Healthequipbd.com

Call Directions Website Contact the business

Healthequipbd.com one stop platform to find any kind of health equipment's. (home care, health organization, B2B)

আমরা হেলথ-ই-কুইপ-বিডি, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ইকুইপমেন্ট এর জন্য বাংলাদেশ এর সব চেয়ে বড় এবং ডেডিকেটেড অনলাইন স্টোর।

আমরা আমাদের অনলাইন স্টোর এ বিশ্বের সবচেয়ে ভালো ব্র্যান্ড এর সকল ধরণের স্বাস্থ্য পণ্য এর সমারোহ সবসময় ডিসকাউন্ট এ আপনাদের প্রয়োজনে আয়োজন করেছি , যেন আপনি আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে ঘরে বসে আমাদের অনলাইন স্টোরে অনেক প্রোডাক্ট এর মদ্ধে থেকে মান ,দাম এবং ডিজাইন দেখে আপনার পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারেন।

আমরা ২০১২ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের ব্যবসার সাথে জড়িত, স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের পাইকারি মার্কেট মিটফোর্ডে আমাদের শোরুম রয়েছে। আপনাদের জন্য অনলাইন কেনা কাটার আয়োজন কে সহজ এবং নির্ভরযোগ্য করার ক্ষেত্রে আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতাকে ব্যবহার করছি। আশা করছি এই আয়োজন এর মাধ্যমে আপনার উপকারে আসতে পারবো।

আপনার জন্য শুভ কামনা রইলো।

Medisana IN 500 Compact Nebulizer!!!
10/06/2026

Medisana IN 500 Compact Nebulizer!!!




TYNOR- Heating Pad  Large size  For order contact or inbox us
09/06/2026

TYNOR- Heating Pad Large size

For order contact or inbox us


জামের ১০ টি উপকারিতা সম্পর্কে জেনে নিনজামে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর আয়রন থাকার ফলে রক্তে হিমোগ্লোবিন বেড়ে যায়। ফলে র...
07/06/2026

জামের ১০ টি উপকারিতা সম্পর্কে জেনে নিন

জামে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর আয়রন থাকার ফলে রক্তে হিমোগ্লোবিন বেড়ে যায়। ফলে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। যারা রক্তস্বল্পতায় ভুগছেন তাদের জন্য জাম খুবই ভালো।

জামে ভিটামিন 'এ' আর 'সি' আছে। এছাড়াও এতে থাকে বিভিন্ন মিনারেল, যা আমাদের চোখ এবং ত্বকের জন্য খুব উপকারী।

জাম খেলে পেট ঠান্ডা হয়, ফলে দ্রুত হজম হয়ে যায়। যাদের অম্বলের সমস্যা আছে, তারা বেশি করে জাম খেলে উপকার পাবেন।

অ্যাসট্রিনজেন্ট প্রপার্টি থাকার ফলে জাম ত্বক অয়েল ফ্রি রাখে। এছাড়াও অ্যাকনে আর কালো ছোপ দূর হয়।
জামে উপস্থিত অক্সিলিক অ্যাসিড‚ গ্যালিক অ্যাসিড‚ ম্যালিক অ্যাসিড‚ ট্যানিন‚ বেটুলিক অ্যাসিড ইনফেকশন দূরে রাখে। এছাড়াও জাম অ্যান্টি ম্যালেরিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়ালও।

আগেই বলেছি এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে‚ এর সাহায্যে দাঁত এবং মাড়ি ভালো থাকে।

এছাড়াও মুখের দুর্গন্ধ দূরে রাখতেও সাহায্য করে।
জামে উচ্চ মাত্রায় ভিটামিন সি থাকে। ফলে শরীর ইমিউনিটি বাড়িয়ে দেয়। শরীরকে কমন সিজনাল ডিজিজ এর হাত থেকে রক্ষা করে। জামের মধ্যে উপস্থিত পটাসিয়াম হার্ট ভালো রাখতে সাহায্য করে। একই সঙ্গে উচ্চ রক্ত চাপ কমিয়ে কার্ডিও ভাসকুলার ডিজিজ দূরে রাখে।

যাদের ডায়বেটিস হয়েছে তাদের জন্য জাম খুব ভালো। এতে অ্যান্টি ডায়েবেটিক প্রপার্টি আছে যা রক্তে চিনির মাত্রা কমায়।

এই ফলের গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ার ফলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রিত থাকে। এছাড়াও অতিরিক্ত তেষ্টা পাওয়া বা বারবার মূত্রত্যাগ যা ডায়বেটিসের লক্ষণ এগুলো ও নিয়ন্ত্রণে রাখে। শুধু ফল নয়‚ এই গাছের পাতা‚ ডাল‚ ফলের বিচি সব কিছু দিয়েই ডায়েবেটিসের ট্রিটমেন্ট করা হয়।

ACCU CHEK Blood Glucose Monitor
05/06/2026

ACCU CHEK
Blood Glucose Monitor


কেন ওজন কমাবেন!✓স্থূল ব্যক্তিদের ডায়াবেটিস বা বহুমূত্র সাধারণ মানুষের তুলনায় বেশি হয়। আবার ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গ...
02/06/2026

কেন ওজন কমাবেন!

✓স্থূল ব্যক্তিদের ডায়াবেটিস বা বহুমূত্র সাধারণ মানুষের তুলনায় বেশি হয়। আবার ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গেলে তার সঙ্গে ডায়াবেটিসজনিত জটিলতাগুলোও বেশি মাত্রায় দেখা দেয়।
✓ শরীরে অতিরিক্ত চর্বি বা ডিজলিপিডিমিয়া প্রায়ই দেখা দেয়। রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ইত্যাদি বৃদ্ধি পায়। রক্তনালির দেয়ালে অতিরিক্ত চর্বি জমা হওয়ার কারণে হৃদ্যন্ত্রের সমস্যা ও উচ্চ রক্তচাপ সাধারণ মানুষের তুলনায় বেশি হয়। এমনকি মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার ঝুঁকি থাকে। রক্তনালিতে থ্রম্বোসিস হয়ে তা বন্ধ হয় এবং বিভিন্ন জটিল রোগ হতে পারে। যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, মাথার রক্তনালি বন্ধ হয়ে মৃত্যুও ঘটতে পারে।
✓অতিরিক্ত ওজন বহন করার জন্য অস্থিসন্ধিতে পরিবর্তন দেখা দেয়। অস্থির সংযোগ স্থলে বা জয়েন্টে বেশি ওজনের ফলে নতুন অস্থি তৈরি হয়। আকারে পরিবর্তন হয়ে ‘অস্টিওআর্থ্রাইটিস’ নামক রোগটি দেখা দেয়। জয়েন্টে ফ্লুয়িড জমে যেতে পারে, পরবর্তী সময়ে অস্থিসন্ধি শক্ত (স্টিফ) হয়ে যায়। মেরুদণ্ড, কোমর ও হাঁটুতে ব্যথা বা প্রদাহ বেশি মাত্রায় দেখা দেয়।
✓ বেশি চর্বি জমা হওয়ার কারণে পেটের এবং পায়ের মাংসপেশির সংকোচন ও সম্প্রসারণ বাধাগ্রস্ত হয়। ফলে হার্নিয়া হতে পারে
এবং পায়ের শিরায় ভেরোকোসিটি দেখা দেয়।
✓সাধারণ লোকদের তুলনায়, বিশেষত চল্লিশোর্ধ নারীদের পিত্তথলির পাথর বেশি মাত্রায় হয়ে থাকে।
✓ লিভারের কোষে চর্বি জমা হওয়ার কারণে ফ্যাটি চেঞ্জ হয়। ফলে লিভারের বিভিন্ন জটিলতা, এমনকি সিরোসিস-জাতীয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
খাদ্যনালি, কোলন, লিভারের ক্যানসার এবং লিস্ফনোডের ক্যানসার থেকে মৃত্যুঝুঁকি স্থূল লোকদের বেশি।
✓নাক ডাকা, স্লিপঅ্যাপনিয়া জাতীয় রোগ বেশি হয়। শ্বাসপ্রশ্বাসের অসুবিধা, দিন ও রাত উভয় সময়েই বেশি ঘুম, ঘুমের মধ্যে নাক ডাকা, মুখ হা করে শ্বাস-প্রশ্বাস ও পলিসাইথিমিয়া হতে পারে।
#
#
#
#

অতিরিক্ত মাংস খাওয়া স্বল্পমেয়াদে তেমন সমস্যা না করলেও, দীর্ঘদিন     ধরে অতিরিক্ত পরিমাণে বিশেষ করে লাল মাংস (গরু, খাসি) ...
29/05/2026

অতিরিক্ত মাংস
খাওয়া স্বল্পমেয়াদে তেমন সমস্যা না করলেও, দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে বিশেষ করে লাল মাংস (গরু, খাসি) খাওয়ার অভ্যাস বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস (সসেজ, বেকন, সালামি ইত্যাদি) খেলে শরীরে স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এর ফলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

এছাড়া অতিরিক্ত মাংস খাওয়ার ফলে ওজন বৃদ্ধি, স্থূলতা এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যেতে পারে। কিছু গবেষণায় দীর্ঘমেয়াদে অতিরিক্ত প্রক্রিয়াজাত ও লাল মাংস খাওয়ার সঙ্গে কোলন ক্যান্সারসহ কিছু ক্যান্সারের ঝুঁকির সম্পর্কও পাওয়া গেছে।

মাংসে থাকা অতিরিক্ত প্রোটিন ও কিছু উপাদান কিডনির ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই কিডনি সমস্যা রয়েছে। পাশাপাশি অতিরিক্ত চর্বিযুক্ত মাংস লিভারে চর্বি জমার ঝুঁকিও বাড়াতে পারে।

তবে এর অর্থ এই নয় যে মাংস খাওয়া খারাপ। গরু, খাসি বা মুরগির মাংস পরিমিত পরিমাণে খেলে তা শরীরের জন্য গুরুত্বপূর্ণ প্রোটিন, আয়রন, জিঙ্ক ও ভিটামিন B12-এর ভালো উৎস হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার জন্য পরিমিত পরিমাণে মাংস খাওয়া, প্রচুর শাকসবজি ও ফল রাখা, নিয়মিত ব্যায়াম করা এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন:
সমস্যা মাংসে নয়, সমস্যা অতিরিক্ততায়। পরিমিত খাবারই দীর্ঘমেয়াদে সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি।

উচ্চ রক্তচাপ!উচ্চ রক্তচাপকে অনেক সময়েই Silent Killer বলা হয়ে থাকে। এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে বদলে যাবে আপনার সম্পর্...
24/05/2026

উচ্চ রক্তচাপ!

উচ্চ রক্তচাপকে অনেক সময়েই Silent Killer বলা হয়ে থাকে। এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে বদলে যাবে আপনার সম্পর্ণ জীবন। গুটি গুটি পায়ে হাইপারটেনশন কখনও আপনার শরীরে প্রবেশ করেছে তা বোঝার আগেই হয়ে যায় অনেক ক্ষতি!

***তাই নিয়মিত আপনার ব্লাড প্রেসার চেক করুন।***

হাইলাইটস
স্ট্রোক, ব্লাড ক্লট, কিডনির অসুখ এবং হৃদরোগের পিছনে প্রধান কারণ কিন্তু এই উচ্চরক্তচাপ।

অন্য কোনও এক্সারসাইজ করতে না পারলেও, নিয়ম করে প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটুন। হেলতে দুলতে নয়। সামান্য স্পিডে।
এই সময় ডিজিটাল ডেস্ক: শুধুমাত্র বয়সজনিত কারণেই নয়, সেডেন্টারি লাইফস্টাইল, অত্যধিক মদ্যপান বা ধূমপানের জন্যেও আপনি অজান্তেই আক্রান্ত হতে পারেন উচ্চরক্তচাপে। স্ট্রোক, ব্লাড ক্লট, কিডনির অসুখ এবং হৃদরোগের পিছনে প্রধান কারণ কিন্তু এই উচ্চরক্তচাপ।
জীবন যাপনে সামান্য কিছু রদবদল আপনাকে এই মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারে। প্রতিদিন মাত্র আধ ঘন্টার ওয়র্কআউট। ব্যাস, তাতেই বাগে আসবে অবাধ্য হাইপারটেনশন।

হাঁটা অন্য কোনও এক্সারসাইজ করতে না পারলেও, নিয়ম করে প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটুন। হেলতে দুলতে নয়। সামান্য স্পিডে। যাকে বলে ব্রিস্ক ওয়াকিং। সিঁড়ি দিয়ে ওঠা নামাও করতে পারেন।

ব্লাড প্রেসার মনিটর নিতে চাচ্ছেন ??? কিন্তু বুজতে পারছেন না কোনটা নিবেন !!!!০১৮৪৪৬৯২২২১ এই নাম্বার এ কল করুন সঠিক সমাধান পাবেন 'ইনশাআল্লাহ '

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Healthequipbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Healthequipbd.com:

Shortcuts

Share