Daily Medical learning log

Daily Medical learning log I am going to share interesting medical stuffs here

🎆Story of a miraculous baby!!এই বাবুটা মায়ের জরায়ুতে না থেকে মায়ের পেট(Abdomen) এ ছিল। বাচ্চার বাবা মাদকাসক্ত থাকায় মা চ...
29/08/2026

🎆Story of a miraculous baby!!

এই বাবুটা মায়ের জরায়ুতে না থেকে মায়ের পেট(Abdomen) এ ছিল। বাচ্চার বাবা মাদকাসক্ত থাকায় মা চায়নি বাচ্চাটা পৃথিবীতে আসুক আগে আরও ৩টা বাচ্চা থাকায়। তাই সে বাচ্চা নষ্ট করার জন্য প্রথমে MM kit, এরপর MR ও করায়৷ কিন্তু এগুলাতো কাজ করে জরায়ুতে। বাচ্চা তো জরায়ুতে ছিলই না।এরপর আমাদের হাস্পাতালে বাচ্চাটাকে abdominal cavity থেকে বের করে আনা হয়।আসলে আল্লাহ যাকে জীবন দিতে চান, কারোরই সাধ্য নেই তাকে মেরে ফেলার......

Credit : Momota islam

28/08/2026
Malignant Hyperthermia: OT-এর একটি জরুরি Emergencyএকজন ২২ বছর বয়সী রোগী elective surgery-এর জন্য Operation Theatre-এ গেল...
26/08/2026

Malignant Hyperthermia: OT-এর একটি জরুরি Emergency

একজন ২২ বছর বয়সী রোগী elective surgery-এর জন্য Operation Theatre-এ গেলেন। General Anesthesia induction-এর সময় Succinylcholine এবং পরে একটি volatile anesthetic agent ব্যবহার করা হলো।
Surgery শুরুর কিছুক্ষণ পর Anesthesiologist লক্ষ্য করলেন রোগীর ETCO₂ দ্রুত বাড়ছে, ventilation বাড়ানোর পরও কমছে না। সঙ্গে Tachycardia, muscle rigidity এবং পরে দ্রুত বাড়তে থাকা body temperature দেখা দিল।

সঙ্গে সঙ্গে সন্দেহ হলো—Malignant Hyperthermia (MH)।

Malignant Hyperthermia হলো একটি rare কিন্তু life-threatening pharmacogenetic disorder, যেখানে susceptible patient-এর ক্ষেত্রে কিছু anesthetic drug skeletal muscle-এর ভেতরে uncontrolled Calcium release ঘটায়। ফলে severe hypermetabolism, increased CO₂ production, acidosis, hyperkalemia এবং hyperthermia হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—high fever সবসময় প্রথম sign নয়। অনেক ক্ষেত্রে unexplained rise in ETCO₂-ই earliest warning হতে পারে।

Management-এ triggering anesthetic বন্ধ করে 100% Oxygen দিয়ে ventilation দিতে হয় এবং যত দ্রুত সম্ভব Dantrolene 2.5 mg/kg IV শুরু করা হয়। পাশাপাশি cooling, ABG, Potassium, CK, renal function এবং ECG monitoring প্রয়োজন।
দ্রুত diagnosis এবং timely Dantrolene দিলে patient-এর outcome উল্লেখযোগ্যভাবে ভালো হতে পারে।

📌Dengue-তে Rash কি দুশ্চিন্তার বিষয়? 📍 Characteristic Rash ও Recovery Rash-এর পার্থক্যDengue হলে শরীরে rash হওয়া খুবই co...
18/08/2026

📌Dengue-তে Rash কি দুশ্চিন্তার বিষয়?

📍 Characteristic Rash ও Recovery Rash-এর পার্থক্য
Dengue হলে শরীরে rash হওয়া খুবই common। কিন্তু সব rash একই সময়ে হয় না এবং সব rash বিপদের লক্ষণও নয়। বিশেষ করে dengue-তে সাধারণত febrile phase-এর rash এবং recovery/convalescent phase-এর rash—এই দুই ধরনের pattern দেখা যেতে পারে।

📍১. Dengue-এর Characteristic বা Febrile-phase Rash
Dengue-এর শুরুতে যখন fever থাকে, তখন অনেকের শরীরে একটি হালকা macular বা maculopapular rash দেখা যায়। সাধারণত illness শুরু হওয়ার প্রায় ২–৪ দিনের মধ্যে এটি দেখা দিতে পারে। Rash অনেক সময় হালকা লালচে হয় এবং skin flushing-এর মতোও দেখাতে পারে।

📍এই rash-এর সাথে তখন সাধারণত dengue-এর অন্য symptoms-ও থাকে, যেমন—
High fever ,Headache ,Retro-orbital pain ,Body ache / myalgia ,Joint pain ,Nausea বা vomiting
অর্থাৎ fever চলাকালীন rash হওয়া dengue-এর clinical presentation-এর অংশ হতে পারে। Rash থাকলেই dengue severe হয়ে যাচ্ছে—এমন নয়।

📍২. Recovery Phase-এর Rash
Dengue-এর সবচেয়ে পরিচিত rash-গুলোর একটি দেখা যায় fever কমে যাওয়ার পর recovery বা convalescent phase-এ।

📍এটি অনেক সময় দেখতে হয়—
“White islands in a sea of red”

📍অর্থাৎ বেশিরভাগ skin লাল হয়ে যায়, কিন্তু তার মধ্যে ছোট ছোট স্বাভাবিক বা ফ্যাকাসে skin-এর গোলাকার অংশ থেকে যায়। দেখতে মনে হয় লাল সমুদ্রের মধ্যে ছোট ছোট সাদা দ্বীপ। WHO ও CDC guideline-এ এই pattern-এর উল্লেখ আছে।

📍Recovery rash-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো itching বা pruritus। Fever চলে যাওয়ার পরে হঠাৎ শরীর প্রচণ্ড চুলকাতে শুরু করলে অনেক ক্ষেত্রে এটি recovery-phase rash-এর অংশ হতে পারে। কিছু রোগীর skin সামান্য desquamation বা খোসা ওঠা-ও হতে পারে।
এই rash সাধারণত ধীরে ধীরে কয়েক দিনের মধ্যে কমে আসে।

📌তাহলে Characteristic Rash এবং Recovery Rash-এর মূল পার্থক্য কী?

📍Febrile/early dengue rash:
Fever চলার সময় বা illness-এর প্রথম কয়েক দিনে দেখা যায়। সাধারণত হালকা লাল macular/maculo­papular rash বা flushing-এর মতো হয়।

📍Recovery rash:
Fever কমে যাওয়ার পর দেখা যায়। তুলনামূলকভাবে বেশি prominent হতে পারে, “white islands in a sea of red” appearance হতে পারে এবং বিশেষ করে চুলকানি অনেক বেশি হতে পারে।

📍Dengue-তে Rash কি দুশ্চিন্তার বিষয়?
শুধু rash হওয়া সাধারণত দুশ্চিন্তার কারণ নয়। Rash dengue-এর স্বাভাবিক clinical course-এর অংশ হতে পারে এবং recovery phase-এ itchy rash হওয়া অনেক সময় রোগী সুস্থ হওয়ার সময়ই দেখা যায়।

📍তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ—
Fever চলে যাওয়া মানেই dengue-এর danger period শেষ হয়ে গেছে—এমন নয়।
Dengue-এর critical phase প্রায়ই fever কমে যাওয়ার সময় বা তার পরবর্তী ২৪–৪৮ ঘণ্টায় শুরু হতে পারে। তাই recovery-looking rash দেখা গেলেও রোগীর অন্য কোনো warning sign আছে কি না, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।

How Aspirin can trigger Asthma ?Aspirin COX-1 enzyme block করে → prostaglandin E2 কমে যায় → arachidonic acid pathway le...
31/07/2026

How Aspirin can trigger Asthma ?

Aspirin COX-1 enzyme block করে → prostaglandin E2 কমে যায় → arachidonic acid pathway leukotriene production-এর দিকে বেশি চলে যায় → leukotriene bronchoconstriction করে → wheezing/bronchospasm/asthma attack হতে পারে।

🔮Nabothian Cyst ="যদি ইউটেরাসেও পিম্পল উঠতো?”📌আমাদের মুখে যেমন পিম্পল ওঠে, তেমনি যদি ইউটেরাসের মুখেও (cervix ) ছোট ছোট প...
04/04/2026

🔮Nabothian Cyst ="যদি ইউটেরাসেও পিম্পল উঠতো?”

📌আমাদের মুখে যেমন পিম্পল ওঠে, তেমনি যদি ইউটেরাসের মুখেও (cervix ) ছোট ছোট পিম্পল উঠতো?

📌পুরো ইউটেরাসে না, এগুলো হয় সার্ভিক্সে (uterus-এর মুখে)। এই ছোট ছোট পিম্পল-জাতীয় জিনিসগুলোকে বলা হয় নেবোথিয়ান সিস্ট (Nabothian cyst)।

📌এগুলো হয় যখন সার্ভিক্সের ছোট গ্রন্থিগুলো ব্লক হয়ে যায় আর ভিতরে মিউকাস জমে যায়। তখন বাইরে থেকে ছোট পিম্পলের মতো দেখাতে পারে।

📌কী কী Symptoms হতে পারে?
বেশিরভাগ সময় কোনো সমস্যা হয় না
মাঝে মাঝে হালকা অস্বস্তি লাগতে পারে
Rarely pelvic pain or vaginal discharge

📌অনেক সময় ডাক্তার চেকআপে হঠাৎ ধরা পড়ে
চিন্তার কিছু আছে?
না, একদমই না। এটা খুবই কমন এবং harmless (ক্ষতিকর নয়)।

🪄Treatment ?
সাধারণত কিছুই করতে হয় না। সময়ের সাথে নিজে থেকেই ঠিক হয়ে যায়।

🔮What is D-dimer ?📌D-dimer হলো একটি ছোট প্রোটিন ফ্র্যাগমেন্ট, যা শরীরে রক্ত জমাট (clot) ভাঙার সময় তৈরি হয়। যখন শরীরে কোন...
27/03/2026

🔮What is D-dimer ?

📌D-dimer হলো একটি ছোট প্রোটিন ফ্র্যাগমেন্ট, যা শরীরে রক্ত জমাট (clot) ভাঙার সময় তৈরি হয়। যখন শরীরে কোনো কারণে clot তৈরি হয় এবং পরে সেটি ভেঙে যায় (fibrinolysis), তখন D-dimer রক্তে পাওয়া যায়।

🔬 কীভাবে তৈরি হয়?
রক্ত জমাট বাঁধার সময় fibrin নামের একটি প্রোটিন নেটওয়ার্ক তৈরি করে clot বানায়। পরে শরীরের প্রাকৃতিক প্রক্রিয়ায় এই fibrin ভেঙে গেলে D-dimer উৎপন্ন হয়। তাই এটি clot formation ও breakdown—দুই প্রক্রিয়ারই একটি indication .

🧾 কেন D-dimer টেস্ট করা হয়?
D-dimer টেস্ট সাধারণত করা হয়:
-Deep Vein Thrombosis (DVT) সন্দেহ হলে
-Pulmonary Embolism (PE) সন্দেহ হলে
-Disseminated Intravascular Coagulation (DIC)

📊 রেজাল্টের অর্থ কী?
Normal / Low D-dimer: সাধারণত বড় কোনো clot নেই
High D-dimer: শরীরে clot তৈরি ও ভাঙার প্রক্রিয়া চলছে—তবে এটি নির্দিষ্ট রোগ নির্দেশ করে না

👉 D-dimer বেশি থাকলেই যে clot আছে, তা নিশ্চিত নয়। infection , surgery , pregnancy, এমনকি old ageএ ও এটি বাড়তে পারে।

📌D-dimer টেস্ট খুবই sensitive কিন্তু কম specific। অর্থাৎ, এটি নেগেটিভ হলে clot প্রায় নিশ্চিতভাবে নেই, কিন্তু পজিটিভ হলে আরও পরীক্ষা (যেমন CT scan, ultrasound) দরকার হয়।

🩺  Pregnancy Positive হলেও কেন Baby তৈরি হয় না? 🌻Blighted O**m (Anembryonic Pregnancy) এমন একটি অবস্থা যেখানে pregnancy...
24/03/2026

🩺 Pregnancy Positive হলেও কেন Baby তৈরি হয় না?

🌻Blighted O**m (Anembryonic Pregnancy) এমন একটি অবস্থা যেখানে pregnancy শুরু হয়, কিন্তু Embryo তৈরি হয় না।

অর্থাৎ, pregnancy test positive আসে, Gestational Sac তৈরি হয়, কিন্তু এর ভিতরে কোনো baby থাকে না।

🔎 কেন এমন হয়?
এর প্রধান কারণ হলো Chromosomal abnormality।
ডিম্বাণু (egg) বা শুক্রাণুর (s***m) কোনো সমস্যার কারণে Embryo ঠিকভাবে develop করতে পারে না।
এটা কারো দোষ না—এটা প্রাকৃতিকভাবেই হতে পারে।

⚠️ Symptoms:
শুরুতে সবকিছু normal pregnancy-এর মতোই লাগে:
Pregnancy test positive -Period বন্ধ ,Nausea (বমি ভাব).

পরে দেখা দিতে পারে:
-Vaginal bleeding
- Lower abdominal pain
-Pregnancy symptoms হঠাৎ কমে যাওয়া

🧪 কীভাবে ধরা পড়ে?
এটি সাধারণত Ultrasound scan এর মাধ্যমে ধরা পড়ে।
ডাক্তার দেখেন:Gestational Sac আছে ,কিন্তু Embryo নেই (Empty sac)

💊 কী করা হয়?
এই ধরনের pregnancy টিকে থাকে না, তাই শেষ পর্যন্ত miscarriage হয়।
👉 Treatment:
- Natural miscarriage and Medication
অথবা
- D&C (minor surgical procedure)

🤰 ভবিষ্যতে কি সমস্যা হবে?
✔️ না, বেশিরভাগ ক্ষেত্রে future-এ healthy pregnancy সম্ভব
✔️ একবার Blighted O**m হলে আবার হবে—এমন কোনো নিশ্চয়তা নেই

🍬Diabetic মা-দের বেবি মোটা হয় কেন?♻️গর্ভাবস্থায় অনেক মায়ের শরীরে রক্তের শর্করা বেড়ে যায়, যাকে বলা হয় Gestational D...
09/03/2026

🍬Diabetic মা-দের বেবি মোটা হয় কেন?

♻️গর্ভাবস্থায় অনেক মায়ের শরীরে রক্তের শর্করা বেড়ে যায়, যাকে বলা হয় Gestational Diabetes। এই অবস্থায় অনেক সময় বেবি স্বাভাবিকের তুলনায় বেশি ওজন নিয়ে জন্মায়। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় Fetal Macrosomia।

♻️ডায়াবেটিক মায়েদের বেবি মোটা হওয়ার প্রধান কারণগুলো হলো—

১. মায়ের রক্তে বেশি গ্লুকোজ
মায়ের রক্তে সুগার বেশি থাকলে সেই গ্লুকোজ প্লাসেন্টার মাধ্যমে বেবির শরীরে চলে যায়।

২. বেবির শরীরে বেশি ইনসুলিন তৈরি
অতিরিক্ত গ্লুকোজের কারণে বেবির শরীরে বেশি ইনসুলিন তৈরি হয়, যা শরীরে ফ্যাট জমাতে সাহায্য করে।

৩. অতিরিক্ত ফ্যাট জমা হওয়া
বেশি ইনসুলিনের কারণে বেবির শরীরে চর্বি বেশি জমে এবং বেবি মোটাসোটা হয়ে যায়।

❓️রোজা খিঁচুনি কমায়? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি !🌸রোজা বা fasting অবস্থায় শরীর metabolic পরিবর্তনের মধ্য দিয়ে যায়। দীর্ঘ সময় ...
03/03/2026

❓️রোজা খিঁচুনি কমায়? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি !

🌸রোজা বা fasting অবস্থায় শরীর metabolic পরিবর্তনের মধ্য দিয়ে যায়। দীর্ঘ সময় না খেলে শরীর glucose-এর বদলে fat ভাঙতে শুরু করে। এই প্রক্রিয়ায় liver থেকে Ketone body (Beta-hydroxybutyrate, Acetoacetate, Acetone) তৈরি হয়। এই অবস্থাকে বলা হয় Ketosis।

🌸Ketone body শুধু বিকল্প energy source নয়, বরং মস্তিষ্কে Anticonvulsant effect সৃষ্টি করতে পারে। অর্থাৎ খিঁচুনি (seizure) কমাতে সহায়ক হতে পারে।

মস্তিষ্কে প্রধান excitatory neurotransmitter হলো 🌸Glutamate। অতিরিক্ত Glutamate neuron-কে বেশি উত্তেজিত করে এবং seizure-এর ঝুঁকি বাড়ায়। Ketosis অবস্থায় Glutamate activity কমে যেতে পারে, ফলে neuronal excitation কমে।

🌸অন্যদিকে প্রধান inhibitory neurotransmitter হলো GABA (Gamma-Aminobutyric Acid)। Ketone body GABA synthesis ও কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে। এতে neuronal inhibition বৃদ্ধি পায় এবং brain বেশি stable থাকে।

🌸এছাড়া Ketone body mitochondrial function উন্নত করে, oxidative stress কমায় ফলে abnormal electrical discharge কমে যায়।
এই কারণেই Ketogenic diet drug-resistant epilepsy-তে ব্যবহার করা হয়। রোজার সময় স্বাভাবিকভাবেই Ketone body তৈরি হয়, যা খিঁচুনি কমাতে ভূমিকা রাখতে পারে।

Address

Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Medical learning log posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share