Green-hope Health Organization

Call Directions Contact the business

Green-hope Health Organization Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green-hope Health Organization, Medical and health, Dhaka.
(2)

বাংলাদেশে ঘুনেধরা স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনের জন্য কাজ করছি
*স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা ভাঙানো
*মানুষকে সঠিক চিকিৎসার দ্বারে পৌঁছানো
*স্বাস্থ্যসংক্রান্ত সকল বিভ্রান্তি কমানো লক্ষ্য
সেবা🏥 গ্রীনহোপ টেলিমেডিসিন,অনলাইন
🏥 গ্রীনহোপ ডক্টরস চেম্বার,সরাসরি আমাদের লক্ষ্যসমূহ
*সাধারণ মানুষের সাথে ডাক্তার দের মধ্যে একটি বিশ্বাস এবং আস্থার সম্পর্ক গড়ে তোলা।
*সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা গড়ে তোলা
*বর্তমান সময়ের বিভিন্ন জটিল ও কঠিন রোগসমুহের ভয়াবহতা সম্পর্কে তাদেরকে অবহিত করা এবং সেগুলোর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে শিক্ষা দান
*বিভিন্ন জটিল রোগসমূহ কে মানুষের কাছে সহজসাধ্য ভাষায় বোঝানো।
*রোগীদেরকে তাদের রোগসমূহ, চিকিৎসা কিংবা বিভিন্ন ওষুধ সেবন পদ্ধতি এগুলো বিষয়ে স্বচ্ছ ধারনা দেওয়া,
*শরীরবিত্তিয় রোগসমূহের সাথে সাথে মানসিক রোগসমূহের জন্য যথাযথ চিকিৎসা বা সাইকিয়াট্রি
কাউন্সিলিং ব্যবস্থা করা
*গৃহহীন,দুস্থ,অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসার পাশাপাশি আর্থিক সহযোগিতা করা
*এক কথায়, দুশ্চিন্তা-হতাশা মুক্ত মানসিক ও শরীরিক সুস্বাস্থ্যের নিশ্চয়তার জন্যই সমাজের সকল মানুষের দ্বারপ্রান্তে গিয়ে আমাদের এই সেবাদান যেন এক অব্যাহত যাত্রা,,

29/10/2026

ডেঙ্গুতে প্লেটলেট বাড়াতে পেঁপে পাতার রস? জানুন আসল সত্য!

#ডেঙ্গু



#প্লেটলেট

#স্বাস্থ্য_সচেতনতা

03/10/2026

বারবার হাত-পা ঝিনঝিন করে? শরীরের এই সিগন্যালটি অবহেলা করবেন না!


#হাতপাঝিনঝিন



02/10/2026

৫ বছর ধরে চেষ্টা করেছি,,
কখনো এগিয়েছি, কখনো থেমেছি,,
কখনো অনেক কাজ করেছি, আবার কখনো কয়েক সপ্তাহ কিছুই করতে পারিনি,,

কিন্তু একটা জিনিস বদলায়নি
**মানুষের কাছে সঠিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য পৌঁছে দেওয়ার ইচ্ছাটা।**

তাই আবার শুরু করছি 💪

এবার নিয়মিত থাকবে

*Neurology ও Medicine
*রোগ ও চিকিৎসা নিয়ে সঠিক তথ্য
*Medical misinformation ও প্রচলিত ভুল ধারণার বিরুদ্ধে কথা
*অপ্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা নিয়ে সচেতনতা
*ওষুধ ও চিকিৎসা নিয়ে প্রয়োজনীয় জ্ঞান
❤️ Prevention ও healthy living

এবং একজন ডাক্তার হিসেবে রোগী ও চিকিৎসাব্যবস্থাকে কাছ থেকে দেখার কিছু বাস্তব অভিজ্ঞতা।

আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়।
উদ্দেশ্য একটাই—
**যেখানে ভুল তথ্য আছে, সেখানে সঠিক তথ্য পৌঁছে দেওয়া।**

হয়তো প্রতিটি ভিডিও লাখ লাখ মানুষের কাছে পৌঁছাবে না।
কিন্তু যতদিন একজন মানুষও উপকৃত হবে, ততদিন এই যাত্রা চলবে।

৫ বছরের উঠা নামার মাঝে এক নতুন শুরু,,,

**This is not a comeback for a few days.
This is a new beginning.**

** Dr. Razib hasan khan
Founder and Lead,
GreenHope Health organization **

23/09/2026

মাত্র ১৫০ টাকায় হার্ট–চোখ–কিডনি–ডায়াবেটিস একসাথে চেক! কীভাবে?

“আমি তো সুস্থ আছি”—এই কথাটাই অনেক সময় আমাদের সবচেয়ে বড় ভুল হতে পারে।
হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কিডনির ক্ষতি—অনেক ক্ষেত্রেই শুরুতে স্পষ্ট কোনো লক্ষণ নাও থাকতে পারে।
তাই GreenHope নিয়ে এসেছে ১৫০ টাকার Health Screening Camp, যেখানে প্রাথমিকভাবে থাকছে—
❤️ ECG
👁️ চোখের পরীক্ষা
🧪 Urine strip test
🩸 Blood sugar
💓 Blood pressure
⚖️ BMI ও body-fat measurement
🦶 Nerve screening
👨‍⚕️ Doctor consultation
এটি কোনো পূর্ণাঙ্গ “হোল বডি ডায়াগনসিস” নয়—বরং কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি প্রাথমিকভাবে স্ক্রিন করার একটি উদ্যোগ।
আপনি যদি মসজিদ, মাদ্রাসা, স্কুল, সামাজিক সংগঠন বা কোনো স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, আপনার এলাকায় এই Health Screening Camp আয়োজন করতে GreenHope-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আপনার উদ্যোগ—আমাদের টিম।
আপনার এলাকায় আমরা আসব?

16/09/2026

মুখের ঘা ৩ দিনে সারাবে? ভাইরাল ভিডিওটির সত্যটা জানুন!

মুখের ঘা হলেই কি নির্দিষ্ট একটি ক্যাপসুল খেলেই ৩–৪ দিনে সেরে যাবে? 🤔

ভাইরাল ভিডিওতে এমন দাবি থাকলেও বাস্তবে মুখের ঘার কারণ সবার এক নয়। সাধারণ মুখের ঘা অনেক সময় নিজে থেকেই ভালো হয়ে যায়, আবার বারবার হলে পুষ্টির ঘাটতি বা অন্য কারণও খুঁজে দেখা প্রয়োজন হতে পারে।

তাই কারণ না জেনে নিজের মতো করে ওষুধ শুরু না করে বিষয়টা বুঝে চিকিৎসা নেওয়াই গুরুত্বপূর্ণ।

ভিডিওটি তথ্যভিত্তিক সচেতনতার জন্য। ❤️

#মুখেরঘা





14/09/2026

মাইগ্রেন হলে ঘরে বসে কী করবেন? ⚠️ এই লক্ষণগুলো দেখলে হাসপাতালে যান

মাইগ্রেন হলে শুধু ওষুধের ওপর নির্ভর না করে কিছু সহজ উপায়ে অস্বস্তি কমানোর চেষ্টা করা যায়। কিন্তু সব মাথাব্যথা মাইগ্রেন নয়।

এই ভিডিওতে জানুন—
✅ মাইগ্রেনের সাধারণ Trigger
✅ ঘাড়-কাঁধে হালকা ম্যাসাজ কখন করা যেতে পারে
✅ আলো ও স্ক্রিন থেকে বিরতি নেওয়ার গুরুত্ব
✅ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—কোন কোন লক্ষণে সাধারণ মাথাব্যথা ধরে না নিয়ে দ্রুত চিকিৎসা নিতে হবে।

⚠️ হঠাৎ খুব তীব্র মাথাব্যথা, জ্বর ও ঘাড় শক্ত হয়ে যাওয়া, দৃষ্টির সমস্যা, শরীরের একপাশ দুর্বল হওয়া বা কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণ থাকলে জরুরি চিকিৎসা নিন।

ভিডিওটি Save করে রাখুন এবং প্রয়োজনে পরিবারের সঙ্গে Share করুন।

#মাইগ্রেন
#মাথাব্যথা





এই প্রশ্নের উত্তর হয়ত পাবো না 😔
09/09/2026

এই প্রশ্নের উত্তর হয়ত পাবো না 😔

07/09/2026

ডাক্তার বললেই কি সবকিছু মেনে নেবেন? আমি কিন্তু নিতাম না!”

একজন রোগীর কাজ শুধু ডাক্তারের কথা মেনে নেওয়া নয়—বোঝাও জরুরি।
কোনো test কেন করা হচ্ছে, রিপোর্টের abnormality-এর অর্থ কী, ওষুধ কেন দেওয়া হচ্ছে, বড় কোনো procedure-এর প্রয়োজন কেন—এসব প্রশ্ন করার অধিকার আপনার আছে।
আর প্রয়োজন হলে second opinion নেওয়াও ভুল নয়।
তবে এর অর্থ কখনোই ডাক্তারকে অবিশ্বাস করা নয়।
ভালো চিকিৎসা = ভালো ডাক্তার + informed patient + পারস্পরিক বিশ্বাস।
আপনার শরীর সম্পর্কে প্রশ্ন করুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। ❤️








05/09/2026

মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থীর কি এই জরুরি বিষয়গুলো জানা উচিত?

Facebook/YouTube Description
একজন শিক্ষার্থী শুধু বইয়ের জ্ঞান অর্জন করবে—এটাই কি যথেষ্ট?
জীবনে এমন অনেক জরুরি পরিস্থিতি আসতে পারে, যখন হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত সঠিকভাবে কী করতে হবে এবং কী করা যাবে না, সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই চিন্তা থেকেই Practical Health Education & Life-Saving Skills Program—মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি hands-on health education উদ্যোগ।
এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা শিখবে—
🩺 Blood Pressure মাপা
❤️ Pulse পরীক্ষা
🩸 Blood Sugar monitoring-এর basic skill
🫀 Collapse হলে basic response ও CPR-এর ধারণা
🔥 Burns-এর প্রাথমিক করণীয়
🩹 Cuts & bleeding-এর প্রাথমিক ব্যবস্থাপনা
⚡ Seizure-এর সময় সঠিক first aid
🐕 Dog/animal bite-এর পর করণীয়
🌊 Drowning-এর ক্ষেত্রে safe response
💊 Diabetes ও High Blood Pressure সম্পর্কে basic health awareness
আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের ডাক্তার বানানো নয়।
লক্ষ্য হলো—তাদের এমন কিছু practical knowledge দেওয়া, যা নিজের, পরিবারের কিংবা আশেপাশের কারও জরুরি সময়ে কাজে লাগতে পারে।
📌 আপনার মাদ্রাসায়ও এই ধরনের Practical Health Education & Life-Saving Skills Training আয়োজন করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

প্রায় 61 জন মাদ্রসার শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা -প্রাকটিকালি ব্লাড প্রেসার মাপা,ডায়াবেটিস মাপা  সহ হেলথ সে...
05/09/2026

প্রায় 61 জন মাদ্রসার শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা -প্রাকটিকালি ব্লাড প্রেসার মাপা,ডায়াবেটিস মাপা সহ হেলথ সেমিনার সম্পন্ন হলো ,,,

শুধু বইয়ের শিক্ষা নয়—জীবনের জন্যও প্রস্তুত হোক আমাদের শিক্ষার্থীরা!”
GreenHope-এর উদ্যোগে একটি মাদ্রাসায় চলছে ২ দিনব্যাপী Practical Health Education & Life-Saving Skills Course,,,

প্রথম দিনে (30/07/26) শিক্ষার্থীরা শিখেছে—
* সুস্থ থাকার ৫টি গুরুত্বপূর্ণ অভ্যাস
* High Blood Pressure: লক্ষণ, ঝুঁকি ও সঠিক করণীয়
* Diabetes: ভুল ধারণা বনাম সত্য
*BMI ও পেটের মেদের গুরুত্ব
* এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—নিজেদের হাতে BP, Blood Sugar ও BMI মাপার Practical Skill।
কারণ বিপদ আসার পর শেখার সময় থাকে না—সঠিক জ্ঞানটা আগে থেকেই থাকা দরকার

GreenHope Health Organization


স্থান -
মাদরাসাতুল রহমান আল আরবিয়া,বসিলা,মোহাম্মদপুর

Address

Dhaka
1200

Telephone

+8801816754373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green-hope Health Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green-hope Health Organization:

Shortcuts

Share

Nearby health & beauty businesses