26/09/2026
দুইটা আলাদা টাইপ ইনসুলিন মিক্সড করার পদ্ধতি।
Blood Sugar কন্ট্রোল করার জন্য যেসব পেশেন্ট দুটি আলাদা কম্বিনেশনের ইনসুলিন পায় তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ।
একই সিরিঞ্জে Intermediate Acting ও Short Acting ইনসুলিন মিক্সড করার পদ্ধতিঃ
🔹ছবির Vial A তে আছে NPH = Neutral Protamine Hagedorn. এটি একটি Intermediate-acting insulin
🔹অপরদিকে Vial B তে আছে Regular Insulin অর্থাৎ Short Acting ইনসুলিন।
🔸বোঝায় সুবিধার্থে মনে করি যে , পেশেন্ট Vial A অর্থাৎ Intermediate-acting insulin পাবে 30 Units এবং Vial B তে থাকা Regular insulin তথা Short Acting ইনসুলিন পাবে 12 Units.
🔻Step 1 (A): প্রথমে Vial A এর মধ্যে ৩০ ইউনিট Air দিতে হবে। এর ফলে ভায়ালের মধ্যে প্রেশার ঠিক থাকবে আর ইনসুলিন তুলতে সহজ হবে।
[ Vial A তে আছে Intermediate Acting ইনসুলিন আর পেশেন্ট ইনসুলিন পাবে ৩০ Units ]
🔻Step 2 ( B): একইভাবে Vial B এর মধ্যে ১২ ইউনিট Air দিতে হবে।
[ Vial B তে আছে Regular / Short Acting ইনসুলিন আর পেশেন্ট পাবে ১২ ইউনিট]
🔻 Step 3 : দুইটা Vial এর মধ্যেই Air প্রবেশ করানোর পর প্রথমে Regular / Short Acting এর ভায়াল থেকে সিরিঞ্জে ইনসুলিন তুলতে হবে।
[ছবির এক্ষেত্রে, Vial B থেকে 12 Units ইনসুলিন তুলতে হবে ]
🔻Step 4: সিরিঞ্জে নির্ধারিত পরিমাণ Regular / Short Acting ইনসুলিন নেওয়ার পর NPH/ Intermediate Acting এর ভায়াল থেকে ঐ একই সিরিঞ্জে নির্ধারিত পরিমান Intermediate Insulin তুলতে হবে।
[ ছবির ক্ষেত্রে , Vial A থেকে 30 Units ইনসুলিন তুলতে হবে]
🔸Key Points:
▪️ যে পরিমাণ ইনসুলিন তোলা হবে সেই পরিমান Air প্রতিটি ভায়ালে প্রবেশ করাতে হবে।
▪️প্রথমে Regular / Short Acting ইনসুলিন তুলতে হবে তারপর Intermediate Acting ইনসুলিন।
✅ Memory Tricks:
তোলার সময় মনে রাখবেন আপনি একজন RN
এখানে,
R = Regular Acting
N = Intermediate Acting
আশা করি আর ভুল হবে না।
এধরণের তথ্যের জন্য ফলো করুন Nurses Diary