Rafan's Bites

Rafan's Bites ছোট বাচ্চাদের জন্য সহজ, স্বাস্থ্যকর খাবার পেতে সঙ্গে থাকুন
(2)

আজ তুমি দুই বছরের। দেখতে দেখতে কতটা বড় হয়ে গেলে, অথচ আমার কাছে তুমি সেই ছোট্ট নবজাতক, যাকে প্রথমবার বুকে জড়িয়ে পৃথিবীর স...
23/10/2026

আজ তুমি দুই বছরের। দেখতে দেখতে কতটা বড় হয়ে গেলে, অথচ আমার কাছে তুমি সেই ছোট্ট নবজাতক, যাকে প্রথমবার বুকে জড়িয়ে পৃথিবীর সব সুখ একসাথে অনুভব করেছিলাম।

আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন, সুস্থ রাখুন, সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে তুলুন। তোমার জীবনটা হোক অফুরন্ত আনন্দ, ভালোবাসা আর রহমতে ভরা। 🤲🏻

শুভ জন্মদিন, আমার রাফান। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার বুকের ভেতর লুকিয়ে রাখা এক টুকরো জান্নাত💗

বাচ্চা হোক কিংবা বড়, সবার জন্যই ব্রয়লার মুরগির কলিজা এড়িয়ে চলা ভালো। কারণ, ব্রয়লার মুরগি পালনে অ্যান্টিবায়োটিক ব্যবহার ক...
22/10/2026

বাচ্চা হোক কিংবা বড়, সবার জন্যই ব্রয়লার মুরগির কলিজা এড়িয়ে চলা ভালো। কারণ, ব্রয়লার মুরগি পালনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এবং সেই অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ মুরগির কলিজাতেও থেকে যায়।

শরীরে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ প্রবেশ করলে কী ক্ষতি হতে পারে?

🔸 অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়াতে পারে, ফলে ভবিষ্যতে সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কম কার্যকর হতে পারে।
🔸 নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ অতিরিক্ত বা দীর্ঘদিন গ্রহণের ফলে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
🔸 কিছু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অ্যালার্জি বা অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকতে পারে।

ব্রয়লার মুরগির কলিজার চেয়ে দেশি মুরগির কলিজা/ গরুর কলিজা নিরাপদ।

আমার ব্যবহার করা এই কিউট স্টিলের মামপটটা দেখতে যেমন সুন্দর, ব্যবহার করেও তেমন ভালো লেগেছে! 🥰বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি...
21/10/2026

আমার ব্যবহার করা এই কিউট স্টিলের মামপটটা দেখতে যেমন সুন্দর, ব্যবহার করেও তেমন ভালো লেগেছে! 🥰

বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি, তাই নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। গরম পানি রাখলে গরম আর ঠান্ডা পানি রাখলে ঠান্ডা থাকে বেশ কিছুক্ষণ। অর্থাৎ, পানির তাপমাত্রা ধরে রাখার সুবিধাটা আমার বেশ ভালো লেগেছে। ফুল বডি স্টিল হওয়াতে বাচ্চাদের জন্য অধিক নিরাপদ।
এতোদিন ব্যবহারের পরেও কোনো রং / লেখা নষ্ট হয় নি।

যারা বাচ্চার জন্য একটা মামপট নেওয়ার কথা ভাবছেন, তাঁদের পছন্দের তালিকায় রাখতে পারেন।

আপনার বাচ্চার জন্য এমন মামপট ব্যবহার করেছেন? কেমন অভিজ্ঞতা হয়েছে, কমেন্টে জানাবেন। 🥰
— Rafan’s Bites 💙

পরিচিত একজনের বাচ্চার বয়স এখনো ছয় মাস পূর্ণ হয়নি। প্রথম সন্তান। অথচ শিশুটার যত্নের নামে যা যা করা হচ্ছে, তা শুনে আমি সত্...
21/10/2026

পরিচিত একজনের বাচ্চার বয়স এখনো ছয় মাস পূর্ণ হয়নি। প্রথম সন্তান। অথচ শিশুটার যত্নের নামে যা যা করা হচ্ছে, তা শুনে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি!

সর্দি হয়েছে, তাই শিশুকে খাওয়ানো হয়েছে তালের ডাঁটার রস। এরপর শুরু হয়েছে ডায়রিয়া। ডায়রিয়া শুরু হওয়ার পর ডাক্তারের পরামর্শ নেওয়ার বদলে ফার্মেসি থেকে ইচ্ছেমতো অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে!

শুধু কি তাই?
ফর্মুলা দুধের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে চালের গুঁড়া। বারবার পায়খানা করতে করতে শিশুটার পেছনের নরম ত্বক একেবারে ছিলে গেছে।
জিজ্ঞেস করলাম, শিশুটার হাতে পায়ে এগুলো কীসের কাঠি বেঁধে রেখেছেন?
উত্তর শুনে অবাক হয়ে গেলাম—এগুলো নাকি হাতে থাকলে বাচ্চা মোটাতাজা হবে!
প্রস্রাব করা কাপড় দিয়ে শিশুর শরীর মোছা হয়, কারণ এতে নাকি গায়ের রং ফর্সা হবে!
আর সরিষার তেল? সেটা তো বাধ্যতামূলক!

নানী দাদীদের কুসংস্কারে বিশ্বাসের মূল্য দিতে হচ্ছে একটা অসহায় শিশুকে।

গ্লুটেন ফ্রি পাস্তা
20/10/2026

গ্লুটেন ফ্রি পাস্তা

রিলসটা দেখে সত্যিই মেজাজ গরম হয়ে গেলো! 😡একজন মহিলা বসে খাবার খাচ্ছেন। এর মধ্যে বাচ্চাটি এসে একের পর এক লাথি মারছে, ঘুষি ...
20/10/2026

রিলসটা দেখে সত্যিই মেজাজ গরম হয়ে গেলো! 😡

একজন মহিলা বসে খাবার খাচ্ছেন। এর মধ্যে বাচ্চাটি এসে একের পর এক লাথি মারছে, ঘুষি দিচ্ছে!

আজ পরিবারের মানুষের গায়ে হাত তুলছে, কাল স্কুলে গিয়ে সহপাঠীর গায়ে হাত তুলবে।
যে শিশু ঘরে অন্যকে লাথি মেরে, ঘুষি দিয়ে নিজের ইচ্ছা পূরণ করতে অভ্যস্ত হয়, সে যদি বারবার একই আচরণ করতে পারে এবং কেউ তাকে থামিয়ে না দেয়, তাহলে বাইরেও সে একই কাজ করবে।

শিশুরা ছোটবেলা থেকেই শিখতে থাকে। তারা দেখে, কোন আচরণে মানুষ হাসে, কোন আচরণে তারা নিজের ইচ্ছা পূরণ করতে পারে, আর কোন আচরণে বড়রা দৃঢ়ভাবে বাধা দেয়।

সন্তানদের সুশিক্ষা দিন, মানুষ বানান। এমন বেয়াদব তৈরী করবেন না।

আমার ইনবক্সে অনেক আপু নিজেদের সংসারের এমন কিছু কথা শেয়ার করেন, যেগুলো বাইরে থেকে দেখলে হয়তো খুব ছোট ঘটনা মনে হবে। কিন্তু...
19/10/2026

আমার ইনবক্সে অনেক আপু নিজেদের সংসারের এমন কিছু কথা শেয়ার করেন, যেগুলো বাইরে থেকে দেখলে হয়তো খুব ছোট ঘটনা মনে হবে। কিন্তু দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকলে একটা মেয়ের মনে নিজের সংসার, নিজের শ্বশুরবাড়ি নিয়ে কতটা তিক্ততা তৈরি হতে পারে, সেটা আমরা ভাবি না।

একটা আপু বাচ্চার জন্য আলাদা করে একটু পুষ্টিকর খাবার রান্না করতে গেলেই শাশুড়ির কথা শুনতে হয়—‘এতটুকু বাচ্চার জন্য আলাদা রান্না করে গ্যাস নষ্ট করার কী দরকার?’
বাচ্চার জন্য ভালো কিছু খাবার কিনে আনলে দেখা যায়, সেগুলোও অন্য কেউ খেয়ে ফেলেছেন। অথচ বাচ্চার মা অনেক হিসাব করে, নিজের শখের জিনিস না কিনে, টাকাটা জমিয়ে সন্তানের জন্য খাবারটা এনেছিলেন।
বাচ্চা ও মায়ের জন্য এক পিস মাছ/ মাংস রাখে।

এবার বলেন তো, সেই মায়ের কেমন লাগবে?
সে কি চাইবে না নিজের সন্তানের জন্য নিশ্চিন্তে একটু রান্না করতে? নিজের সন্তানের খাবারটুকু আলাদা করে রাখতে? নিজের সন্তানকে কী খাওয়াবে, সেই সিদ্ধান্তটা অন্তত নিজে নিতে?

অথচ এই মেয়েটাই যখন আলাদা থাকার কথা বলবে, তখন সমাজের একাংশ বলবে—‘বউ এসে ছেলেকে আলাদা করে দিল!’
একটা মেয়ের কাছে তার সন্তান পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষগুলোর একজন। সেই সন্তানের খাবার, যত্ন, বেড়ে ওঠা নিয়ে তাকে প্রতিনিয়ত কথা শুনতে হলে, তার মাতৃত্বের সিদ্ধান্তকে তুচ্ছ করা হলে, সে কীভাবে সেই বাড়িটাকে নিজের বাড়ি ভাববে?

আর স্বামীদেরও একটা প্রশ্ন করি—আপনার মা যদি আপনার সন্তানের জন্য আলাদা রান্না করাকে গ্যাসের অপচয় মনে করেন, আপনার সন্তানের খাবারটুকুও যদি তার মা নিজের মতো করে রাখতে না পারেন, তাহলে স্ত্রীকে শুধু ‘মানিয়ে নাও’ বলেই কি আপনার দায়িত্ব শেষ?
আপনার মা আপনার কাছে সম্মানের মানুষ। কিন্তু আপনার সন্তানের মা-ও তো আপনার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ। একজনকে সম্মান করতে গিয়ে অন্যজনের কষ্টকে প্রতিদিন তুচ্ছ করবেন কেন?

আর যেসব শাশুড়ি ভাবেন, ‘আমাদের সময়েও তো এসব ছিল না, আমরাও বাচ্চা মানুষ করেছি’—তাদের বলি, আপনারা কষ্ট করে সংসার করেছেন বলেই কি পরের প্রজন্মের মেয়েদেরও একই কষ্ট সহ্য করতে হবে? আপনি যা পাননি, আপনার ছেলের বউ সেটা চাইলে আপনার এত আপত্তি কেন?

সবচেয়ে বড় কথা, যৌথ পরিবারে থাকা যদি এতটাই সুখের হয়, তাহলে সেই সুখের প্রমাণ দিতে গিয়ে বারবার শুধু ছেলের বউকেই কেন নিজের ইচ্ছা, অভ্যাস আর অধিকার বিসর্জন দিতে হবে?

আপনারা কী মনে করেন? একটা বউ যৌথ পরিবারে থাকতে না চাইলে দোষটা সবসময় তার, নাকি কখনো কখনো সেই পরিবারের আচরণও দায়ী হতে পারে?

বাচ্চাটার কান্নাটা কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না! 💔একটা ছোট্ট বাচ্চাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রেখে মা বাইরে চলে গে...
18/10/2026

বাচ্চাটার কান্নাটা কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না! 💔

একটা ছোট্ট বাচ্চাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রেখে মা বাইরে চলে গেছেন। বাচ্চাটার হাতে একটা ফোন। রুমে সে একা। কারেন্ট নেই। অন্ধকার। সে কাঁদছে আর পাশের বাসার আন্টিকে বলছে,আমার ভয় লাগছে, “আমার কাছে চাবি আছে, তালা খুলে দাও!”

হয়তো মায়ের কোনো বাধ্যবাধকতা আছে। হয়তো কাজের প্রয়োজনে বাইরে যেতেই হয়, হয়তো পাশে রেখে যাওয়ার মতো কেউ নেই। আমরা জানি না তাঁর পরিস্থিতি কী।
মায়ের হয়তো বাইরে যাওয়া জরুরি, কিন্তু শিশুটারও তো মাকে প্রয়োজন!
আমি যখন ওয়াশরুমে যাই, তখনো আমার বাচ্চাটা আমাকে চোখের আড়াল করতে চায় না। একটু দূরে গেলেই কান্না করে, আমাকে খোঁজে। সেই জায়গায় একটা ছোট্ট শিশু কীভাবে ঘণ্টার পর ঘণ্টা একা একটা ঘরে তালাবদ্ধ হয়ে থাকে? সে ভয় পেলে মাকে ডাকার পরও মাকে কাছে পায় না।

একটা ফোন হয়তো তার কান্না কিছুক্ষণের জন্য থামিয়ে দিতে পারে, কিন্তু ফোনটা কি তার ভয় দূর করতে পারে? তার ছোট্ট হাতটা ধরে আশ্বস্ত করতে পারে? তাকে বুকে জড়িয়ে বলতে পারে, ‘ভয় পেয়ো না, মা আছি’?
একটা শিশু পৃথিবীতে আসে না শুধু একটা ঘরে বড় হওয়ার জন্য, হাতে ফোন নিয়ে সময় কাটানোর জন্য। সে আসে নিরাপত্তা পাওয়ার জন্য, আদর পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। তার কান্নায় সাড়া দেওয়ার মতো একজন মানুষ তার প্রয়োজন।

এই জায়গা থেকেই একটা কথা বলতে চাই—সন্তান নেওয়ার আগে শুধু সন্তানের মুখটা কল্পনা করলেই হবে না, সন্তানকে বড় করার বাস্তবতাটাও ভাবতে হবে।
আমাদের পারিবারিক পরিবেশ কেমন? অর্থনৈতিক সামর্থ্য কতটুকু? মা-বাবা দুজনেই ব্যস্ত হলে শিশুটিকে দেখাশোনা করার বিশ্বস্ত কেউ আছেন কি না? অসুস্থ হলে, ভয় পেলে, কান্না করলে তার পাশে থাকার মতো সময় আমরা দিতে পারব কি না?
এসব প্রশ্নের উত্তর ভেবেই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত।

সম্পর্ক শুধু টিকে থাকলেই হয় না, সম্পর্কের যত্নও নিতে হয়। ❤️আজ আমাদের ৮ম বিবাহবার্ষিকী। রাত ১২টায় কেক আর ফুল নিয়ে হাসবেন্...
18/10/2026

সম্পর্ক শুধু টিকে থাকলেই হয় না, সম্পর্কের যত্নও নিতে হয়। ❤️

আজ আমাদের ৮ম বিবাহবার্ষিকী। রাত ১২টায় কেক আর ফুল নিয়ে হাসবেন্ডের সারপ্রাইজ! পুরো পরিকল্পনাটাই ছিল ওর নিজের। আমাকে খুশি করার জন্য ওর এই ছোট্ট উদ্যোগটা আমার কাছে অনেক স্পেশাল।

আমার মনে হয়, দীর্ঘদিনের সম্পর্কে সবচেয়ে বেশি অবহেলিত হয় ছোট ছোট বিষয়গুলো। একসময় মানুষ ধরে নেয়, সম্পর্ক তো আছেই, ভালোবাসাও আছে—আলাদা করে আর কী করার আছে!

অথচ একটা সম্পর্ক সুন্দর রাখতে বড় কোনো আয়োজনের চেয়ে বেশি প্রয়োজন একে অপরের প্রতি মনোযোগ। মানুষটার পছন্দ মনে রাখা, তার আনন্দের কারণ হওয়ার চেষ্টা করা, বিশেষ দিনগুলোকে গুরুত্ব দেওয়া, আর প্রতিদিনের ব্যস্ততার মাঝেও তাকে বুঝিয়ে দেওয়া—সে এখনও আপনার কাছে গুরুত্বপূর্ণ।

কাউকে নিজের জীবনে পেয়ে যাওয়া আর প্রতিনিয়ত তাকে ভালোবাসার অনুভূতি দেওয়া—দুটো কিন্তু এক নয়।

আপনাদের কী মনে হয়, দীর্ঘদিনের সম্পর্কগুলোতে ভালোবাসা কমে যায়, নাকি একসময় মানুষ একে অপরকে গুরুত্ব দেওয়ার চেষ্টাটাই কমিয়ে দেয়?

শিশুর প্রোটিনের চাহিদা পূরণে আমরা সাধারণত ডিম, মাছ ও মাংসের উপর নির্ভর করি। কিন্তু শিশু তো প্রতিদিন সমান আগ্রহে মাছ-মাংস...
17/10/2026

শিশুর প্রোটিনের চাহিদা পূরণে আমরা সাধারণত ডিম, মাছ ও মাংসের উপর নির্ভর করি। কিন্তু শিশু তো প্রতিদিন সমান আগ্রহে মাছ-মাংস খেতে চায় না! তাই বলে কি তার খাবারে প্রোটিনের ঘাটতি হতে দেবেন?

এক্ষেত্রে শিশুর খাবারের তালিকায় যোগ করতে পারেন কিনোয়া (Quinoa)।

1. প্রোটিন: ১০০ গ্রাম রান্না করা কিনোয়ায় প্রায় ৪.৪ গ্রাম প্রোটিন পাওয়া যায়।
2. ফাইবার: হজমে সহায়তা করে এবং পেট পরিষ্কার রাখতে ভূমিকা রাখে।
3. আয়রন: শরীরে হিমোগ্লোবিন তৈরিতে প্রয়োজনীয় আয়রন সরবরাহ করে।
4. ম্যাগনেসিয়াম ও ফসফরাস: হাড় ও পেশির স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
5. কার্বোহাইড্রেট: শিশুর খেলাধুলা ও দৈনন্দিন কাজের জন্য শক্তি জোগায়।

শিশুর খাবারে বৈচিত্র্য আনুন, পুষ্টির ঘাটতি নয়। ❤️
— Rafan’s Bites

Address

Dhaka
ঢাকা১২১২

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafan's Bites posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share