27/10/2025
🌼 অক্টোবর — আন্তর্জাতিক ডাউন সিনড্রোম সচেতনতা মাস 💛
অক্টোবর মাসটি বিশ্বব্যাপী “ডাউন সিনড্রোম সচেতনতা মাস” হিসেবে পালিত হয়। এই মাসে বিশ্বজুড়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি, যার লক্ষ্য —ডাউন সিনড্রোম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা। 🌍
বাংলাদেশে ২০১৬ সাল থেকে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ
এবং যোগাযোগ বৈকল্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে এই মাসটি ধারাবাহিকভাবে উদযাপিত হয়ে আসছে। 🇧🇩
✨ ডাউন সিনড্রোম কোনো জন্মগত ত্রুটি নয় — এটি এক অনন্য আশীর্বাদ। একটি অতিরিক্ত ক্রোমোজোম নিয়ে জন্ম নেওয়া শিশুরা তাদের বিশেষ প্রতিভা, হাসি ও ভালোবাসা দিয়ে পৃথিবীকে করে তোলে আরও সুন্দর ও আলোকিত। তবে তাদের প্রতিভা ও সামর্থ্যকে সমাজে যথাযথভাবে মূল্যায়ন করা এখনো একটি চ্যালেঞ্জ।
সচেতনতা, ভালোবাসা ও গ্রহণযোগ্যতা-ই পারে এই চিত্র বদলে দিতে। 💖
🎗️ ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ দেশব্যাপী ও আন্তর্জাতিকভাবে কাজ করছে — ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা নিশ্চিত করা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক অন্তর্ভুক্তি বাস্তবায়নের লক্ষ্যে
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সহযোগিতায় তারা পরিচালনা করছে নানা জনহিতকর ও সচেতনতামূলক উদ্যোগ। 💪
🌿 NutriCare School বিশ্বাস করে —
প্রতিটি শিশুই বিশেষ, প্রতিটি হাসিই মূল্যবান।
💛
Send a message to learn more