Dr. Sweety's Ultrasound

Call Directions Website

Dr. Sweety's Ultrasound Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Sweety's Ultrasound, Medical and health, Prime Care Diagnostic centre. RS Lake view Tower , West Hazinagar Staff quater, Demra, Dhaka ( Beside Hazinagar Pre cadet school), Dhaka.

চেম্বার:
Prime care diagnostic centre
শুক্রবার
সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত
শনিবার থেকে বৃহস্পতিবার
দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত ৷
এপয়েন্টমেন্ট ও সিরিয়ালের জন্য কল করুন:
☎ 01911-744847
🩺 ডাঃ সায়লা শারমিন সুইটি

12/10/2026

মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চা কিভাবে চোখ খুলে তাকায় দেখুন

23/09/2026

বারবার আল্ট্রাসাউন্ড করলে কি বেবির ক্ষতি হতে পারে?
গর্ভাবস্থায় প্রয়োজন অনুযায়ী একাধিকবার আল্ট্রাসাউন্ড করতে বলা হলে অনেক মা-বাবা চিন্তা করেন—বারবার স্ক্যান করলে কি বেবির কোনো ক্ষতি হবে?
বর্তমান চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, চিকিৎসাগত প্রয়োজনের জন্য প্রশিক্ষিত চিকিৎসক বা সনোলজিস্ট যথাযথ নিয়মে আল্ট্রাসাউন্ড করলে এটি সাধারণভাবে নিরাপদ বলে বিবেচিত হয়। আল্ট্রাসাউন্ডে X-ray-এর মতো ionizing radiation ব্যবহার করা হয় না। এটি sound wave বা শব্দতরঙ্গের মাধ্যমে ছবি তৈরি করে।
তবে এর অর্থ এই নয় যে কোনো প্রয়োজন ছাড়াই বারবার বা দীর্ঘ সময় ধরে স্ক্যান করা উচিত। আল্ট্রাসাউন্ড একটি চিকিৎসা-পরীক্ষা। তাই এর ব্যবহার হওয়া উচিত নির্দিষ্ট ক্লিনিক্যাল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য।
প্রয়োজন অনুযায়ী, প্রশিক্ষিত চিকিৎসক বা সনোলজিস্টের মাধ্যমে যথাযথভাবে করা আল্ট্রাসাউন্ড সাধারণভাবে নিরাপদ। তবে প্রয়োজন ছাড়া বারবার স্ক্যান না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করানোই সবচেয়ে ভালো।

প্রাইম কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এ এপয়েন্টমেন্ট নিতে পেজে ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপে কল করুন:০১৯১১৭৪৪৮৪৭
19/09/2026

প্রাইম কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এ এপয়েন্টমেন্ট নিতে পেজে ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপে কল করুন:০১৯১১৭৪৪৮৪৭

14/09/2026

এনোমালি স্ক্যান (Anomaly Scan): যেকোনো সেন্টার থেকে করানো কি আসলেই নিরাপদ?

বর্তমানে বাংলাদেশে প্রায় সব হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারেই আল্ট্রাসনোগ্রাফি (USG) করার সুবিধা রয়েছে। কিন্তু যখন প্রশ্ন আসে 'এনোমালি স্ক্যান'-এর মতো একটি অতি সংবেদনশীল পরীক্ষার, তখন যেকোনো সাধারণ সেন্টার বেছে নেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে?

সত্যি বলতে - না। শুধু একটি আল্ট্রাসাউন্ড মেশিন থাকলেই সঠিক এনোমালি স্ক্যান সম্ভব নয়। এটি একটি অত্যন্ত উচ্চ-বিশেষায়িত (Highly Specialized) পরীক্ষা, যেখানে আধুনিক প্রযুক্তির মেশিন এবং সনোলজিস্টের সূক্ষ্ম দক্ষতার নিখুঁত সমন্বয় প্রয়োজন।

🤔 এনোমালি স্ক্যান (Anomaly Scan) আসলে কী?

এটি গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারে করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্ট্রাসনোগ্রাফি, যার মাধ্যমে গর্ভস্থ শিশুর কোনো জন্মগত শারীরিক ত্রুটি (Congenital Anomalies) আছে কি না তা স্ক্রিনিং করা হয়। এই পরীক্ষায় মূলত যা যা নিখুঁতভাবে দেখা হয়:

সেন্ট্রাল নার্ভাস সিস্টেম: শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের গঠন (Spine)।
কার্ডিওভাসকুলার সিস্টেম: হৃদযন্ত্রের (Heart) চারটি প্রকোষ্ঠ এবং প্রধান রক্তনালীগুলোর সংযোগ।
মুখমণ্ডল ও অঙ্গপ্রত্যঙ্গ: ঠোঁট কাটা (Cleft lip/palate), হাত-পায়ের হাড়ের দৈর্ঘ্য ও আঙুলের সংখ্যা।
অভ্যন্তরীণ অঙ্গসমূহ: কিডনি, মূত্রথলি, পাকস্থলী ও পেটের দেয়ালের গঠন।
অন্যান্য: গর্ভফুল বা প্লাসেন্টার অবস্থান এবং অ্যামনিওটিক ফ্লুইড (পানির পরিমাণ)।

📆 সঠিক সময়: সাধারণত গর্ভাবস্থার ১৮ থেকে ২২ সপ্তাহের মধ্যে এই স্ক্যানটি করা সবচেয়ে আদর্শ।
প্রয়োজন হলে অন্য সময়ও করা যায়।

⚠️ মানহীন বা সাধারণ সেন্টারে এই স্ক্যান করালে কী ঝুঁকি থাকে?

ত্রুটি নির্ণয়ে ব্যর্থতা: শিশুর হার্ট বা মস্তিষ্কের অত্যন্ত সূক্ষ্ম জন্মগত ত্রুটিগুলো সাধারণ চোখে বা লো-রেজোলিউশন মেশিনে ধরা পড়ে না।
ভুল আশ্বাস (False Reassurance): রিপোর্টে সবকিছু 'স্বাভাবিক' আসার পরও শিশুর জন্মগত ত্রুটি নিয়ে ভূমিষ্ঠ হওয়ার ঝুঁকি থেকে যায়।
ভুল রিপোর্ট ও মানসিক চাপ: অভিজ্ঞতার অভাবে অনেক সময় স্বাভাবিক গঠনকেও ত্রুটি মনে করে পরিবারকে অপ্রয়োজনীয় আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়।
সিদ্ধান্ত নেওয়ার সময় পেরিয়ে যাওয়া: কোনো বড় জটিলতা দেরিতে ধরা পড়লে তখন আর নিরাপদ কোনো চিকিৎসা বা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে না।

"সব আল্ট্রাসাউন্ড এক নয়।" এনোমালি স্ক্যানের ক্ষেত্রে—দক্ষ ও অভিজ্ঞ সনোলজিস্ট + সর্বাধুনিক হাই-রেজোলিউশন মেশিন + পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা = আপনার অনাগত সন্তানের একটি নিরাপদ ভবিষ্যৎ।

গর্ভকালীন সময়ে একটি সঠিক সিদ্ধান্ত আপনার অনাগত শিশুর জীবনকে সুরক্ষিত করতে পারে। তাই সেন্টারের চাকচিক্য বা সস্তা অফার দেখে নয়, চিকিৎসকের যোগ্যতা ও মেশিনের মান যাচাই করে সঠিক সিদ্ধান্ত নিন।
#এপয়েন্টমেন্ট ও সিরিয়ালের জন্য কল করুন:
☎ 01911-744847
★ কল রিসিভ না হলে, কল ব্যাক করা হবে। অথবা পুনরায় চেষ্টা করবেন।
❤ ধন্যবাদ ❤
সবার সুস্বাস্থ্য কামনায়....
🩺 ডাঃ সায়লা শারমিন সুইটি

10/09/2026
15/10/2025

গর্ভবতী মায়েরা আমার কাছে সবচেয়ে বেশি যেসব বিষয় নিয়ে প্রশ্ন করেন সেগুলোর সম্ভাব্য উত্তর দেওয়া হলো:
🔹 ১. আমার ডেলিভারির সম্ভাব্য তারিখ কখন?
উত্তর:
সাধারণত শেষ মাসিকের প্রথম দিনের ভিত্তিতে EDD (Estimated Due Date) নির্ণয় করা হয়। সেটা প্রায় ৪০ সপ্তাহ বা ৯ মাস ৭ দিন পরে হয়।

🔹 ২. আল্ট্রাসাউন্ড কখন করতে হবে?
উত্তর:
*৬-৮ সপ্তাহে: ভ্রূণের অবস্থান ও হার্টবিট দেখতে।
*১১-১৩ সপ্তাহে: NT স্ক্যান (Down syndrome স্ক্রিনিং)।
*১৮-২২ সপ্তাহে: অ্যানোমালি স্ক্যান (বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা)।
*৩২-৩৬ সপ্তাহে: বাচ্চার পজিশন, গ্রোথ, প্লাসেন্টা ও লিকুইড দেখা।

🔹 ৩.মায়ের ওজন কতটা বাড়া উচিত গর্ভাবস্থায়?
উত্তর:
মা স্বাভাবিক ওজন হলে: ১১–১৬ কেজি
মা কম ওজন হলে: ১৩–১৮ কেজি
মা অতিরিক্ত ওজন থাকলে: ৭–১১ কেজি

🔹 ৪. কী খেতে পারি আর কী এড়িয়ে চলব?
উত্তর:
🥗খেতে হবে:
ফলমূল, সবজি, ডিম, দুধ, মাছ, মাংস, বাদাম, শাকসবজি।
☠️এড়িয়ে চলবেন:
কাঁচা মাছ/মাংস, অতিরিক্ত ক্যাফেইন, পেঁপে, আনারস, ধূমপান/অ্যালকোহল, কাঁচা দুধ

🔹 ৫. ব্যথা বা ব্লিডিং হলে কী করব?
উত্তর:
যেকোনো অস্বাভাবিক ব্যথা বা রক্তপাত হলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে, বিশেষ করে প্রেগন্যান্সির প্রথম বা শেষ দিকে।

🔹 ৬. বাচ্চা নড়াচড়া কবে থেকে টের পাব?
উত্তর:
প্রথম সন্তান হলে ১৮-২০ সপ্তাহের মধ্যে, দ্বিতীয় বা তৃতীয় হলে একটু আগে (১৬ সপ্তাহের পর) টের পাওয়া যায়।

🔹 ৭. কি কি পরীক্ষা করাতে হবে?
উত্তর:
CBC
HBsAg, VDRL
OGTT (ডায়াবেটিস স্ক্রিনিং)
Urine R/M/E
S.FT4 , S.TSH
blood group

🔹 ৮. নরমাল ডেলিভারি সম্ভব কিনা?
উত্তর:
সাধারণভাবে, যদি গর্ভাবস্থায় জটিলতা না থাকে, মায়ের পেলভিস যথেষ্ট প্রশস্ত হয়, এবং বাচ্চার পজিশন ঠিক থাকে তবে নরমাল ডেলিভারি সম্ভব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত লেবার টাইমে নির্ভর করে।

🔹 ৯. ভ্যাকসিন কোনগুলো নিতে হবে?
উত্তর:
TT (টিটেনাস টক্সয়েড) বা Td: সাধারণত ২টি ডোজ(৫মাস,৬মাসে)

🔹 ১০. ভ্রমণ বা কাজ করা নিরাপদ কিনা?
উত্তর:
*প্রথম এবং শেষ তিন মাস ভ্রমণ না করাই ভালো। যদি বেশি প্রয়োজন হয় অতি সতর্কতা সাথে চলতে হবে।

*ভারী কাজ, স্ট্রেস, ঝাঁকুনি ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলা ভাল।

Address

Prime Care Diagnostic Centre. RS Lake View Tower , West Hazinagar Staff Quater, Demra, Dhaka ( Beside Hazinagar Pre Cadet School)
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sweety's Ultrasound posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby health & beauty businesses