Nutritionist Urmila Jahan Ritu

Nutritionist Urmila Jahan Ritu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nutritionist Urmila Jahan Ritu, Medical and health, Dhaka.

Nutritionist & Diet Consultant BSc & MSc in Food and Nutrition(DU); PGT(Bangladesh Medical College Hospital);Internship(SIBL Foundation Hospital) Available for Consultation (online)

06/04/2026

💉💉!!!হাম সচেতনতা ও প্রতিকার!!!💉💉

আপনার ৫ বছরের নিচে ছোট্ট শিশুকে হাম-রুবেলার টিকা দিয়েছেন কি??

সাম্প্রতিক দিনগুলোতে হাম মহামারী আকারে ধারন করেছে বিশেষ করে, ৫ বছরের নিচে শিশুদের মধ্যে এর প্রকপ কয়েকগুণ বেশি। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

গত তিন সপ্তাহে ৬৪৭৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ৯৮ জন মৃত্যুবরণ করেছে, যাদের বেশিরভাগই ৫ বছরের কম বয়সী শিশু। এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে, সংক্রামক রোগ থেকে বাঁচতে নিয়মিত টিকাদান কতটা জরুরি।

হামের যে লক্ষণগুলো আপনার জানা প্রয়োজন:

- তীব্র জ্বর
- শিশুর মুখের ভেতরে লাল দাগ
- সারা শরীরে ছোট ছোট লালচে র‍্যাশ বা ফুসকুড়ি
- চোখ লাল হওয়া
- কাশি এবং নাক দিয়ে পানি পড়া
- ডায়রিয়া
- জটিল পর্যায়ে, মস্তিষ্কে প্রদাহ এবং নিউমোনিয়ার মতো মারাত্মক শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে।

হামের ব্যবস্থাপনা ও প্রতিকার:

একবার হামে আক্রান্ত হলে এর কোনো নির্দিষ্ট ওষুধ বা শতভাগ কার্যকর চিকিৎসা নেই। তাই হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সঠিক সময়ে টিকা নেওয়া বাধ্যতামূলক। তাই, বাংলাদেশ সরকার এবং গ্যাভি (Gavi-ভ্যাকসিন অ্যালায়েন্স) যৌথভাবে ঢাকা সহ (যেখানে সংক্রমণের হার সবচেয়ে বেশি) ১৮টি উচ্চ-ঝুঁকিপূর্ণ জেলার ৩০টি উপজেলায় জরুরি হাম-রুবেলা (MR) টিকাদান কর্মসূচি চালু করছে।

টিকার পাশাপাশি হামের তীব্রতা কমাতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই,

- ডাক্তারের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টার ব্যবধানে ভিটামিন-এ সাপ্লিমেন্টের দুটি ডোজ নিশ্চিত করুন।
- ডায়রিয়া হলে প্রচুর তরল খাবার এবং খাবার স্যালাইন (ORS) দিন।
- শিশুকে হাম থেকে রক্ষা করতে প্রচুর পরিমাণে ভিটামিন-এ সমৃদ্ধ খাবার (যেমন: পেঁপে, আম, মিষ্টি কুমড়া, গাজর, ডিম, ছোট মাছ ইত্যাদি) খাওয়ান।

💉💉আপনার সচেতনতাই পারে আপনার শিশুকে হামের হাত থেকে রক্ষা করতে। 💉💉

30/03/2026

হাম একটি তীব্র সংক্রামক ভাইরাল রোগ, যা বিশেষ করে শিশুদের মধ্যে অপুষ্টি, ওজন হ্রাস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি করে। তাই আক্রান্ত শিশুর ক্ষেত্রে সঠিক পুষ্টি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুষ্টিগত চাহিদা

১. হাম রোগে শরীরের বিপাকীয় হার বৃদ্ধি পায়, ফলে অতিরিক্ত ক্যালরির প্রয়োজন হয়।সহজপাচ্য খাবার যেমন ভাত, খিচুড়ি, সুজি, আলু, পায়েস প্রদান করা উচিত।

২.টিস্যু পুনর্গঠন এবং ইমিউন ফাংশন বজায় রাখতে প্রোটিন অপরিহার্য।like-ডিম, মাছ, মুরগির মাংস, ডাল ও দুধ অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

৩.হাম রোগে ভিটামিন A-এর ঘাটতি জটিলতা (বিশেষ করে চোখের সমস্যা) বাড়াতে পারে।example:
গাজর, কুমড়া, মিষ্টি আলু, পাকা পেঁপে, ডিমের কুসুম।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দ্রুত আরোগ্যে সহায়ক - লেবু, কমলা, পেয়ারা, আমড়া।

জ্বর ও সংক্রমণের কারণে ডিহাইড্রেশনের ঝুঁকি থাকে, তাই পর্যাপ্ত তরল গ্রহণ অত্যন্ত জরুরি। like-বিশুদ্ধ পানি, ডাবের পানি, স্যুপ, লাচ্ছি, ORS।

স্বাস্থ্য পরামর্শ
সহজপাচ্য ও পুষ্টিকর খাবার প্রদান করুন – নরম, আধা-তরল খাবার যেমন খিচুড়ি, স্যুপ, ভাত-মাছ।

ক্ষুধামন্দা থাকায় ছোট পরিমাণে বারবার খাবার দিন।

৬–২৪ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে মায়ের দুধ চালু রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শরীর দ্রুত সুস্থ হওয়ার জন্য বিশ্রাম প্রয়োজন।

সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়া ও পরিষ্কার খাবার নিশ্চিত করুন।

জ্বর, কাশি বা জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন।

হাম হলে শিশুর খাওয়ার রুচি কমে যেতে পারে, কিন্তু তবুও জোর না করে ধৈর্য ধরে খাওয়াতে হবে। অপুষ্টি প্রতিরোধে এই সময় পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ।

30/03/2026

সাধারণত বাচ্চার জন্মের ৯ মাস এবং ১৫ মাসে হাম-এর টিকা দেওয়া হয়। যদি আপনার বাচ্চার এই টিকা এখনো দেওয়া না হয়ে থাকে, তাহলে দ্রুত দিয়ে নেওয়াই ভালো। কারণ বর্তমানে আমরা দেখছি হাম-এর প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। এই টিকাটি EPI (Expanded Programme on Immunization)-এর অন্তর্ভুক্ত, তাই যেকোনো EPI সেন্টার থেকেই সহজে দেওয়া যায়। আমাদের হাসপাতাল, Marie Stopes Premium Maternity Hospital, Mirpur-এও EPI টিকাগুলো দেওয়া হয়।

যারা এখনো একটিও ডোজ নেয়নি বা টিকা কার্ড নেই, তারা চাইলে EPI-এর বাইরে ব্যক্তিগত উদ্যোগে MMR ভ্যাকসিন নিতে পারেন। আবার যারা আগে দুই ডোজ নিয়েছেন, তারাও প্রয়োজনে এই MMR ভ্যাকসিন নিতে পারেন। যেমন ধরুন, আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা সে ঘন ঘন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছে—সেক্ষেত্রে এই MMR ভ্যাকসিনটি বুস্টার ডোজ হিসেবে কাজ করতে পারে।

তবে মনে রাখতে হবে, টিকা নেওয়ার পরেও হাম হওয়ার সম্ভাবনা পুরোপুরি থাকে না এমন নয়, কিন্তু এটি রোগের জটিলতা ও ক্ষতিকর প্রভাব অনেকটাই কমিয়ে দেয়।

27/03/2026

We all should buy food ingredients not food

রাস্তায় হেঁটে যাচ্ছিলাম। ফুল আমার অনেক পছন্দের তাই এত ফুল দেখে আমি শুধু তাকিয়েছিলাম  আর ব্যাগ থেকে ফোন বের করার চেষ্টা...
25/02/2026

রাস্তায় হেঁটে যাচ্ছিলাম।
ফুল আমার অনেক পছন্দের তাই এত ফুল দেখে আমি শুধু তাকিয়েছিলাম আর ব্যাগ থেকে ফোন বের করার চেষ্টা করসিলাম। সকালের টাইম ছিল রাস্তায় মানুষ কম। উনি হয়তো আমাকে খেয়াল করেছেন, আমার সামনে এসে দাড়িয়ে বললেন, "ছবি তুলবেন, তোলেন"
আমি অবাক হয়ে তখন হাসলাম আর ফোন বের করে ছবি তুললাম। সামনে থেকে তুললাম বলে উনি আমাকে বললেন "আমাকও"

আমি মনে মনে বললাম আপনার মনটাও একটা সুন্দর ফুল।

মানুষ তখনই মানুষ হয় যখন তার মধ্যে মনুষ্যত্ব থাকে। উনি ওনার মনুষ্যত্বের চোখ দিয়ে আমার পছন্দকে যাচাই করেছেন।
সত্যিকারের মানুষের মধ্যেই এগুলা বেঁচে থাকে।

রোজা নিয়ে অনেকেই মনে করেন যে রোজা রাখলেই ওজন কমে যাবে। কিন্তু আমি বলব, সঠিকভাবে না চললে রোজায় বরং ওজন আরও বেড়ে যেতে প...
18/02/2026

রোজা নিয়ে অনেকেই মনে করেন যে রোজা রাখলেই ওজন কমে যাবে। কিন্তু আমি বলব, সঠিকভাবে না চললে রোজায় বরং ওজন আরও বেড়ে যেতে পারে। আবার যারা বিভিন্ন রোগ ম্যানেজমেন্ট করছেন, তাদের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ ঠিকমতো হয় না।

বেশিরভাগ মানুষ মনে করেন—দিনে যেহেতু খাওয়া হচ্ছে না, তাই মোট খাবার কম হচ্ছে; এখন ডায়েট মেইনটেইন না করলেও চলবে। এমনটা ভাববেন না।

রোজায় কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিত, যেমনঃ

⛾সেহরি বাদ দেবেন না।
বরং ইফতার একটু ভারী করতে পারেন। তাহলে তারাবির পর আলাদা করে আর কিছু খাওয়ার প্রয়োজন হবে না এবং ঘুমের আগে অন্তত ৩ ঘণ্টার গ্যাপ থাকবে।

⛾ইফতার শুরু করুন খেজুর ও পানি দিয়ে।
প্রতিদিন শরবত না রাখাই ভালো।

⛾ইফতারে ১টি মিষ্টি ফল ও ১টি অন্য ফল রাখুন।

⛾ভাজা বা পাকোড়া জাতীয় খাবার তারাবির নামাজের পর ১–২ পিস খেতে পারেন।
তবে এড়িয়ে যেতে পারলে সবচেয়ে ভালো।

বাকি আমাদের নিয়মিত খাবার তো থাকছেই। কার জন্য কতটুকু খাবেন, তা ব্যক্তি ভেদে ভিন্ন—তাই নির্দিষ্ট পরিমাণ বলছি না।

♾আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুম। ঘুম ভালো না হলে স্ট্রেস ম্যানেজমেন্ট ঠিকমতো হয় না। এতে হরমোনাল সমস্যা বাড়তে পারে, যা ওজন ও স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।

আশা করি সবাই সুস্থভাবে সিয়াম পালন করবেন।
রমজান মোবারক

উর্মিলা জাহান রিতু
নিউট্রিশনিস্ট ও ডায়েট কনসালট্যান্ট
মেরী স্টোপস প্রিমিয়াম ম্যাটারনিটি হাসপাতাল, মিরপুর

Attended  a Symposium on Nutrition in Clinical Practice :From GLP-1 Era to Cardiac Recovery. Organised by  - Introductio...
07/02/2026

Attended a Symposium on Nutrition in Clinical Practice :From GLP-1 Era to Cardiac Recovery.

Organised by - Introduction of Optima

Urmila Jahan Ritu
Nutritionist and Diet Consultant
Marie Stopes Premium Maternity Hospital, Mirpur

06/02/2026
ভিটামিন A, D, E ও K—এই চারটি ফ্যাট-সলিউবল ভিটামিনমানবদেহের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ, হাড়ের স্বাস্থ্য, কোষের সুরক্...
23/01/2026

ভিটামিন A, D, E ও K—এই চারটি ফ্যাট-সলিউবল ভিটামিন
মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ, হাড়ের স্বাস্থ্য, কোষের সুরক্ষা এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই ভিটামিনগুলোর পর্যাপ্ত ও সুষম গ্রহণ দৃষ্টিশক্তি রক্ষা, ক্যালসিয়াম শোষণ, অক্সিডেটিভ স্ট্রেস কমানো এবং সামগ্রিক বিপাকীয় কার্যক্রমকে সমর্থন করে।
তাই প্রমাণভিত্তিক পুষ্টি নির্দেশনা অনুযায়ী সুষম খাদ্যের মাধ্যমে এসব ভিটামিনের পর্যাপ্ত গ্রহণ সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য।

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Urmila Jahan Ritu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share