05/08/2026
বাতাস লেগেছে!
চৈত্র মাসে ফসলের মাঠ থেকে উড়ে আসা বাতাস। কেউ অসুস্থ হলেই আমার নানী বলতেন - "বাতাস লেগেছে।"
ছোটবেলায় ভাবতাম, নানী লেখাপড়া জানেন না, তাই এমন বলেন।
আসলে নানী ভুল বলতেন না।
১৯ শতক পর্যন্ত পৃথিবীর বড় বড় ডাক্তাররাও তাই জানতেন। গ্রিক বিজ্ঞানী গ্যালেনের দেওয়া 'খারাপ বাতাস' বা Miasma থিওরি প্রায় ২০০০ বছর টিকে ছিল।
১৮৬২ সালে লুই পাস্তুর এসে প্রমাণ করলেন - রোগের কারণ বাতাস নয়, জীবাণু।
চিকিৎসা বিজ্ঞান নতুন করে হাঁটতে শুরু করলো।
এরপর ২০ শতকে মানুষের টাকা বাড়লো, লাইফস্টাইল বদলালো। সাথে বাড়লো ডায়াবেটিস, প্রেশার, হার্ট অ্যাটাক, ক্যান্সার।
তখন আবার নতুন গবেষণা বললো - এই রোগগুলোর ওষুধ শুধু ট্যাবলেটে নয়, লাইফস্টাইলে।
গত ২০ বছর ধরে পৃথিবীজুড়ে ডাঃ এরিক বার্গের মতো ডাক্তাররা এই কথাই বলছেন। আমাদের দেশে এই কথাটাই সহজ করে বলছেন ডাঃ জাহাঙ্গীর কবির।
তিনি বলেন, মানুষ চাইলে ৯০-৯৫ বছর পর্যন্ত সুস্থ থাকতে পারে। তার কথায় উপকৃত হাজার হাজার মানুষ।
"তাহলে যিনি আমাদের টাকা ছাড়া, ওষুধ ছাড়া সুস্থ থাকতে বলেন, তাঁকে নিয়ে অপপ্রচার কেন হয়? কারণ সুস্থ মানুষ কারো ব্যবসার জন্য ভালো না।"
পোস্ট শেয়ার করে অপপ্রচারের মুখে ছাই দিন, সবাই কে সচেতন করে তুলুন।