Complete Care Therapeutic Learning Centre

Call Contact the business

Complete Care Therapeutic Learning Centre We care for your Child with Special Needs

02/11/2026

🎉 নতুন প্রোগ্রামের শুভ সূচনা | IKGR Program

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, Complete Care Therapeutic Learning Centre-এ চালু হয়েছে একটি নতুন ও বিশেষায়িত প্রোগ্রাম—

🌟 IKGR (Inclusive KG Readiness) Program

শিশুদের স্কুলে প্রবেশের প্রস্তুতি, প্রাথমিক শিক্ষার দক্ষতা বিকাশ এবং একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই নতুন উদ্যোগ।

📅 শুরু: ১ নভেম্বর ২০২৬, রবিবার থেকে।

প্রতিটি শিশুর সম্ভাবনাকে বিকশিত করে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু করাই আমাদের লক্ষ্য।

আমরা বিশ্বাস করি, সঠিক প্রস্তুতি ও সহযোগিতার মাধ্যমে প্রতিটি শিশুই এগিয়ে যেতে পারে তার সুন্দর ভবিষ্যতের পথে। ❤️

Complete Care Therapeutic Learning Centre
প্রতিটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে।

Anger Management Training Session | Complete Care Therapeutic Learning Centre৩১ অক্টোবর ২০২৬ তারিখে Complete Care Therap...
31/10/2026

Anger Management Training Session | Complete Care Therapeutic Learning Centre

৩১ অক্টোবর ২০২৬ তারিখে Complete Care Therapeutic Learning Centre-এর সকল কর্মীদের অংশগ্রহণে একটি বিশেষ Anger Management Training Session আয়োজন করা হয়।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কর্মীদের রাগ নিয়ন্ত্রণ, আবেগের সঠিক ব্যবস্থাপনা, ধৈর্য বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ গড়ে তোলা।

নিজের আবেগকে বুঝতে শেখা এবং সঠিকভাবে প্রকাশ করার মধ্য দিয়েই তৈরি হোক আরও সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ।

🎉 শুভ জন্মদিন, Hamim Hossain Shakib! 🎂Complete Care Therapeutic Learning Centre পরিবারের একজন সদস্য Hamim Hossain Shakib...
31/10/2026

🎉 শুভ জন্মদিন, Hamim Hossain Shakib! 🎂

Complete Care Therapeutic Learning Centre পরিবারের একজন সদস্য Hamim Hossain Shakib-এর জন্মদিন উপলক্ষে কেন্দ্রের সকল সদস্য মিলে কেক কেটে আনন্দঘন মুহূর্ত উদযাপন করেছি।

তার আগামীর দিনগুলো সুন্দর, আনন্দময় ও সাফল্যে ভরে উঠুক। তার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ❤️🌸

29/10/2026

খাবারের আগে মোনাজাতের
প্রশিক্ষণ 🤲

Complete Care Therapeutic Learning Centre-এর প্রি-স্কুল সেকশনের প্রিয় শিক্ষার্থী আদনানকে খাবারের আগে মোনাজাত করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিশুকে খাবারের আগে দোয়া শেখানো এবং সুন্দর অভ্যাস গড়ে তুলতে সহায়তা করা হচ্ছে।

ছোট ছোট শেখার মধ্য দিয়েই গড়ে উঠুক সুন্দর আগামী। 💚

#দৈনন্দিন_জীবনদক্ষতা

📰খুলনা গেজেটে Complete Care-এর সংবাদ প্রকাশ!বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ২০২৬ উপলক্ষে Complete Care Therapeutic Learning ...
29/10/2026

📰খুলনা গেজেটে Complete Care-এর সংবাদ প্রকাশ!

বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ২০২৬ উপলক্ষে Complete Care Therapeutic Learning Centre -এর আয়োজিত কার্যক্রম প্রকাশিত হয়েছে খুলনা গেজেট-এ।

এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।
আমাদের পথচলায় পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। 💚

28/10/2026

Proper Hand Washing Training | ছোট ছোট অভ্যাসে স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়া। 💚

আমাদের Pre-School Section-এর শিক্ষার্থীকে দৈনন্দিন জীবনদক্ষতা উন্নয়নের অংশ হিসেবে শেখানো হচ্ছে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি।

🚰 ট্যাপ চালু করা থেকে শুরু করে হ্যান্ডওয়াশ ব্যবহার, দুই হাত ও কবজি পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করা এবং সবশেষে টিস্যু দিয়ে হাত মোছা—প্রতিটি ধাপই শেখানো হচ্ছে হাতে-কলমে।

আমাদের লক্ষ্য প্রতিটি শিশুকে ধীরে ধীরে স্বনির্ভর করে গড়ে তোলা।

27/10/2026
বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ২০২৬ উদযাপন 💚🌍বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ২০২৬ উপলক্ষে কমপ্লিট কেয়ার থেরাপিউটিক লার্নিং সেন...
27/10/2026

বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ২০২৬ উদযাপন 💚🌍

বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ২০২৬ উপলক্ষে কমপ্লিট কেয়ার থেরাপিউটিক লার্নিং সেন্টারে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়। 🌸

🎈 শিক্ষার্থী, শিক্ষক ও থেরাপিস্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন আনন্দদায়ক অনুষ্ঠান, সৃজনশীল কার্যক্রম ও মজার মজার অ্যাক্টিভিটিজের আয়োজন করা হয়।

💚 অকুপেশনাল থেরাপি শিশুদের দৈনন্দিন জীবনযাপনের দক্ষতা, আত্মনির্ভরশীলতা, সামাজিক অংশগ্রহণ ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

🌈 প্রতিটি শিশুই অনন্য, প্রতিটি ছোট অর্জনই আমাদের কাছে এক বড় সাফল্য। ❤️

✨ আমাদের লক্ষ্য একটাই, প্রতিটি শিশুর সুন্দর ভবিষ্যৎ।

💚 সবাইকে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসের আন্তরিক শুভেচ্ছা।

🏫 Complete Care Therapeutic Learning Centre

📞 মোবাইল: 01625-001900
📧 ইমেইল: [email protected]
📍 ঠিকানা: House No. 368, Road No. 02, Phase 02, Sonadanga, Khulna.

Address

House 368, Road 02, Phase 02, Shonadanga R/A
Khulna
9000

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801711709452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Complete Care Therapeutic Learning Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Complete Care Therapeutic Learning Centre:

Shortcuts

Share