Dr. Sabbir Hossain

  • Home
  • Dr. Sabbir Hossain

Dr. Sabbir Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Sabbir Hossain, Medical and health, Mirpur, .
(3)

FCPS Part-2 Trainee, Medicine (Cardiology),
𝗗𝗵𝗮𝗸𝗮 𝗠𝗲𝗱𝗶𝗰𝗮𝗹 𝗖𝗼𝗹𝗹𝗲𝗴𝗲 & 𝗛𝗼𝘀𝗽𝗶𝘁𝗮𝗹
Former RMO (Nephrology & Dialysis unit),
𝗘𝘃𝗲𝗿𝗰𝗮𝗿𝗲 𝗛𝗼𝘀𝗽𝗶𝘁𝗮𝗹 𝗗𝗵𝗮𝗸𝗮
MBBS (CMC), DMU (Ultra)

20/08/2026

Behind the White Coat: Life of Bangladeshi Doctors

আমার ডিউটি রুম। আমার মেডিসিন ইউনিট ২।---- ডাক্তারের বক্তব্য অলরেডি ভাইরাল পোস্ট ও ভাইরাল ভিডিওতে অনেকেই দেখসেন কি হইসে গ...
15/08/2026

আমার ডিউটি রুম। আমার মেডিসিন ইউনিট ২।
---- ডাক্তারের বক্তব্য

অলরেডি ভাইরাল পোস্ট ও ভাইরাল ভিডিওতে অনেকেই দেখসেন কি হইসে গতকাল রাতে।

রোগীর বাজে রকমের ফুসফুস ক্যান্সার। রোগীর ফ্যামিলি পাঁচ মাস চিকিৎসা না করে তাঁকে বাসায় ফেলে রাখে, আর প্রতিদিন হাই ডোজে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ায়। প্রচন্ডরকম শরীর খারাপ করায়ে হাসপাতালে নিয়ে আসে। আগেই বলে দেয়া হয় এই রোগীর ICU লাগবে। কেন বেড নাই, ডাক্তার কি করে এই বলতে বলতে কুকুরগুলো তেড়ে আসে। বাকি এই অবস্থা।

এই রুমে আমার অজস্র স্মৃতি। শিডিউল অনুযায়ী
গতকাল রাতে আমার ডিউটিও পড়তে পারত। কলিগ যারা নাইটে ডিউটিতে ছিলেন অত্যন্ত বাজেভাবে আক্রান্ত হইসেন।

এই অমানুষ বাংলাদেশি মানুষগুলোর চিকিৎসা করতে কেমন লাগে।

এভাবেই একটা হাস্যোজ্জ্বল, সিম্প্যাথেটিক ডাক্তার মরে গিয়ে কাঠখোট্টা রোবটে পরিণত হয়।

সার্থক জনম আমার, আমি জন্মেছি এই দেশে।
সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে।
-হাবিবুর রহমান সোহাগ

12/08/2026

মানুষের বিশ্বাসকে পুঁজি করে প্রতারণাকে তারা একপ্রকার শিল্পে পরিণত করেছেন।

06/08/2026

Life gets busy but sometimes all you need is a quiet lake, fresh air and a few moments to reset. 🌿💙

27/07/2026

🍀 ST elevation মানেই কি MI বা হার্ট অ্যাটাক?

Alarming!!
19/07/2026

Alarming!!

দুর্ভাগ্যজনকভাবে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর সেদিন পরীক্ষা শুরু করতে হয়েছিল। হঠাৎ শুরু হওয়া তীব্র বৃষ্টির কারণে Uber এ ব...
15/07/2026

দুর্ভাগ্যজনকভাবে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর সেদিন পরীক্ষা শুরু করতে হয়েছিল।

হঠাৎ শুরু হওয়া তীব্র বৃষ্টির কারণে Uber এ বাইক না পেয়ে বাধ্য হয়ে সিএনজি নিই, উদ্দেশ্য- মহাখালী (BCPS).
কিন্তু পুরো রাস্তায় জ্যাম, গাড়ি থেমে আছে এক প্রকার। ঘড়িতে যখন ৯ টা, আমি তখন বিজয় সরণি। অর্থাৎ পরীক্ষা already শুরু হয়ে গেছে।

কোন উপায় না পেয়ে সিএনজি থেকে নেমে হাঁটতে শুরু করি ছাতা হাতে নিয়ে। সাথে কোন মোবাইলও নেই যে কাউকে কল দিয়ে সাহায্য চাইবো বা Uber এ বাইক নিবো। দিশাহীন চোখে নির্বাক হেঁটে চলছি। হঠাৎ খেয়াল করলাম, রাস্তার একদম পাশ দিয়ে কিছু বাইক যাচ্ছে। আমি হেঁটে চলছি আর হাত তুলে ইশারা দিচ্ছি- যদি কোন বাইক থামে, এই আশায়। কেউ থামছে না। ৯ টা ১৩ বাজে।

এই পরীক্ষায় বসতে পারার আশা ছেড়ে দিতে শুরু করেছি। এই সময়ে হটাৎ একজন ইশারায় সাড়া দেন। তৎক্ষনাৎ উনার বাইকে উঠে পড়ি। ৯ টা ২৭ এ BCPS পৌঁছাই আলহামদুলিল্লাহ। আমি ভেবেছিলাম, এক্সাম হলে ঢুকতে দিবে না- এতো দেরি হওয়ার কারণে। ৯ টা ৩০ মিনিটে আমি এক্সাম হলে ঢুকি। ১০ মিনিটের মধ্যে পরীক্ষার ৪ টা খাতা রেডি করি।

এবং ঠিক ৯ টা ৪০ এ পরীক্ষা শুরু করি।

নিজেকে বারবার একটি কথা বলেই আশ্বস্ত করছিলাম, "আমি নার্ভাস হবো না, আল্লাহ আমার ভাগ্য এভাবে লিখে রেখেছেন এবং আমাকে ঠান্ডা মাথায় সেটা ফেইস করতে হবে।"

একটানা লিখতে শুরু করি। শেষ সম- ১২ টা।
টার্গেট একটাই- যেকোনোভাবে আমাকে এই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। আমি নিজের মতো করে লিখে যাচ্ছি। আল্লাহ যেন সেদিন আমার সব চিন্তার দুয়ার খুলে দিয়েছেন। প্রতিটি প্রশ্ন দেখামাত্র আমি সেগুলোর উত্তর চিন্তা করে ফেলতে পারছিলাম। খুব বেশি সময় ধরে ভাবতে হচ্ছিলো না।

মোনাজাতে প্রায়ই একটা দোয়া করতাম, "হে আল্লাহ, আমার জন্য পরীক্ষাটা সহজ করে দিও।"
পরীক্ষা দেওয়ার সময় মনে হচ্ছিল, এ যেন সেই কথারই সরাসরি প্রতিফলন! লিখতে লিখতে একটা সময় অবাক হয়ে দেখি, আমার লিখা শেষ! ৪ টা খাতাই সম্পূর্ণ! ঘড়িতে তখন ১১ টা ৫০। অর্থাৎ পরীক্ষা শেষ হতে তখনও ১০ মিনিট বাকি আছে।
এমন স্বস্তির নিশ্বাস জীবনে খুব কমই ফেলেছি....

মোট ৪ দিন ধরে পরীক্ষা হয়। Written, SBA, OSPE, OSCE. হাসপাতালে ডিউটিসহ অন্যান্য অনেক কাজ থাকায় আগের মতো আর সারাদিন পড়তে পারিনা। তবে শেষ দেড় মাস Online Activities সহ অন্যান্য events এক প্রকার বন্ধ রেখে সাধ্যমতো চেষ্টা করেছি পড়াশোনায় সময় দিতে।

এবং আলহামদুলিল্লাহ, Written, SBA, OSPE ও OSCE- প্রতিটি ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়ে FCPS Midterm পাশ করি।

(নিচের ছবিগুলো পাশ করার পর একটি সংবর্ধনা অনুষ্ঠানে তোলা)

13/07/2026

সব হার্ট অ্যাটাক চিৎকার করে আসে না।
Sometimes, it stays silent... until it's too late.


11/07/2026

এক নাছোরবান্দা রোগীকে ডাক্তার কাউন্সেলিং করছেন—
~"আপনার যেই রোগ, সেই রোগের জন্য যত আমরা এই পর্যন্ত যত রোগীর অপারেশন করেছি তারা সবাই মা*রা গেছে, কেউ বেঁচে নেই। আপনি কি এই অপারেশন করাতে চাচ্ছেন?"

মূল ঘটনা হলো, এই রোগীর দুই কিডনিতে ছিল অসংখ্য পাথর। PCNL বা প্রচলিত অন্যান্য অপারেশন করে করে এগুলো বের করা প্রায় অসম্ভব বা অনেক কঠিন। কিন্তু তার কথা একটাই, তাকে অপারেশন করিয়ে দিতে হবেই! পরবর্তীতে তাকে কনভিন্স করানোর জন্য এভাবে বলা হয়- যেন তিনি অপারেশনের চিন্তা থেকে বেরিয়ে আসেন।

কিন্তু ডাক্তারকে অবাক করে দিয়ে রোগীর উত্তর,
~"স্যার কোন সমস্যা নেই। অপারেশন করে ফেলেন। আল্লাহ ভরসা!" 😐

Doctor shocked and patient....
😂

30.06.2026 — That's the end of my journey at  The place that shaped my vision as a doctor.... The place that transformed...
02/07/2026

30.06.2026 — That's the end of my journey at
The place that shaped my vision as a doctor....
The place that transformed me into the doctor I am today.

Forever grateful. 🤍🤍

Address

Mirpur

1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sabbir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed health & beauty business?

Share