15/08/2026
আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের একই সাথে আনন্দ এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটা দিন। আমরা আমাদের সংগ্রহকৃত ফান্ড থেকে মসজিদের মাইকের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ১০,০০০/= টাকা উক্ত মসজিদের সম্মানিত ইমামের হাতে মুয়াজ্জিনের উপস্থিতিতে হস্তান্তর করেছি। ফান্ড সংগ্রহ করা মোটেও সহজ বিষয় নয়, যারা ফান্ড কালেক্ট করেন তারা নিশ্চয়ই জানেন। আমরা সবাই জানি মসজিদ একই সাথে আল্লাহর ঘর ও ধর্মীয় ইবাদতের জায়গা। এছাড়াও এটি আমাদের আর্দশিক নীতি-নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার চর্চাকেন্দ্র। পাশাপাশি দূর্যোগকালীন আগাম সংকেত দেওয়া ও আশ্রয় কেন্দ্র হিসেবেও মসজিদ ব্যবহৃত হয়। এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আমাদের সংগ্রহকৃত অর্থ দিতে পারায় আমরা খুবই আনন্দিত। সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, সামনে যেনো আমরা আমাদের ছোট-বড় পরিকল্পনাগুলোকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে সমাজের নৈতিক ও ইতিবাচক পরিবর্তন আনতে পারি। ধন্যবাদ সবাইকে।
[বি:দ্র : আমাদের সংগঠন সমাজে বিভিন্ন স্তরে, সমাজের প্রয়োজন অনুযায়ী বিভিন্নধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে। মসজিদের উন্নয়নে সাহায্য - সহযোগীতা করাও আমাদের সংগঠনের সেবামূলক কাজের একটা অংশ।]