Dr Sumana Kole

Dr Sumana Kole MBBS, currently pursuing MD Psychiatry🧠

Welcome!

On this profile, I will be sharing mental health awareness related posts ✨

ভাল থাকুন, ভাল রাখুন 😊

Instagram: https://www.instagram.com/drsumanakole?igsh=cWRnY2d0MmR1ZWkx

01/11/2026
30/10/2026

Just as physical wounds need time to heal,
emotional wounds need time, care and
patience too.
Healing has no deadline. ❤️

আজ এসেছিল তিন বছরের এক বাচ্চা।মা-বাবার মূল অভিযোগ.. “ডাকলে তাকায় না, নিজের নামেও সাড়া দেয় না, কথা খুব কম বলে। কিন্তু mob...
19/05/2026

আজ এসেছিল তিন বছরের এক বাচ্চা।
মা-বাবার মূল অভিযোগ.. “ডাকলে তাকায় না, নিজের নামেও সাড়া দেয় না, কথা খুব কম বলে। কিন্তু mobile পেলেই ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ বসে থাকে।”

মা বলছিলেন,
“ছোটোবেলা থেকে খাওয়ানোর সময় mobile দিতাম। না দিলে খেত না। তারপর ধীরে ধীরে ও সবসময় screen চাইতে শুরু করে।”

এখন পরিস্থিতি এমন হয়েছে যে mobile সরিয়ে নিলেই প্রচণ্ড কান্না, চিৎকার, মেঝেতে শুয়ে পড়া। কিন্তু শুধু mobile usage-ই সমস্যাটা নয়।

কথা বলতে বলতে আরও কিছু জিনিস সামনে এল।

বাচ্চাটা চোখে চোখ রেখে কথা বলে না। অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে আগ্রহ কম। নিজের মতো করে খেলতে পছন্দ করে। একই rhyme বারবার শুনতে চায়। Routine একটু বদলালেই upset হয়ে যায়।

অনেক বাবা-মা প্রথমে ভাবেন..
“Mobile-এর জন্যই সব হয়েছে।”

আসলে বিষয়টা এত সরল নয়।

Excessive screen exposure ছোটো বাচ্চাদের language development, attention, social interaction-এর ওপর প্রভাব ফেলতে পারে।
কিন্তু Autism শুধু mobile ব্যবহারের কারণে হয় না।

বরং অনেক সময় autism-এর প্রথম দিকের লক্ষণগুলো parents বুঝতে পারেন না, কারণ screen-এর সামনে বাচ্চা শান্ত থাকে।
ফলে social communication-এর difficulties আরও দেরিতে ধরা পড়ে।

মাকে জিজ্ঞেস করলাম,
“ও যখন ছোটো ছিল, তখন কি pointing করত? কিছু দেখিয়ে share করতে চাইত?”

মা একটু ভেবে বললেন,
“খুব একটা না। আমরা তখন বুঝিনি।”

এটাই গুরুত্বপূর্ণ।
Autism মানে শুধু কথা দেরিতে বলা নয়।
এটা social communication, interaction আর behaviour pattern-এর differences-এর সঙ্গে জড়িত।

সব চুপচাপ বাচ্চাই autistic নয়।
আবার সব mobile-এ আসক্ত বাচ্চারও autism থাকে না।

কিন্তু যদি কোনো বাচ্চা...

• নিজের নামে কম সাড়া দেয়
• চোখে চোখ কম রাখে
• কথা বা gesture কম ব্যবহার করে
• repetitive behaviour বেশি থাকে
• অন্যদের সঙ্গে interaction কম করে

তাহলে early assessment খুব গুরুত্বপূর্ণ।

সবচেয়ে জরুরি বিষয় হলো..
parents-দের blame করা নয়, awareness বাড়ানো।

কারণ early intervention শুরু হলে অনেক বাচ্চাই communication, behaviour আর daily functioning-এ উল্লেখযোগ্য improvement দেখাতে পারে।

শুধু screen time কমালেই হবে না।
বাচ্চার সঙ্গে কথা বলা, খেলায় involve করা, face-to-face interaction বাড়ানো.. এগুলো equally important।

অনেক সময় parents guilt নিয়ে বলেন,
“আমরা বুঝতে পারিনি।”

কিন্তু diagnosis কোনো দোষ খোঁজার জায়গা নয়।
এটা বোঝার জায়গা..
একটা বাচ্চা পৃথিবীটাকে একটু অন্যভাবে অনুভব করছে।






আজ OPD-তে এসেছিল এক NEET aspirant। সঙ্গে মা-বাবা।ছেলেটা চুপচাপ বসেছিল। চোখের নীচে কালি, কয়েক রাতের না-ঘুমোনো স্পষ্ট। মা ...
13/05/2026

আজ OPD-তে এসেছিল এক NEET aspirant। সঙ্গে মা-বাবা।
ছেলেটা চুপচাপ বসেছিল। চোখের নীচে কালি, কয়েক রাতের না-ঘুমোনো স্পষ্ট। মা বলছিলেন,
“ডাক্তারবাবু, exam cancel হওয়ার পর থেকে ও একদম বদলে গেছে। কারও সঙ্গে কথা বলে না। শুধু বলে আর পারছি না।”

ছেলেটা প্রায় এক বছর ধরে শুধু NEET-এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। Social media বন্ধ, বন্ধুদের সঙ্গে যোগাযোগ কম, প্রতিটা দিন timetable মেনে কাটানো। Exam দিয়েও এসেছিল। তারপর হঠাৎ cancellation-এর খবর।

অনেকেই বাইরে থেকে বলছে
“আবার পরীক্ষা দেবে, এতে এত ভেঙে পড়ার কী আছে?”

কিন্তু যারা এই preparation-এর ভিতর দিয়ে যায়নি, তারা বোঝে না
একটা exam শুধু একটা exam থাকে না।
ধীরে ধীরে সেটা হয়ে যায় পরিচয়, আত্মসম্মান, পরিবারের আশা, নিজের ভবিষ্যৎ..সবকিছুর কেন্দ্র।

অনেকক্ষণ পরে ছেলেটা বলল,
“আমি mentally আরেকবার শুরু করতে পারছি না।”

আমি জিজ্ঞেস করলাম,
“সবচেয়ে বেশি কোন জিনিসটা কষ্ট দিচ্ছে?”

সে একটু চুপ করে বলল,
“সবাই ভাবছে আমি strong। কিন্তু আমি ভিতর থেকে পুরো ক্লান্ত।”

তার মা সঙ্গে সঙ্গে বললেন,
“আমরা তো শুধু চাইছিলাম ও ডাক্তার হোক। ওর ভালোর জন্যই এত motivate করেছি।”

কিন্তু অনেক সময় motivation আর pressure-এর সীমারেখাটা খুব অস্পষ্ট হয়ে যায়।

প্রতিদিনের কথাগুলো
“আর একটু চেষ্টা কর।”
“এবার না পারলে পিছিয়ে পড়বে।”
“এই বয়সটাই সবচেয়ে important।”

ধীরে ধীরে একজন কিশোরের মাথার ভিতরে অন্য মানে নিতে শুরু করে।

“আমার থামার অধিকার নেই।”
“আমি দুর্বল হলে সবাই হতাশ হবে।”
“আমি যদি না পারি, তাহলে আমি ব্যর্থ।”

ছেলেটা বলল,
“Cancellation-এর খবর বেরোনোর পর বাড়িতে সবাই খুব চুপচাপ হয়ে গিয়েছিল। তখন মনে হচ্ছিল, আমি যেন সবাইকে হতাশ করে ফেলেছি।”

মা অবাক হয়ে বললেন,
“না রে, আমরা তো শুধু কী হবে বুঝতে পারছিলাম না।”

কিন্তু anxiety-তে থাকা মন বাস্তবের চেয়ে ভয়কে বেশি বিশ্বাস করে।

আমরা অনেক সময় ভাবি, preparation মানেই শুধু পড়াশোনা। কিন্তু দীর্ঘদিন ধরে competitive exam-এর চাপ একজন মানুষের ঘুম, আত্মবিশ্বাস, relationship, emotions.. সবকিছুকে প্রভাবিত করে।

একটা সময় পরে বাবা ধীরে বললেন,
“হয়তো আমরা বুঝিনি, তুই কতটা exhausted হয়ে গেছিস।”

এই কথাটা শুনে ছেলেটার চোখ ভিজে উঠল। এতক্ষণ ধরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল সে।

অনেক সময় মানুষ ভেঙে পড়ে exam-এর জন্য না, একা একা এতদিন শক্ত থাকার চেষ্টায়।

আমরা সন্তানদের শেখাই কীভাবে succeed করতে হয়।
কিন্তু খুব কম শেখাই ক্লান্ত হয়ে গেলে কীভাবে সাহায্য চাইতে হয়।

NEET cancel হওয়া নিয়ে বিতর্ক, রাগ, হতাশা.. সবই বাস্তব। কিন্তু তার মাঝখানে একটা জিনিস ভুলে গেলে চলবে না..
এই ছেলেমেয়েগুলো মানুষ। Machine না।

ওরা শুধু rank না।
শুধু score না।
শুধু একটা seat না।

যে সন্তান আজ বলছে “আর পারছি না”, তাকে সঙ্গে সঙ্গে “Strong হও” বলবেন না।
আগে জিজ্ঞেস করুন
“কতদিন ধরে একা লড়ছিস?”

কারণ exam আবার হবে।
Preparation আবার শুরু করা যাবে।
কিন্তু যদি একটা ছেলে বা মেয়ে বিশ্বাস করে ফেলে
“আমার মূল্য শুধু আমার performance,”
তাহলে সেই ক্ষত অনেক গভীরে গিয়ে বসে।

🌸 MONDAY REMINDERS 🌸* you don’t have to have everything figured out today.* starting slow is still starting.* one small ...
11/05/2026

🌸 MONDAY REMINDERS 🌸

* you don’t have to have everything figured out today.

* starting slow is still starting.

* one small step forward is enough.

* take breaks without calling yourself lazy.

* your worth is not measured by productivity.

* be gentle with yourself while adjusting to a new week.

* celebrate the little things you manage to do today.

* drink water, breathe deeply, and unclench your shoulders.

* it’s okay if your energy feels different today.

* make a little time for something that brings you peace. 🌷

Vitamin B12 আমাদের শরীর ও মস্তিষ্কের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। সাধারণত এটি রক্ত তৈরি ও স্নায়ুর সঠ...
09/05/2026

Vitamin B12 আমাদের শরীর ও মস্তিষ্কের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। সাধারণত এটি রক্ত তৈরি ও স্নায়ুর সঠিক কার্যকারিতার সঙ্গে জড়িত বলে পরিচিত হলেও, মানসিক স্বাস্থ্যের উপরেও এর গভীর প্রভাব রয়েছে। বর্তমানে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে Vitamin B12-এর ঘাটতি অনেক সময় মানসিক সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

মস্তিষ্কের স্নায়ুকোষগুলির সঠিক কাজের জন্য Vitamin B12 প্রয়োজন। এটি কিছু গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে, যা আমাদের মুড, আবেগ ও চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে। শরীরে Vitamin B12 কমে গেলে অনেকের মধ্যে ক্লান্তি, মন খারাপ, অতিরিক্ত বিরক্তি, উদ্বেগ, মনোযোগের অভাব বা স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। কখনও কখনও দীর্ঘদিন ঘাটতি থাকলে বিভ্রান্তি, আচরণগত পরিবর্তন বা অবসাদের লক্ষণও দেখা দিতে পারে।

বিশেষ করে নিরামিষভোজী ব্যক্তি, বয়স্ক মানুষ, দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া ব্যক্তি বা যাঁদের শোষণজনিত সমস্যা রয়েছে, তাঁদের মধ্যে Vitamin B12-এর ঘাটতির ঝুঁকি বেশি থাকে। তাই দীর্ঘদিন মানসিক ক্লান্তি বা মনোযোগের সমস্যা থাকলে শুধুমাত্র মানসিক কারণ নয়, শারীরিক কারণগুলিও বিবেচনা করা জরুরি।

তবে এটাও মনে রাখা দরকার যে শুধুমাত্র Vitamin B12 কম থাকলেই সব মানসিক সমস্যা হয় না। মানসিক স্বাস্থ্য বহু বিষয়ের উপর নির্ভরশীল। তাই কোনও সমস্যা হলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সঠিক সিদ্ধান্ত।

সুস্থ মন ও সুস্থ জীবনের জন্য সুষম খাদ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং মানসিক যত্ন— সবকিছুরই সমান গুরুত্ব রয়েছে।











Vitamin D শুধু হাড় মজবুত রাখার জন্যই নয়, আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে ...
07/05/2026

Vitamin D শুধু হাড় মজবুত রাখার জন্যই নয়, আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে উদ্বেগ, অবসাদ, ক্লান্তি ও ঘুমের সমস্যার মতো মানসিক সমস্যাগুলি বাড়ছে, আর বিভিন্ন গবেষণায় দেখা গেছে Vitamin D-এর ঘাটতির সঙ্গে এই সমস্যাগুলির একটি সম্পর্ক থাকতে পারে।

আমাদের মস্তিষ্কে এমন কিছু অংশ রয়েছে যা আবেগ, চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণ করে। Vitamin D সেই অংশগুলির কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। শরীরে এই ভিটামিনের মাত্রা কমে গেলে অনেকের মধ্যে মন খারাপ, উৎসাহহীনতা, বিরক্তিভাব, মনোযোগের ঘাটতি বা অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘসময় ঘরের ভিতরে থাকেন, খুব কম রোদে যান বা অনিয়মিত জীবনযাপন করেন, তাঁদের মধ্যে ভিটামিন ডি-এর অভাব বেশি দেখা যায়।

তবে মনে রাখতে হবে, শুধুমাত্র Vitamin D কম থাকলেই সব মানসিক সমস্যা হয় না। মানসিক স্বাস্থ্যের উপর জিনগত কারণ, পারিবারিক পরিবেশ, মানসিক চাপ, জীবনযাত্রা ও শারীরিক অসুস্থতাও প্রভাব ফেলে। তাই অবসাদ বা উদ্বেগের মতো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

প্রতিদিন কিছুটা সময় সকালের রোদে থাকা, সুষম খাদ্য গ্রহণ এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Vitamin D পরীক্ষা ও সাপ্লিমেন্ট নেওয়া উপকারী হতে পারে। সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মন গড়তেও প্রয়োজন সচেতনতা ও সঠিক যত্ন।











মাতৃত্ব জীবনের এক গভীর ও গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি নতুন প্রাণ পৃথিবীতে আনার আনন্দ যেমন অসীম, তেমনই এই সময়টি অনেক মায়ের জ...
06/05/2026

মাতৃত্ব জীবনের এক গভীর ও গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি নতুন প্রাণ পৃথিবীতে আনার আনন্দ যেমন অসীম, তেমনই এই সময়টি অনেক মায়ের জন্য মানসিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিংও হতে পারে। তাই বিশ্ব মাতৃ মানসিক স্বাস্থ্য দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, একজন মায়ের মানসিক সুস্থতা শুধু তাঁর নিজের নয়, পুরো পরিবারের সুস্থতার সঙ্গে জড়িয়ে আছে।

গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর অনেক নারী উদ্বেগ, অতিরিক্ত দুশ্চিন্তা, অবসাদ, ঘুমের সমস্যা, আত্মবিশ্বাসের অভাব কিংবা একাকীত্বের মতো সমস্যার সম্মুখীন হন। সমাজে এখনও এই বিষয়গুলি নিয়ে খোলাখুলি আলোচনা কম হয়। অনেক মা ভয় বা লজ্জার কারণে নিজের কষ্ট প্রকাশ করতে পারেন না। অথচ সময়মতো সহানুভূতি, সমর্থন ও চিকিৎসা পেলে অধিকাংশ সমস্যারই সমাধান সম্ভব।

একজন মায়ের শুধু শারীরিক নয়, মানসিক যত্নও সমানভাবে প্রয়োজন। পরিবারের সদস্যদের উচিত তাঁর অনুভূতিকে গুরুত্ব দেওয়া, বিশ্রামের সুযোগ করে দেওয়া এবং তাঁকে মানসিকভাবে সমর্থন করা। “মা তো সব সামলে নেবে” এই ধারণা বদলানো জরুরি। কারণ একজন সুস্থ ও মানসিকভাবে শক্তিশালী মা-ই একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।

বিশ্ব মাতৃ মানসিক স্বাস্থ্য দিবসে আমাদের অঙ্গীকার হোক — মাতৃত্বের হাসির আড়ালে লুকিয়ে থাকা মানসিক কষ্টকে গুরুত্ব দেওয়া, মায়েদের পাশে দাঁড়ানো এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। মনে রাখতে হবে, সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়।











01/05/2026

30/04/2026

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sumana Kole posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share