Dr.Md Omar Faroque

Website

Dr.Md Omar Faroque Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md Omar Faroque, Medical and health, পুপলার ডায়াগনস্টিক সেন্টার, ওসখালী, হাতিয়া, Hatiya.

MBBS, PGT, CCD, DMU, MCGP, ECGP | অর্থোপেডিক্স (ভাঙা হাড় জোড়া), মেডিসিন, শিশু রোগ, চর্ম ও যৌন রোগ, বাত-কোমর-হাঁটু ব্যথা, হাঁপানি, প্রেশার (উচ্চ রক্তচাপ), ডায়াবেটিস, গ্যাস্ট্রো-লিভার, নাক-কান-গলা ও চোখের রোগ নিয়ে সহজ ভাষায় তথ্য, পরামর্শ ও চিকিৎসা দিই।

23/10/2026

😢 ছোট্ট শিশুর হাত-পা ও মুখে ফোসকা, শরীরে জ্বর, অসহ্য ব্যথায় অস্থির শিশু! সন্তানের কষ্ট দেখে দুশ্চিন্তায় মা-বাবা।

কিছুদিন আগে এক মা-বাবা তাঁদের ছোট্ট শিশুকে নিয়ে আমাদের কাছে আসেন। শিশুটি Hand, Foot and Mouth Disease (HFMD) রোগে আক্রান্ত ছিল। হাত-পা ও মুখে ফোসকা, মুখের ভেতরে ব্যথাযুক্ত ঘা, জ্বর, গলাব্যথা ও ক্ষুধামন্দার কারণে শিশুটি ঠিকমতো খেতে পারছিল না। ব্যথায় অস্থির হয়ে বারবার কান্নাকাটি করছিল।

সন্তানের এমন অবস্থা দেখে মা-বাবা খুব দুশ্চিন্তায় ছিলেন। আমরা তাঁদের আশ্বস্ত করি এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করি।

❤️ আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে শিশুটি সম্পূর্ণ সুস্থতা লাভ করেছে। মা-বাবার মুখেও ফিরে এসেছে স্বস্তির হাসি।

🤲 মহান আল্লাহ আমাদের সকল অসুস্থ শিশুকে সুস্থতা দান করুন। আমিন।

👨‍⚕️ ডাঃ মোঃ ওমর ফারুক
🏥 পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
📞 চেম্বার সহকারীঃ 01632103846, 01893100252, 01609009185

#শিশুরোগ #ডাঃ_মোঃ_ওমর_ফারুক

21/10/2026

বাইক এক্সিডেন্টের পর ডায়াবেটিসে আক্রান্ত এক রোগীর ক্ষত কোনোভাবেই শুকাচ্ছিল না। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও কোনো উন্নতি হচ্ছিল না। এতে তিনি অনেক ভয় পেয়ে গিয়েছিলেন।

পরবর্তীতে আমরা তাঁকে আশ্বস্ত করি এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করি।

আলহামদুলিল্লাহ! ❤️ মাত্র এক সপ্তাহের মধ্যেই তাঁর ক্ষতের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি এখন সুস্থতার পথে।

সকল রোগীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। 🤲

👨‍⚕️ ডাঃ মোঃ ওমর ফারুক
🏥 পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
📞 যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ 01632103846, 01893100252, 01609009185

#ডাঃ_মোঃ_ওমর_ফারুক

20/10/2026

ফুটবল খেলতে গিয়ে পায়ের দুটি হাড়ই ভেঙে গেল! অপারেশন ছাড়া কি আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন? 😢

এমনই এক দুর্ঘটনার শিকার হয়ে একজন রোগী আমাদের কাছে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা রোগটি Shaft of Tibia and Fibula Fracture হিসেবে শনাক্ত করি।

এ ধরনের Fracture-এর ক্ষেত্রে অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়। তবে হাড় ভাঙার ধরন, অবস্থান ও অন্যান্য বিষয় বিবেচনা করে কিছু ক্ষেত্রে অপারেশন ছাড়াও সঠিক Reduction ও Plaster Immobilization-এর মাধ্যমে চিকিৎসা করা সম্ভব।

এতে সুস্থ হতে কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে হাড় সঠিকভাবে জোড়া লাগলে রোগী আবার আগের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্ম করতে পারবেন, ইনশাআল্লাহ।

আমাদের এই রোগীর পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। অপারেশনের খরচ বহন করাও তাঁদের জন্য অনেক কষ্টকর ছিল।

আমরা রোগীর অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় চিকিৎসাব্যবস্থা গ্রহণ করি এবং তাঁদের আশ্বস্ত করি।

আল্লাহর রহমতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন রোগী আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। ❤️

আলহামদুলিল্লাহ, মানুষের এমন বিপদের মুহূর্তে পাশে দাঁড়াতে পারাটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। 🤲

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ 01632103846, 01893100252, 01609009185

#হাড়_ভাঙা #পায়ের_হাড়_ভাঙা #প্লাস্টার_চিকিৎসা #ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #ওছখালী #হাতিয়া

19/10/2026

তীব্র পায়ের ব্যথা নিয়ে আমাদের কাছে এসেছিলেন একজন রোগী। ব্যথার কারণে হাঁটাচলা করতেও অনেক কষ্ট হচ্ছিল। 😢

প্রথমে রোগীর বিস্তারিত ইতিহাস নিয়ে Clinical Examination করি। পরীক্ষা করে আমরা বুঝতে পারি, তাঁর ব্যথার পেছনে Arthritis (জয়েন্টের প্রদাহজনিত সমস্যা) থাকতে পারে।

পরবর্তীতে প্রয়োজনীয় X-ray করিয়ে রোগীর অবস্থা মূল্যায়ন করি এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও ব্যায়ামের পরামর্শ দিই।

আলহামদুলিল্লাহ, চিকিৎসার পর আমাদের রোগী সম্পূর্ণ সুস্থতা লাভ করেছেন। ❤️

পরবর্তীতে তিনি আবার আমাদের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসার সময় যে ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছিলাম, সেগুলোর কিছু অংশ ভুলে গিয়েছিলেন। তাই আবার এসে ব্যায়ামগুলো ভালোভাবে শিখে নিলেন।

রোগীর এমন আন্তরিকতা, বিশ্বাস ও ভালোবাসা সত্যিই আমাদের মুগ্ধ করে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। 🤲

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ 01632103846, 01893100252, 01609009185

#পায়ের_ব্যথা #বাতের_ব্যথা #অর্থোপেডিক_চিকিৎসা #ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #ওছখালী #হাতিয়া

15/10/2026

হঠাৎ করে সারা শরীর ফুলে যাচ্ছে, চাকা চাকা হয়ে যাচ্ছে, সঙ্গে ভয়ংকর চুলকানি! 😢

গ্রামের ভাষায় যাকে অনেকে ‘হিবাত’ বলেন, মেডিকেলের ভাষায় একে Urticaria (Hives) বলা হয়।

এমনই এক ভয়ংকর চর্মরোগ নিয়ে একজন রোগী আমাদের কাছে আসেন। হঠাৎ শরীরের বিভিন্ন জায়গায় চাকা চাকা ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া এবং অসহ্য চুলকানিতে রোগী খুবই কষ্ট পাচ্ছিলেন।

এ ধরনের সমস্যা অনেক সময় হঠাৎ শুরু হয়। কখনো কিছু খাবার, ওষুধ, সংক্রমণ কিংবা পরিবেশগত কারণে দেখা দিতে পারে। আবার অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কারণও খুঁজে পাওয়া যায় না।

কিছু ক্ষেত্রে Urticaria-এর সঙ্গে Angioedema বা গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে জিহ্বা বা গলা ফুলে যাওয়া এবং শ্বাসকষ্ট শুরু হলে পরিস্থিতি জীবনঝুঁকিপূর্ণ হতে পারে।

আলহামদুলিল্লাহ, আমরা রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও দিকনির্দেশনা দিয়েছি। এখন আল্লাহর রহমতে রোগী সম্পূর্ণ সুস্থ। ❤️

রোগীদের সুস্থতা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। 🤲

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ 01632103846, 01893100252, 01609009185

#চর্মরোগ #চুলকানি #হিবাত #ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #ওছখালী #হাতিয়া

রোগীদের এমন ভালোবাসা সত্যিই মুগ্ধ করে। ❤️আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অশেষ রহমতের শুকরিয়া আদায় করি। হে আল্লাহ, আপন...
13/10/2026

রোগীদের এমন ভালোবাসা সত্যিই মুগ্ধ করে। ❤️

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অশেষ রহমতের শুকরিয়া আদায় করি। হে আল্লাহ, আপনিই সম্মানের মালিক। আপনি ছাড়া সম্মানিত করার কেউ নেই।

ডাক্তার হওয়ার পেছনে কত নির্ঘুম রাত, কত পরিশ্রম, কত ত্যাগ আর কষ্টের গল্প রয়েছে! কিন্তু আল্লাহর রহমতে যখন মানুষের সেবা করতে পারি, রোগীদের ভালোবাসা ও দোয়া পাই, তখন সেই কষ্টগুলো আর কষ্ট মনে হয় না।

উনি একজন ডেঙ্গু রোগী ছিলেন। অল্প সময়ের জন্য হাতিয়ায় এসেছিলেন। তখন আমার কাছে চিকিৎসা নিয়েছিলেন। পরবর্তী সময়ে যখনই প্রয়োজন হয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন। আমিও সাধ্যমতো চিকিৎসা-পরামর্শ ও সহযোগিতা করার চেষ্টা করেছি।

আলহামদুলিল্লাহ, তিনি আমার সেবায় অনেক খুশি হয়েছেন এবং আমার জন্য মন থেকে দোয়া করেছেন। আমিও সব সময় তাঁর সুস্থতা ও কল্যাণের জন্য দোয়া করি।

কৃতজ্ঞতা ও দোয়া রইল সেই সব মানুষের প্রতি, যাঁরা মানুষের ভালোবাসা ও আন্তরিকতার মূল্য দিতে জানেন।

এমন কৃতজ্ঞ রোগীদের ভালোবাসা ও দোয়া পেলে ডাক্তারি পেশার প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং মানুষের সেবা করার আগ্রহ বহুগুণ বেড়ে যায়।

হে আল্লাহ, আমাকে মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দিন। মানুষের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করার সামর্থ্য দিন। আমিন। 🤲❤️

#ডাঃ_মোঃ_ওমর_ফারুক

11/10/2026

হাঁটুর ব্যথায় হাঁটতেই পারছিলেন না! 😢

পরীক্ষা করে দেখা গেল, হাঁটুর ভেতরে অতিরিক্ত তরল জমেছে—মেডিকেলের ভাষায় Knee Effusion।

রোগী আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। আমাদের YouTube চ্যানেলে এ ধরনের চিকিৎসার ভিডিও দেখেও তিনি আশ্বস্ত হয়েছেন যে, হাতিয়াতেই সঠিক চিকিৎসা পাওয়ার চেষ্টা করা সম্ভব। ❤️

আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে হাঁটু থেকে জমে থাকা অতিরিক্ত তরল বের করে দিই (Joint Aspiration / Arthrocentesis)। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ওষুধ ও Intra-articular Injection প্রয়োগ করা হয়।

ইনশাআল্লাহ, হাতিয়াতেই রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের বিশ্বাস ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। 🤲

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ 01632103846, 01893100252, 01609009185

#হাঁটু_ব্যথা #হাতিয়া_ডাক্তার #ডাঃ_মোঃ_ওমর_ফারুক #ওছখালী #হাতিয়া

07/10/2026

ভয়ংকর চুলকানি আর পা ফেটে যাওয়ার কষ্ট নিয়ে আমাদের কাছে আসে রোগীটি।

বিশেষ করে পানিতে গেলেই তার পায়ের সমস্যা অনেক বেড়ে যায়। পায়ের চামড়া ফেটে ফেটে এমন অবস্থা—দেখলে মনে হয়, লবণ পানিতে নিয়মিত কাজ করা মানুষের পা যেমন হয়ে যায়, ঠিক তেমন।

কিন্তু রোগীটি তো লবণ পানিতে কাজ করে না। নদীতে, কাদাপানিতে দীর্ঘ সময় কাজ করতে হয়। দীর্ঘসময় পানি ও কাদার সংস্পর্শে থাকার কারণে পায়ের চামড়া নরম হয়ে যায়, ফেটে যায় এবং ধীরে ধীরে ক্ষত ও চুলকানি আরও বেড়ে যায়।

শুধু পা নয়, হাতের চামড়াতেও পানির সংস্পর্শে থেকে খোসা উঠে যাওয়ার মতো পরিবর্তন দেখা গেছে।

এ ধরনের সমস্যা শুধু সৌন্দর্যের বিষয় নয়। দীর্ঘদিন পা ভেজা থাকা, কাদা-পানির সংস্পর্শ, চামড়া ফেটে যাওয়া এবং সেখানে জীবাণু বা ছত্রাকের সংক্রমণ—সবকিছু মিলিয়ে সমস্যা আরও জটিল হতে পারে।

তাই যারা নদী, খাল, কাদাপানি বা দীর্ঘসময় পানিতে কাজ করেন—তাদের পা ও হাতের যত্ন নেওয়া এবং সমস্যা শুরু হলে অবহেলা না করা খুবই গুরুত্বপূর্ণ।

আলহামদুলিল্লাহ, রোগীটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে আমরা তার সমস্যার দিকে যথাযথভাবে এগিয়েছি। ❤️

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ01893100252,01609009185

#পা_ফেটে_যাওয়া #পায়ের_চামড়া #পানিতে_কাজ #কাদাপানিতে_কাজ #চুলকানি #হাতিয়া_ডাক্তার #ডাঃ_মোঃ_ওমর_ফারুক #ওছখালী #ওছখালী_বাজার #হাতিয়া

05/10/2026

জন্ম থেকেই দুই পা অনেকটা ভেতরের দিকে বাঁকা—সঠিকভাবে হাঁটতেও পারছিলেন না! 😰

আমাদের কাছে একজন রোগী আসেন, যার দুই পায়েই জন্মগতভাবে পায়ের আকৃতি স্বাভাবিক ছিল না। পা দুটো অনেকটা medial দিকে বাঁকা (Varus Deformity) ছিল, দেখতে অনেকটা Club Foot-এর মতো।

পরীক্ষা করে আমরা তার পায়ের Congenital Deformity / Equinovarus-type deformity দেখতে পাই।

জন্মগতভাবে পায়ের এই ধরনের সমস্যা থাকলে সঠিকভাবে হাঁটাচলায় সমস্যা হতে পারে। দীর্ঘদিন অস্বাভাবিকভাবে হাঁটার কারণে শরীরের ওজনের ভারসাম্যও পরিবর্তিত হয়। যার কারণে পরবর্তীতে তার হাঁটু ও কোমরে ব্যথা শুরু হয়েছে—যে ব্যথা আগে ছিল না।

এছাড়াও মাঝে মাঝে তার পায়ে পানি জমে পা ফুলে যায়। তবে শরীরে পানি জমার পেছনে শুধু পায়ের সমস্যা নয়, বিভিন্ন কারণ থাকতে পারে।

সাধারণত Heart-এর সমস্যা, Kidney-এর সমস্যা, Liver-এর সমস্যা, এছাড়াও Chronic Venous Insufficiency, Lymphedema, রক্তে Albumin কমে যাওয়া, Hypothyroidism, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং দীর্ঘসময় কম চলাফেরা থেকেও পায়ে পানি জমতে পারে।

তাই পা ফুলে গেলে শুধু পানি কমানোর ওষুধ না খেয়ে কেন পা ফুলছে—সেই কারণটি খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।

আলহামদুলিল্লাহ, বর্তমানে Orthopedics-এর চিকিৎসায় অনেক উন্নতি হয়েছে। জন্মগত বা দীর্ঘদিনের পায়ের deformity থাকলেও রোগীর অবস্থা অনুযায়ী সঠিক মূল্যায়ন ও চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রেই হাঁটাচলা ও দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করার তাওফিক দান করুন। ❤️

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ01893100252,01609009185

#ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #অর্থোপেডিক_ডাক্তার_হাতিয়া #ওছখালী #ওছখালী_বাজার #হাতিয়া

04/10/2026

তীব্র চুলকানি আর শরীরজুড়ে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে ছোট্ট বাবুটি আমাদের কাছে আসে! 😰

বিশেষ করে দুই রানের চিপায় প্রচণ্ড চুলকানি ও ফাঙ্গাল ইনফেকশন ছিল, যেটিকে আমরা Tinea Cruris বলি।

এছাড়াও গলার নিচের ভাঁজে ফাঙ্গাল ইনফেকশন ছিল, যেটিকে Candidal Intertrigo বলা হয়। শরীরের বিভিন্ন ভাঁজে ঘাম ও আর্দ্রতার কারণে এ ধরনের ইনফেকশন হতে পারে।

এর পাশাপাশি শরীরে ছোট ছোট লালচে গুটি ও ঘামাচির মতো দানা ছিল, যেটিকে আমরা মেডিকেলের ভাষায় Miliaria (ঘামাচি) বলি।

সবকিছু মিলিয়ে ছোট্ট বাবুটি প্রচণ্ড চুলকানি ও অস্বস্তিতে ছিল।

প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থা দেওয়া হয়।

আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের রোগী এখন পুরোপুরি সুস্থ। ❤️

ডাঃ মোঃ ওমর ফারুক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওছখালী, হাতিয়া।
যোগাযোগ করতে চেম্বার সহকারীকে কল দিন।
চেম্বার সহকারীঃ01893100252,01609009185

#ডাঃ_মোঃ_ওমর_ফারুক #হাতিয়া_ডাক্তার #অর্থোপেডিক_ডাক্তার_হাতিয়া #ওছখালী #ওছখালী_বাজার #হাতিয়া

Address

পুপলার ডায়াগনস্টিক সেন্টার, ওসখালী, হাতিয়া
Hatiya

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md Omar Faroque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share