24/10/2026
স্বপ্নে যাদু খাওয়ানো বন্ধ করার উপায়
শরীরে থাকা জ্বিন শয়তান তার অবস্থানকে ধরে রাখতে, ঘুমের মধ্যে ভিক্টিমের লালাতে মন্ত্র পড়ে ফু দেয়। এরপর স্বপ্নে বিভিন্ন খাবার ভিক্টিমের সামনে উপস্থান করা হয়, ভিক্টিম যখন সেই খাবার স্বপ্নে খায় তখন মন্ত্র পড়া সেই লালা গিলে ফেলে, এই লালাই পেটে গিয়ে জ্বিনদের রসদ যোগায় বা বলতে গেলে এটাই খাওয়ানো যাদু হিসেবে কাজ করে, এছাড়াও কখনো কখনো শরীরের বাহিরে থাকা যাদুর খাদিম জ্বিনেরা স্বপ্নে ভিক্টিমকে বিভিন্ন যাদুর বস্তু যেমন, গিট দেওয়া সুতা, চুল, তাবিজ ইত্যাদি পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। পেটে যতক্ষন খাওয়ানো যাদু থাকে ততক্ষন যাদুর খাদিম শয়তান তাদের শক্তিকে ধরে রাখতে পারে। পেটের খাওয়ানো যাদু নষ্ট করার বিভিন্ন পদ্ধতি আছে যেমন, রুকইয়াহর মাধ্যমেও এর প্রভাব নষ্ট হয়, বমি করার মাধ্যমে সরাসরি যাদু পেট থেকে বের হয়ে আসে, আবার রুকইয়াহকৃত পড়া পানি খাওয়ার দ্বারাও এটা নষ্ট হয়ে যায় আল্লাহর ইচ্ছায়।
স্বপ্নে যাদু খাওয়ানো বন্ধের সম্ভাব্য কিছু উপায় দেওয়া হলো—
১। ঘুমানোর আগে মিসওয়াক করবেন।
২। অজু করে বিছানায় যাবেন।
৩। সুরা বাক্বারার শেষ দুই আয়াত পড়বেন।
৪। সুরা ইয়াসিনের ১ থেকে ৯ আয়াত পড়বেন।
৫। আয়াতুল কুরসি পড়বেন।
৬। সুরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে পড়বেন, এরপর দুই হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীর মাসেহ করবেন।
৭। ঘুমানোর দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন।
৮। ঘুমানোর আগে যদি অজু ভেঙে যায় পূনরায় অজু করবেন।
[এই নিয়মটা তখনই করবেন যখন আপনি রাতের সমস্ত ব্যস্ততা শেষ করে ঘুমানোর ইচ্ছা করবেন, ঘুম যদি না আসে চোখ বন্ধ করে দরূদ পড়তে থাকবেন, রাত, দিন, দুপর যখনই ঘুমান একই নিয়ম ফলো করবেন, কখনো যদি একান্তই সবগুলো নিয়ম ফলো করা সম্ভব না হয়, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই অজু করে এবং আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। এভাবে নিয়মিত আমল করলে স্বপ্নে যাদু খাওয়ানো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।]
স্বপ্নে যাদু খেয়ে ফেললে করনীয় :
১। ঘুম থেকে উঠেই খালি পেটে পড়া পানি খাবেন, পড়া পানি তৈরীর নিয়ম :
২। সম্ভব হলে ইস্তিফরাগ (বমি) করবেন, ইস্তিফরাগের নিয়ম হলো, একটি পানির বোতল অথবা জগে পানি নিয়ে পেট ভরে যতটা পানি খাওয়া সম্ভব খাবেন, এরপর হারক অথবা আজাবের রুকইয়াহর অডিও কানে এয়ারফোন লাগিয়ে শুনবেন।
৩। সুরা নাহলের ৬৯ নং আয়াতের এই অংশটুকু পাচ মিনিট পড়বেন—
يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ
সুরা নিসার ১০ নং আয়াতের এই অংশ পাচ মিনিট পড়বেন—
إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا
সুরা ইউনুসের ৮১ নং আয়াত পাচ মিনিট পড়বেন—
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ.
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলকে জ্বিন এবং মানুষ শয়তানের অনিষ্ঠতা থেকে হেফাযত করুন, জ্বিন, যাদু, বদনজর থেকে হেফাজত করুন এবং সকল যাদুগ্রস্থ ভাই বোনদের পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমীন।
মিরাজ সিকদার
যোগাযোগ:01518361767