Sanjida Homeo Health Clinic

Call Directions Website Contact the business

Sanjida Homeo Health Clinic Sanjida Homeo Health Clinic is a well reputed Homeo Clinic.

সানজীদা হোমিও হেলথ ক্লিনিক নিম্নলিখিত পদ্ধতিতে কাজ করে –

১) প্রাথমিক ভাবে রোগ নির্ণয় করে অগ্রিম পেমেন্টের এমাউন্ট জানিয়ে দেয়া হয়।
২) অগ্রিম ফুল পেমেন্ট সংগ্রহ করে সিরিয়াল নম্বর প্রদান করা হয়।
৩) সিরিয়াল নম্বর অনুযায়ী চেম্বারে অথবা দূরের রোগীর ক্ষেত্রে ফোন কলের মাধ্যমে রোগীর কেস টেকিং করা হয়।
৪) রোগীর দেয়া তথ্য অনুযায়ী কম্পিউটার রেপাটরীর মাধ্যমে পার্সোনালি কাস্টোমাইজড ঔষধ সিলেকশন করা হয়।
(জটিল রোগের ক্ষেত্রে বোর্ড গঠন করে চিকিৎসা পদ্ধতি নিরূপণ করবার প্রয়োজন হতে পারে, এতে দুই থেকে চার দিন পর্যন্ত সময় বেশি লাগতে পারে)
৫) রোগী বা তার প্রতিনিধির কাছে (পেমেন্ট এডজাস্ট করে) ঔষধ হস্তান্তর করা হয়। যারা দূর থেকে ঔষধ নিচ্ছেন তাদের ঔষধ কুরিয়ারের
মাধ্যমে পাঠানো হয়।

সাধারণ ভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে এবং ঔষধ হাতে পেতে দুই সপ্তাহ (১০ কর্ম দিবস প্রয়োজন হয়)

রোগীর তথ্য সংগ্রহ করার ফর্ম প্রদানের পর থেকেই রোগীর চিকিৎসা কার্যক্রম শুরু হয়ে যায় এবং প্রতিটি রোগীর ঔষধ (তার বয়স, লিঙ্গ, ওজন, বসবাসের স্থান, খাদ্যাভ্যাস, রোগ লক্ষণ, ক্রনিক কোন রোগ ইত্যাদির কারণে) আলাদা হয়, যা অন্য কোন রোগীর একই রোগের ক্ষেত্রে ব্যাবহার করা সম্ভব হবেনা। ফলে অগ্রিম পেমেন্ট করে সিরিয়াল প্রাপ্তির পর টাকা রিফান্ড করা সম্ভব হবে না।

পোটেন্সি মেডিসিন ব্যাবহার করে প্রত্যেক রোগীর জন্য আলাদা ভাবে ঔষধ তৈরী করা হয় বলে প্রেসক্রিপশনে ঔষধের নাম লেখা হয় না।

একটি শোক সংবাদ ----আমাদের চাচাতো বোন সাইকা জান্নাত আনাস এরসেজো মামি "মোসা: তানিয়া" (শরীফ মামার স্ত্রী)ডেংগু জ্বরে আক্রান...
31/10/2026

একটি শোক সংবাদ ----
আমাদের চাচাতো বোন সাইকা জান্নাত আনাস এর
সেজো মামি "মোসা: তানিয়া" (শরীফ মামার স্ত্রী)
ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে
স্কয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজ
ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আমার চাচি ও বোনদের কে আরবি পড়াতে প্রতিদিন আমাদের বিল্ডিং এ আসতো। সদা হাস্যোজ্জ্বল অসাধারণ একজন নারী। পরিপূর্ণ পর্দা ও দ্বীনের পথে ছিলেন মাশ আল্লাহ।
হুট করে তিন দিনের জ্বর তারপর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ চলে গেলেন😭

আজ রাত ১০.৩০ এ মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে
মিরপুর ১ ই ব্লক -আকবর মসজিদে ও বুদ্ধিজীবী কবরস্থান দাফন কার্য সম্পাদন করা হবে।
সবাই আমাদের মামির জন্য দোয়া করবেন 🙏
(Sanjida Homeo Health Clinic এর কার্যক্রম শিথীল থাকবে প্লিজ আমাকে একটু সময় দেবেন মেডিসিন গুলো রেডি করে পাঠানোর জন্য)

আমার  ননদ (ফারহানা সীমা)' র(Joy Kabir এর একমাত্র ছোটবোন) শ্রদ্ধেয় শাশুড়ি মা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল...
31/10/2026

আমার ননদ (ফারহানা সীমা)' র
(Joy Kabir এর একমাত্র ছোটবোন) শ্রদ্ধেয় শাশুড়ি মা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ পবিত্র শুক্রবার বাদ জুম্মা মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে ও বনানী কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হবে।

সবাই মমতাময়ী মায়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
নিসন্দেহে তিনি একজন রত্নগর্ভা মা ছিলেন।

(আমরা উত্তরা তে আছি।
Sanjida Homeo Health Clinic এর কার্যক্রম আজ শিথীল থাকবে। 🙏)
৩০.১০.২০২৬
শুক্রবার

বাচ্চাদের ইয়াম্মি কিছু দিতে চাচ্ছেন? কিন্তু বাহিরের খোলা বা প্যাকেটজাত কিছু দিতে ভয় পাচ্ছেন? তাহলে আপনার জন্য সল্যুশন হচ...
05/10/2026

বাচ্চাদের ইয়াম্মি কিছু দিতে চাচ্ছেন? কিন্তু বাহিরের খোলা বা প্যাকেটজাত কিছু দিতে ভয় পাচ্ছেন? তাহলে আপনার জন্য সল্যুশন হচ্ছে আমাদের মায়ের হাতের রান্না পেজের নারকেল নাড়ু। এটা যেমন খেতে মজার তেমনি চকলেটের বদলেও খেতে পারবে।

আমাদের নাড়ুর বিশেষত্ব কি জানেন? আমাদের নারকেল নাড়ুর "ইয়াম্মি লুক" আর "ইয়াম্মি টেস্ট"!

অন্যান্য নারকেল নাড়ুর চেহারাই বলে দিবে -সেখানে খেজুএ গুড় ব্যবহার হয় নি। আখের গুড় বা চিনি/স্যাকারিন দেওয়া নাড়ুর চেহারা হলুদ কালা আরএকটু আঠালো খেতে ও নোনতা স্বাদের। ঘ্রাণ হয় টক টক।

আর সাথে বালি বালি তো আছেই। খেজুর গুড় ব্যবহার করলে এর সাথে অন্য কিছুই আর এড করা লাগে না স্বাদ বাড়ানোর জন্য। কেবল নারকেল ও খেজুর গুড়। আর সকল উপদান ই পরিমিত। তাই বাহিরের কেনা নারকেলের নাড়ুর সাথে আমাদের নাড়ুর এত টা পার্থক্য। যারা।একবার খেয়েছেন তারাই বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

🎉যাদের নাড়ু খেতে ইচ্ছে করে কিনতু বানানোর সুযোগ হচ্ছে না ও এত ঝামেলায় যেতে চাচ্ছেন্না তারা ঘরে বসেই অর্ডার করে ফেলতে পারেন মায়ের হাতের রান্না পেজে। দেশের যেকোন স্থান থেকে আমাদের এই নারকেল নাড়ু অর্ডার করতে পারবেন। টেস্ট কোয়ালিটি হাইজিনের ভরসা দিচ্ছি আমি নিজে।🙏
Joy Kabir কি বলেন? 😍

দীর্ঘ ৫.৫ বছর ধরে Sanjida Homeo Health Clinic দূরবর্তী পেশেন্টদের জন্য "অনলাইন" চিকিৎসা সেবার সুবিধা দিয়ে আসছে।অনেক নিকট...
04/10/2026

দীর্ঘ ৫.৫ বছর ধরে Sanjida Homeo Health Clinic দূরবর্তী পেশেন্টদের জন্য "অনলাইন" চিকিৎসা সেবার সুবিধা দিয়ে আসছে।
অনেক নিকটবর্তী রোগীরাও সময় বাঁচাতে ফলোয়াপের ক্ষেত্রে আমাদের এই সেবা টা ই গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
🌿ঘরে বসেই যদি নিয়মিত হোমিওপ্যাথিক সেবা ও মেডিসিন পেয়ে যান,তাহলে তো সেটাই ভাল, তাই না? একারণেই হয়তো বাড়ছে আমাদের অনলাইন চিকিৎসা সেবার পরিধি।
🌿ঢাকা থেকে স্বন্দীপ,কোথায় যায় না আমাদের মেডিসিন! বাংলাদেশের সব জায়গাতেই আমরা আমাদের সেবা পৌছে দিচ্ছি। আলহামদুলিল্লাহ।

🌿ইতোমধ্যে আমরা মেডিসিন পড়ে যাওয়া, ভেংগে যাওয়ার চিন্তার অবসান ঘটাতে আরো ভালো "প্যাকেজিং" এর ব্যবস্থা নিয়েছি।

🌿ফুড গ্রেডেড নতুন পি ই টি বোতল' তো আছেই সাথে ব্যাবল র‍্যাপ দিয়ে প্যাকেজিং করে, গুণগত মান নিশ্চিত করে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সবচেয়ে নিরাপদ উপায়ে হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের হাতে তুলে দিতে।
🥰জেনে খুশি হবেন, মেডিসিনের জন্য পুরাতন বোতল আমরা ব্যবহার করি না। নতুন বোতল গুলো ও যত্ন করে ধুয়ে নেন আমার আম্মু। ❤️

🙏রোগীর সেবা হোক সু শৃংখল গতিতে, সবচেয়ে সুন্দর উপায়ে , প্রাকৃতিক ভাবে।

এভাবেই যেন মানবকল্যাণে কাটে আমাদের জীবন। দোয়ায় রাখবেন সব সময় 🙏
ডা:সানজীদা ইয়াসমিন
বিএইচএমএস (ঢাবি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল

🌸✨ SEPTEMBER SPECIAL OFFER ✨🌸🏥 Sanjida Homeo Health Clinic 🎊💝 সপ্তাহ জুড়ে বিশেষ ডিসকাউন্ট!আপনার ও আপনার পরিবারের স্বাস্থ...
30/09/2026

🌸✨ SEPTEMBER SPECIAL OFFER ✨🌸

🏥 Sanjida Homeo Health Clinic 🎊

💝 সপ্তাহ জুড়ে বিশেষ ডিসকাউন্ট!
আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যসেবায় থাকছে বিশেষ মূল্যছাড়ের সুযোগ।🎁

✨ স্বাস্থ্যসেবা নিন বিশেষ ছাড়ে
✨ সীমিত সময়ের বিশেষ অফার
✨ডেলভারি চার্জে বিশেষ ছাড়

🌿 আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার 🌿

📞 আজই যোগাযোগ করুন
এবং সেপ্টেম্বরের বিশেষ অফারটি গ্রহণ করুন।

👩‍⚕️ Dr. Sanjida Yeasmin
BHMS (DU)
Govt. Homoeopathic Medical College Hospital
💗 Sanjida Homoeo Health Clinic
Refresh Your Mind • Refresh Your Health

আর মাত্র দুই দিন। প্রিয় "সেপ্টেম্বর" মাসের বিদায়ী ঘন্টা বাজতে চলেছে। 😔জীবনের শ্রেষ্ঠ শিক্ষিকা,আমার মাতৃতুল্য ডা: জেবুন্ন...
29/09/2026

আর মাত্র দুই দিন। প্রিয় "সেপ্টেম্বর" মাসের বিদায়ী ঘন্টা বাজতে চলেছে। 😔
জীবনের শ্রেষ্ঠ শিক্ষিকা,আমার মাতৃতুল্য ডা: জেবুন্নেসা জেবিন ম্যাডামের জন্মমাস ছিল এই সেপ্টেম্বর। আমার ম্যাডাম টা আর আমাদের মাঝে জীবিত নেই, ম্যাডামের জন্য আপনারা দোয়া করবেন প্লিজ।সেই উপলক্ষ্যে ভিন্ন কিছু করার ইচ্ছা থেকেই বিশাল ডিস্কাউন্টের উদ্যোগ নিয়েছি। 💝
**সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি তে রোগীদের মেডিসিন পাঠিয়েছি মাস জুড়ে😍

*নতুন পেশেন্ট রা পাচ্ছেন "ভিজিট" এ ডিস্কাউন্ট।

*পুরাতন পেশেন্ট রাও পাচ্ছেন স্মার্ট ডিস্কাউন্ট।

*রোগীরা পাচ্ছেন সকল টেস্টে ডিস্কাউন্ট।

*আর বরাবরের মত 0709 ব্যাচের জন্য রয়েছে এক্সট্রা কেয়ার 😍 আপনারা আমাদের চলার পথের প্রেরণা।
দোয়া করবেন আমাদের জন্য।

***একটাই চাওয়া, ভাল থাকুক সকল মানুষ।
সুস্থ থাকুক সবাই। হোমিওপ্যাথি বয়ে নিয়ে আসুক কল্যাণ সকলের জীবনে। আর সকলের দোয়ায় এগিয়ে যাক Sanjida Homeo Health Clinic ❤️
(মাশ আল্লাহ)

আপনার সন্তান টি কি "ক্লিপটোম্যানিয়াক?"*চুরি- নিতান্তই স্বভাব? নাকি মানসিক রোগ?!------- ----- কারো বাসায় বেড়াতে গিয়েছেন আ...
18/09/2026

আপনার সন্তান টি কি "ক্লিপটোম্যানিয়াক?"
*চুরি- নিতান্তই স্বভাব? নাকি মানসিক রোগ?!
------- -----
কারো বাসায় বেড়াতে গিয়েছেন আপনার আদরের ছোট্ট সন্তান টি কে নিয়ে। বাসায় এসে দেখলেন, সে সেই বাসা থেকে কাউকে না বলে লুকিয়ে হাতে করে একটা জিনিস নিয়ে এসেছে। কেনাকাটা করতে নিয়ে গেছেন, ব্যাগে করে সে কিছু সরিয়ে নিয়ে এসেছে সাথে করে- যা আপনি জানেনও নাহ। কোথাও পড়তে গিয়েছে সেখান থেকেও কিছু না কিছু নিয়ে এসেছে না বলে কয়ে। এমন কি স্কুল থেকে বন্ধুর খাতা , কলম, পেন্সিল নিয়ে আসছে। সোজা কথায় বলতে গেলে চুরি করছে। আপনি লজ্জায় পরে কাউকে জানালেন না বিষয় টা, ছোট মানুষ বলে ভাবলেন হয়ত মনের খেয়ালে নিয়ে এসেছে, কিংবা চুরির অপবাদ দিয়ে যাচ্ছে তাই ব্যবহার করলেন, মারধর করলেন!
নাহ, এগুলো কোন কিছুই সমাধান নয়। কেননা, আপনার সন্তান টি ' ক্লিপ্টোমেনিয়া' নামক Obsessive-compulsive disorder (OCD) এ ভুগছে।অভাব না থাকা স্বত্বেও সে নিজের অজান্তেই বা কখনো নিজের খেয়ালে এই কাজ টি করে বসে।
চুরি করার আগে তার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করে, চুরি করার পর সে এক আনন্দ অনুভব করে। অবশ্য এরপর তার নিজের মধ্যে অনুশোচনাও কাজ করে। এই রোগটির সঠিক কোন কারণ জানা যায় নি। বিষণ্ণতা, দুশ্চিন্তা, ফ্যামিলি হিস্ট্রি, এডিকশন, ড্রাগ এবিউজ ইত্যাদি কারণে এই মেন্টাল ডিসঅর্ডার টি হতে পারে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি। তবে মনোবিজ্ঞানী স্যার সিগমুন্ড ফ্রয়েড এর মতে, মনের অবদমিত কামভাব থেকেই সে কিছু একটা লুকায়, চুরি করে।

এখন কি করে আপনার সন্তান কে সুস্থ করবেন?
ক্লিপ্টোমেনিয়া নিয়ে দুশ্চিন্তা না করে একে সমাধান করতে হবে অভিভাবক কে ই।বকা ঝকা মারধর নয়, এই রোগের সবচেয়ে বড় চিকিৎসা 'কাউন্সেলিং।' তাকে আস্তে ধীরে বুঝাতে হবে-কারো কাছে না বলে কিছু নেওয়া ঠিক নয়। এমন কি সে যদি একটা চকলেটও কারো কাছ থেকে না বলে নিয়ে আসে, তাহলে তা বুঝিয়ে শুনিয়ে তার মাধ্যমেই ফেরত দেওয়াতে হবে। যদি সে খেয়ে ফেলে তবে তাকে সরি বলে আসার জন্য নিয়ে যেতে হবে সেই বাসায়। যদি অন্য কিছু চুরি করে আনে তা গোপন না করে, লজ্জায় মাথা কাটা যাবে ভেবে চুপ করে না থেকে, তার মাধ্যমেই ফেরত দেওয়াতে হবে এবং যার জিনিস তাঁকেও ব্যাপার তা বুঝিয়ে বলতে হবে। ফেরত দেওয়া ও সরি বোধের মাধ্যমে তার মধ্যে এক অনুশোচনার সৃষ্টি হবে। সে লজ্জা পাবে এবং ২য় বার এই কাজ টি করা থেকে বিরত হবে।আশেপাশের বন্ধুবান্ধব ও স্কুলের টিচারদের ও এই ব্যাপারে সচেতন হতে হবে। বারবার বুঝিয়ে বলতে হবে তাকে।
চুরি ধরা পরার পর কি হতে পারে , এই বিষয়েও তাকে সতর্ক করতে হবে। এতে তার মাঝে ভয়েরও সৃষ্টি হবে।
তাকে নিজেও সংকল্পবদ্ধ হতে হবে যে সে আর চুরি করবে নাহ।
যখন খুব ইচ্ছে হবে কিছু নেওয়ার, সেখান থেকে চলে আসতে হবে। অথবা, নাক চেপে নিশ্বাস বন্ধ করে রাখতে হবে যতক্ষণ নাপর্যন্ত কষ্ট হয়। মন টা কে অন্যত্র ডাইভার্ট করতে হবে। নিয়মিত ধর্মীয় অনুশাসনে চলতে হবে। মেডিটেশন করতে হবে।
প্রতিষেধক অপেক্ষা প্রতিরোধ ভালো। তাই ছোট থাকতেই আপনি তাকে বিভিন্ন বিষয়ে নৈতিক শিক্ষা দিতে পারেন। অবশ্যই তাকে ন্যায় অন্যায় শিক্ষা দিতে হবে।
কাউকে না বলে যেনো কিছু না ধরে,না নেয় তা শিখাতে হবে। অনুমতি নেওয়া ও সরি বলার অভ্যাস গড়ে তুলতে হবে।
📌এই রোগটির জন্য অনেক ভাল ভাল হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যা তার এই মানসিক লক্ষণ টি দূর করতে সাহায্য করবে।
এই সমস্যা দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত একজন অভিজ্ঞ বিএইচএমএস ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, কেননা হোমিওপ্যাথি তে এর চিকিৎসা আছে যা সহজসাধ্য ও কোন পার্শ্ব প্রতিক্রিয়াহীন।
আর আপনার ক্লিপ্টোমেনিয়াক সন্তান টির যদি সুচিকিৎসা না হয়, তাহলে তার এই ভয়ঙ্কর অভ্যাস আরো ভয়ঙ্ককর রুপ ধারণ করবে যা পরিবার ও দেশের জন্য হবে অনিষ্টকর।

🌿সুস্থ সুন্দর থাকুক আমাদের প্রতিটি সন্তান।
আসুন, সকলে সচেতন হই, সচেতন করি।🌿

ডা:সানজীদা ইয়াসমিন
বিএইচএমএস (ঢাবি)
সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।
📍প্র‍্যাক্টিস : Sanjida Homeo Health Clinic

একটি শোক সংবাদ-আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ-কাম অধীক্ষক  ডা. আক্তার জাহান মিলি ম্যাডাম অদ্...
14/09/2026

একটি শোক সংবাদ-
আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ-কাম অধীক্ষক ডা. আক্তার জাহান মিলি ম্যাডাম অদ্য বিকাল ৪ টায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহপাক তাঁর জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন।

🌿Homoeopathic Family গ্রুপের পক্ষ থেকে
শোক সন্তপ পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।

⚠️চরম প্রতারণাঃএটি কোনো ব্যক্তিগত বিদ্বেষের লেখা নয়। এটি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে হোমিওপ্যাথির নামে এমন কিছু পদ্...
14/09/2026

⚠️চরম প্রতারণাঃ
এটি কোনো ব্যক্তিগত বিদ্বেষের লেখা নয়। এটি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে হোমিওপ্যাথির নামে এমন কিছু পদ্ধতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ, যা আমার বিবেচনায় রোগী, চিকিৎসাবিজ্ঞান এবং হোমিওপ্যাথির মৌলিক নীতিকেই প্রশ্নবিদ্ধ করে।

১) একই রোগীকে ১০০+ ওষুধ—এ কেমন হোমিওপ্যাথি?
হোমিওপ্যাথিতে একই রোগীকে ১০০+ ওষুধ প্রদান চরম ধোঁকাবাজি। যেকোনো রোগীকেই এতগুলো ওষুধ দিলে ঔষধজনিত ক্রিয়ায়ই তার মৃত্যু হতে পারে, অথবা রোগের ভয়াবহ বৃদ্ধি ঘটতে পারে।
হোমিওপ্যাথির মূল শিক্ষা হলো রোগীর উপসর্গসমষ্টিকে বিবেচনা করে উপযুক্ত ঔষধ নির্বাচন করা। অথচ একই রোগীর ওপর একের পর এক শতাধিক ঔষধ প্রয়োগ—এটা চিকিৎসা নয়; এটা রোগীর শরীরকে ঔষধের পরীক্ষাগারে পরিণত করা।

২) ১০ মিনিট পরপর ওষুধ—পৃথিবীর কোন হোমিওপ্যাথিতে এমন নিয়ম আছে?

পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত এমন আজগুবি ওষুধ সেবন-পদ্ধতি কেউ দেখেনি।
ওষুধ হচ্ছে Artificial Poison—যা রোগ ভালো যেমন করতে পারে, তেমনি রোগ তৈরিও করতে পারে। অর্থাৎ ১০ মিনিট পরপর ওষুধ তো দূরের কথা, নরমাল পানি পান করাও অনুচিত।

৩) ক্যান্সার নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি—এটা চিকিৎসা নয়, মানুষের অসহায়ত্বের সুযোগ নেওয়া
কেবলমাত্র যাদের স্বাস্থ্য-লেভেল খুব ভালো, তাদের ক্যান্সার আরোগ্যযোগ্য। বর্তমান পৃথিবীতে তেমন রোগী বড়জোর ১–৫% হতে পারে (তথ্যসূত্রঃ প্রফেসর জর্জ ভিথুলকাস, গ্রিস)।
অর্থাৎ ক্যান্সার আরোগ্য হয়—এমন দাবি করা হোমিওপ্যাথিতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অতি সামান্য সংখ্যক রোগীকে সঠিক চিকিৎসা দিলে ভালো হতে পারে; বাকি সকল ক্যান্সার রোগীকেই উপশমদায়ক চিকিৎসা প্রদান করতে হয়।
এমন পরিস্থিতিতে ক্যান্সার রোগী ও তার পরিবারের সামনে ‘নিশ্চিত আরোগ্য’-এর স্বপ্ন দেখানো অত্যন্ত ভয়ংকর।
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের সহায়-সম্বল এবং জীবন কেড়ে নেওয়া কোনো চিকিৎসকের কাজ হতে পারে না।
ক্যান্সারের রোগী একজন মানুষ—সে কোনো ব্যবসায়িক পণ্য নয়। তার ভয়, অসহায়ত্ব ও শেষ আশাটুকুকে ব্যবহার করে অর্থ উপার্জন করা চিকিৎসকের পেশাগত নৈতিকতার সঙ্গে যায় না।

৪) হোমিওপ্যাথির নামে ১০–৩৫ হাজার টাকা—কিসের চিকিৎসা?
হোমিওপ্যাথি চিকিৎসার খরচ কখনোই রোগীপ্রতি, প্রতিবার ১০–৩৫ হাজার টাকা হতে পারে না।
স্রেফ ডাকাতি।

৫) সরোয়ার হোমিওপ্যাথিকে প্রশ্নবিদ্ধ করছেঃ
যেহেতু তার চিকিৎসাপদ্ধতি কোনোভাবেই হোমিওপ্যাথির সঙ্গে মিলে না—বিন্দুমাত্রও না—সুতরাং তার উচিত চেম্বারের নাম থেকে শুরু করে সকল স্থানে ‘হোমিওপ্যাথি’ নামটি ব্যবহার না করা।
নিজস্ব কোনো পদ্ধতি থাকলে সেটিকে নিজস্ব নামেই পরিচিত করা হোক।
তার জন্য আমার সৎ পরামর্শ—সে ‘ক্র্যাজিপ্যাথি’ নামে নতুন চিকিৎসাপদ্ধতির আবিষ্কারক ও চিকিৎসক হতে পারে।

৬) তবুও হয়তো কিছুই পরিবর্তন হবে না,
এতসব লিখে কোনো লাভ হবে না।
It’s our land. Here, money is the power.
সবকিছুই আবার আগের মতোই চলবে হয়তো। সবাই ম্যানেজড হয়ে যাবে।
আর একজন হোমিওপ্যাথ হিসেবে আমি অন্তত এতটুকু বলতে চাই—
হোমিওপ্যাথির নামে অপচিকিৎসা চললে, তার বিরুদ্ধে কথা বলতেই হবে।
কারণ নীরবতা কখনো নিরপেক্ষতা নয়—অনেক সময় নীরবতাই অন্যায়ের সবচেয়ে বড় সহযোগী।

©ডা:আসলাম হাওলাদার

Address

House 28, Road2, Mirpur 1
Dhaka
1216

Opening Hours

Monday 13:00 - 23:00
Tuesday 13:00 - 23:00
Wednesday 13:00 - 23:00
Thursday 13:00 - 23:00
Friday 13:00 - 23:00
Saturday 13:00 - 23:00

Telephone

+8801757117998

Alerts

Be the first to know and let us send you an email when Sanjida Homeo Health Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sanjida Homeo Health Clinic:

Shortcuts

Share

Nearby health & beauty businesses