08/11/2026
সহিহ বুখারির ৭১১৮ নম্বর হাদিসে প্রিয়নবী (সা.) এমন একটি ভবিষ্যদ্বাণী করেছেন, যা সাধারণ মানুষের কাছে শত শত বছর ধরে কেবল একটি আধ্যাত্মিক সতর্কবার্তা বা আক্ষরিক কল্পনার মতো মনে হয়েছে।
তিনি স্পষ্টভাবে বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না হিজাজ থেকে এমন এক আগুন বের হবে, যা সিরিয়ার বুসরায় থাকা উটের গলাকেও আলোকিত করবে।
তো শতাব্দীর পর শতাব্দী ধরে মরুভূমির বুকে বসবাস করা সাধারণ মানুষ হয়তো ভেবেছে, শুধু বালু আর পাথরের এই রুক্ষ প্রান্তরে এমন কী আগুন জ্বলতে পারে, যার আলো হাজার মাইল দূরের সিরিয়া পর্যন্ত পৌঁছাবে?
অথচ আজ থেকে চৌদ্দশো বছর আগে বলা এই কথাটি যে নিছক কোনো রূপক বা মেটাফোর ছিল না, বরং এটি ছিল একটি নিখুঁত ভূতাত্ত্বিক বা জিওলজিক্যাল প্রেডিকশন, তা বুঝতে মানবজাতিকে অপেক্ষা করতে হয়েছে একুশ শতকের স্পেস রাডার এবং থার্মাল ইমেজিং টেকনোলজি আবিষ্কার হওয়া পর্যন্ত।
কারণ বর্তমান বিশ্বের গ্লোবালিস্ট এলিটরা যখন আরবের মাটির ওপরে ট্রিলিয়ন ডলার খরচ করে স্কাইস্ক্র্যাপার আর কৃত্রিম মেগাসিটির এক বিশাল বিভ্রম তৈরি করতে ব্যস্ত, ঠিক তখন সেই কংক্রিটের জঙ্গলের কয়েক হাজার ফুট নিচেই প্রকৃতির নিজস্ব এক ভয়ংকর আয়োজন নীরবে প্রস্তুতি নিচ্ছে।
এটি এমন এক আয়োজন, যা কোনো ক্যাপিটালিস্ট সিস্টেম বা জায়নবাদী আর্কিটেক্টদের নিয়ন্ত্রণে নেই। এটি হলো হিজাজের ঘুমন্ত আগ্নেয়গিরির জাগরণ, যা আধুনিক বিজ্ঞানের ভাষায় দ্য ফায়ার অফ হিজাজ নামে পরিচিত হতে যাচ্ছে।
সাধারণ মানুষের সাইকোলজি এমনভাবে ব্রেনওয়াশ করা হয়েছে যে, তারা যখন সৌদি আরবের কথা ভাবে, তাদের চোখের সামনে ভেসে ওঠে কেবল অন্তহীন বালিয়াড়ি, তেলের খনি আর মক্কা-মদিনার আধ্যাত্মিক দৃশ্যপট। মূলধারার মিডিয়া বা গ্লোবাল নেরেটিভ কখনোই আপনাকে জানতে দেবে না যে, এই বালু আর কংক্রিটের জঙ্গলের ঠিক নিচেই লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বিশাল এবং ভয়ংকর কিছু আগ্নেয়গিরির ফিল্ড বা ভলকানিক জোন।
ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চলটিকে বলা হয় অ্যারাবিয়ান শিল্ড, যেখানে হাজার হাজার বছর ধরে মাটির গভীরে ম্যাগমা চেম্বারগুলো স্ট্রেস বা প্রচণ্ড চাপ জমা করছে।
গ্লোবালিস্টরা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কৃত্রিম কনফ্লিক্ট তৈরি করছে এবং ক্লাইমেট ম্যানিপুলেশনের মাধ্যমে সাধারণ মানুষকে ইকোনমিক ম্যাট্রিক্সে আটকে রাখছে, তখন তারা অত্যন্ত সুকৌশলে এই প্রাকৃতিক এবং ডিভাইন টাইমবোমার খবরটিকে ধামাচাপা দিয়ে রেখেছে।
কিন্তু সত্যকে চিরকাল মাটির নিচে চাপা দিয়ে রাখা যায় না। বিজ্ঞান তার নিজস্ব নিয়মেই সেই সত্যকে উন্মোচন করে। আধুনিক ভূতত্ত্ববিদ্যা এবং স্পেস টেকনোলজির হার্ড ডেটা যখন আমরা অ্যানালাইসিস করি, তখন এই হিজাজ বা বর্তমান সৌদি আরবের পশ্চিম অঞ্চলের এমন এক চিত্র ফুটে ওঠে, যা যেকোনো ঘুমন্ত মানুষের চিন্তার জগৎকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিতে বাধ্য।
তো এই ভূতাত্ত্বিক জাগরণের সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণটি আমাদের সামনে আসে ২০০৯ সালে।
মদিনা শহর থেকে খুব বেশি দূরে নয়, হাররাত লুনাইয়ির নামক একটি অঞ্চলে এমন এক ঘটনা ঘটেছিল, যা পুরো বিশ্বের জিওলজিস্টদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সাধারণ মানুষ হয়তো এর বিন্দুবিসর্গও জানতে পারেনি, কারণ খবরটিকে খুব সতর্কতার সাথে লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছিল।
ডেটা বলছে, ২০০৯ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে মাত্র কয়েক মাসের ব্যবধানে ওই অঞ্চলে ত্রিশ হাজারের বেশি ছোট-বড় ভূমিকম্প বা সিসমিক সোয়ার্মরেকর্ড করা হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৫. ৪ মাত্রার। এটি কোনো সাধারণ টেকটোনিক প্লেটের নড়াচড়া বা সাধারণ ভূমিকম্প ছিল না।
২০১০ সালে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য জার্নাল নেচার জিওসায়েন্স-এ ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) এবং সৌদি আরবের কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (KAUST) গবেষকদের একটি যুগান্তকারী রিসার্চ পেপার প্রকাশিত হয়। সেই পেপারের ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রমাণ করেন যে, এই ত্রিশ হাজার ভূমিকম্পের মূল কারণ ছিল মাটির গভীর থেকে প্রচণ্ড বেগে এবং চাপে ফুটন্ত ম্যাগমা বা লাভা উপরের দিকে ধেয়ে আসা।
মাটির নিচে ম্যাগমার এই ভয়াবহ ঊর্ধ্বমুখী চাপের কারণে ভূপৃষ্ঠ আক্ষরিক অর্থেই ফুলে ফেঁপে উঠেছিল এবং প্রায় আট কিলোমিটার লম্বা একটি ফাটল বা ফিশার তৈরি হয়েছিল। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, সেই ফুটন্ত ম্যাগমা ভূপৃষ্ঠের মাত্র দুই কিলোমিটার নিচে এসে সাময়িকভাবে থেমে যায়।
অর্থাৎ, একটি সম্পূর্ণ এবং ধ্বংসাত্মক অগ্ন্যুৎপাত হতে হতেও সেবার থেমে গিয়েছিল। এটি ছিল প্রকৃতির একটি ট্রায়াল রান বা চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করে যে প্রফেটিক টাইমলাইনের সেই আগুন মাটির খুব কাছাকাছি চলে এসেছে।
এই যে হিজাজের আগুনের ভবিষ্যদ্বাণী, এর একটি ট্রেইলার বা প্রিক্যুয়েল মানব ইতিহাস অলরেডি একবার দেখেছে, যা প্রমাণ করে, এই প্রফেটিক ডেটা ভৌগোলিক এবং বৈজ্ঞানিকভাবে কতটা নিখুঁত।
২০২৩ সালে ইউএসজিএস তাদের লেটেস্ট ম্যাগনেটো-টেলুরিক ইমেজিংটেকনোলজি ব্যবহার করে মদিনা শহরের খুব কাছে অবস্থিত হাররাত রাহাতনামক ভলকানিক ফিল্ডের একটি বিস্তারিত ম্যাপ প্রকাশ করেছে। এই ম্যাগনেটো-টেলুরিক ইমেজিং হলো এমন এক অত্যাধুনিক প্রযুক্তি, যা ইলেক্ট্রোম্যাগনেটিক সিগন্যাল ব্যবহার করে মাটির কয়েক কিলোমিটার নিচের ম্যাগমা চেম্বার এবং এর চ্যানেলগুলোর ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে।
বিজ্ঞানীদের এই গবেষণা থেকে নিশ্চিত হওয়া গেছে যে, ১২৫৬ খ্রিস্টাব্দে বা ৬৬৪ হিজরিতে এই হাররাত রাহাত থেকেই এক ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটেছিল। সেই লাভা প্রবাহ এতটাই বিশাল ছিল যে, তা মদিনা শহরের সীমানার মাত্র আট কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছেছিল।
তৎকালীন প্রখ্যাত স্কলার এবং ঐতিহাসিকরা, যেমন ইমাম কুরতুবি এবং আবুশ শামা, তাদের বর্ণনায় খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, সেই আগুনের লেলিহান শিখা এত উঁচুতে উঠেছিল এবং তার তীব্রতা এত বেশি ছিল যে, কয়েক হাজার কিলোমিটার দূরে সিরিয়ার বুসরায় রাতের বেলা উটের গলা সেই আলোতে স্পষ্ট দেখা গিয়েছিল।
আধুনিক ভূতাত্ত্বিকরা এখন ডেটা দিয়ে নিশ্চিত করছেন যে, হাররাত রাহাত কোনো মৃত বা ডেড আগ্নেয়গিরি নয়। এটি একটি হাইলি অ্যাকটিভ ইন্ট্রাপ্লেট ভলকানিক ফিল্ড। অর্থাৎ, ১২৫৬ সালের সেই ঘটনাটি কোনো সমাপ্তি ছিল না, বরং সেটি ছিল একটি দীর্ঘমেয়াদি ভূতাত্ত্বিক প্রক্রিয়ার শুরু মাত্র এবং বর্তমানে মাটির নিচে তার চেয়েও বহুগুণ শক্তিশালী একটি ইভেন্টের জন্য স্ট্রেস বা চাপ জমা হচ্ছে।
আধুনিক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টুল হলো, স্পেস টেকনোলজি বা স্যাটেলাইট ডেটা।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং নাসার ইন্টারফেরোমেট্রিক সিন্থেটিক অ্যাপারচার রাডার বা ইনসার (InSAR) স্যাটেলাইটের ডেটা বিশ্লেষণ করলে যে চিত্রটি সামনে আসে, তা অ্যানালিটিক্যাল দৃষ্টিকোণ থেকে চরম শিউরে ওঠার মতো।
কারণ ইনসার হলো এমন একটি রাডার টেকনোলজি, যা মহাকাশ থেকে পৃথিবীর ভূপৃষ্ঠের মিলিমিটার স্কেলের পরিবর্তন বা ডিফরমেশন নিখুঁতভাবে মাপতে পারে। ২০০৯ সালের পর থেকে নিরবচ্ছিন্নভাবে সংগ্রহ করা এই রাডার ডেটা দেখাচ্ছে যে, হিজাজ অঞ্চলের বিস্তীর্ণ ভূমি, বিশেষ করে হাররাত লুনাইয়ির এবং হাররাত খায়বার এলাকার মাটি ক্রমাগতভাবে ফুলে বা ফেঁপে উঠছে (Ground Uplift)। এর বৈজ্ঞানিক অর্থ হলো, মাটির নিচে ম্যাগমা চেম্বারগুলোতে ক্রমাগত নতুন লাভা এসে জমা হচ্ছে এবং ভূপৃষ্ঠের দিকে প্রচণ্ড চাপ প্রয়োগ করছে।
এর পাশাপাশি এমডিপিআই (MDPI) এবং অন্যান্য সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় হাররাত খায়বার সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তা রীতিমতো অবিশ্বাস্য। হাররাত খায়বার হলো প্রায় বারো হাজার বর্গকিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা একটি বিশাল কালো লাভার প্রান্তর।
স্যাটেলাইট ইমেজে দেখা যায়, এই বিশাল অঞ্চলের বুক জুড়ে শত শত আগ্নেয়গিরির জ্বালামুখ বা ভলকানিক ভেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, যার মধ্যে জাবাল আবয়াদ এবং জাবাল কদর অন্যতম।
কার্বন ডেটিং এবং জিরকন ডেটিংয়ের মতো অ্যাডভান্সড জিওলজিক্যাল টুলস ব্যবহার করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে, এটি একটি হাইলি অ্যাকটিভ মনোজেনেটিক ভলকানিক ফিল্ড।
এর মানে হলো, এখানকার যেকোনো জায়গায়, যেকোনো মুহূর্তে মাটি ফুঁড়ে নতুন জ্বালামুখ তৈরি হতে পারে এবং লাভা বেরিয়ে আসতে পারে। এটি কোনো কল্পবিজ্ঞান বা কনস্পিরেসি থিওরি নয়, এটি হলো পিআর-রিভিউড হার্ড সায়েন্স।
এখন একজন স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যখন আমি এই সম্পূর্ণ ডেটাসেটটিকে গ্লোবাল জিওপলিটিক্স এবং এসক্যাটোলজির লেন্স দিয়ে একীভূত করি, তখন পৃথিবীর বর্তমান অবস্থার সবচেয়ে বড় প্যারাডক্স বা স্ববিরোধিতা আমার চোখের সামনে উন্মোচিত হয়।
একদিকে আমরা দেখছি জায়নবাদী এবং গ্লোবালিস্ট এলিটরা আরবের মাটির ওপরে নিওম, দ্য লাইন এবং জেদ্দা টাওয়ারের মতো ট্রিলিয়ন ডলারের ডিস্টোপিয়ান মেগাসিটি বানাচ্ছে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড সিডিং এবং সিন্থেটিক ইকোসিস্টেমের মাধ্যমে একটি চূড়ান্ত নিয়ন্ত্রিত ম্যাট্রিক্স বা বিভ্রম তৈরি করার চেষ্টা করছে। তারা ভাবছে যে, প্রযুক্তি এবং ক্যাপিটালিজমের জোরে তারা প্রকৃতির নিয়ম এবং এসক্যাটোলজিক্যাল টাইমলাইনকে ম্যানিপুলেট করতে পারবে।
কিন্তু ঠিক তাদের এই চকচকে, নিয়ন আলোতে মোড়ানো ইগো এবং অহংকারের মনুমেন্টগুলোর কয়েক হাজার ফুট নিচেই, মদিনা থেকে খায়বার পর্যন্ত হাজার হাজার বর্গমাইল জুড়ে প্রকৃতির নিজস্ব জিওলজিক্যাল ওভেন বা বিশাল চুল্লিটি ধীরে ধীরে তার চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাচ্ছে।
সারফেস লেভেলের ডেটা বা ওপরের দৃশ্যপট আপনাকে বলছে যে, পৃথিবী একটি হাই-টেক ইউটোপিয়া বা উন্নয়নের দিকে এগোচ্ছে। কিন্তু সাব-সারফেস লেভেলের স্যাটেলাইট রাডার ডেটা চিৎকার করে বলছে যে, মানবসভ্যতা একটি অপ্রতিরোধ্য এসক্যাটোলজিক্যাল ক্যাটাস্ট্রোফি বা মহাবিপর্যয়ের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
গ্লোবালিস্টরা তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সিসমিক মনিটরিং দিয়ে খুব ভালো করেই মাটির নিচের এই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছে, কিন্তু তাদের ক্যাপিটালিস্ট হাবরিস বা চরম অহংকার তাদের এতটাই অন্ধ করে দিয়েছে যে, তারা এই আসন্ন ধ্বংসযজ্ঞের ওপরই তাদের স্বপ্নের মেগাসিটির ভিত গাঁথছে।
এটি হলো মানুষের বুদ্ধিবৃত্তিক অন্ধত্বের চরম পর্যায়, যেখানে তারা ডেটা দেখার পরও সাইকোলজিক্যালি তা ডিনাই বা অস্বীকার করে।
হিজাজের এই ভূতাত্ত্বিক অস্থিরতা এবং ঘুমন্ত আগ্নেয়গিরির জাগরণ মূলত দাজ্জালিয়া সিস্টেমের প্রতি ডিভাইন বা ঐশী শক্তির একটি চূড়ান্ত চ্যালেঞ্জ।
মানুষ যখন তার প্রযুক্তি এবং সম্পদের অহংকারে মত্ত হয়ে মাটির ওপরে আকাশছোঁয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়, তখন প্রকৃতি সবসময়ই তার শেকড় থেকে নির্মম জবাব দেয়। দ্য ফায়ার অফ হিজাজ কেবল একটি ভূতাত্ত্বিক ইভেন্ট বা প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি হলো সেই চূড়ান্ত প্রফেটিক সিগন্যাল, যা প্রমাণ করে যে মহাবিশ্বের আসল নিয়ন্ত্রণ কখনোই কোনো গ্লোবাল এলিট, সেন্ট্রাল ব্যাংক বা জায়নবাদী আর্কিটেক্টদের হাতে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।
যখন হিজাজের মাটির নিচের এই বিশাল ম্যাগমা চেম্বার তার চূড়ান্ত সীমা অতিক্রম করবে এবং হাজার বছরের ঘুমন্ত জ্বালামুখ গুলো আবার জেগে উঠবে, তখন পৃথিবীর কোনো টেকনোলজি, কোনো ট্রিলিয়ন ডলারের মেগাপ্রজেক্ট বা কোনো আর্টিফিশিয়াল ইকোসিস্টেম তাকে আটকাতে পারবে না।
সেই আগুনের লেলিহান শিখা শুধু সিরিয়ার উটের গলাই আলোকিত করবে না, বরং তা চিরতরে ভস্মীভূত করে দেবে গ্লোবালিস্টদের তৈরি করা এই কৃত্রিম ম্যাট্রিক্সের সমস্ত অহংকার।
ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন সচেতন মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হলো, সারফেস লেভেলের এই উন্নয়নের বিভ্রম থেকে নিজের সাইকোলজিকে মুক্ত করা। আমাদের বুঝতে হবে যে, আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে ইতিহাস, বিজ্ঞান এবং প্রফেটিক টাইমলাইন আক্ষরিক অর্থেই একবিন্দুতে এসে মিলেছে।
মাটির নিচের এই নীরব কিন্তু নিশ্চিত প্রস্তুতিকে অস্বীকার করার আর কোনো উপায় অবশিষ্ট নেই।
যে আগুন হিজাজের গভীরে ফুঁসছে, তা কেবল হাজার বছরের পুরোনো পাথর গলাবে না, তা গলিয়ে দেবে মানবজাতির শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি করা মিথ্যার দেয়াল এবং ক্যাপিটালিস্ট ইলিউশন।
তাই এই গ্র্যান্ড ডিসেপশন বা চরম ধোঁকা থেকে জেগে ওঠা এবং ইন্টেলেকচুয়ালি নিজেদের প্রস্তুত করাই হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় এবং একমাত্র সারভাইভাল স্ট্র্যাটেজি, কারণ যখন মাটি ফুঁড়ে সত্য বেরিয়ে আসবে, তখন আর প্রস্তুতি নেওয়ার কোনো সময় থাকবে না।