Ambulance Service GD 01742738776

Call Directions Contact the business

Ambulance Service GD 01742738776 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ambulance Service GD 01742738776, Medical and health, House-/1 and, 6 Road No 4, Dhaka.

"জরুরী মুহূর্তে, বিশ্বস্ত হাতে। আমাদের এম্বুলেন্স সার্ভিস ২৪/৭ চালু আছে, আপনার পরিবারের জন্য। দ্রুত এবং নিরাপদে পৌঁছে যাবো আপনার কাছে। সার্ভিস সম্পর্কে জানতে বা বুকিং করতে আমাদের সাথে যোগাযোগ করুন।" Ambulance Service GD 01742738776 📝

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে হাসপাতালে ১০ মাসের শিশু, স্বজনদের খোঁজ মেলেনিচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় ...
29/10/2026

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে হাসপাতালে ১০ মাসের শিশু, স্বজনদের খোঁজ মেলেনি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ১০ মাস বয়সী এক শিশু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা শিশুটিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে শিশুটির স্বজনদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

নিহত মায়ের নাম ফাতেমা আক্তার। পুলিশের শনাক্ত করা পরিচয় অনুযায়ী, তাঁর বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে।

জানা যায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ শুরু করা হয়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন।

হঠাৎ একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ যাত্রীদের চাপা দেয়। এতে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় ফাতেমা আক্তার প্রাণ হারালেও তাঁর শিশু সন্তানটি বেঁচে যায় বলে পাওয়া তথ্যে জানা গেছে। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে শিশুটির চিকিৎসা চলছে। স্বজনদের অনুপস্থিতিতে হাসপাতালের নার্স ও সেবাকর্মীরা শিশুটির দেখাশোনা করছেন বলে জানা গেছে।

মাকে হারানো অবুঝ শিশুটির স্বজনদের সন্ধান পাওয়া এখন অত্যন্ত জরুরি। নেত্রকোনা জেলার মদন উপজেলার শিবাশ্রম গ্রামের বাসিন্দা কিংবা ফাতেমা আক্তারের আত্মীয়স্বজনের পরিচিত কেউ সংবাদটি দেখে থাকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতাল পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

শিশুটির পরিচয় নিশ্চিত করা এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনে সবার সহযোগিতা কাম্য। সংবাদটি শেয়ার করে শিশুটির স্বজনদের কাছে পৌঁছে দিতে সহায়তা করুন।

26/10/2026

কেমনে পারলো সদ্য ভুমিষ্ট হওয়া সন্তানকে জঙ্গলের ঝোপঝাড়ে ফেলে যেতে বাবা মা৷😥💔 চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের ধারে পাতার নিচ থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক কন্যা শিশুটি 😢😢

আহারে মানুষ-কেউ সাধনা করে ও পাই না'আর কেউ পেয়েও রাখে না 🥺😔

আহা বাংলাদেশ! 😥💔মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে! চট্টগ্রামের ফটিকছড়িতে ঝোপের মধ্যে পড়ে থাকা অবস্থায় এক নবজাতক কন্যা শিশুক...
25/10/2026

আহা বাংলাদেশ! 😥💔

মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে! চট্টগ্রামের ফটিকছড়িতে ঝোপের মধ্যে পড়ে থাকা অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতলে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন ও পথচারীরা কন্যা শিশুটিকে ঝোপঝাড়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

একটি নিষ্পাপ শিশুর পৃথিবীতে আসার অপরাধ কী? 😢

সন্তানকে লালন-পালন করার সামর্থ্য না থাকলে তাকে নিরাপদ আশ্রয়ে দেওয়ার অনেক পথ আছে। কিন্তু এভাবে একটি অসহায় শিশুকে ফেলে যাওয়া কোনোভাবেই কাম্য নয়।

আশা করি, শিশুটি সুস্থ থাকবে, নিরাপদ আশ্রয় পাবে এবং সুন্দর একটি জীবন গড়ে তোলার সুযোগ পাবে। ❤️🤲

মানবতা বেঁচে থাকুক, প্রতিটি শিশু নিরাপদে বেড়ে উঠুক।

#ফটিকছড়ি #চট্টগ্রাম #নবজাতক #মানবতা #বাংলাদেশ

25/10/2026

আহারে বাংলাদেশ..! ২৭ দিনের এই মেয়ে বাচ্চাকে তার মা রাত প্রায় ২:৩০ মিনিটে নরসিংদী হুরিরটেক জামে মসজিদে রেখে চলে গেছে 😢😢 আহারে মানুষ-কেউ সাধনা করে ও পাই না'আর কেউ পেয়েও রাখে না 🥺😔
゚ #নরসিংদী #খবর #নিউজ

আহারে বাংলাদেশ..! ২৭ দিনের এই মেয়ে বাচ্চাকে তার মা রাত প্রায় ২:৩০ মিনিটে নরসিংদী হুরিরটেক জামে মসজিদে রেখে চলে গেছে 😢😢 আ...
23/10/2026

আহারে বাংলাদেশ..! ২৭ দিনের এই মেয়ে বাচ্চাকে তার মা রাত প্রায় ২:৩০ মিনিটে নরসিংদী হুরিরটেক জামে মসজিদে রেখে চলে গেছে 😢😢 আহারে মানুষ-কেউ সাধনা করে ও পাই না'আর কেউ পেয়েও রাখে না 🥺😔
゚ #নরসিংদী #খবর #নিউজ

রো-গী-র বৈবাহিক জীবন প্রায় ২৪ বছর, স্বামী পেশায় একজন রং মিস্ত্রী। Infertility এর চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল হওয়া সত্ত্ব...
21/10/2026

রো-গী-র বৈবাহিক জীবন প্রায় ২৪ বছর, স্বামী পেশায় একজন রং মিস্ত্রী।

Infertility এর চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল হওয়া সত্ত্বেও তারা একটা সন্তানের জন্য নানান ভাবে চিকিৎসা চালিয়ে গেছেন।
Allopathy, Homeopathy, কবিরাজী, গাছ-গাছড়া, ঝাড়-ফুঁক কোন কিছুই বাদ নাই...

কিন্তু, এতো চেষ্টার পরও তাদের ঘরে কোন সন্তান হয়নি।💔
ব্যর্থ হ'য়ে তারা ২বছর কোন প্রকার চিকিৎসা নেওয়া থেকে বিরত আছেন।

এখন তিন মাস মা-সি-ক ব"ন্ধ থাকায় আজ একটা ultrasound করতে আসছেন এই দম্পতি!'
মহান আল্লাহ খুশি হয়ে ওনাদের একটা না, দুইটা না, তিন তিনটা সন্তান দান করেছেন! ❤️

আলহামদুলিল্লাহ
11+ weeks triplet viable pregnancy 🤲

হায় আল্লাহ! সকাল সকাল এটা কি নিউজ দেখলাম৷ ভোরের আলো ফোটার আগেই নাটোর-পাবনা মহাসড়কে নিভে গেল ১৪টি তাজা প্রাণ 😥💔মানুষগুলো ...
20/10/2026

হায় আল্লাহ! সকাল সকাল এটা কি নিউজ দেখলাম৷ ভোরের আলো ফোটার আগেই নাটোর-পাবনা মহাসড়কে নিভে গেল ১৪টি তাজা প্রাণ 😥💔

মানুষগুলো হয়তো রাতভর পথ পাড়ি দিয়ে আপনজনের কাছে ফিরছিলেন, তাঁদের কারও কারও ফেরা হলো না আর। কোনো মায়ের সন্তান, কোনো স্ত্রীর স্বামী, কোনো শিশুর বাবা এক নিমিষেই সব শেষ!😭😭

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোরের বড়াইগ্রামের সরকারপাড়া এলাকায় আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বাসটি বরিশাল থেকে আসছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃ-ত্যু-র খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন, যাঁদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

একটি দুর্ঘটনা, অথচ কতগুলো পরিবারের পৃথিবীটাই বদলে গেল! কেউ হারালেন প্রিয়জন, কেউ হারালেন বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন। যে ঘরে হয়তো প্রিয় মানুষটির ফেরার অপেক্ষা চলছিল, সেই ঘরেই নেমে আসতে পারে চিরস্থায়ী শূন্যতা!

বড় কথা এই রোডে আরো এমন ঘটনা ঘটছে৷ আল্লাহ তুমি সবাইকে মাফ করো 🤲

চৌমুহনীতে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটির সর্বশেষ আপডেট ❤️🤲নোয়াখালীর চৌমুহনীতে পাওয়া ছোট্ট শিশুটির বর্তমান অবস্থা জানতে ...
19/10/2026

চৌমুহনীতে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটির সর্বশেষ আপডেট ❤️🤲

নোয়াখালীর চৌমুহনীতে পাওয়া ছোট্ট শিশুটির বর্তমান অবস্থা জানতে অনেকে মেসেজ দিয়েছেন। আপনাদের জানাচ্ছি, শিশুটি একটি কন্যাসন্তান। বর্তমানে সে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির পরিচয় শনাক্ত ও ঘটনার তদন্তে প্রশাসন কাজ করছে। তার ভবিষ্যৎ ও অভিভাবকত্বের বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

অনেকে আমাকে মেসেজ কল দিচ্ছেন। রেসপন্স করতে পারি নাই। হাজার হাজার মানুষ দওক নিতে চাচ্ছেন সকলকে ধন্যবাদ। আমি দুঃখীত রিপ্লাই দিতে পারি নাই! 🙏

🤲 মহান আল্লাহ যেন ছোট্ট শিশুটিকে দ্রুত সুস্থ করে দেন এবং তার জীবনে ভালোবাসা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ দান করেন। আমিন।

❤️ যাঁরা শিশুটির খোঁজ খবর রাখছেন, সবাই দোয়া করবেন।
#চৌমুহনী #নোয়াখালী #শিশুটিরসর্বশেষখবর #দোয়াকরবেন

এই ঘরে দেখাতে পারবেন তো নিজের দাপট? 😅
18/10/2026

এই ঘরে দেখাতে পারবেন তো নিজের দাপট? 😅

💔😭 অসুস্থ সন্তানকে দেখতে হাসপাতালে এসে চুরি হয়ে গেল বাবার একমাত্র আয়ের অবলম্বন অটোরিকশা! এখন সন্তানকে নিয়ে দুশ্চিন্তা...
17/10/2026

💔😭 অসুস্থ সন্তানকে দেখতে হাসপাতালে এসে চুরি হয়ে গেল বাবার একমাত্র আয়ের অবলম্বন অটোরিকশা! এখন সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, আর সংসার চলবে কীভাবে?

একজন অসহায় বাবার জীবনে এর চেয়ে কষ্টের মুহূর্ত আর কী হতে পারে! 😢💔

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ সন্তানকে দেখতে এসেছিলেন এক বাবা। কিন্তু কে জানত, হাসপাতাল থেকে ফিরে তাঁর জন্য অপেক্ষা করছে এত বড় দুঃসংবাদ! তাঁর পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন অটোরিকশাটি চুরি হয়ে গেছে।

জানা গেছে, ওই বাবার বাড়ি শুকুন্দী ইউনিয়নের নারান্দি মধ্যপাড়া এলাকায়। এই অটোরিকশা চালিয়েই তিনি পরিবারের মুখে খাবার তুলে দিতেন, সন্তানদের নিয়ে দেখতেন একটু ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন। অথচ আজ সেই অটোরিকশাটিই হারিয়ে দিশেহারা তিনি।

একদিকে অসুস্থ সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে কীভাবে সংসার চালাবেন, সেই অনিশ্চয়তা! 💔

🙏 আসুন, মানবিকতার খাতিরে অসহায় বাবাটির পাশে দাঁড়াই। কেউ অটোরিকশাটির সন্ধান পেলে বা কোনো তথ্য জানলে মালিককে সহযোগিতা করুন।

📢 পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো বাবাটির হারিয়ে যাওয়া একমাত্র সম্বল ফিরে পেতে সাহায্য করবে। 😭❤️
#নরসিংদী #মনোহরদী

Address

House-/1 And, 6 Road No 4
Dhaka
1205

Telephone

+8801742738776

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ambulance Service GD 01742738776 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ambulance Service GD 01742738776:

Shortcuts

Share

Nearby health & beauty businesses