Sume's Dine

Call Website Contact the business

Sume's Dine I'm a foodie and a lover of all things delicious!

আমার জন্য এইটা খুব কঠিন একটা সময় গিয়েছে। ভোর ৪টা বাজে উঠে নিজের ব্যাবসার রান্নার কাজ শেষ করে খাবার নিয়ে সেখানে যাওয়া...
02/10/2026

আমার জন্য এইটা খুব কঠিন একটা সময় গিয়েছে। ভোর ৪টা বাজে উঠে নিজের ব্যাবসার রান্নার কাজ শেষ করে খাবার নিয়ে সেখানে যাওয়া। বিকেল ৩টা পর্যন্ত। তরপর ৩টা থেকে HACCP কোর্স ৬টা পর্যন্ত, তারপর ৭টা থেকে আবার Chef কোর্স রাত ১১.৩০ বাজতো বাসায় আসতে আসতে। ভোর ৪টা থেকে রাত ১১.৩০ পর্যন্ত দাঁড়িয়ে থাকা আর অন্য কাজের কথা তো বললাম ই না। মাঝেমধ্যে মনে হতো রান্নাতো সবই পারি, ইউটিউব থেকে এখন সব শিখা যায়। তাহলে ছেড়ে দেই এই কষ্ট কেন করবো ?
কিন্তু আসলে বিষয়টা ঠিক তেমন নয়। একটা chef হতে হলে অনেক কিছু শেখার এবং জানার আছে।
তবে যতটুকু শিখেছি তা হচ্ছে আমার সংগ্রামের একটি সামান্য অংশ। আরো অনেক কিছু শেখার আছে।

আজকে ৪০ জনের তেহারি এবং ডিম কোরমা অর্ডার ছিল রাতে। আলহামদুলিল্লাহ টেস্ট ভালো হয়েছে। সকালে ও ৩০ জনের পোলাও, রোস্ট, ডিম ক...
01/10/2026

আজকে ৪০ জনের তেহারি এবং ডিম কোরমা অর্ডার ছিল রাতে। আলহামদুলিল্লাহ টেস্ট ভালো হয়েছে। সকালে ও ৩০ জনের পোলাও, রোস্ট, ডিম কোরমা অর্ডার ছিল। এগুলো ছবি তোলা হয়নি।

19/09/2026

সাবলম্বী হতে হলে আল্লাহর সাহায্যর সাথে সাথে নিজের অনেক সাহস, শক্তি, বুদ্ধি এবং টাকার প্রয়োজন হয়। তার সাথে আরেকটা বিষয়ের কথা না বললেই নয়। তা হলো আশেপাশে থাকা ছোট, বড়, দূরের ও কাছের মানুষ গুলোর সহযোগিতা। আমার জীবনে বেড়ে উঠার পিছনে রাস্তার ফকির থেকে শুরু করে অনেক নামীদামী মানুষের অবদান রয়েছে। যখন যেখানে আটকে গিয়েছি সেখান থেকে আবার উঠে দাঁড়িয়েছি। জীবনে ভাঙ্গা গড়ার খেলায় অনেকবার থেমেছি ঠিকই কিন্তু কেউ আটকাতে পারেনি। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সেই সাথে সেই প্রত্যেকটি মানুষকে যারা আমার জীবনে বিন্দু পরিমাণ হাসি দিয়েও আমাকে সাহায্য করেছেন। আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি জীবনে আমি কারো ক্ষতি করিনি তাই আল্লাহ তায়ালা আমাকে কখনো ছোট করেনি। আল্লাহর কাছে এখন শুধু এইটুকু চাওয়া জীবনের শেষ মুহূর্ত অব্দি যদি আমাকে কষ্ট করে বেঁচে থাকতে হয় তাও সহ্য করে নিবো কিন্তু তিনি যেন অন্য কারও দ্বারস্থ না করেন। আমাকে যারা ভালোবাসেন, পচ্ছন্দ করেন, যারা আমার নীতি সম্পর্কে যানেন সবাই আমার জন্য দোয়া করবেন। আর জীবনে যদি নিজের অজান্তেই কাউকে দুঃখ কষ্ট দিয়ে থাকি তাহলে মাফ করে দিবেন।

17/09/2026
17/09/2026

04/09/2026

Address

376 Free School Street
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sume's Dine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sume's Dine:

Shortcuts

Share