28/10/2026
❓ LFT রিপোর্টে কী সমস্যা বোঝা যায়
🔹ALT ও AST বেড়ে গেলে:
লিভারের কোষে প্রদাহ বা ক্ষতি হতে পারে। যেমন—ভাইরাল হেপাটাইটিস, ফ্যাটি লিভার, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। তবে AST পেশির ক্ষতিতেও বাড়তে পারে।
🔹Billirubin বেড়ে গেলে:
চোখ বা ত্বক হলুদ হতে পারে। হেপাটাইটিস, লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়া অথবা পিত্তনালিতে বাধা এর কারণ হতে পারে।
🔹ALP ও GGT বেড়ে গেলে
পিত্তনালির সমস্যা বা পিত্ত চলাচলে বাধার সম্ভাবনা দেখা হয়। প্রয়োজনে চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করতে বলতে পারেন।
🔹Albumin কমে গেলে
দীর্ঘমেয়াদি লিভারের রোগ, অপুষ্টি, কিডনি দিয়ে প্রোটিন বেরিয়ে যাওয়া বা অন্য কারণে কমতে পারে। শুধু এই মান দিয়ে লিভারের রোগ নিশ্চিত করা যায় না।
Cancer Care & Medical Services by Mrs Adelin Falia
01540-129969