Samima Sultana Tisha

Call Directions Contact the business

Samima Sultana Tisha Women challenge the status quo because we are never it.” —Cindy Gallop

07/07/2026

আমি তোমার জন্মসনদে স্বাক্ষর
করেছি"
তুমি আমার মৃত্যু সনদে স্বাক্ষর
করবে
আমি তোমার প্রথম পোশাকটি বেছে
নিয়েছি"
তুমি আমার শেষ পোশাকটি বেছে
নিবে!!
"আমি তোমার প্রথম শ্বাস নিতে
দেখেছি"
তুমি আমার শেষ নিঃশ্বাস নিতে
দেখবে
কিন্তু মনে রেখো তুমি আমার জীবনের সবচেয়ে
বড় উপহার হয়ে থাকবে!!
" ইতি"
তোমার মা!!♥️

♦️অঙ্গ-প্রত্যঙ্গ বা অনুভূতির উপর নির্ভর করে হোমিও ঔষধ-১. Acid Mur. — নিম্ন চোয়াল চুপশিয়ে যায়- Acid Mur.২. Acid Phos. — য...
12/06/2026

♦️অঙ্গ-প্রত্যঙ্গ বা অনুভূতির উপর নির্ভর করে হোমিও ঔষধ-

১. Acid Mur. — নিম্ন চোয়াল চুপশিয়ে যায়- Acid Mur.

২. Acid Phos. — যুবকদের বাড় বেশি, কেবল চাঙ্গা হয়- Acid Phos.

৩. Aco. — মনে করে মুখমন্ডল বড় হয়েছে- Aco.

৪. Agaricus Mus. — বরফের ঠান্ডা সুঁচ বিধাবৎ- Agaricus Mus.

৫. Antim Tart. — হাতে পিঁপড়া হাঁটাবোধ ও পিঠে আঘাতবোধ যন্ত্রণা- Antim Tart.

৬. Apocynum Can. — একদিকের হাত-পা নাড়ায়- Apocynum Can.

৭. Argent Nit. — নিজেকে অনেক উঁচু বা মোটাবোধ হয়- Argent Nit.

৮. Argent Nit. — হঠাৎ চিমটি কাটা বোধ- Argent Nit.

৯. Ars Met. — শরীরের কোন স্থান স্ফীত বোধ- Ars Met.

১০. Arsenic Met / Hypericum / Bovista. — মনে হয় মাথাটি বৃহৎ হয়ে গেছে- Arsenic Met/ Hypericum/Bovista.

১১. Asarum. — অঙ্গ-প্রত্যঙ্গ টানটান ও সংকোচনবোধ যেন বায়ুর মধ্যদিয়ে চলছে- Asarum.

১২. Aviari. — খুকখুকে কাশিসহ কান ও হাতে সড়সড়ানি- Aviari.

১৩. Bryonia. — বাম পা ও বাম হাত নাড়ায়- Bryonia.

১৪. Cactus Grandi. — মনে হয় সে তারের খাঁচার মধ্যে এবং প্রতিটি তার যেন ক্রমশ চেপে ধরছে-Cactus Grandi.

১৫. Cactus Grand. — যে কোন অঙ্গের সংকোচন- Cactus Grand.

১৬. Cactus Grand. — মনে হয় সে খাঁচায় আবদ্ধ এবং খাচার প্রতিটি তার, তার দেহে চেপে আছে Cactus Grand.

১৭. Cajuputum. — মানচিত্র বৃহৎ দেখায়- Cajuputum.

১৮. Carbo Veg. — যে পাশে চেপে শোয় সে পাশে ঝিঁঝিঁ ধরে- Carbo Veg.

১৯. Caulophylum. — ঋতু ও জরায়ু সংক্রান্ত উপসর্গ আক্রান্ত রমণীদের চর্মের রং বিকৃতি হয়-Caulophylum.

২০. Caulo. — চলবার সময় ও ফিরবার সময় হাড় কটমট করে- Caulo.

২১. Causticum. — হাঁটতে হাঁটুতে কটমট শব্দ হয়- Causticum.

২২. Cicuta. — ঘুম আসলে দেহ ঝাঁকি দিয়ে ওঠে- Cicuta.

২৩. Cimicifuga. — অঙ্গ-প্রত্যঙ্গাদি অস্বচ্ছন্দভাবে অস্থির- Cimicifuga.

২৪. Coca. — চামড়ার নীচে বালিকুচি বা পোকা আছে বোধ- Coca.

২৫. Cocculus. — কোমরে যেন পক্ষাঘাত, হাঁটতে হাত-পা কাঁপে- Cocculus.

২৬. Daphne Indica. — দেহের বিভিন্ন স্থানে বিদ্যুতের ঝাঁকুনির ন্যায় ঝাঁকুনি বোধ- Daphne Indica.

২৭. Daphne Indica. — দেহ হতে মাথা পৃথক হওয়া বোধ- Daphne Indica.

২৮. Graphites/Medo. — কাজে নিযুক্ত থাকলেও হাত-পা নাচায়- Graphites/Medo.

২৯. Kali Bromo. — পৃষ্ঠে আন্দোলন অনুভব স্পষ্ট- Kali Bromo এর ধাতুগত লক্ষণ।

৩০. Kali Mur. — ঘাড় হতে গোড়ালী পর্যন্ত তড়িতের ন্যায় কী যেন চলে তাই উঠে বসতে হয়-Kali Mur.

৩১. Kali Nit. — দেহ বিশেষ করে পা দুটি যেন কাঠের তৈরি শক্ত ও ভারি বোঝায়- Kali Nit.

৩২. Kali Phos. — মেরুদন্ডে পিপীলিকা চলছে বোধ- Kali Phos.

৩৩. Mag Mur. — নিদ্রাগমনের মুহূর্তে বা বিশ্রামকালে দেহে বিদ্যুৎ গতিতে নাড়া দেয়- Mag Mur.

৩৪. Mag Mur. — এত উৎকণ্ঠা যে কোন কাজ স্থিরভাবে করতে পারে না- Mag Mur.

৩৫. Medo. — কানে পোকা হাঁটার অনুভূতি- Medo.

৩৬. Medo. — নাক চুলকানি ও পোকা হাঁটা বোধ- Medo.

৩৭. Morphinum. — চর্মের রং সীসার মত- Morphinum.

৩৮. N Mur / Rhus Tox. — মুখমন্ডল যেন তেল মাখান- N Mur /Rhus Tox.

৩৯. Naja. — দেহের বিভিন্ন স্থানে চিড়িক মারা বোধ- Naja.

৪০. Natrum Mur. — মুখমণ্ডলের রং হলদে, নীল বা মাটির রঙের, চোখ পানিভারবৎ, মনে হয় যেন সে কাঁদছে- Natrum Mur.

৪১. Natrum Mur. — অঙ্গ-প্রতঙ্গ যেন তেল মাখান- Natrum Mur.

৪২. N Mur. — ঘুমিয়ে থাকলেও হাত-পা নড়ে- N Mur.

৪৩. Petroleum. — মনে করে অঙ্গ-প্রত্যঙ্গ ও পা দুটি দ্বিগুণ হয়েছে- Petroleum.

৪৪. Phos. — অঙ্গ-প্রত্যঙ্গে ঘর্ষণ-মর্দণ পছন্দ- Phos.

৪৫. Senicio. — রাতে শুলে পা অত্যন্ত ঠাণ্ডা হয়- Senicio.

৪৬. Sepia. — সিংহের ন্যায় মুখাকৃতি- Sepia.

৪৭. Syphilinum. — মাথার অস্থি অসমান, অঙ্গ-প্রত্যঙ্গের বক্রতা- Syphilinum.

৪৮. Tanacetum Vulgaris. — মনে হয় শরীর অর্ধেক জীবিত ও অর্ধেক মৃত- Tanacetum Vulgaris.

৪৯. Thuja. — মুখমণ্ডল মাটির রঙের ও চর্বি মাখানোর মত চকচকে- Thuja.

৫০. Thuja. — মনে হয় দেহ যেন কাঁচের তৈরি তাই নড়াচড়ায় ভেঙে যাওয়ার ভয় করে-Thuja.

৫১. Ustilago. — হঠাৎ মুখশ্রী বিবর্ণ- Ustilago.

৫২. Veratrum Album. — চোখমুখ মরা মানুষের ন্যায়- Veratrum Album.

৫৩. Zincum Met. — কেবল পা দুটি নাড়ায়- Zincum Met.

পেটে গ্যাস বা অম্বল হলে প্রাথমিক ভাবে যা করবেন।
12/06/2026

পেটে গ্যাস বা অম্বল হলে প্রাথমিক ভাবে যা করবেন।

05/01/2026

⛔ #ভুল_আদরের_মূল্য 😔😔
রাফিয়া তখন মাত্র ১০ দিনের শিশু।
ঘুম আর কান্নার মাঝেই তার ছোট্ট পৃথিবী।
মায়ের বুক, নানীর কোল, দাদীর আদর—
এই ছিল তার সব চাওয়া।
একদিন নানী বললেন—
“আরে! বাচ্চার স্ত/নে দুধ জমেছে নাকি?”
দাদী সাথে সাথে সায় দিলেন—
“আমাদের সময় তো টিপে দু/ধ বের করে দিতাম, ঠিক হয়ে যেত!”
অভিজ্ঞতার নামে শুরু হলো ভুল বুদ্ধি।
ভালোবাসার নামে পড়ল ভুল হাত।
রাফিয়ার নরম স্ত/নে চাপ দিতে শুরু করলেন দাদী–নানী।
রাফিয়া কাঁদল…
কাঁদতেই থাকল…
কিন্তু তারা ভাবলেন—
“কাঁদুক, ভালোই তো হবে!”
কয়েকদিন পর কান্না বদলে গেল যন্ত্রণায়।
স্ত/ন টা লাল, ফুলে উঠল, গরম হয়ে গেল।
ভেতরে জমল পুঁজ আর পানি।
ডাক্তারের সামনে ধরা পড়ল নির্মম সত্য—
👉 Breast Abscess (স্ত/নের ইনফেকশন)
👉 এখন সার্জারি ছাড়া উপায় নেই। 😭
মায়ের চোখে তখন শুধু পানি…
আর সমাজের প্রশ্ন—
“মা ঠিকমতো খেয়াল রাখেনি নাকি?”
কিন্তু সত্যটা কেউ শুনতে চায় না—
এই ক/ষ্টের কারণ ছিল
দাদী–নানীর ভুল পরামর্শ,
‘আমাদের সময়’ বলা অতিরিক্ত জ্ঞান,
আর চিকিৎসা অজ্ঞানতা।
🔴শিক্ষা:
নবজাতকের স্ত/নে সামান্য ফোলা বা দুধের মতো কিছু দেখা স্বাভাবিক
❌ কখনোই চাপ দেবেন না
❌ ম্যাসাজ করবেন না
❌ দু/ধ বের করার চেষ্টা করবেন না
ভালোবাসা যদি অজ্ঞানতার সাথে মেশে,
তাহলে আদরই হয়ে ওঠে
একটা শিশুর জীবনের সবচেয়ে বড় কষ্ট। 🤦‍🧑‍⚕️
📢 পোস্টটি শেয়ার করুন।
একটা শেয়ার—হয়তো আরেকটা রাফিয়াকে
অপারেশন টেবিলে যেতে দেবে না। 🤍
কালেক্ট

#শিশু

⚠️ তীব্র পেটব্যথা বা কোমরব্যথা + রক্তপাত = দেরি নয়, এখনই সতর্ক হোন! ⚠️অনেক নারী ভাবেন—“হয়তো মাসিকের ব্যথা”,“কিছুক্ষণ পর ...
18/12/2025

⚠️ তীব্র পেটব্যথা বা কোমরব্যথা + রক্তপাত = দেরি নয়, এখনই সতর্ক হোন! ⚠️

অনেক নারী ভাবেন—
“হয়তো মাসিকের ব্যথা”,
“কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে”,
কিন্তু এই ২টি লক্ষণ একসাথে হলে তা জীবনঝুঁকির সংকেতও হতে পারে!

🔴 কেন এই লক্ষণগুলো ভয়ংকর?
তীব্র পেটব্যথা বা কোমরব্যথার সাথে রক্তপাত হলে তা হতে পারে—
▪️ মিসক্যারেজের শুরুর লক্ষণ
▪️ এক্টোপিক প্রেগন্যান্সি (টিউবে বাচ্চা) — যা প্রাণঘাতী হতে পারে
▪️ জরায়ু বা টিউব ইনফেকশন
▪️ হরমোনজনিত গুরুতর সমস্যা
▪️ পলিপ বা ফাইব্রয়েড থেকে অতিরিক্ত রক্তপাত

⚠️ এই ভুলগুলো করবেন না
❌ ব্যথানাশক খেয়ে ঘরে বসে থাকা
❌ রক্তপাতকে হালকা ভাবে নেওয়া
❌ “আগেও হয়েছে, এবারও ঠিক হবে” ভাবা
❌ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া

🚨 যখন দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন
✔️ রক্তপাত থামছে না
✔️ ব্যথা ক্রমশ বাড়ছে
✔️ মাথা ঘোরা, দুর্বল লাগা
✔️ আগে গর্ভধারণের সম্ভাবনা বা পজিটিভ টেস্ট ছিল
✔️ এক পাশে তীব্র ব্যথা অনুভব হচ্ছে

👉 মনে রাখবেন:
সময়মতো চিকিৎসা নিলে
✔️ জীবন রক্ষা সম্ভব
✔️ ভবিষ্যতের গর্ভধারণ নিরাপদ থাকে
✔️ বড় জটিলতা এড়ানো যায়

💬 এই পোস্টটি শেয়ার করুন—
কারণ আপনার একটি শেয়ার হয়তো
👉 কারো জীবন বাঁচাতে পারে।

 #ব্রেস্টটিউমার ব্রেস্ট টিউমার (Breast tumour) কি? ব্রেস্ট টিউমারের কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন। ব্রেস্ট টিউমার-টিউমার...
10/12/2025

#ব্রেস্টটিউমার
ব্রেস্ট টিউমার (Breast tumour) কি? ব্রেস্ট টিউমারের কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন।

ব্রেস্ট টিউমার-

টিউমার হচ্ছে শরীরে কোন একটা অংশের অস্বাভাবিক বৃদ্ধি। ব্রেস্ট টিস্যুর কোন একটা অংশ যদি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায় সেটাকে ব্রেস্ট টিউমার বলে।

ব্রেস্ট টিউমার দুই ধরনের হয়-

১.বিনাইন ব্রেস্ট টিউমার।

২.ম্যালিগনেন্ট ব্রেস্ট টিউমার।

বিনাইন ব্রেস্ট টিউমার থেকে সাধারণত ক্যান্সারের ঝুঁকি থাকে না। বিনাইন টিউমারের মধ্যে সবচেয়ে কমন যে টিউমার সেটি হল ফাইব্রোএডিনোমা,যেটা সাধারণত ১৫ থেকে ৩০ বছরের মহিলাদের বেশি হয়। ম্যালিগন্যান্ট টিউমার নিয়ে ভয় কারণ এগুলো থেকেই ব্রেস্ট ক্যান্সার হয়। Memo gram ও FNAC করলে কনফার্ম হওয়া যায় টিউমারটি আসলে বিনাইন নাকি ম্যালিগন্যান্ট।

ব্রেস্ট টিউমারের কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন-

১.ক্যালকেরিয়া কার্ব-

স্তনে চর্বিযুক্ত টিউমার, রোগী মোটাসোটা,ঘাম প্রচুর মাথার ঘামে বালিশ ভিজে যায়। ডিম খেতে পছন্দ করে, দুধ সহ্য হয় না। রোগী একটু ভীতু প্রকৃতির এক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব ওষুধটি খুবই কার্যকরী।

২.মেডোরিনাম-

স্তনে টিউমার হলে এবং স্তনবৃন্ত যদি বরফের মত ঠান্ডা থাকে এবং রোগী গরমকাতর, মিষ্টি খেতে পছন্দ, বরফ পছন্দ। স্মরণ শক্তি কম সেক্ষেত্রে মেডোরিনাম ঔষধটি ভালো কাজ করে।

৩.আর্নিকা-

স্তনে আঘাত লাগার কারণে যদি টিউমার দেখা দেয় সে ক্ষেত্রে আর্নিকা খুব ভালো কাজ করে।

৪.কোনিয়াম-

টিউমারটি যদি খুব শক্ত থাকে এবং প্রতিবার ঋতুস্রাবের আগে স্তনে ব্যথা হলে, রোগীর সঙ্গম ইচ্ছা যদি অবরুদ্ধ থাকে সেই ক্ষেত্রে কোনিয়াম ওষুধটি অব্যর্থ মহৌষধ।

৫.সাইলেসিয়া-

রোগী প্রচন্ড শীতকাতর। হাতের তালু, পায়ের তালুতে ঘাম হয় এবং ঘামে খুব দুর্গন্ধ থাকে। রোগীর কনফিডেন্সের অভাব থাকে, এর সাথে যদি রোগীর স্তনের টিউমার দেখা দেয়, সেক্ষেত্রে সাইলিশিয়া খুবই কার্যকরী।

৬.আর্সেনিক এলবাম-
স্তনে শক্ত টিউমার, জ্বালাকর ব্যথা উত্তাপে উপশম হয় এবং রোগীর মধ্যে মৃত্যু ভয় দেখা দিলে ও রোগী যদি খুব পরিষ্কার-পরিচ্ছন্ন স্বভাবের হয়। সেক্ষেত্রে আর্সেনিক ঔষধটি মোহৌষধ।

৭.টিউবারকুলিনাম-

যদি রোগীর অল্পতেই ঠান্ডা লেগে যায়, রোগী বাহিরে বেড়াতে খুব পছন্দ, কুকুর খুব ভয় পায় এবং ফ্যামিলি হিস্ট্রিতে কারো টিবি রোগ থাকে সেই ক্ষেত্রে যেকোনো বিনাইন টিউমারে এটি খুবই কার্যকরী।

এছাড়াও ব্রেস্ট টিউমারের জন্য হোমিওপ্যাথিতে আরো যে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে -
কার্বো এনিম্যালিস, ল্যাকেসিস, থুজা, কেলি আয়োড, ক্যালকেরিয়া ফস, পালসেটিলা প্রভৃতি। এ ঔষধগুলো আমরা রোগীদের সিমটম অনুযায়ী দিয়ে থাকি।

যেকোনো পরামর্শের জন্য ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

#ব্রেস্টটিউমার #হোমিওপ্যাথিকমেডিসিন #হোমিওপ্যাথিট্রিটমেন্ট

❄️ শীতে কি পিঠ–কোমর ব্যথা বাড়ে? শুধু পেইনকিলার নয়—এই লক্ষণগুলো থাকলে এটা( KALI CARB)      টাইপ হতে পারে!✔️ গভীর কোমর–পিঠ...
10/12/2025

❄️ শীতে কি পিঠ–কোমর ব্যথা বাড়ে?
শুধু পেইনকিলার নয়—এই লক্ষণগুলো থাকলে এটা
( KALI CARB) টাইপ হতে পারে!

✔️ গভীর কোমর–পিঠ ব্যথা (ঠান্ডা লাগলেই বাড়ে)
✔️ ভোর ৩টার দিকে ঘুম ভেঙে যায়
✔️ শরীর ভেঙে পড়ার মতো দুর্বলতা
✔️ বুকে বা পাশে চাপ ধরা
✔️ ঠান্ডা হাওয়া সহ্য করতে না পারা
---
🔽 নিচে বিস্তারিত (Details Section – Add
🔹 ব্যথা যেন হাড়ের গভীর থেকে আসছে
ঠান্ডা বাতাস, ভেজা কাপড়, রাতে তাপমাত্রা কমলেই ব্যথা হঠাৎ তীব্র হয়—এটা Kali Carb-এর অন্যতম চিহ্ন।
🔹 শরীর দুর্বল হয়ে যায়, কাজকর্মে শক্তি থাকে না
হালকা কাজেও হাঁপিয়ে ওঠা, হাত–পা ঢিলা লাগা, বুকে চাপ—এগুলো ব্যথার সাথে মিলেই চলে।
🔹 ভোর ৩টার সময় অস্বাভাবিকভাবে জেগে ওঠা
এই সময় বুক ভার ভার লাগে, পাশে টান ধরে, শ্বাস নিতে কষ্ট—Kali Carb রোগীদের signature symptom।
🔹 পাশে চাপ বা টান অনুভূত হয়
বিশেষ করে পাজরের দু’পাশে, বুকে, বা কোমরের দুপাশে টান ধরার মতো ব্যথা হয়।
🔹 ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়া একদম সহ্য হয় না
শীতকাল হল এই টাইপ রোগীদের সবচেয়ে খারাপ সময়।
🔹 বিশেষ করে প্রসব-পরবর্তী মায়েদের মধ্যে বেশি দেখা যায়
দুর্বলতা + পিঠব্যথা + বুকে চাপ—Kali Carb-এর ক্লাসিক মিল।
---
⭐ এই লক্ষণগুলো একসাথে মিললে এটা শুধু ব্যথা নয়—একটা নির্দিষ্ট Constitution!
---
💬 আপনার ব্যথা কোন জায়গায় বেশি?

ঋতুস্রাব (মাসিক) বন্ধ হয়ে স্তনে দুধ আসা!আমরা জানি,  #ঋতুস্রাব মেয়েদের জীবনের একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, যা সাধারণত ...
05/10/2025

ঋতুস্রাব (মাসিক) বন্ধ হয়ে স্তনে দুধ আসা!
আমরা জানি, #ঋতুস্রাব মেয়েদের জীবনের একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, যা সাধারণত ৪৫ থেকে ৫০ বছর পর্যন্ত নিয়মিতভাবে চলমান থাকে। কিন্তু অনেক সময় দেখা যায়, ঋতুস্রাব বন্ধ হয়ে শরীরের অন্য কোনো অঙ্গ থেকে অস্বাভাবিক স্রাব নিঃসৃত হচ্ছে — যেমন নাক দিয়ে রক্ত পড়া, কান দিয়ে রক্ত পড়া, কিংবা স্তন থেকে দুধ আসা ইত্যাদি।
যখন মাসিক বন্ধ ( ) হয়ে স্তনে দুধ আসা ( ) একসাথে দেখা দেয়, তখন এটি শরীরে হরমোনাল ভারসাম্যের বড় ধরনের পরিবর্তন নির্দেশ করে।

হোমিওপ্যাথিতে এই অবস্থাকে কোনো নির্দিষ্ট রোগ হিসেবে নয়, বরং একটি সামগ্রিক উপসর্গচিত্র (Symptom picture) হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ, রোগীর শারীরিক ও মানসিক উভয় দিক পর্যালোচনা করে সমগ্র ব্যক্তিত্ব অনুযায়ী উপযুক্ত ঔষধ নির্বাচন করা হয়।

উক্ত লক্ষণসমূহের ভিত্তিতে যে প্রধান হোমিওপ্যাথিক ঔষধগুলি বিবেচনায় আসে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য —
🔹 nigricans
🔹
🔹 Mercurius solubilis ( .)

তবে, রেপার্টরিতে Rhus toxicodendron ( )-কেও একটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে উল্লেখ করা হয়েছে, বিশেষত তখন, যখন মাসিক বন্ধ হওয়া ঠান্ডা লাগা, অতিরিক্ত পরিশ্রম বা মানসিক চাপের পর ঘটে, এবং স্তনে টান, ব্যথা বা অস্বস্তি অনুভূত হয়।

অতএব, এই ধরনের উপসর্গ দেখা দিলে রোগীর সামগ্রিক অবস্থা বিচার করে যথাযথ হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচনই সর্বাধিক ফলপ্রসূ হতে পারে।

ধন্যবাদ 💘💘💘
০৪/১০/২৫-

05/10/2025

🦴 #হাড় মজবুত রাখতে কী খাবেন?
✅ দুধ ও দুগ্ধজাত খাবার – দুধ, দই, পনির → Calcium-এর ভাণ্ডার।
✅ ছোট মাছ – যেমন মলা, চাঁদা, শিং, ইলিশ, সার্ডিন → ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ।
✅ ডিমের কুসুম – Vitamin D এর ভালো উৎস।
✅ সবুজ শাকসবজি – পালং শাক, কলমি শাক, ব্রকোলি, বাঁধাকপি।
✅ বাদাম ও বীজ – কাজু, আমন্ড, তিল, সূর্যমুখী বীজ → Magnesium ও Calcium দেয়।
✅ ডাল ও সয়াবিন – প্রোটিন ও খনিজ পদার্থ যোগায়।
✅ ফলমূল – কমলা, পেয়ারা, কলা → Vitamin C হাড়ে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে।

☀️ সকালে রোদে নিয়মিত কিছুক্ষণ থাকা (৮টা–১০টার মধ্যে) D এর প্রাকৃতিক উৎস, যা হাড়কে মজবুত করে।

---

✨ সুস্থ হাড় মানেই সুস্থ জীবন। নিজের শরীরকে যত্ন নিন।

#হাড়_মজবুত #স্বাস্থ্য

---

পেট ফেঁপে থাকা (Abdominal Bloating(👉 কারণসমূহ👇👇পেট পেঁপে থাকার প্রধান কারণ হলো গ্যাস জমা বা অন্ত্রে ফারমেন্টেশন।হজমের সম...
30/08/2025

পেট ফেঁপে থাকা (Abdominal Bloating(
👉 কারণসমূহ👇👇
পেট পেঁপে থাকার প্রধান কারণ হলো গ্যাস জমা বা অন্ত্রে ফারমেন্টেশন।

হজমের সমস্যা → খাবার সঠিকভাবে না হজম হওয়া।

খাবারের ধরন → বেশি ডাল, বাঁধাকপি, শাকসবজি, দুধ, ভাজা-চর্বিযুক্ত খাবার।

ল্যাকটোজ ইনটলারেন্স → দুধ বা দুধজাত খাবার খেলে গ্যাস জমা।

Irritable Bowel Syndrome (IBS) → বারবার ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য এর সাথে পেট ফুলে থাকা।

Constipation → মল আটকে গেলে গ্যাস জমা হয়।

ফারমেন্টেশন / ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ → খাবার অন্ত্রে গেঁজে যাওয়া।

অতিরিক্ত বাতাস ঢোকা → খুব দ্রুত খাওয়া, চুইংগাম খাওয়া, সোডা বা কার্বনেটেড ড্রিঙ্কস খাওয়া।

লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডারের সমস্যা → হজমে এনজাইম কম তৈরি হলে গ্যাস।

অন্ত্রে ইনফেকশন / Worm infestation → শিশুদের ক্ষেত্রে।

👉 লক্ষণসমূহ👇👇

পেট ফুলে শক্ত হয়ে যাওয়া।

ঢেকুর ওঠা বা গ্যাস বের হওয়া।

পেটে মোচড় দিয়ে ব্যথা।

খাবার খাওয়ার পর দ্রুত পেট ভারি লাগা।

কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা সাথে থাকতে পারে।

👉 প্রতিকার (General Management)✍️✍️

1. খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়া।

2. দুধ, ডাল, বাঁধাকপি, অতিরিক্ত মশলাদার খাবার কমানো।

3. নিয়মিত ব্যায়াম (বিশেষ করে হাঁটা)।

4. কোষ্ঠকাঠিন্য হলে তা দূর করা।

5. কার্বনেটেড ড্রিঙ্কস, অতিরিক্ত চা–কফি এড়িয়ে চলা।

6. হজমের জন্য পর্যাপ্ত পানি খাওয়া।

👉 💢💢 হোমিওপ্যাথি চিকিৎসা
হোমিওপ্যাথিতে রোগীর টোটালি অব সিম্পটম অনুযায়ী চিকিৎসা করা হয়।
চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ এর জন্য পেজ এর ইনবক্সে মেসেজ দিন।

Address

Shayestabad, Kawnia, Barishal Sadar, Barishal
Barishal

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 02:00 - 23:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801918649649

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samima Sultana Tisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samima Sultana Tisha:

Shortcuts

Share