10/11/2020
টমাস আলভা এডিসনের চেয়ে বড় উদাহরণ কিছুই হতে পারে না,,,আজকে তার পাগলামোতে ভরা চিন্তাভাবনার কারনে ৯৯৯ বার ব্যার্থ হয়েও ১০০০ বারের চেষ্টায় তৈরি বাল্ব ছাড়া এই দুনিয়া চোখে অন্ধকার দেখবে,,,,তার জন্মই হয়েছিলো এই আবিষ্কারের জন্য,,,,, হয়তো,,,, তেমনি কোনো কারণ ছাড়া সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সৃষ্টি করেন নি,,,, অন্তত সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজের যোগ্যতা,,,, ক্ষমতা,,, এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে স্বপ্নটাকে পুরন করতেই পারেন। হয়তো আপনার মাঝে লালিত সেই স্বপ্নই আপনার জন্মের মূল উদ্দেশ্য। প্রত্যেকটা নতুন দিন আসে নিজেকে নতুন করে উপলব্ধি করার,, নিজেকে আরো একবার যাচাই করার,,,,আপনি কে? নিজেকে এই প্রশ্ন টা করলে বুঝতে পারবেন আপনি মোটেও কেউ হয়ে উঠতে পারেন নি,,,কারন মানুষ তার পরিচয় ছাড়া কিছুই না,,,,বিশ্বে আপনি তখনই সমাদৃত হবেন যখন কিনা নিজের একটা নির্দিষ্ট পরিচয় তৈরি করতে পারবেন৷ এখনো দেরী হয়নি,,,, কোনো কিছুই অসম্ভব নয়,,,যতক্ষণ না আপনি হার মেনে নিচ্ছেন। কোয়ালিফাইড মানে সার্টিফিকেট ধারী ব্যাক্তি নয়,,, যে সত্যিই কাজ করতে দক্ষ যার দ্বারা কাজটা পুঙ্খানুপুঙ্খ ভাবে করা সম্ভব তাকেই কোয়ালিফাইড বলা হয়,,,, আপনি চাইলেই নিজের দক্ষতার দ্বারা নিজের পরিচয় বানাতে পারেন এর জন্য শুধু দরকার,,,, ধৈর্য্য,,,পরিশ্রম ও ধারাবাহিকতার,,,, কোন কাজ যতক্ষণ শেষ হয়নি ততক্ষন লেগে থাকুন,,,, কারণ লেগে থাকার মানসিকতাটা না থাকলে আপনি হেরে যাবেন কোনো চেষ্টাই শেষ চেষ্টা হয় না যতক্ষণ পর্যন্ত না সাফল্যের মুখ দেখতে পাওয়া যায়।,,,,, তাই স্বপ্ন দেখুন প্রতিদিন নতুন করে নিজেকে নিয়ে ভাবুন।।