27/10/2026
প্রতি বছরের মতো এবারও ডেংগুর ভয়াবহতা চলছে। মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল ও এএমজেড হাসপাতালে অনেক ডেংগু রোগী আমার অধীনে চিকিৎসাধীন রয়েছে। এবছরের চিকিৎসা দিতে গিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে যে ,যেসব বাচ্চা সময়মতো ভর্তি হয়েছে তারা কোন রকম জটিলতা ছাড়াই সুস্থ হয়েছে বাড়ি ফিরেছে। যেসব বাচ্চা ডেংগু শক নিয়ে ভর্তি হয়েছে ,তাদের সুস্থতার জন্য ডাক্তার এবং রোগীকে অনেক লড়াই করতে হয়েছে। আমি মনে করি ডেংগু শক ম্যানেজম্যান্ট করার জন্য রোগীর অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খারাপ রোগী ভর্তি করে ,ডাক্তার- নার্সদের সহযোগিতা না করে, উল্টো প্রেসার ক্রিয়েট করে অথবা খারাপ আচরণ করে কাংখিত ফল অর্জন করা কঠিন হয়ে পড়ে। তাই রোগীর সুস্থতার জন্য সব পক্ষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার বাচ্চার যদি ডেংগু হয় ,আর নিচের লক্ষ্মণ গুলো দেখেন তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি করুন। এতে ডেংগু শক প্রতিরোধ করা সম্ভব হবে।
১. যদি বারবার বমি হয়
২. পাতলা পায়খানা হয়
৩. রক্ত বমি বা রক্ত পায়খানা হয় , নাক দিয়ে রক্ত পরে।
৪. মাথাঘোড়ে
৫. পেটে প্রচন্ড ব্যাথা হয়
৬. শরীর অত্যধিক দূর্বল ,হাটতে কষ্ট হয়।
৭. প্রস্রাব অনেক সময় না হয়
৮. প্লাটিলেট কাউন্ট অনেক কমে যায়।
আল্লাহ আমাদের সবাইকে ডেংগু মহামারিতে হেফাজত করুন।