Afia care

Call Website Contact the business

Afia care কুরআন-সুন্নাহ অনুযায়ী জীন, জাদু, বদনজর এর জন্য রুকইয়াহ শরইয়্যাহ দ্বারা চিকিৎসা

রুকইয়াহকৃত পানি কীভাবে তৈরি করবেন?রুকইয়াহ শারইয়াহ হলো কুরআন এবং সহিহ দোয়ার মাধ্যমে চিকিৎসা করা। শারীরিক অসুস্থতা, বদ...
18/10/2026

রুকইয়াহকৃত পানি কীভাবে তৈরি করবেন?
রুকইয়াহ শারইয়াহ হলো কুরআন এবং সহিহ দোয়ার মাধ্যমে চিকিৎসা করা। শারীরিক অসুস্থতা, বদনজর, জাদু বা মানসিক অস্থিরতা সব ক্ষেত্রে আল্লাহর ইচ্ছায় রুকইয়াহ বড় উপকার দেয়। এর একটি সহজ ও কার্যকর পদ্ধতি হলো রুকইয়াহকৃত পানি তৈরি করা।
অনেকে ভাবেন এটা বুঝি খুব জটিল কোনো প্রক্রিয়া। আসলে বিষয়টি অত্যন্ত সরল এবং পুরোপুরি সুন্নাহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আল্লাহ বলেছেন-
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
অর্থ: আমি কুরআনে যা নাযিল করি তা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। (সূরা বানী ইসরাঈল: ৮২)
পানি তৈরির পদ্ধতি
পরিষ্কার একটি পাত্রে পানি নিন। বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে সাহায্য চান। নিয়ত করুন- "হে আল্লাহ! এই পানি আমার শরীর থেকে সব ক্ষতিকর প্রভাব দূর করুক।" এরপর নিচের আয়াত ও দোয়াগুলো পড়ুন এবং প্রতিটির পর পানিতে ফুঁ দিন।
যে আয়াত ও দোয়াগুলো পড়বেন-
১. সূরা ফাতিহা ৭ বার
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَٰنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন- সূরা ফাতিহা সকল রোগের শেফা। (দারেমী)
২. আয়াতুল কুরসি ৩ বার
(সূরা বাকারাহ: ২৫৫)
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
৩. সূরা বাকারাহ: ১-৫, ১ বার
الم ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
৪. সূরা বাকারাহ: ১০২, ১ বার
(জাদু ধ্বংসের নিয়তে)
وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَانَ ۖ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ ۚ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۖ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ۚ وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ ۚ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
৫. সূরা বাকারাহ: ২৮৫-২৮৬, ৩ বার
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন- যে রাতে সূরা বাকারাহর শেষ দুই আয়াত পড়বে, সেটা তার জন্য যথেষ্ট। (বুখারী ও মুসলিম)
৬. জাদু ধ্বংসের আয়াত- সূরা আ'রাফ: ১১৭-১২২, ৩ বার
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ رَبِّ مُوسَىٰ وَهَارُونَ
৭. সূরা ইউনুস: ৮১-৮২, ৩ বার
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ
৮. সূরা ত্বহা: ৬৯, ৩ বার
وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ
৯. বদনজরের বিশেষ দোয়া, ৭ বার
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ
অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রতিটি শয়তান, ক্ষতিকর বস্তু এবং প্রতিটি বদনজর থেকে আশ্রয় চাই। (বুখারী)
১০. সূরা ইখলাস, ৩ বার
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۞ اللَّهُ الصَّمَدُ ۞ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ۞ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
১১. সূরা ফালাক, ৩ বার
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ۞ مِن شَرِّ مَا خَلَقَ ۞ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ۞ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ۞ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
১২. সূরা নাস, ৩ বার
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ۞ مَلِكِ النَّاسِ ۞ إِلَٰهِ النَّاسِ ۞ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ۞ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ۞ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
১৩. শেফার দোয়া, ৭ বার
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বান নাস, আযহিবিল বা'স, ইশফি আনতাশ শাফি, লা শিফাআ ইল্লা শিফাউক, শিফাআন লা য়ুগাদিরু সাকামা
অর্থ: হে আল্লাহ! মানুষের রব, কষ্ট দূর করুন, সুস্থ করুন আপনিই সুস্থকারী। আপনার শেফা ছাড়া কোনো শেফা নেই এমন শেফা দিন যা কোনো রোগ অবশিষ্ট রাখে না। (বুখারী ও মুসলিম)
পানি তৈরির পর আল্লাহর কাছে দোয়া করুন
اللَّهُمَّ اجْعَلْ هَذَا الْمَاءَ شِفَاءً لِي مِنْ كُلِّ دَاءٍ وَسُقْمٍ بِإِذْنِكَ
উচ্চারণ: আল্লাহুম্মাজআল হাযাল মাআ শিফাআন লি মিন কুল্লি দাইন ওয়া সুকমিন বিইযনিক
অর্থ: হে আল্লাহ! এই পানিকে তোমার অনুমতিতে আমার প্রতিটি রোগ ও কষ্ট থেকে শেফার কারণ বানাও।
পানি ব্যবহারের নিয়ম
প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। বড়ই পাতা মিশিয়ে রুকইয়াহর গোসল করুন। পুরো শরীরে মাখুন। স্প্রে বোতলে নিয়ে ঘরের প্রতিটি কোণে, দরজায় ও বিছানায় স্প্রে করুন।
সতর্কতা
তাবিজ, কাগজ, আগুন বা অদ্ভুত কোনো রীতি রুকইয়াহতে নেই। এগুলো কবিরাজি ও হারামের অন্তর্ভুক্ত। রুকইয়াহ কেবল কুরআন, সহিহ দোয়া এবং আল্লাহর উপর নির্ভরতা।
রুকইয়াহকৃত পানি তৈরি করা যেমন সহজ, তেমনি নিরাপদ। নিয়মিত ব্যবহার করলে আল্লাহর ইচ্ছায় মন ও শরীরের অনেক সমস্যায় উপকার পাওয়া যায়।
উপকার মনে হলে শেয়ার করুন।
যোগাযোগ
Raqi Hazrat Ali
Afia care রুকইয়া ও হিজামা সেন্টার
পোড়াবাড়ি বাজার, মেইন রোড সংলগ্ন পূর্ব পাশে, ৭ তলা বিল্ডিং, ২য় তলা, গাজীপুর সদর।
হোয়াটসঅ্যাপ: 01717-945795
#রুকইয়াহকৃতপানি #রুকইয়াহ #ইসলামিকচিকিৎসা #জাদুরপ্রতিকার #বদনজর #কুরআন #সুন্নাহ #আল্লাহরউপরভরসা

দুশ্চিন্তা ও অস্থিরতা? আল্লাহর কাছে ফিরে আসুনজীবনে কখনো কখনো মন অস্থির হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে ভয় হয়, বুক ভারী লাগে, ...
15/10/2026

দুশ্চিন্তা ও অস্থিরতা? আল্লাহর কাছে ফিরে আসুন
জীবনে কখনো কখনো মন অস্থির হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে ভয় হয়, বুক ভারী লাগে, কোনো কিছুতেই শান্তি মেলে না। এমন সময়ে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় আল্লাহর স্মরণ এবং রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়া।
১. অন্তরের প্রশান্তি আল্লাহর স্মরণে
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
উচ্চারণ: আলা বিযিকরিল্লাহি তাত্বমায়িন্নুল কুলূব।
অর্থ: "জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।"
সূরা আর-রা'দ, আয়াত ২৮
২. দুশ্চিন্তা ও দুঃখ থেকে মুক্তির দোয়া
রাসুলুল্লাহ (সা.) দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা, অলসতা ও ঋণের বোঝা থেকে আল্লাহর আশ্রয় চাইতেন।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আ'ঊযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, ওয়াল আজযি ওয়াল কাসাল, ওয়াল বুখলি ওয়াল জুবন, ওয়া দালা'য়িদ দাইনি ওয়া গালাবাতির রিজাল।
অর্থ: "হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের চাপ থেকে।"
সহিহ বুখারি, হাদিস ৬৩৬৯
৩. কঠিন সময়ে ইউনুস (আ.)-এর দোয়া
لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায-যালিমীন।
অর্থ: "আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আপনি পবিত্র ও মহান। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।"
সূরা আল-আম্বিয়া, আয়াত ৮৭
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে কোনো মুসলিম কোনো বিষয়ে এই দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন।
(জামে আত-তিরমিজি, হাদিস ৩৫০৫)
৪. আল্লাহই যথেষ্ট
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
অর্থ: "আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।"
সূরা আলে ইমরান, আয়াত ১৭৩
৫. কুরআনের সান্ত্বনার বাণী
"নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।"
(সূরা আল-ইনশিরাহ, ৯৪:৫-৬)
"আল্লাহ কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না।"
(সূরা আল-বাকারা, ২:২৮৬)
মনে রাখবেন
দোয়া করুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন
নিয়মিত সালাত আদায় করুন
সাধ্য অনুযায়ী সমস্যার সমাধানে পদক্ষেপ নিন
মনের কথা বিশ্বস্ত কারও সাথে শেয়ার করুন
দুশ্চিন্তা দীর্ঘস্থায়ী বা অসহনীয় হলে চিকিৎসকের পরামর্শ নিন। এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়
আল্লাহ আমাদের সকলের দুশ্চিন্তা দূর করুন, অন্তরে প্রশান্তি দান করুন এবং সব অবস্থায় তাঁর ওপর ভরসা রাখার তাওফিক দিন। আমিন।
Raqi Hazrat Ali
Afia care রুকইয়া ও হিজামা সেন্টার
পোড়াবাড়ি বাজার, মেইন রোডের পূর্ব পাশে, ৭ তলা বিল্ডিং এর ২য় তলা, গাজীপুর সদর
হোয়াটসঅ্যাপ: 01717-945795
#দুশ্চিন্তা #মাসনূনদোয়া #কুরআনওহাদিস #ইসলামিকপোস্ট #আল্লাহরস্মরণ See less

প্রবাসী ভাইয়েরা, আপনি কি জানেন আপনার সমস্যার কারণ কী?একজন রাকীর বাস্তব পর্যবেক্ষণএ পর্যন্ত অনেক প্রবাসী ভাইয়ের রুকইয়া...
12/10/2026

প্রবাসী ভাইয়েরা, আপনি কি জানেন আপনার সমস্যার কারণ কী?
একজন রাকীর বাস্তব পর্যবেক্ষণ

এ পর্যন্ত অনেক প্রবাসী ভাইয়ের রুকইয়াহ করেছি আলহামদুলিল্লাহ। প্রায় প্রত্যেকের মধ্যে একটি কমন সমস্যা দেখেছি হাসাদ বা হিংসা এবং রিজিক বন্ধের জাদু।

আজকে এই বিষয়ে খোলামেলা কথা বলব। কথাগুলো কারো কারো কাছে কঠিন লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা।

প্রবাসীদের জীবনের বাস্তব চিত্র

একজন প্রবাসী ভাই দেশ ছেড়ে হাজার মাইল দূরে গিয়ে হাড়ভাঙা পরিশ্রম করেন। রোদে পুড়ে, ঘামে ভিজে, রাতের ঘুম কমিয়ে পরিবারের জন্য উপার্জন করেন। দেশে পরিবার ভালো থাকুক, সন্তান মানুষ হোক এই স্বপ্ন নিয়ে বিদেশে পড়ে থাকেন।

কিন্তু দেশে বসে অনেক আত্মীয়, প্রতিবেশী বা পরিচিতজন কী ভাবেন?

"প্রবাসে গেছে তো, এখন তো অনেক টাকার মালিক হয়ে যাবে।"
"আমাদের কত টাকা দিল না।"
"এত টাকা আয় করে অথচ আমাদের কথা মনেও নেই।"

এই চিন্তা থেকে শুরু হয় হিংসা। হিংসা থেকে শুরু হয় গীবত। গীবত থেকে শুরু হয় বদদোয়া। আর বদদোয়া থেকে কেউ কেউ এগিয়ে যায় জাদুর দিকে "যেন কিছু করতে না পারে।"

আর এই সবকিছুর শিকার হন নিরীহ প্রবাসী ভাই যিনি শুধু পরিবারের জন্য কষ্ট করছেন।

আল্লাহ বলেছেন-
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
অর্থ: এবং হিংসুকের ক্ষতি থেকে যখন সে হিংসা করে।
(সূরা ফালাক: ৫)

হিংসা একটি বাস্তব শক্তি এটি সত্যিকারের ক্ষতি করতে পারে।

প্রবাসীদের মধ্যে যে লক্ষণগুলো দেখেছি

কাজে যেতে মন চায় না, অলসতা ও ভারী ভারী লাগে। যে কাজে হাত দেন সেখানেই সমস্যা তৈরি হয়। এত পরিশ্রম করেও টাকা হাতে থাকে না। শরীর ক্লান্ত থাকে, খাবারে রুচি নেই। ঘুমে সমস্যা, দুঃস্বপ্ন দেখেন। ইবাদতে মনোযোগ নেই, নামাজ পড়তে ইচ্ছা করে না। অশ্লীলতা ও মাস্টারবেশনে আসক্তি বেড়ে যাচ্ছে। মেজাজ খিটখিটে, পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। বিদেশে একা একা মন খারাপ, হতাশা লেগেই থাকে।

এগুলো শুধু মানসিক চাপের কারণে নয়। এর পেছনে হাসাদ, বদনজর বা রিজিক বন্ধের জাদু থাকতে পারে।

অশ্লীলতায় আসক্তি এটা কীভাবে হয়?-

এই বিষয়টি অনেকে বুঝতে পারেন না। জাদু বা হাসাদের প্রভাবে মানুষের ইচ্ছাশক্তি দুর্বল হয়ে যায়। ইবাদতে মন বসে না, কিন্তু অশ্লীলতায় মন চলে যায়। শয়তান এই সুযোগ কাজে লাগায় মানুষকে আরও দুর্বল করে দেয়।

এটা আপনার চরিত্রের দোষ নয় এটা একটি আধ্যাত্মিক আক্রমণের পরিণতি। কিন্তু এই আসক্তি থেকে বের না হলে রুকইয়াহর প্রভাবও কমে যায়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন-
إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ ابْنِ آدَمَ مَجْرَى الدَّمِ
অর্থ: শয়তান মানুষের রক্তের মধ্য দিয়ে চলে।
(বুখারী ও মুসলিম)

যখন কেউ দুর্বল হয়ে যায়- শয়তান তখন আরও বেশি প্রভাব বিস্তার করে।

রিজিক বন্ধের জাদু কীভাবে কাজ করে?

রিজিক বন্ধের জাদু করলে-
যত পরিশ্রমই করুন, ফলাফল আসে না। টাকা আসে কিন্তু অদ্ভুতভাবে শেষ হয়ে যায়। বস বা সহকর্মীরা বিনা কারণে বিরক্ত হন। কাজে দুর্ঘটনা বা সমস্যা বারবার হয়। প্রমোশন বা সুযোগ কোনোভাবে মিস হয়ে যায়।

আল্লাহ বলেছেন-
وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ
অর্থ: তারা আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো ক্ষতি করতে পারে না।
(সূরা বাকারাহ: ১০২)

জাদু আল্লাহর অনুমতি ছাড়া কাজ করে না। কিন্তু বান্দা যখন আল্লাহ থেকে দূরে থাকে — তখন এই অনুমতি মিলে যায়।

প্রবাসী ভাইয়েরা এখনই যা করবেন

পাঁচ ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়বেন না। নামাজই আপনার সবচেয়ে বড় সুরক্ষা।

প্রতিদিন সকাল-সন্ধ্যার আযকার পড়ুন। বিশেষত আয়াতুল কুরসি ও তিন কুল তিনবার করে।

অশ্লীলতা থেকে তাওবা করুন এবং দূরে থাকুন। এটা না করলে রুকইয়াহ পুরোপুরি কাজ করবে না।

বেশি বেশি ইস্তিগফার পড়ুন-
আল্লাহ বলেছেন, ইস্তিগফার করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। (সূরা নূহ: ১০-১২)

ঘরে বা রুমে সূরা বাকারাহ চালু রাখুন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন- শয়তান সেই ঘর থেকে পালায় যেখানে সূরা বাকারাহ পড়া হয়। (মুসলিম)

রুকইয়াহকৃত পানি পান করুন ও শরীরে তেল মাখুন। দেশে থাকা পরিবারকে ঘরে রুকইয়াহকৃত পানি স্প্রে করতে বলুন।

নিয়মিত সদকা করুন যত অল্পই হোক। রাসূলুল্লাহ ﷺ বলেছেন- সদকা বালা-মুসিবত দূর করে। (তিরমিযী)

দেশে থাকা পরিবারের প্রতি অনুরোধ-

প্রবাসী স্বামী বা ছেলের জন্য নিয়মিত দোয়া করুন। ঘরে সূরা বাকারাহ চালু রাখুন। পাড়া-প্রতিবেশী বা আত্মীয়দের কাছে প্রবাসীর আয়-রোজগারের বিষয় বেশি আলোচনা করবেন না। যাদের হিংসা করার সম্ভাবনা আছে তাদের থেকে সতর্ক থাকুন।

শেষ কথা,

প্রবাসী ভাই আপনি একা নন। আপনার কষ্ট আল্লাহ দেখছেন। হিংসুকের হিংসা আল্লাহর অনুমতি ছাড়া আপনার কিছু করতে পারবে না যদি আপনি আল্লাহর সাথে থাকেন।

আল্লাহ বলেছেন-
وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ
অর্থ: যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট।
(সূরা তালাক: ৩)

আল্লাহর কাছে ফিরে আসুন। নামাজ পড়ুন। অশ্লীলতা ছাড়ুন। রুকইয়াহ করুন। ইনশাআল্লাহ পরিস্থিতি বদলে যাবে।

পোস্টটি শেয়ার করুন কোনো প্রবাসী ভাই উপকৃত হতে পারেন।

অনলাইনে অফলাইনে রুকইয়া সিডিউল নিতে যোগাযোগ করুন

Raqi Hazrat Ali
Afia care রুকইয়া ও হিজামা সেন্টার
পোড়াবাড়ি বাজার, মেইন রোডের পূর্ব পাশে, ৭ তলা বিল্ডিং এর ২য় তলা, গাজীপুর সদর
হোয়াটসঅ্যাপ: 01717-945795

#প্রবাসী #হাসাদ #রিজিকবন্ধ #রুকইয়াহ #জাদুরপ্রতিকার #বদনজর #ইসলামিকচিকিৎসা #কুরআন #সুন্নাহ #আল্লাহরউপরভরসা

অনেক অপেক্ষার পরে আমাদের Afia care এর পক্ষ থেকে শেষ হলো কস্তুরী আতর গিভওয়ে।যারা যারা নিয়ম মেইনটেইন করে অংশগ্রহন করেছেন ত...
11/10/2026

অনেক অপেক্ষার পরে আমাদের Afia care এর পক্ষ থেকে শেষ হলো কস্তুরী আতর গিভওয়ে।
যারা যারা নিয়ম মেইনটেইন করে অংশগ্রহন করেছেন তাদের মধ্যে থেকে আমাদের শর্তানুযায়ী ৫ জন বিজয়ী ঘোষনা করা হয়েছে। বিজয়ীরা অবশ্যই ১৫ তারিখের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
Rs Rafi , বাগান বিলাশ সিজদার ফুল Sumaiya Islam আমাতুল্লাহ হুমাইরা

11/10/2026

কস্তুরি আতর গিভওয়ে লাইভ
বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ইনশাল্লাহ

11/10/2026

আসসালামুয়ালাইকুম,
আপনারা যারা আমাদের গিভওয়েতে অংশগ্রহন করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
রুলস অনুযায়ী যারা টপ ৫ এর মধ্যে রয়েছে, তাদেরকে সিলেক্ট করা হয়েছে। ৯ঃ৩০ এ লাইভ এর মাধ্যমে উইনার ঘোষনা করা হবে।

শিশুদের বদনজর ও হাসাদ লাগলে যেভাবে নিজেই রুকইয়াহ করবেনঅনুগ্রহ করে পুরো লেখাটি একবার ভালোভাবে পড়ে নিন। তাহলে বুঝতে সহজ ...
11/10/2026

শিশুদের বদনজর ও হাসাদ লাগলে যেভাবে নিজেই রুকইয়াহ করবেন

অনুগ্রহ করে পুরো লেখাটি একবার ভালোভাবে পড়ে নিন। তাহলে বুঝতে সহজ হবে এবং সঠিকভাবে রুকইয়াহ করতে পারবেন।
রুকইয়াহ শুরু করার আগে যা লাগবে-

অলিভ অয়েল, পিংক সল্ট বা মোটা লবণ এবং পরিষ্কার পানি চাইলে জমজম বা বৃষ্টির পানি মিশাতে পারেন।
মূলত এই পানি, লবণ ও তেলের উপরেই রুকইয়াহ করা হবে।

বাচ্চাকে রুকইয়াহ করা পানি পান করানো

একটি পাত্রে পরিষ্কার পানি নিন। এরপর নিচের সূরাগুলো পড়ুন এবং প্রতিটির পর পানিতে ফুঁ দিন
সূরা ফাতিহা — ৩ বার
আয়াতুল কুরসি — ৩ বার
সূরা ইখলাস — ৩ বার
সূরা ফালাক — ৩ বার
সূরা নাস — ৩ বার

পড়ার সময় শিশুর সম্পূর্ণ সুস্থতার জন্য মনে মনে দোয়া করুন। এরপর সেই পানি শিশুকে পান করান।

রুকইয়াহ করা পানি দিয়ে গোসল বা গা মুছিয়ে দেওয়া

উপরের পড়া পানি থেকে কিছু অংশ নিয়ে শিশুর শরীর ধুয়ে দিন অথবা কাপড় দিয়ে মুছিয়ে দিন। যেখানে ব্যথা, দুর্বলতা বা অস্বস্তি বোঝা যায়, সেখানে বিশেষভাবে পানি লাগান। ইনশাআল্লাহ ব্যথা ও দুর্বলতা কমে যাবে।

হাতে রুকইয়াহ করে শিশুর শরীরে মালিশ

দুই হাত একত্র করুন এবং উপরের সূরাগুলো একইভাবে ৩ বার করে পড়ুন। এরপর হাতে হালকা ফুঁ দিন এবং শিশুর শরীরে হাত বুলিয়ে দিন বিশেষ করে বুক, পেট, পিঠ, ঘাড়, বাহু ও পায়ে। ইনশাআল্লাহ ব্যথা ও সমস্যা দূর হবে।

বড় শিশুদের জন্য পানি ও লবণের ব্যবহার

যে শিশুরা বসতে পারে — একটি পাত্রে পড়া পানি ও পিংক সল্ট মিশিয়ে নিন। উপরের সূরাগুলো পড়ে ফুঁ দিয়ে শিশুকে কিছুক্ষণ সেই পানিতে বসান। এতে বদনজর ও হাসাদের প্রভাব দ্রুত কমে আসে ইনশাআল্লাহ।

রুকইয়াহ করা অলিভ অয়েল মালিশ

উপরের সূরাগুলো পড়ে অলিভ অয়েলে ফুঁ দিন। এরপর শিশুর পুরো শরীরে হালকা মালিশ করুন। শিশুর জ্বর না থাকলে এটি বেশি উপকারী। ব্যথা উপশম ও দ্রুত আরোগ্যে সহায়তা করে ইনশাআল্লাহ।

সুরক্ষার বিশেষ দোয়াসমূহ

প্রতিদিন রাতে ঘুমানোর আগে শিশুর কানে কানে এই দোয়াগুলো পড়ে দিন-

بِسْمِ اللّٰهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، وَمِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ حَاسِدٍ، اللّٰهُ يَشْفِيكَ، بِسْمِ اللّٰهِ أَرْقِيكَ

উচ্চারণ: বিসমিল্লাহি আরকীক, মিন কুল্লি শাই'ইন ইউ'যীক, ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন, আল্লাহু ইয়াশফীক, বিসমিল্লাহি আরকীক
অর্থ: আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি যা কিছু তোমাকে কষ্ট দেয় তা থেকে এবং প্রতিটি হিংসুক ব্যক্তি ও বদনজর থেকে। আল্লাহ তোমাকে সুস্থ করুন।
(মুসলিম)

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি আইনিল লাম্মাহ
অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রতিটি বদনজর থেকে আশ্রয় চাই।
(বুখারী)

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَمِنْ شَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি, ওয়া মিন শাররি ইবাদিহি, ওয়া মিন হামাজাতিশ শায়াতীন, ওয়ান ইয়াহদুরূন
অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের ক্ষতি থেকে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই।
(আবু দাউদ)

যদি শিশুর মা নিজেই বদনজর, হাসাদ, জ্বীন বা জাদুতে আক্রান্ত থাকেন — তাহলে অবশ্যই দ্রুত নিজের চিকিৎসা করানো জরুরি। কারণ অনেক সময় শিশুর সমস্যার উৎস মায়ের দিক থেকেই আসে। মায়ের চিকিৎসা হলে শিশুও ইনশাআল্লাহ সুস্থ হয়ে যায়।

যেসব কাজ বাবা-মা ভুলেও করবেন না-

লোকজনের সামনে শিশুর বুদ্ধিমত্তা, সৌন্দর্য, মেধা, পোশাক বা বিশেষ গুণ নিয়ে অতিরিক্ত আলোচনা করবেন না। এতে শিশুর উপর বদনজর ও হাসাদ লাগার আশঙ্কা থাকে।

কতদিন করবেন-

প্রতিদিন করুন অথবা সপ্তাহে অন্তত দুইবার। প্রতি মাসে অন্তত একবার এভাবে রুকইয়াহ চালু রাখুন। এতে শিশুর কুরআন শোনার অভ্যাস হবে, আদব-আখলাক সুন্দর হবে এবং ইনশাআল্লাহ সে সুরক্ষিত থাকবে।

উপকারী মনে হলে শেয়ার করে দিন।
কপি করলে অবশ্যই নাম মেনশন দিবেন।

Raqi Hazrat Ali
আফিয়া কেয়ার — রুকইয়া ও হিজামা সেন্টার
পোড়াবাড়ি বাজার, মেইন রোড সংলগ্ন পূর্ব পাশে, ৭ তলা বিল্ডিং, ২য় তলা, গাজীপুর সদর
হোয়াটসঅ্যাপ: 01717-945795

#শিশুরবদনজর #রুকইয়াহ #বদনজর #হাসাদ #ইসলামিকচিকিৎসা #কুরআন #সুন্নাহ #আল্লাহরউপরভরসা #শিশুরসুরক্ষা

10/10/2026

আসসালামুয়ালাইকু, অত্যান্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, অনাকাঙ্খিত কারনে আজকের গিভওয়ের ফলাফল আগামীকালকে প্রকাশ করা হবে।

ইংশা'আল্লাহ
04/10/2026

ইংশা'আল্লাহ

10/06/2026

শরীরের জ্বালাপোড়া দূর করার রুকইয়া

Address

Porabari Bazar Main Road, Gazipur Sadar Gazipur
Gazipur
1700

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801717945795

Alerts

Be the first to know and let us send you an email when Afia care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afia care:

Shortcuts

Share