Baitur Ruqyah

Call Directions Website Contact the business

Baitur Ruqyah প্রচলিত তাবিজ কবজ সহ অন্যান্য শিরক,কুফর এর বিপরীতে কুরআন ও সুন্নাহর আলোকে প্যারানরমাল সমস্যা তথা বদনজর,জিন,জাদু জনিত শারীরিক ও মানসিক রোগের চিকিৎসা।

16/06/2025

জিন জাদুতে আক্রান্তদের পাশে থাকুন! এগুলি কোন ফ্যালনা ব্যাপার না। জিন,জাদুর কথা কুরআনে এসেছে। এগুলি বিশ্বাস করা ব্যাকডেটেড/ ক্ষেত হয়ে যাবেন এসব চিন্তা দূর করুন। এটা বাস্তবতা।
এসবে আক্রান্ত হলে ক্যারিয়ার,পরিবার,জীবন সব ধংস হয়ে যেতে পারে। নানারকম রোগ এমন কি প্যারালাইসিস/পংগুত্ব অথবা ক্যান্সারের মত রোগ হতে পারে। হতাশা,অস্থিরতা,অতিরিক্ত রাগ/কল্পনা,ঘুমের সমস্যা,স্রিজোফোনিয়া সহ নানারকম মানসিক রোগ হতে পারে। মানুষ আত্মহত্যা পর্যন্ত করতে পারে। এসবের অনেককিছুই আধুনিক চিকিৎসা বিজ্ঞান সমাধান দিতে পারেনা।
এজন্য এ সমস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ান। তাঁদের অবহেলা করবেন না। তাঁদের কস্টগুলি বুঝার চেষ্টা করুন। নানারকম কবিরাজ/বৈদ্য/সাইকিয়াট্রিস্ট এসবে যেয়ে অবস্থা খিচুড়ি না পাকিয়ে যথাযথ চিকিৎসা তথা রুকইয়াহ আশ শারইয়াহ করুন। যেটার মাধ্যমে আল্লাহর ইচ্ছায় রোগি সম্পূর্ন সুস্থ হওয়া সম্ভব, ইনশাআল্লাহ।মনে রাখবেন, যে কুরআন দিয়ে সুস্থ হবেনা, সে দুনিয়ার আর অন্য কিছু দিয়েও সুস্থ হবেনা।

16/06/2025

এপয়েন্টমেন্ট নেয়ার জন্য আপনাকে অবশ্যই যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ---

১। রুকইয়াহ কী? কিভাবে করে?

২। রোগী কে, তার বয়স (নাম দেয়ার দরকার নাই), রোগীর সাথে আপনার সম্পর্ক কী?

৩। রোগী ফরজ, ওয়াজিবগুলো ঠিকমত আদায় করেন? কবীরা গুনাহ থেকে বিরত থাকার চেস্টা করেন কিনা? সুন্নাহগুলি যথাসম্ভব মেনে চলেন কিন? যেমন: মাহরাম-গায়রে মাহরাম মেইনটেইন করে পর্দা না করা কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা ছেলের জন্য কবীরাহ গুনাহ। সুদ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ। দাড়ি মুণ্ডন করা কবিরা গুনাহ। বিয়ে বহির্ভূত ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক কবিরা গুনাহ। এসব কতটুকু মেনে চলেন?

৪। রোগীর সমস্যার সংক্ষিপ্ত বিবরণ এবং কতদিন ধরে সমস্যা।

৫। এর আগে কী কী চিকিৎসা নিয়েছেন। (তাবিজ/কবিরাজি সহ)

৬। মানসিক রোগের ডাক্তারের কাছে যাওয়া হয়েছে কিনা। হলে কোন ওষুধ কি খাচ্ছেন?

৭। আগে কখনো নিজে নিজে বা রাকিকে দিয়ে রুকইয়াহ করিয়েছেন কিনা।

৮। বর্তমানে সেলফ (নিজে নিজে) রুকইয়াহ করছেন কিনা।

৯। রুকইয়ার বিষয়ে গার্ডিয়ানের সম্মতি আছে কিনা।

১০। সকাল সন্ধ্যার সুরক্ষার আমল করেন কি?

১১। যথানিয়মে সাজেশন ফলো করা ও রেগুলার নিয়মমাফিক আপডেট দেয়ার ইচ্ছা আছে কিনা।

১২। কবিরা গুনাহে থাকলে সেসব ছাড়ার ব্যাপারে যত্নশীল হবার ব্যাপারে আন্তরিক কিনা। সব ধরনের তাবিজ নষ্ট করতে পারবেন কিনা।

06/06/2025

কোন চিকিৎসক, রাকি বা কবিরাজের মধ্যে এ সমস্ত লক্ষণ বা আলামতের কোন একটিও পাওয়া গেলে নিঃসন্দেহে বুঝা যাবে যে সে একজন জাদুকর। আলামতগুলি নিম্নরূপঃ
১। রোগীর নাম ও মা (মাঝেমধ্যে বাবার) নাম জিজ্ঞেস করা।
২। রোগীর কোন ব্যবহৃত জিনিস বা চিহ্ন গ্রহণ করা। যেমনঃ কাপড়, টুপী, রুমাল,চিরুনি ইত্যাদি।
৩। জবাই করার জন্য কোন নির্দিষ্ট জীব-জন্তু চাওয়া, কখনও তার রক্ত ব্যথার স্থানে মাখান বা বিরান ঘর বা জায়গায় তা নিক্ষেপ করা।
৪। রহস্যময় মায়াজাল বা মন্ত্র লিখা।
৫ । অস্পষ্ট তন্ত্ৰ-মন্ত্র ও মায়াজাল পাঠ করা। কোন পীর আউলিয়ার নাম নেওয়া, অথবা অপরিচিত কোন নাম নিবে আর বলবে এটা আল্লাহর একটি বিশেষ নাম। অথচ আল্লাহর সেরকম নাম আপনি কোথাও পাবেন না।
৬।মাটিতে বা বিভিন্ন জায়গায় দাগকাটা।
৭।হাজিরা দেখা, "ইস্তিখারা" করা।
৮। রোগীকে নানারকম/ চতুর্ভূজ নক্সা বানিয়ে দেয়া, যাতে থাকে অক্ষর বা নম্বর।
৯।জিনের সাহায্য নেওয়া। অনেক সময় বলবে- এরা মুমিন জিন, ভাল পরহেজগার জিন, এসব ঢাহা মিথ্যা কথা। এসব সব শয়তান।ভাল জিনেরা এসব করেনা।
১০। রোগীকে এক নির্ধারিত সময় এক কক্ষে (যাতে আলো প্রবেশ করে না।) লোকদের অন্তরালে থাকার নির্দেশ দেয়া।
১১। রোগীকে এক নির্ধারিত সময় পর্যন্ত যা সাধারণত ৪০ দিন হয়ে থাকে পানি স্পর্শ করতে নিষেধ করা। এ লক্ষণ দ্বারা বুঝা যাবে যে,জাদুকর যে জিন ব্যবহার করে সে খ্রিস্টান।
১২। রোগীকে কোন জিনিস মাটিতে পুতে রাখতে দেয়া। কোন উঁচু স্থান যেমন গাছে কোন কিছু বেঁধে রাখতে বলা। বা কোন কিছু পুড়িয়ে ফেলতে বলা কিংবা পানিতে ফেলে দিতে বলা বিশেষ করে বোতলে বা মাছের সাথে বেঁধে।
১৩ । রোগীকে কিছু পাতা,মরিচ,আগরবাতি, লেখা কাগজদিয়ে তা জ্বালিয়ে তা থেকে ধোয়া গ্রহণ করতে বলা।
১৪ । অস্পষ্ট কালাম, নকশা বা কথা দ্বারা তাবীজ,আংটি বানিয়ে দেয়া ।
১৫। রোগী কিছু বলার আগেই নিজেই নাম, ঠিকানা ও সেই সমস্যা বলে দেয়া।
১৬। ছিন্ন-ছিন্ন অক্ষর লিখে রোগীকে নক্সা বা তাবিজ বানিয়ে দেয়া বা কোন সাদা পাথরে লিখে দেয়া ও তা ধুয়ে পানি পান করতে বলা ।
১৭।ঘরের বিভিন্ন কোনায় কোনায় নকশা, হাড় ঝুলিয়ে রাখতে বলা
১৮।কোন বিশেষ জায়গার মাটি,পানি নিয়ে আসতে বলা বা ব্যবহার করতে বলা।
১৯।কোন হালাল খাবারের উপর নিষেধাজ্ঞা দেওয়া। যেমনঃ মাছ খাওয়া যাবেনা, গরুর মাংস খাওয়া যাবেনা এরকম।
২০। সমুদ্রে, নদী, পুকুর/ঘাটে নিয়ে বিশেষ সময়ে গোসল করানো। অথবা সমুদ্রে,নদীতে,পুকুরে,খালেবিলে কিছু ফেলে দিতে বলা।
২১। কোন বিশেষ সময়ে নোংরা খাবার খায় এমন কোন প্রাণীকে খুজে বের করে সেটিকে খাবার খাওয়াতে বলা। যেমন রাত ২টার সময় কালো কুকুর খুঁজে বের করে রুটি খাওয়াতে বলা।
২২। চিকিৎসা/তিলাওয়াত/ তন্ত্রমন্ত্র পাঠ করার সময় হাত বা আংগুল নাড়ানো, আংগুল দ্বারা ইশারা করতে থাকা। এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু।
২৩। আংগুলের ইশারায় শত/হাজারো/লাখো জিন মেরে ফেলার ঘোষণা দেওয়া।

ইত্যাদি
আপনি যদি এসব লক্ষণ জেনে বুঝতে পারেন যে, সে জাদুকর তবে আপনি অবশ্যই তার নিকট যাওয়া থেকে সতর্ক হয়ে যাবেন নচেৎ আপনার প্রতি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর বাণী প্রযোজ্য হয়ে যাবেঃ
(من أتى كا هنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد)
অর্থাৎ “যে ব্যক্তি গণকের নিকট এসে সে যা বলল তা বিশ্বাস করল, সে অবশ্যই মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা অস্বীকার করল।” (হাসান সনদে বাজ্জার বর্ণনা করেন এবং আহমদ ও হাকেম বর্ণনা করেন )
এছাড়া কুরআন হাদিস অনুযায়ী জাদুতে লিপ্ত হওয়া কুফরি এবং শিরক। আখিরাতে এসব ব্যক্তিদের কোন স্থান নেই, জান্নাত তাদের জন্য হারাম।
সুতরাং এসব বিধ্বংসী কাজ থেকে বিরত থেকে নিজের দুনিয়া ও আখিরাত দুইটাকেই হেফাজত করুন।কোন সমস্যা হলে রুকইয়াহ আশ শারইয়াহ করুন, যেটা ইসলামে অনুমোদিত। কিন্তু কখনোই কুফরি নয়!
আল্লাহ তৌফিক দিন, আমিন!

এই যাদুটি করা হয় কাউকে দাস বানিয়ে রাখার জন্য। পছন্দ/অপছন্দের  ব্যাক্তিটি যেন দাস হয়ে থাকে বা বশীভুত হয়ে থাকে তার জন্য কি...
19/05/2025

এই যাদুটি করা হয় কাউকে দাস বানিয়ে রাখার জন্য। পছন্দ/অপছন্দের ব্যাক্তিটি যেন দাস হয়ে থাকে বা বশীভুত হয়ে থাকে তার জন্য কিছু মানুষ যাদুকরের (বর্তমান যুগে তথাকথিত কবিরাজ/বৈদ্য/হুজুর শ্রেনীর ) কাছে যেয়ে নিজের শরীরে এধরণের যাদু অঙ্কন করে নেয়। সেই সাথে যাদুকরের সাথে যিনাতেও লিপ্ত হয়।
মুলত এই যাদু করতে বেশিরভাগ নারীরাই যাদুকরের কাছে যেয়ে থাকে। তবে পুরুষেরাও যায়।
অনেক ভাবেই এই যাদুটি করা হয় (সব প্রক্রিয়াই জঘন্য,কুফর এবং শিরকে পূর্ণ )। একেক জন একেক নিয়মে এই যাদু করে থাকে।
**আগত নারী বা পুরুষকে দিয়ে শয়তান ও যাদুকরের কাছে সাহায্য প্রার্থনা করানো হয়।
**ব্যাক্তি কে বস্ত্রহীন করা হয়।
**তার গোপনাঙ্গ সহ শরীরের বিভিস্থানে বিভিন্ন চিত্র বা ছক আকারে অথবা কোন শিরকি দুয়া লিখা হয়।
**তার সাথে যাদুকর যিনায় লিপ্ত হয়। পুরুষ হোক বা নারী যাদুকর সবার সাথেই যিনা করে জিন শয়তানকে খুশি করার জন্য।
(ফিতনা যেন না ছড়ায় কিছু অংশ সাদা করে মুছে দেওয়া হল)

আল্লাহ আমাদের সবাইকে এসব ঈমান বিধ্বংসী কার্যকলাপ থেকে হেফাজত করুন,আমিন।

03/09/2022

জিন জাদুতে আক্রান্তদের পাশে থাকুন! তাদের কস্টগুলি একটু হলেও বুঝার চেস্টা করুন!
এই দুনিয়াতে জিন যাদুগ্রস্থ ব্যক্তিদের মত অসহায় আর কেউ আছে কিনা সন্দেহ আছে!
এই সমস্যাটা আসলে এমন , যে ধরাও যায়না, ছোয়াও যায়না।
এই অসহায় মানুষদের অসহায়ত্বটা একটু ভিন্ন রকম, সাধারণ মানুষ অসহায় হয় কোন কিছু না থাকার কারণে। আর জিন যাদুগ্রস্থ ব্যক্তিরা সবকিছু থাকা সত্ত্বেও অসহায়।
কিভাবে???
তাদের পরিবার থাকতে পারে, সম্পদ থাকতে পারে সব কিছুই থাকতে পারে, কিন্তু তাদের কষ্টগুলো কেউ বুঝেনা অথবা তাদের জিন যাদু কেন্দ্রিক অসুস্থতা একদমই কেয়ার করে না।
অনেক সময়ই মানসিক সমস্যা বলে চালিয়ে দিতে চায়। অথচ এই সমস্যাগুলি ক্যান্সারের চাইতেও মারাত্মক! ধুকে ধুকে আস্তে আস্তে মৃত্যু পর্যন্ত হয়ে যায়।
পরিবার বা অন্য সব জায়গা থেকে বঞ্চিত হতে হতে এক সময় ঘিরে ধরে বিশাল হতাশা। যেখানে ইন্ধন যোগায় জিন বা জাদু।
সবকিছু মিলিয়েই তৈরি হয় বিশাল এক কষ্টের পাহাড় আর সেই পাহাড় থেকে প্রবাহিত হয় দুটি ঝরনা নীরবতায় ভাবে আর দুচোখ বেয়ে প্রবাহিত হয় সেই কষ্টের পাহাড়ি ঝর্ণার পানি।
ভিতর থেকে কেউ একজন আক্ষেপ নিয়ে বলে হায়
এভাবেই কি শেষ হবে আমার জীবন ??
হয়ত এক সময় আত্মহত্যার মত কঠিন কাজও করে ফেলে অবলিলায়!
এজন্য সমস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ান। তাঁদের অবহেলা করবেন না। তাঁদের কস্টগুলি বুঝার চেষ্টা করুন। সঠিক উপায়ে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করুন। আর এই অবস্থার একমাত্র বৈধ চিকিৎসা হল-রুকইয়াহ আশ শারইয়াহ। যেটার মাধ্যমে আল্লাহর ইচ্ছায় রোগি সম্পূর্ন হওয়া সম্ভব, ইনশাআল্লাহ।

03/05/2022

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

🌙 ঈদ মোবারক!!

Address

Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Baitur Ruqyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baitur Ruqyah:

Shortcuts

Share