Ogerio Online Shopping

Call Directions Website Contact the business

Ogerio Online Shopping A completed Cosmetics store in Bangladesh. Our all product price is reasonable and we solved the pro

PURITO ইস্যু নিয়ে OGERIO এর আনুষ্ঠানিক বক্তব্যহ্যালো সবাই,আশা করি সবাই ভালো আছেন।সম্প্রতি PURITO এর একটি প্রোডাক্ট নিয়ে ...
19/10/2026

PURITO ইস্যু নিয়ে OGERIO এর আনুষ্ঠানিক বক্তব্য

হ্যালো সবাই,
আশা করি সবাই ভালো আছেন।
সম্প্রতি PURITO এর একটি প্রোডাক্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা ও অভিযোগ সামনে এসেছে, সে বিষয়ে OGERIO এর পক্ষ থেকে কিছু বিষয় পরিষ্কার করা প্রয়োজন মনে করছি।
আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং শুরু থেকেই গুরুত্বের সঙ্গে দেখছি। আমাদের কাছে গ্রাহকের আস্থা, প্রোডাক্টের সত্যতা এবং ব্যবসায়িক স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথমেই একটি বিষয় পরিষ্কার করতে চাই OGERIO কখনো জেনেশুনে নকল, অননুমোদিত বা বিক্রির অনুপযুক্ত কোনো প্রোডাক্ট গ্রাহকের কাছে সরবরাহ করার নীতি অনুসরণ করে না।

আমরা দীর্ঘদিন ধরে দেশি বিদেশি বিভিন্ন সাপ্লায়ারের সঙ্গে কাজ করছি। আমাদের উদ্দেশ্য সবসময় গ্রাহকের কাছে অরিজিনাল প্রোডাক্ট পৌঁছে দেওয়া।
PURITO এর অভিযোগটি সম্পর্কে আমাদের অবস্থান
অভিযোগে যে ইমেইলটি প্রকাশ করা হয়েছে, সেখানে PURITO কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট প্রোডাক্টটি এমন একটি ব্যাচের অন্তর্ভুক্ত, যা disposal-এর জন্য নির্ধারিত ছিল এবং বিক্রয় বা বিতরণের উদ্দেশ্যে ছিল না।
আমরা এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি।
তবে এখানে দুটি বিষয় আলাদা করে বোঝা প্রয়োজন।

১. Product Authenticity
PURITO-এর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটেই QR কোড স্ক্যান করে প্রোডাক্টের authenticity যাচাই করার নির্দেশনা রয়েছে। অর্থাৎ প্রোডাক্ট আসল কি না, তা যাচাইয়ের একটি নির্দিষ্ট ব্যবস্থা ব্র্যান্ডটির রয়েছে।
আমাদের কোরিয়ান সাপ্লায়ারও প্রাথমিকভাবে জানিয়েছেন, তাদের সরবরাহ করা প্রোডাক্টটি অরিজিনাল।
২. Batch ও Distribution Verification
একটি প্রোডাক্ট অরিজিনাল হওয়া এবং সেটি বিক্রির জন্য অনুমোদিত ব্যাচের অন্তর্ভুক্ত হওয়া দুটি আলাদা বিষয়।
তাই শুধুমাত্র সাপ্লায়ারের বক্তব্য কিংবা QR verification-এর ওপর নির্ভর করে আমরা এই অভিযোগের নিষ্পত্তি করতে চাই না।
আমরা ইতোমধ্যে PURITO কর্তৃপক্ষকে ইমেইল করেছি এবং সংশ্লিষ্ট ব্যাচ ও সরবরাহের বিষয়টি যাচাই করছি। ব্র্যান্ডের কাছ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেলে সেটিও আপনাদের জানানো হবে।

OGERIO-এর পূর্ববর্তী Product Verification সম্পর্কে
অনেকেই হয়তো জানেন, এর আগেও বিভিন্ন প্রোডাক্টের authenticity নিয়ে প্রশ্ন উঠেছিল।
আমরা সেসব বিষয় এড়িয়ে যাইনি।
ইতোমধ্যে SKIN1004 Ampoule এবং I'm From Rice Toner-এর authenticity যাচাইসংক্রান্ত বক্তব্য ও ভিডিও প্রমাণ আমাদের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট ভিডিও ও স্টেটমেন্ট আমাদের প্রোফাইলে রয়েছে। যে কেউ চাইলে সেগুলো দেখতে পারেন।
আমাদের কাছে কোনো অভিযোগ আসলে সেটিকে উপেক্ষা না করে সংশ্লিষ্ট ব্র্যান্ড, সাপ্লায়ার ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যাচাই করার চেষ্টা করি।
সংশ্লিষ্ট গ্রাহক এবং আমাদের অন্যান্য গ্রাহকদের উদ্দেশে
প্রোডাক্টটি কয়েক মাস আগে কেনা হয়ে থাকলেও অভিযোগটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

PURITO-এর প্রকাশিত ইমেইলে সংশ্লিষ্ট প্রোডাক্ট ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তাই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাচের প্রোডাক্ট ব্যবহার না করার অনুরোধ করছি।
কোনো গ্রাহকের কাছে একই ব্যাচের প্রোডাক্ট থাকলে অর্ডার নম্বরসহ আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইল, যাতে যথাযথ যাচাই ও প্রয়োজনীয় সমাধান দেওয়া যায়।
গ্রাহকসেবায় কোনো ধরনের বিলম্ব বা যোগাযোগের ঘাটতি হয়ে থাকলে সেটিও আমরা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করব।
আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার।
আমরা কোনো অভিযোগকে ভয় পাই না। আবার কোনো অভিযোগের যথাযথ যাচাই ছাড়া কাউকে দোষারোপ করতেও চাই না।
আমাদের উদ্দেশ্য কাউকে ভুল প্রমাণ করা নয়; বরং প্রকৃত সত্যটি প্রমাণসহ সামনে আনা।

ব্র্যান্ড, সাপ্লায়ার এবং সংশ্লিষ্ট ব্যাচের তথ্য যাচাইয়ের মাধ্যমে বিষয়টির একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ সমাধান হোক এটাই আমাদের প্রত্যাশা।
OGERIO সম্পর্কে অতীতেও বিভিন্ন প্রশ্ন উঠেছে, যার অনেকগুলোর ব্যাখ্যা ও সমাধান আমরা প্রকাশ্যে তুলে ধরেছি। সেসব বিষয়ের প্রাসঙ্গিক লিংক কমেন্টে শেয়ার করা হবে।
আমরা বিশ্বাস করি, একটি প্রতিষ্ঠানের প্রতি আস্থা তৈরি হয় স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং সমস্যা সমাধানের মাধ্যমে।
আমরা সেই আস্থা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
যাঁরা দীর্ঘদিন ধরে OGERIO এর পাশে আছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর যাঁরা উদ্বিগ্ন, তাঁদের আশ্বস্ত করতে চাই আমরা বিষয়টি এড়িয়ে যাচ্ছি না।
পরবর্তী যাচাইকৃত তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানানো হবে।
ধন্যবাদান্তে,

Team OGERIO

Clearance Sale😀
16/10/2026

Clearance Sale😀

04/10/2026

📢 সার্ভার নিয়ে হয়তো এটাই আমাদের শেষ পোস্ট!

দুপুর থেকে আমরা সার্ভার নিয়ে কাজ করছি। এজন্য মাঝে মাঝে ওয়েবসাইট লাইভ হয়েছে, আবার কিছু সময়ের জন্য অফ রাখতে হয়েছে।

আশা করছি, আজকের মধ্যেই আমরা নতুন সার্ভারে সম্পূর্ণভাবে ট্রান্সফার হয়ে যেতে পারব। এই ট্রান্সফার সম্পন্ন হলে ইনশাআল্লাহ ওয়েবসাইট নিয়ে আর কোনো ধরনের সমস্যা আপনাদের ফেস করতে হবে না। ❤️
তাই দয়া করে কেউ হতাশ হবেন না। অফারের সময় অনেক লম্বা রাখা হয়েছে, তাই সবাইকে অর্ডার করার যথেষ্ট সুযোগ দেওয়া হবে।

আর স্টক নিয়েও চিন্তার কোনো কারণ নেই। যেসব প্রোডাক্ট শেষ হয়ে যাবে, সেগুলোর অনেকগুলোই পরবর্তীতে আবার রিস্টক করা হবে।

আপনাদের ধৈর্য, ভালোবাসা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। ❤️
OGERIO-এর পাশে থাকার জন্য কৃতজ্ঞ।

04/10/2026

📢 জরুরি নোটিশ

অতিরিক্ত ট্রাফিক লোডের কারণে আমাদের ওয়েবসাইট আবারও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে আমাদের OGERIO App চালু রয়েছে। আপনারা চাইলে অ্যাপের মাধ্যমে অর্ডার করার চেষ্টা করতে পারেন।

ওয়েবসাইট স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন হবে। সমস্যাটি সমাধানের জন্য আমাদের টিম কাজ করছে।

সাময়িক এই অসুবিধার জন্য আমরা *আন্তরিকভাবে দুঃখিত* এবং আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। ❤️

04/10/2026

📢 জরুরি নোটিশ

সার্ভারে অতিরিক্ত চাপ (Server Overload) তৈরি হওয়ায় দুপুর ২টা পর্যন্ত আমাদের সার্ভার সাময়িকভাবে বন্ধ থাকবে।

এই কারণে এই সময়ের মধ্যে আমরা কোনো অর্ডার কনফার্মেশন-এর কাজ সম্পন্ন করতে পারছি না। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আশা করছি, আগামী দুই ঘণ্টার মধ্যেই সার্ভারের সমস্যাটি সমাধান করে সার্ভিস স্বাভাবিক করতে পারব।

আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। ❤️

OGERIO TEAM

04/10/2026

আসসালামু আলাইকুম ❤️

আমাদের এনিভার্সারি অফার আগামীকাল থেকে আমাদের আউটলেটগুলোতেও পাবেন। 🎉

বর্তমানে এখনো সব শপে ফুল স্টক দেওয়া হয়নি, যার কারণে কিছু প্রোডাক্ট এখনই পাওয়া নাও যেতে পারে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে ধাপে ধাপে স্টক পৌঁছে যাবে এবং আপনারা অফার উপভোগ করতে পারবেন।

আপনাদের ধৈর্য ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। ❤️

Address

Level 3, Shop 334, Shyamoli Squre Shopping Mall, Shyamoli, Bangladesh
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Ogerio Online Shopping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ogerio Online Shopping:

Shortcuts

Share