Medi Health Tech

Medi Health Tech "Empowering healthcare through smart technology. We provide innovative digital solutions for hospitals, clinics, and telemedicine services. MHT
(5)

Your health, our tech-driven mission."

12/09/2026
বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার ইতিহাসে এক অনন্য মাইলফলক যুক্ত হয়েছিল ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর, যখন ঢাকার আইসিভিডি (ICVD)-তে ...
16/08/2026

বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার ইতিহাসে এক অনন্য মাইলফলক যুক্ত হয়েছিল ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর, যখন ঢাকার আইসিভিডি (ICVD)-তে প্রথমবারের মতো সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। সেই ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতায় আজকের অত্যাধুনিক বাইপাস ও কার্ডিয়াক সার্জারির বিকাশ।

এই গৌরবময় পথচলাকে উদ্ভাসিত করতে আয়োজিত হতে যাচ্ছে "Cardiovascular Surgical Conference of NICVD-2026"।

🗓 Conference Date: 18 September 2026
⏳ Registration Deadline: 31 August 2026
📝 Abstract Submission Deadline: 25 August 2026
📍 Venue: Conference Room, NICVD, Dhaka, Bangladesh

🔗 রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:
https://conference.cardiacsurgerynicvd.org/registration/
🔗 অ্যাবস্ট্রাক্ট জমা দিতে ভিজিট করুন:
https://conference.cardiacsurgerynicvd.org/abstract/

07/05/2026

হার্টের রক্তর নালীতে রিং (Stenting) বসানোর আগের ও পরের অবস্থা ❤️
হার্টের ক্ষেত্রে একে সাধারণত "রিং পরানো" বলা হয়, যা অবরুদ্ধ ধমনীতে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে!
হার্ট অ্যাটাক বা বুকের ব্যথা (এনজাইনা) কমাতে এবং হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন সচল রাখতে রিং (Stenting) বসানো হয়।
এটি একটি ন্যূনতম কাটাছেঁড়াভিত্তিক (minimally invasive) পদ্ধতি।

শুভ নববর্ষ ১৪৩৩
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

05/04/2026

কখন হার্টে টিস্যু ভাল্ব লাগাবেন ? Heart Valve || Health || AVR || Prof Manzurul Alam

30/03/2026
ভয় নেই...এমন হতেই পারে...হাতের একটা আংগুল কাটা পড়তে পারে! পা কাটা পড়তে পারে...হাত কাটা পড়তে পারে!এমন ঘটলে আপনজনরা কি করব...
28/02/2026

ভয় নেই...
এমন হতেই পারে...
হাতের একটা আংগুল কাটা পড়তে পারে! পা কাটা পড়তে পারে...হাত কাটা পড়তে পারে!

এমন ঘটলে আপনজনরা কি করবেন?
কাটা অংশ ব্যাগে করে...হাসপাতালে যাবেন?
না কৌটায় ভরে নিবেন? নাকি বরফ পানিতে ভরে?

ভুলেও এসব করবেন না!
কাটা অংশ দ্রুত নরমাল স্যালাইন (ছবি দেখুন) দিয়ে ওয়াশ করবেন...না পেলে পরিস্কার পানি দিয়ে করবেন...
অতপর একটা ওয়াটার প্রুফ পলিথিনে নরমাল স্যালাইনে চুবিয়ে পলিথিনের মুখ বেধে দিবেন...তার এই ব্যাগটি অপর একটি বরফ রাখা বাটিতে বা পলিথিনে ভরিয়ে... দ্রুত নিকটস্থ হাসপাতালে যাবেন...
শুধু নিকটের হাসপাতাল হলেই হবেনা...সেখানে প্লাস্টিক সার্জারি বা মাইক্রোভাসকুলার সার্জারীর সুযোগ থাকতে হবে।
এভাবে সংরক্ষণ করলে...মোটামুটি ৬ ঘন্টা পর্যন্ত অংগটা ভাল থাকবে!
অন্যথায় অংগটি হাসপাতালে পৌছার আগেই নষ্ট হয়ে যাবে...
সংরক্ষণ করার বিষয়ে আপনাকে তাই খুব বেশি সতর্ক থাকতে হবে...সতর্ক থাকতে হবে কাটা অংশ যাতে সরাসরি বরফের সংস্পর্শে না আসে....
তারচেয়েও বেশি সতর্ক থাকতে হবে যাতে কাটা না পড়ে!😎

🇧🇩 মহান একুশে ফেব্রুয়ারিআজ ২১ ফেব্রুয়ারি, গৌরব, ত্যাগ ও আত্মমর্যাদার এক অনন্য অধ্যায়।১৯৫২ সালের এই দিনে ভাষার অধিকার র...
20/02/2026

🇧🇩 মহান একুশে ফেব্রুয়ারি
আজ ২১ ফেব্রুয়ারি, গৌরব, ত্যাগ ও আত্মমর্যাদার এক অনন্য অধ্যায়।
১৯৫২ সালের এই দিনে ভাষার অধিকার রক্ষায় অকুতোভয় তরুণেরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের সেই আত্মত্যাগের ফলেই বাংলা পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা, আর বিশ্ব পেয়েছে মাতৃভাষার মর্যাদা রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
UNESCO ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে—যা আমাদের ইতিহাসকে বিশ্বমঞ্চে সম্মানিত করেছে।
আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সকল ভাষা শহীদদের।
তাঁদের ত্যাগ আমাদের শিখিয়েছে—নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয়ের প্রতি অটল ভালোবাসাই জাতির শক্তি।
আসুন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা শুদ্ধ বাংলা চর্চা করি, মাতৃভাষার মর্যাদা রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ভিত্তি গড়ে তুলি।
শ্রদ্ধা ও ভালোবাসায়
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 🇧🇩

Address

Cocacola, Vatara
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi Health Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share