22/09/2026
✅Nebulization (নেবুলাইজেশন)
নেবুলাইজেশন হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে তরল ওষুধকে সূক্ষ্ম কুয়াশা (aerosol) আকারে ফুসফুসে পৌঁছানো হয় শ্বাসের মাধ্যমে।
➡️ Nebulization কেন করা হয়?
শ্বাসকষ্ট (Dyspnea)
হাঁপানি (Asthma)
COPD
ব্রংকাইটিস
নিউমোনিয়া
শিশু ও বয়স্কদের শ্বাসনালীর সমস্যা
➡️Nebulization-এ ব্যবহৃত সাধারণ ওষুধ
Salbutamol – ব্রংকোডাইলেটর
Ipratropium bromide
Budesonide
Normal Saline
➡️Nebulization করার পদ্ধতি (Procedure)
হাত ধুয়ে নিন
Nebulizer machine প্রস্তুত করুন
নির্ধারিত ওষুধ + Normal saline যোগ করুন
Mask বা mouthpiece লাগান
রোগীকে সোজা বসান
মেশিন চালু করে ধীরে গভীর শ্বাস নিতে বলুন
5–10 মিনিট চালান বা ওষুধ শেষ হওয়া পর্যন্ত
শেষে মুখ ধুয়ে ফেলুন (বিশেষ করে steroid হলে)
➡️ Nursing Care
Vital signs পর্যবেক্ষণ
শ্বাসকষ্ট কমছে কিনা দেখুন
Tremor, tachycardia আছে কিনা লক্ষ্য করুন
Nebulizer পরিষ্কার রাখুন
➡️Contraindication / সতর্কতা
Severe cardiac disease
Drug allergy
খুব বেশি tachycardia থাকলে সতর্কতা
➡️Nebulization-এর উপকারিতা
দ্রুত কাজ করে
ফুসফুসে সরাসরি ওষুধ পৌঁছায়
শিশু ও গুরুতর রোগীর জন্য উপযোগী