14/08/2026
মধ্যরাতে দাঁত ব্যথা কমানোর ৭টি ঘরোয়া উপায়
💥🦷💥
🌳 রাত ১২টায় ব্যথা শুরু হলে ঘুম তো যায়ই। ডেন্টিস্টের কাছে ও যাওয়া সম্ভব না। তাই এই টিপসগুলো ফলো করলে ১০-১৫ মিনিটের মধ্যে ব্যথা কমবে।
🌳 তৎক্ষণাৎ ব্যথা কমানোর উপায়:
🌱 ১. মাথা উঁচু করে ঘুমান
২টা বালিশ দিন। শুয়ে থাকলে মাথায় রক্ত চাপ বেড়ে ব্যথা বাড়ায়। মাথা উঁচু রাখলে চাপ কমে,ব্যথা কমে।
🌱 ২. ঠান্ডা সেঁক দিন
একটা কাপড়ে বরফ পেঁচিয়ে গালের ব্যথার জায়গায় ১৫-২০ মিনিট ধরুন। নার্ভ অবশ হয়ে ব্যথা কিছুটা কমবে।
🌱 ৩. গরম লবণ পানি দিয়ে কুলকুচা
১ গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ লবণ। দিনে ৩ বার। ইনফেকশন কমায় আর মাড়ি শক্ত করে।
🌱 ৪. লবঙ্গ / Clove
ব্যথার দাঁতের পাশে ১টা লবঙ্গ ১০ মিনিট চেপে রাখুন। অথবা লবঙ্গ তেল তুলায় লাগিয়ে লাগান। এটা প্রাকৃতিক ব্যথানাশক।
🌱 ৫. রসুন + লবণ
১ কোয়া রসুন থেঁতো করে এক চিমটি লবণ মিশিয়ে ব্যথার জায়গায় লাগান ৫ মিনিট।এটা ব্যাকটেরিয়া মারে।
🌱 ৬. Painkiller খান
Ibuprofen বা paracetamol. এটা শুধু ব্যথা না, প্রদাহও কমায়। প্যাকেটের নিয়ম মেনে খাবেন।
🌱 ৭. গরম-ঠান্ডা-টক খাবার বন্ধ
আপাতত চা, কফি, আইসক্রিম, লেবু খাবেন না। এগুলো ব্যথা আরও বাড়ায়।
🌳 গুরুত্বপূর্ণ ৩টি কথা:
🌱 1.আলকোহল যুক্ত Mouthwash দিয়ে কুলকুচা করলে সাময়িক অবশ হবে
🌱 2.ব্যথার দাঁত দিয়ে চিবাবেন না
🌱 3.এগুলো সাময়িক সমাধান। ব্যথা না কমলে বা জ্বর আসলে সকালেই ডেন্টিস্ট দেখান।
🌳 কারণ কি হতে পারে?
দাতে গভীর গর্ত, আক্কেল দাঁত, মাড়ির ইনফেকশন বা দাঁত ফাটা থাকলে রাতে ব্যথা বেশি হয়।
🌳 আরো টিপস পেতে ফলো করুন Dental floss