10/10/2026
FGR থাকলে বাচ্চার ওজন ছাড়াও আর কী কী দেখা হয়?
Pregnancy & Ultrasound FAQ Series — পর্ব ৩৫
Ultrasound-এ বাচ্চার Growth কম পাওয়া গেলে শুধু ওজন দেখেই তার সামগ্রিক অবস্থা বোঝা যায় না। তাই প্রয়োজন অনুযায়ী আরও কয়েকটি বিষয় মূল্যায়ন করা হয়।
১. বাচ্চার Growth কেমন হচ্ছে?
বাচ্চার আনুমানিক ওজন (EFW), পেটের মাপ (AC) এবং আগের Scan-এর তুলনায় Growth কেমন হচ্ছে, তা দেখা হয়।
২. Umbilical Artery Doppler কেমন?
এটি প্ল্যাসেন্টার মধ্য দিয়ে বাচ্চার দিকে রক্তপ্রবাহের প্রতিরোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। FGR নির্ণয়ের পর এই Doppler নির্দিষ্ট সময় পরপর করা হয়, যাতে রক্তপ্রবাহের অবনতি হলে তা শনাক্ত করা যায়।
৩. বাচ্চার পানি ঠিক আছে কি না?
Amniotic Fluid কম থাকলে তা বাচ্চার অবস্থার মূল্যায়নে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে পানি স্বাভাবিক থাকলেই FGR-এর ঝুঁকি পুরোপুরি বাদ যায় না।
৪. বাচ্চার সুস্থতার অন্য কোনো পরীক্ষা প্রয়োজন কি না?
গর্ভকাল ও ঝুঁকি অনুযায়ী বাচ্চার Heart Rate পর্যবেক্ষণ (CTG) বা Biophysical Profile (BPP) প্রয়োজন হতে পারে। সব মায়ের ক্ষেত্রে সব পরীক্ষা একইভাবে প্রয়োজন হয় না।
৫. মায়ের শারীরিক অবস্থাও গুরুত্বপূর্ণ
বিশেষ করে উচ্চ রক্তচাপ বা Pre-eclampsia-এর লক্ষণ আছে কি না, তা মূল্যায়ন করা প্রয়োজন। কারণ এসব সমস্যার সঙ্গে FGR-এর সম্পর্ক থাকতে পারে এবং মায়ের অবস্থাও Delivery-এর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।
মনে রাখবেন:
FGR থাকলে শুধু বাচ্চার ওজন নয়—Growth-এর ধারাবাহিকতা, Doppler, Amniotic Fluid এবং প্রয়োজন অনুযায়ী বাচ্চা ও মায়ের অন্যান্য findings একসঙ্গে মূল্যায়ন করা হয়।
পরীক্ষার ধরন ও কত ঘন ঘন করতে হবে, তা গর্ভকাল, FGR-এর মাত্রা এবং পরীক্ষার ফল অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করেন।
পরের পর্বে:
FGR থাকলে Doppler স্বাভাবিক থাকা কেন গুরুত্বপূর্ণ?
তথ্যসূত্র (References)
1. Society for Maternal-Fetal Medicine (SMFM). Consult Series #52: Diagnosis and Management of Fetal Growth Restriction. 2020; reaffirmed 2024. "মূল গাইডলাইন" (https://publications.smfm.org/publications/289-society-for-maternal-fetal-medicine-consult-series-52/)
2. Lees CC, et al. ISUOG Practice Guidelines: Diagnosis and Management of Small-for-Gestational-Age Fetus and Fetal Growth Restriction. Ultrasound in Obstetrics & Gynecology. 2020;56:298–312. "মূল গাইডলাইন" (https://doi.org/10.1002/uog.22134)
Dr. Sarwat Afrina Ruma
Fetal & Maternal Imaging Specialist
Consultant Sonologist
Omnicare Diagnostic Ltd.
Shewrapara, Mirpur, Dhaka-1207