সোনার বাংলা

Call Directions Website Contact the business

সোনার বাংলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সোনার বাংলা, Health Food Shop, Mohammadia Housing ltd, Mohammadpur, Dhaka.

হোমমেইড খাবারের সাথে কখনো বাইরের খাবারের তুলনা হয় না। কারণ ঘরের খাবার তৈরির সময় অনেক যত্ন ও পরিস্কার -পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হয়। হোমমেইড খাবার শতভাগ নিরাপদ খাবার। তাই হোমমেইড খাবার খান নিশ্চিত থাকুন 😊

আজ রবিবার 🗒️ ০৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ🗒️ ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ🗒️ ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি🍂 ঋতু পরিক্রমায় এখ...
25/10/2026

আজ রবিবার

🗒️ ০৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
🗒️ ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ
🗒️ ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

🍂 ঋতু পরিক্রমায় এখন হেমন্তকাল

কার্তিক মাসের শুরুতেই প্রকৃতিতে হেমন্তের আগমনী বার্তা। শরতের বিদায় আর শীতের আগমনের মাঝখানে হেমন্ত আসে এক স্নিগ্ধ, শান্ত ও মায়াবী রূপ নিয়ে। তাই তো হেমন্তকে বলা হয় শীতের আগমনী দূত।

হেমন্তের সৌন্দর্য যেন সবচেয়ে বেশি ফুটে উঠে গ্রামে । মাঠজুড়ে সোনালি ধানের ঢেউ, বাতাসে পাকা ধানের মিষ্টি সুবাস আর কৃষকের মুখে নতুন ফসল ঘরে তোলার আনন্দ।

ধান কাটার ব্যস্ততায় মুখর হয়ে উঠে পুরো গ্রাম। আর নতুন ধান ঘরে উঠতেই ঘরে ঘরে শুরু হয় নতুন চালের পিঠা-পায়েস তৈরির ধুম। নতুন ফসল ঘরে তোলার এই আনন্দোৎসবই আমাদের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।

বাংলার প্রকৃতি, কৃষকের হাসি আর নতুন ধানের ঘ্রাণে হেমন্ত যেন এক অন্যরকম ভালো লাগার নাম ❤️

সবার দিনটি সুন্দর ও আনন্দময় হোক।

শুভ সকাল। 🌸🌸

অর্ডার নিচ্ছি 💌
📍 মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

আমের পরে মনে হয় জলপাই দিয়েই নানাধরনের আচার তৈরি করা যায়। মানে, এক জলপাই দিয়ে কত ধরনের আচার! মিষ্টি আচার, গোল্লা আচার, টক...
24/10/2026

আমের পরে মনে হয় জলপাই দিয়েই নানাধরনের আচার তৈরি করা যায়। মানে, এক জলপাই দিয়ে কত ধরনের আচার! মিষ্টি আচার, গোল্লা আচার, টক-ঝাল-মিষ্টি আচার, আস্ত জলপাই আচার, তেলের আচার, নাগা জলপাই আচার—ভ্যারিয়েশন আর ভ্যারিয়েশন! 😋

এত ধরনের আচারের মধ্যে আবার জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি ম্যাশ আচারের চাহিদা একটু বেশিই। এর কারণ আমার কাছে মনে হয়, জলপাই ফলটা এমনিতেই অনেক বেশি টক। তাই অন্যান্য আচারগুলোও অনেকের কাছে একটু বেশি টক লাগে। আর টক খাবার তো সবাই খেতে পারেন না। সেই জায়গা থেকেই ছোট-বড় সবার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই টক-ঝাল-মিষ্টি ম্যাশ আচার।

অর্ডার নিচ্ছি 💌

মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

যদিও আমরা সারাবছরই স্প্রিং রোল খেয়ে থাকি, তবুও স্প্রিং রোল মূলত শীতের সবজি বাঁধাকপিকে ঘিরেই তৈরি একটি জনপ্রিয় নাশতা। ❤️য...
24/10/2026

যদিও আমরা সারাবছরই স্প্রিং রোল খেয়ে থাকি, তবুও স্প্রিং রোল মূলত শীতের সবজি বাঁধাকপিকে ঘিরেই তৈরি একটি জনপ্রিয় নাশতা। ❤️
যদিও আমরা সারাবছরই স্প্রিং রোল খেয়ে থাকি, তবুও
স্প্রিং রোল মূলত শীতের সবজি বাঁধাকপিকে ঘিরেই তৈরি একটি জনপ্রিয় নাশতা।

এই রোল তৈরিতে ধরনের সবজিই ব্যবহার করা হোক না কেন, বাঁধাকপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকেই। সঙ্গে চিকেন, গাজর আর স্প্রিং অনিয়নের সংমিশ্রণে তৈরি পুর স্প্রিং রোলের স্বাদকে আরও বাড়িয়ে দেয়।

তাই শীতের সবজির মৌসুমে স্প্রিং রোলের স্বাদ ও আবদার বেশি চলে। এখন চলছে শীতের সিজন স্প্রিং রোল খাওয়ার এখন উত্তম মৌসুম।

অর্ডার নিচ্ছি 💌

📍মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

শীতের পিঠার আয়োজনে দেশের একেক অঞ্চলে দেখা মেলে একেক রকম পিঠার। নাম, স্বাদ আর তৈরির পদ্ধতিত সব জায়গায় এক রকমও নয়।আমাদের  ...
22/10/2026

শীতের পিঠার আয়োজনে দেশের একেক অঞ্চলে দেখা মেলে একেক রকম পিঠার। নাম, স্বাদ আর তৈরির পদ্ধতিত সব জায়গায় এক রকমও নয়।

আমাদের উত্তরবঙ্গের শীতকালীন জনপ্রিয় একটি পিঠা হলো নুনাশ বা নোনতা পিঠা। অঞ্চলভেদে এই পিঠা নুনিয়া কিংবা নুনচিয়া পিঠা নামেও পরিচিত।

চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় এই পিঠা।এই পিঠায় লাল মরিচ, লবণ ও হলুদ ব্যবহার করে কাই তৈরি করে নেয়া হয়। তারপর ছোট ছোট গোল গোল লুচি তৈরি করা হয়।এরপর গরম ডুবো তেলে ভেজে তৈরি করা হয় মজাদার এই পিঠা। গরুর মাংস, হাঁসের মাংস বা পছন্দ অনুযায়ী যেকোনো মাংসের ঝোল দিয়ে এই পিঠা খাওয়া হয়। গরম গরম পিঠার সঙ্গে মাংসের ঝোলের স্বাদই আলাদা, বিশেষ করে শীতের দিনে!

আবার সিলেট অঞ্চলে এই পিঠা ঝালপিঠা ও নুনগড়া পিঠা নামেও পরিচিত।

আচ্ছা, কখনো কি এই নুনাশ বা নুনগড়া পিঠা খেয়েছেন?? 😊

অর্ডার নিচ্ছি, তবে আমাদের কোন খাবারই আগে থেকে তৈরি করা থাকে না। তাই অর্ডার করার সময় দুই দিন হাতে রেখে অর্ডার করবেন প্লিজ।।

📍মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

এক পিঠার কত নাম! 🙄সেমাই পিঠা, ছুই পিঠা, সাই পিঠা, সুতা পিঠা, ঝুরি পিঠা—নাম যেন শেষই হতে চায় না!আমাদের বাংলার খাবারের সব...
21/10/2026

এক পিঠার কত নাম! 🙄

সেমাই পিঠা, ছুই পিঠা, সাই পিঠা, সুতা পিঠা, ঝুরি পিঠা—নাম যেন শেষই হতে চায় না!

আমাদের বাংলার খাবারের সবচেয়ে সুন্দর দিক হলো, একই খাবার একেক অঞ্চলে একেক নামে পরিচিত। কোথাও যে পিঠা সেমাই পিঠা, অন্য কোথাও সেটাই ছুই পিঠা! নামের এই ভিন্নতার মধ্যেও লুকিয়ে আছে আমাদের আঞ্চলিক সংস্কৃতি, শৈশবের স্মৃতি আর মাটির গন্ধ।

আচ্ছা, আপনাদের এলাকায় এই পিঠাটাকে কী নামে ডাকা হয়? আর কোনো নাম কি বাদ পড়ে গেল? কমেন্টে জানাবেন কিন্তু! ❤️

শুভ সন্ধ্যা 🌸🌸

সোনার বাংলা
📍মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

20/10/2026

এই সিজনে ১ম জলপাই এর আচার তৈরি করলাম। জলপাই এর ম্যাশ আচার। ডাল ভাতের সাথে এমন একটা আচার থাকলে তৃপ্তি নিয়ে খাওয়া শেষ করা যায়। তাছাড়া যারা টক আচার খেতে পারেন না, তাদের জন্য এমন মিষ্টি আচার বেস্ট অপশন ❤️

চিকেন মোমো!  আর কি কিছু বলার আছে?  এই মোমো সম্পর্কে?  শুধু আমি আমার মোমোর রিপিট কাস্টমার আপুদের খুঁজছি। কেন অনেক দিন উনা...
20/10/2026

চিকেন মোমো!
আর কি কিছু বলার আছে? এই মোমো সম্পর্কে? শুধু আমি আমার মোমোর রিপিট কাস্টমার আপুদের খুঁজছি। কেন অনেক দিন উনারা মোমো খাচ্ছেন না? শীততো চলেই এলো! এবার মোমো খাওয়া শুরু করে দেন 🥰

অর্ডার নিচ্ছি
📍মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

এসে গেছে জলপাই এর সিজন। বাজারে এখনো ভালো জাতের জলপাই এখনো আসেনি হয়ত। তবে চলে আসবে কিছু দিনের মধ্যে। প্রতি সিজনে আচার করা...
20/10/2026

এসে গেছে জলপাই এর সিজন। বাজারে এখনো ভালো জাতের জলপাই এখনো আসেনি হয়ত। তবে চলে আসবে কিছু দিনের মধ্যে। প্রতি সিজনে আচার করা আমার নেশার মত। আমি আচার না তৈরি করতে পারলে আমার কেমন জানি অস্থির লাগে। এবারও আমি আচার নিয়ে হাজির হব ইন শা আল্লাহ। এখানে দুই রকম জলপাই এর আচার আছে। দুটোই টক ঝাল মিষ্টি আচার তবে একটা ম্যাশড আচার আরেকটা টুকরো করে কেটে সরিষা বাটা দিয়ে তৈরি আচার। আচার প্রেমীরা আচার খেতে পারেন।

প্রি - অর্ডার নিচ্ছি
📍মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

একদম তেল ছাড়া রান্না করা এই সবজিতে চুলা থেকে নামানোর আগে শুধু এক চামচ ঘি দিয়েছি। এতে আছে এক কাপ মুগ ডাল, মাঝারি সাইজের ২...
20/10/2026

একদম তেল ছাড়া রান্না করা এই সবজিতে চুলা থেকে নামানোর আগে শুধু এক চামচ ঘি দিয়েছি। এতে আছে এক কাপ মুগ ডাল, মাঝারি সাইজের ২ পিস আলু, লাউ, ফুলকপি, এক টুকরো গাজর, লবণ, হলুদ, কাঁচা মরিচ, আদাকুচি ও জিরা বাটা। সবশেষে দিয়েছি সামান্য ধনেপাতা কুচি।

পুষ্টিগুণের দিক থেকে এটি বেশ ভালো একটি খাবার। মুগ ডাল থেকে পাওয়া যাবে উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার, আয়রন ও ফোলেট, যা শরীরের পেশি গঠন, রক্তকণিকা তৈরি এবং স্বাভাবিক হজমে সাহায্য করে। আলু শরীরে শক্তি জোগাবে, আর লাউ, ফুলকপি ও গাজর থেকে পাওয়া যাবে বিভিন্ন ভিটামিন, খনিজ ও উপকারী উদ্ভিজ্জ উপাদান। বিশেষ করে গাজরে থাকা বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ তৈরিতে সাহায্য করে।

অন্যদিকে আদা, জিরা, হলুদ ও কাঁচা মরিচ খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন উপকারী উপাদান সরবরাহ করে। আর সবশেষে দেয়া এক চামচ ঘি খাবারে ফ্যাট যোগ করে, যা শরীরে শক্তি জোগায় এবং কিছু ভিটামিন শোষণে সাহায্য করে।

সবচেয়ে ভালো বিষয় হলো, এখানে আলাদা করে তেল ব্যবহার করা হয়নি। ডাল, বিভিন্ন সবজি ও সামান্য ঘি দিয়ে তৈরি এই খাবার থেকে একই সঙ্গে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন ও খনিজ পাওয়া যাচ্ছে। তাই পরিমিত পরিমাণে খেলে এটি একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনন্দিন খাবারের ভালো একটি অংশ হতে পারে।

আমার ঘরে থাকা সবজি দিয়ে আমি রান্না করেছি। যেকোন সবজি দিয়েই এই সুস্বাদু রান্নাটি করা যাবে। ডাল সব সবজি মসলা দিয়ে মেখে প্রেসার কুকারে একটা সিটি দিলেই হয়ে যাবে সহজ এই রেসিপি।।

শুভ দুপুর 🌸🌸

সোনার বাংলা
📍মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

Address

Mohammadia Housing Ltd, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when সোনার বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সোনার বাংলা:

Shortcuts

Share