাকে।
৩-} পরিবারের সদস্যদের মধ্য থেকে একের পর এক অসুস্থ হয়ে পড়া।
৪-} কোনো কারণ ছাড়াই বাসার আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়া।
৫-} বাসায় অধিক পরিমাণে পোকামাকড়ের উৎপাত, চেষ্টা করেও দমন করা যায় না।
৬-} বরকত কমে যাওয়া।
৭-} রিজিক বাধাগ্রস্ত হওয়া।
৮-} বাসার ভিতর অস্বাভাবিক ঘটনা ঘটা।
৯-} ভয়ংকর স্বপ্ন দেখা।
১০-} বাসায় প্রবেশ করলেই অশান্তি অনুভব হয়।
কোনো বাসা বা বাড়িকে কেন্দ্র করে যাদু করলে উপরে উল্লেখিত লক্ষণগুলো দেখা দেয়। এক কথায়, যাদুর মাধ্যমে বাসার উপরে জিনকে নিযুক্ত করে দেওয়া হয়। ফলে সেই জিন বাসা ও পরিবারের সদস্যদেরকে প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করে।
কিভাবে সমাধান করবেন❓
এইসব সমস্যার ক্ষেত্রে বাসার রুকইয়া করা উচিত। বিশেষ করে, বাসায় থাকা কোনো লুকানো যাদু বা পুঁতে রাখা যাদুর জায়গা নির্ধারণ করে পড়া পানির মাধ্যমে পরিপূর্ণ নষ্ট করা। এবং প্রতিদিন সকাল-সন্ধ্যা আজান ও সূরা বাকারা জিন-যাদু ধ্বংসের নিয়তে ছেড়ে রাখা।
এসব পদ্ধতি অবলম্বন করার পরেও যদি সমস্যা থেকে যায়, তাহলে অভিজ্ঞ কোনো রাকির (রুকইয়া চিকিৎসকের) সহযোগিতায় রুকইয়া করুন এবং পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ গ্রহণ করুন।