18/09/2026
বদলে গেছে ডেঙ্গুর ধরন, বাড়ছে ঝুঁকি!
ডেঙ্গু এখন আর শুধু বর্ষাকালের আতঙ্ক নয়, সারা বছরই এর প্রকোপ দেখা যাচ্ছে। তবে সবচেয়ে চিন্তার বিষয় হলো, ডেঙ্গুর চেনা লক্ষণগুলো এখন বদলে গেছে। ভাইরাসটির এই রূপ পরিবর্তনের কারণে সাধারণ মানুষের পক্ষে এর ভয়াবহতা আঁচ করা কঠিন হয়ে পড়ছে।
চলুন জেনে নিই বদলে যাওয়া ডেঙ্গুর ৫টি নতুন লক্ষণ:
১️.লক্ষণহীন বা মৃদু জ্বর: আগের মতো তীব্র জ্বর বা হাড়ভাঙা ব্যথার বদলে এখন সামান্য জ্বর বা গা ম্যাজম্যাজ করার দু-এক দিনের মধ্যেই রোগীর অবস্থার মারাত্মক অবনতি হতে পারে।
২️.জ্বর কমলেই আসল বিপদ: জ্বর কমে যাওয়া মানেই এখন সুস্থতা নয়! বরং জ্বর কমার দিন থেকে পরবর্তী ৩ দিন রক্তচাপ ও প্লাটিলেট দ্রুত কমে যেতে পারে। এই সময়ে নিয়মিত প্লাটিলেট কাউন্ট চেক করা অত্যন্ত জরুরি।
৩️. অঙ্গপ্রত্যঙ্গ আক্রান্ত হওয়া: নতুন ডেঙ্গুতে লিভার, কিডনি বা মস্তিষ্ক খুব দ্রুত আক্রান্ত হচ্ছে। জ্বরের চেয়েও বমি, তীব্র পেটব্যথা, পাতলা পায়খানা বা অতিরিক্ত ক্লান্তি এখন বেশি দেখা যাচ্ছে।
৪️. লিভারের ক্ষতি ও জন্ডিস: প্রচুর বমি হওয়া এবং পেটের ডানপাশের ওপরের দিকে ব্যথা মূলত লিভার আক্রান্ত হওয়ার লক্ষণ, যা পরবর্তীতে জন্ডিসে রূপ নিতে পারে।
৫️. ডাবল ইনফেকশন ও শক সিনড্রোম: অতীতে ডেঙ্গুর একটি ভেরিয়েন্টে আক্রান্ত ব্যক্তি দ্বিতীয়বার অন্য ভেরিয়েন্টে আক্রান্ত হলে ‘ডেঙ্গু হেমোরেজিক ফিভার’ বা শক সিনড্রোমের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, যা অত্যন্ত মারাত্মক।
আমাদের করণীয় ও সতর্কতা:
জ্বর হলেই কোনো ধরনের অবহেলা করা যাবে না। প্রচুর পরিমাণে পানি, খাওয়ার স্যালাইন (ORS) এবং পুষ্টিকর তরল খাবার গ্রহণ করতে হবে। এর পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে ডেঙ্গু শনাক্ত করা জরুরি।
সচেতন হোন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুরক্ষিত রাখুন।