Pharmacist K. Zaman

Pharmacist K. Zaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pharmacist K. Zaman, Medical and health, Nalitabari, Sherpur.

আজ ২৫ শে সেপ্টেম্ব /২৬ ইং বিশ্ব ফামাসিসট দিবস। সফল হোক।সকল ফামাসিসট গনকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদান্তে,,কামরুজ্জামান খ...
25/09/2026

আজ ২৫ শে সেপ্টেম্ব /২৬ ইং বিশ্ব ফামাসিসট দিবস। সফল হোক।সকল ফামাসিসট গনকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদান্তে,,কামরুজ্জামান খান।ফার্মাসিস্ট, রেজি নং সি ৭৮১৩৭,বাংলাদেশ ফামেসী কাউন্সিল ( ঢাকা বিশ্ব বিদ্যালয়), মেসাস সেবা ফামেসী& এন্ড হেল্থ কেয়ার সেন্টার, ড্রাগ লাইসেন্স নং শে৫৬০/এবি।

10/05/2026
অনেক মানুষ সামান্য ব্যথা হলেই ফার্মেসিতে ছুটে যান। সেখানে অনেক সময় প্রেসক্রিপশন ছাড়া Cortan ট্যাবলেট দেওয়া হয়। এটি মূল...
08/05/2026

অনেক মানুষ সামান্য ব্যথা হলেই ফার্মেসিতে ছুটে যান। সেখানে অনেক সময় প্রেসক্রিপশন ছাড়া Cortan ট্যাবলেট দেওয়া হয়। এটি মূলত একটি স্টেরয়েড, যা সাময়িকভাবে ব্যথা কমায়। শুরুতে ভালো লাগায় রোগী নিয়মিত খেতে থাকেন। কিন্তু দীর্ঘদিন খেলে শরীরের স্বাভাবিক হরমোন ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে Adrenal insufficiency তৈরি হতে পারে। হঠাৎ ওষুধ বন্ধ করলে প্রেসার কমে যায় ও দুর্বলতা বাড়ে। রক্তে লবণের ভারসাম্য নষ্ট হয় (Na⁺ কমে যায়)।

শরীর ক্লান্ত, মাথা ঘোরা ও অসুস্থতা দেখা দেয়। অন্যদিকে চালিয়ে গেলে পেট ফুলে যায় ও ওজন বেড়ে যায়। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। এ অবস্থাকে Iatrogenic Cushing syndrome বলা হয়। মুখে ঘা, ত্বকে দাউদ ও সংক্রমণও হতে পারে। অর্থাৎ সামান্য ব্যথার ওষুধ বড় রোগের কারণ হয়। অল্প টাকা বাঁচাতে গিয়ে পরে বড় ক্ষতির মুখে পড়তে হয়। অনেক সময় হাসপাতালে ভর্তি হয়ে বেশি খরচ করতে হয়। ফার্মেসি কখনোই ডাক্তারের বিকল্প নয়। নিজে নিজে ওষুধ খাওয়া খুবই বিপজ্জনক অভ্যাস। সঠিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে যান। সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন(।সংগৃহীত কপি)

স্বাস্থ্য শিক্ষা সেশন--১
03/05/2026

স্বাস্থ্য শিক্ষা সেশন--১

আজ ১ লা মে আন্তজাতিক শ্রমিক দিবস।শ্রমজীবি সকল মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা। জয় হোক, মেহনতী শ্রমজীবি মানুষদের।
01/05/2026

আজ ১ লা মে আন্তজাতিক শ্রমিক দিবস।শ্রমজীবি সকল মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা। জয় হোক, মেহনতী শ্রমজীবি মানুষদের।

01/05/2026

নিজ গ্রামের একটি ছোট প্রতিবেতন🤗

📌 এক মুহূর্তের অসাবধানতা, সারাজীবনের কান্না! (বাচ্চাদের গলায় খাবার আটকে গেলে কী করবেন?)​খাবার খাওয়ার সময় শিশু হঠাৎ নীল হ...
22/03/2026

📌 এক মুহূর্তের অসাবধানতা, সারাজীবনের কান্না! (বাচ্চাদের গলায় খাবার আটকে গেলে কী করবেন?)
​খাবার খাওয়ার সময় শিশু হঠাৎ নীল হয়ে যাচ্ছে? শ্বাস নিতে পারছে না? এমন পরিস্থিতিতে প্যানিক না করে নিচের ৫টি জীবন রক্ষাকারী ধাপ মেনে চলুন:
​✅ ১. শান্ত থাকুন ও পর্যবেক্ষণ করুন: শিশু যদি কাশতে পারে, তবে তাকে বাধা দেবেন না। বরং জোরে কাশির জন্য উৎসাহিত করুন। কাশিই হলো প্রাকৃতিক উপায় খাবার বের করার।
​✅ ২. পিঠে চাপড় (Back Blows): শিশুকে আপনার হাঁটুর ওপর উপুড় করে রাখুন (মাথা যেন বুকের চেয়ে নিচে থাকে)। হাতের তালু দিয়ে দুই কাঁধের মাঝখানে ৫ বার জোরে চাপড় দিন।
​✅ ৩. বুক চাপ (Chest Thrusts): খাবার না বের হলে শিশুকে চিৎ করে শুইয়ে বুকের হাড়ের ঠিক নিচে দুই আঙুল দিয়ে ৫ বার জোরে চাপ দিন।
​✅ ৪. মুখ পরীক্ষা: যদি খাবারটি স্পষ্ট দেখা যায়, তবেই বের করার চেষ্টা করুন। না দেখে হাত দিয়ে খোঁজাখুঁজি করবেন না, এতে খাবার আরও ভেতরে চলে যেতে পারে।
​✅ ৫. চক্রটি চালিয়ে যান: খাবার বের না হওয়া পর্যন্ত ৫ বার পিঠে চাপড় এবং ৫ বার বুক চাপ—এই প্রক্রিয়াটি বারবার করতে থাকুন।
​⚠️ কখন দ্রুত হাসপাতালে যাবেন?
​শিশু যদি একদমই শ্বাস নিতে না পারে বা কথা বলতে না পারে।
​ঠোঁট বা মুখ নীল হয়ে গেলে।
​দীর্ঘক্ষণ লালা ঝরলে বা অস্বাভাবিক বমি ভাব থাকলে।
​💡 মায়েদের জন্য টিপস: শিশুকে সব সময় ছোট ছোট টুকরো করে খাবার দিন। খাওয়ার সময় কথা বলা, হাসাহাসি করা বা দৌড়াদৌড়ি করা একদম বন্ধ রাখুন।
(কপি পোস্ট)

Address

Nalitabari
Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pharmacist K. Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share