14/09/2026
ডেঙ্গুতে জ্বর কমে যাওয়ার সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—জ্বর কমেছে মানেই রোগী ভালো হচ্ছে, এমন নয়। সাধারণত অসুস্থতার ৩–৭ দিনের মধ্যে warning sign দেখা দিতে পারে।
🚨 নিচের যেকোনো একটি থাকলে দ্রুত ডাক্তার/হাসপাতালে আসতে হবে
তীব্র পেটব্যথা বা পেটে চাপ দিলে ব্যথা
বারবার/অনবরত বমি, পানি বা ORS রাখতে না পারা
নাক/মাড়ি দিয়ে রক্ত, অতিরিক্ত মাসিক bleeding
রক্তবমি বা কালো পায়খানা
শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া
অতিরিক্ত দুর্বলতা, অস্থিরতা বা অস্বাভাবিক ঘুমঘুম ভাব
মাথা ঘোরা/অজ্ঞান হওয়ার অনুভূতি
হাত-পা ঠান্ডা, ফ্যাকাশে বা ঘামযুক্ত হওয়া
প্রস্রাব খুব কমে যাওয়া বা ৪–৬ ঘণ্টা প্রস্রাব না হওয়া
হঠাৎ অবস্থা খারাপ হওয়া, বিশেষ করে জ্বর কমার সময়।
বিশেষ করে মনে রাখবেন: জ্বর কমে গিয়ে যদি উপরোক্ত লক্ষণ শুরু হয়, পরের দিন পর্যন্ত অপেক্ষা করবেন না—তাৎক্ষণিক চিকিৎসা নিন।