Aqidah Healthcare

Directions Website Contact the business

Aqidah Healthcare Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aqidah Healthcare, Medical and health, Firoz Tower (13th Floor), 152/3B, Panthapath, Dhaka.

Aqidah Healthcare is a bespoke, one-stop service for mental health and brain disorders, offering ethical, evidence-based, outcome-driven care by multidisciplinary teams of doctors and therapists from the UK, USA, Singapore, and Bangladesh.

ভিকারুননিসা নূন স্কুলে আমাদের প্রোগ্রামের কিছু সুন্দর মুহূর্ত। 💙শিক্ষার্থীদের সঙ্গে দারুণ একটি সময় কেটেছে। তাদের স্বতঃস...
14/10/2026

ভিকারুননিসা নূন স্কুলে আমাদের প্রোগ্রামের কিছু সুন্দর মুহূর্ত। 💙

শিক্ষার্থীদের সঙ্গে দারুণ একটি সময় কেটেছে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মনোযোগ আর জানার আগ্রহ আমাদের সত্যিই মুগ্ধ করেছে। আমরা চেয়েছি, এই আয়োজনের মাধ্যমে তারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে নতুন কিছু জানুক, নিজেদের অনুভূতি বুঝতে শিখুক এবং শেখা বিষয়গুলো বাস্তব জীবনে কাজে লাগাতে পারুক।

আমাদের সময় দেওয়া, আন্তরিকভাবে সহযোগিতা করা এবং এমন একটি সুন্দর আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ।

আলোচনা করেছেন:

Dr. Fatema Tuj Johora Joti
MBBS, BCS (Health), MD (Child & Adolescent Psychiatry)
Registrar, National Institute of Mental Health
Consultant, AQIDAH Healthcare Ltd.

Pritu Saha
B.Sc in Psychology (DU)
M.Sc in Clinical Psychology (DU)
Psychologist
Aqidah Limited

🏥 AQIDAH Healthcare Ltd.
📍 Firoz Tower (13th Floor), 152/3B, Bir Uttam Nuruzzaman Sarak, Panthapath, Dhaka-1215
📞 01339-570424
🌐 www.theaqidah.com

13/10/2026

একটি ছোট্ট Colour Matching Activity-এর মাধ্যমেও শিশুর Communication Skills develop করা সম্ভব! 🌈

এই খেলার মাধ্যমে শিশুর Attention, Listening, Following Instructions, Turn-taking এবং Anticipation-এর মতো গুরুত্বপূর্ণ skills develop করতে সাহায্য করা যায়।

মনে রাখবেন, play মানেই শুধু আনন্দ নয়—সঠিকভাবে খেলতে খেলতেই শিশু শিখতে পারে, বুঝতে পারে এবং meaningful interaction করতে শেখে। 💙

Play, Learn & Communicate!

জান্নাতুন নাইম
এম এস সি (চলমান), বিএসসি ইন এএসএলপি, পাইজার (বিইউপি)
শিশু ও কিশোর স্পিচ ল্যাংগুয়েজ থেরাপিস্ট
Let’s talk. Early support can change a life.
যোগাযোগ করুন:
013 39570424
[email protected]
www.theaqidah.com
Firoz Tower (13th Floor), 152/3B Panthapath, Green Road, Dhaka

ভিকারুননিসা নূন স্কুলে আমাদের প্রোগ্রামের কিছু মুহূর্ত। 💙শিক্ষার্থীদের সঙ্গে খুব সুন্দর একটা সময় কেটেছে। ওদের অংশগ্রহণ,...
11/10/2026

ভিকারুননিসা নূন স্কুলে আমাদের প্রোগ্রামের কিছু মুহূর্ত। 💙

শিক্ষার্থীদের সঙ্গে খুব সুন্দর একটা সময় কেটেছে। ওদের অংশগ্রহণ, মনোযোগ আর আগ্রহ সত্যিই ভালো লেগেছে। আমরা চেয়েছিলাম, ওরা যেন প্রোগ্রাম থেকে নতুন কিছু জানতে পারে এবং নিজেদের জীবনে কাজে লাগাতে পারে।

এত সুন্দরভাবে আমাদের সময় দেওয়া এবং সহযোগিতা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ।

আলোচনা করেছেন:

Dr. fatema Tuj Johora Joti
MBBS, BCS (Health), MD (Child & Adolescent Psychiatry)
Registrar, National Institute of Mental Health
Consultant, Aqidah Health Care Ltd

Andalib Mahmud
M.Sc. & M.Phil. in Counselling Psychology, University of Dhaka
Master Trainer of NLP (India & UK)
Lead Consultant Psychologist, AQIDAH Ltd.

🏥 Aqidah Health Care Ltd
📍 Firoz Tower (13th Floor), 152/3B
Bir Uttam Nuruzzaman Sarak, Panthapath, Dhaka-1215
📞 01339-570424
🌐 www.theaqidah.com

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ | মানসিক স্বাস্থ্য সব সময়ই গুরুত্বপূর্ণমানসিক স্বাস্থ্য আমাদের সামগ্রিক সুস্থতার একটি ...
10/10/2026

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ | মানসিক স্বাস্থ্য সব সময়ই গুরুত্বপূর্ণ

মানসিক স্বাস্থ্য আমাদের সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যেমন শারীরিক স্বাস্থ্যের যত্ন নিই, তেমনি আমাদের মনের যত্ন নেওয়া, নিজের অনুভূতিগুলো বোঝা এবং কখন সাহায্যের প্রয়োজন, তা বুঝতে পারাও জরুরি।

Aqidah Healthcare বিশ্বাস করে, শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। জীবনের বিভিন্ন সময়ে আমরা নানা ধরনের মানসিক সমস্যার মুখোমুখি হতে পারি। নিজের অনুভূতি বা সমস্যার কথা বলা কখনোই লজ্জার বিষয় নয়। বরং এমন কারও সঙ্গে কথা বলা, যিনি মনোযোগ দিয়ে শোনেন এবং আমাদের বোঝার চেষ্টা করেন, ইতিবাচক পরিবর্তনের প্রথম পদক্ষেপ হতে পারে।

এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আসুন, মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করি, খোলামেলাভাবে কথা বলতে উৎসাহ দিই এবং সবার জন্য আরও সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলি। প্রয়োজনে মনোবিজ্ঞানীর সহায়তা নেওয়া দুর্বলতার পরিচয় নয়; বরং এটি নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ।

সুস্থ জীবনের জন্য সুস্থ মনও জরুরি। আসুন, আজ এবং প্রতিদিন একে অপরের কথা শুনি, বোঝার চেষ্টা করি এবং পাশে থাকি।

🏥 Aqidah Health Care Ltd
📍 Firoz Tower (13th Floor), 152/3B
Bir Uttam Nuruzzaman Sarak, Panthapath, Dhaka-1215
📞 01339-570424
🌐 www.theaqidah.com

নটরডেম কলেজ এ সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের বিশেষ এই ফ্রি সেমিনার। জ্ঞান, সচেতনতা ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়ার এই আয়োজ...
09/10/2026

নটরডেম কলেজ এ সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের বিশেষ এই ফ্রি সেমিনার। জ্ঞান, সচেতনতা ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়ার এই আয়োজনে অংশগ্রহণকারীদের আন্তরিক উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত ও অর্থবহ।

সুন্দর কিছু মুহূর্ত, গুরুত্বপূর্ণ আলোচনা এবং অংশগ্রহণকারীদের উচ্ছ্বসিত উপস্থিতি—সব মিলিয়ে দিনটি আমাদের জন্য ছিল অত্যন্ত স্মরণীয়।

এই আয়োজনকে সফল করার জন্য নটরডেম কলেজ কর্তৃপক্ষ, সম্মানিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ❤️

আলোচনা করেছেন:
Dr Anamika Chowdhury
MBBS,MD (BMU)
Consultant Psychiatrist
AQIDAH Limited

Pritu Saha
B.Sc in Psychology (DU)
M.Sc in Clinical Psychology (DU)
Psychologist
Aqidah Limited

🏥 Aqidah Health Care Ltd
📍 Firoz Tower (13th Floor), 152/3B
Bir Uttam Nuruzzaman Sarak, Panthapath, Dhaka-1215
📞 01339-570424
🌐 www.theaqidah.com

08/10/2026

বাইরে গিয়ে বাচ্চা হঠাৎ কান্না-চিৎকার শুরু করলে কী করবেন? 😟
Tantrum মানেই জেদ নয়। শান্ত থাকুন, বাচ্চার অনুভূতিটা বুঝুন, আর তাকে ধীরে ধীরে emotion সামলাতে শেখান। ❤

তাসনিম আলম
বি.এস.সি., সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়
এম.এস.সি., এডুকেশনাল সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়
এবিএ প্র্যাক্টিশনার
সাইকোলজিস্ট

🩺 আকিদাহ লিমিটেড
📍 ফিরোজ টাওয়ার (১৩ তলা), ১৫২/৩বি, বীর উত্তম নূরুজ্জামান সড়ক, পান্থপথ, ঢাকা-১২১৫
🌐 www.theaqidah.com
📞 01339-570424

#শিশুর_আচরণ #প্যারেন্টিং_টিপস #শিশুর_বিকাশ #আকিদাহ_লিমিটেড

Masterclass on Errors of Thinking (চিন্তার ভুলত্রুটি)Think Better, Treat Better (Assessment & Management)আমাদের চিন্তা, ...
05/10/2026

Masterclass on Errors of Thinking (চিন্তার ভুলত্রুটি)
Think Better, Treat Better (Assessment & Management)
আমাদের চিন্তা, অনুভূতি ও আচরণের ওপর Cognitive Errors বা চিন্তার ভুলগুলোর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এগুলো সঠিকভাবে শনাক্ত ও ব্যবস্থাপনা করতে পারলে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা বোঝা ও চিকিৎসার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
এই বিষয়টিকে আরও গভীরভাবে জানার জন্য Aqidah Limited আয়োজন করছে একটি বিশেষ Masterclass on Cognitive Errors: Assessment & Management
আসুন শিখি—
Cognitive Errors কীভাবে শনাক্ত, মূল্যায়ন ও ব্যবস্থাপনা করা যায়?

👥 কারা অংশ নিতে পারেন?
Psychologists | Psychiatrists | Counselors | Mental Health Professionals | Psychology Students & Interested Learners

🎁 ২০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন ফি মাত্র ৫০০ টাকা।
📅 তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬
⏰ সময়: বিকেল ৩টা – ৫টা
📍 ভেন্যু: Aqidah Limited
💳 রেজিস্ট্রেশন ফি: ৮00 টাকা

Masterclass Facilitators:
Dr. Asha Akter
MBBS, MD(Psychiatry), BCS(Health)
Psychiatrist, National Institute of Neurosciences and Hospital
Consultant Psychiatrist, Aqidah Ltd.

Pritu Saha
M.Sc in Clinical Psychology (DU)
B.Sc in Psychology (DU)
Psychologist
Aqidah Ltd.

⏳ Seats are limited!
আপনার clinical knowledge আরও সমৃদ্ধ করতে চাইলে, এখনই রেজিষ্ট্রেশন করুন।

📌 রেজিস্ট্রেশনের জন্য:
📞 +8801339570424
📧 [email protected]
🏥 Aqidah Health Care Ltd
📍 Firoz Tower (13th Floor), 152/3B
Bir Uttam Nuruzzaman Sarak, Panthapath, Dhaka-1215
📞 01339-570424
🌐 www.theaqidah.com

Successfully Completed Group Session on Overcoming Procrastination: Plan your time, Reach your Goalsজ্ঞান, আলোচনা ও অভিজ...
03/10/2026

Successfully Completed Group Session on Overcoming Procrastination: Plan your time, Reach your Goals

জ্ঞান, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো আমাদের “Overcoming Procrastination”Group Session।

মানুষের কাজ পিছিয়ে দেয়ার প্রবণতা কীভাবে অনুভূতি, আচরণ ও সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং একজন Mental Health Professional কীভাবে এগুলো identify, assess and manage করতে পারেন—এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছিল এই আয়োজন।

প্রোগ্রামজুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, বাস্তবভিত্তিক উদাহরণ, জ্ঞান বিনিময় এবং অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি।

আলোচনা করেন:
Pritu Saha
B.Sc in Psychology (DU)
M.Sc in Clinical Psychology (DU)
Psychologist
Aqidah Limited

আমরা বিশ্বাস করি, Better Thinking leads to Better Mental Health. 💙

🏥 Aqidah Health Care Ltd
📍 Firoz Tower (13th Floor), 152/3B
Bir Uttam Nuruzzaman Sarak, Panthapath, Dhaka-1215
📞 01339-570424
🌐 www.theaqidah.com

01/10/2026

Generalized Anxiety Disorder (GAD) কী?
অনেকেই বলেন—
“আমি সবসময় চিন্তা করি।”
“কিছু না কিছু নিয়ে ভয় হয়।”
“মাথার মধ্যে চিন্তা বন্ধই হয় না।”

জীবনে কিছু নিয়ে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। কিন্তু যখন এই দুশ্চিন্তা অতিরিক্ত, নিয়ন্ত্রণ করা কঠিন এবং দীর্ঘসময় ধরে থাকে, তখন এটি শুধু সাধারণ চিন্তা নাও হতে পারে। এটি Generalized Anxiety Disorder বা GAD-এর অংশ হতে পারে।

GAD-তে কী ধরনের চিন্তা হয়?
একজন ব্যক্তি একসঙ্গে অনেক বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে পারেন—যেমন:
• নিজের বা পরিবারের ভবিষ্যৎ
• পড়াশোনা বা চাকরি
• আর্থিক সমস্যা
• স্বাস্থ্য
• সম্পর্ক
• দৈনন্দিন ছোটখাটো বিষয়

অনেক সময় বাস্তব পরিস্থিতির তুলনায় দুশ্চিন্তার মাত্রা অনেক বেশি হয়।
শুধু চিন্তা নয়—শরীরেও প্রভাব পড়ে

GAD-তে দেখা যেতে পারে:
• অস্থিরতা বা সবসময় টেনশনে থাকা
• সহজে ক্লান্ত হয়ে যাওয়া
• মনোযোগ দিতে সমস্যা
• খিটখিটে মেজাজ
• পেশিতে টান বা muscle tension
• ঘুমের সমস্যা
• বারবার reassurance বা আশ্বস্ত হওয়ার প্রয়োজন অনুভব করা

কখন এটিকে GAD বলা হতে পারে?
DSM-5 অনুযায়ী, সাধারণভাবে কমপক্ষে ৬ মাস ধরে অধিকাংশ দিন অতিরিক্ত ও নিয়ন্ত্রণ করা কঠিন দুশ্চিন্তা থাকতে হয়, এবং এর সঙ্গে কয়েকটি শারীরিক/মানসিক উপসর্গ থাকতে পারে।
তবে শুধু কয়েকটি লক্ষণ দেখে নিজে নিজে diagnosis করা উচিত নয়। একজন mental health professional-এর assessment প্রয়োজন।
একটি সহজ উদাহরণ
ধরুন, আগামী সপ্তাহে আপনার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

স্বাভাবিকভাবে কিছুটা দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক।
কিন্তু একজন ব্যক্তি হয়তো বারবার ভাবছেন—
“যদি পরীক্ষা খারাপ হয়?”
“যদি ভবিষ্যতে চাকরি না পাই?”
“যদি পরিবারের কোনো সমস্যা হয়?”
“যদি কিছু একটা খারাপ হয়ে যায়?”
একটি চিন্তার উত্তর খুঁজতে গিয়ে আরও অনেক নতুন চিন্তা তৈরি হচ্ছে। ফলে ঘুম, মনোযোগ, কাজ এবং দৈনন্দিন জীবনেও প্রভাব পড়ছে।
এ ধরনের অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী worry pattern মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ।

Dr Anamika Chowdhury
MBBS,MD (BMU)
Consultant Psychiatrist
AQIDAH limited

যোগাযোগের ঠিকানা:
🩺 আকিদাহ লিমিটেড
📍 ফিরোজ টাওয়ার (১৩ তলা), ১৫২/৩বি, বীর উত্তম নূরুজ্জামান সড়ক, পান্থপথ, ঢাকা-১২১৫
🌐 www.theaqidah.com
📞 01339-570424








30/09/2026

আত্মহত্যা প্রতিরোধ: সচেতনতা থেকেই শুরু

আত্মহত্যা প্রতিরোধ শুধু সংকটের মুহূর্তে নয়—এটি আমাদের প্রতিদিনের সচেতনতা, সহমর্মিতা এবং একে অপরের পাশে থাকার বিষয়।
১। কথা বলুন — কারও আচরণ বা অনুভূতিতে পরিবর্তন দেখলে খোঁজ নিন।
২। মন দিয়ে শুনুন — সবসময় সমাধান দেওয়ার প্রয়োজন নেই; কখনো কখনো একজন শ্রোতাই সবচেয়ে বড় সহায়তা।
৩। বিচার নয়, বোঝার চেষ্টা করুন — “এত ছোট ব্যাপার নিয়ে এত চিন্তা কেন?”—এর বদলে বলুন, “আমি তোমার কথা শুনতে চাই।”
৪। সহায়তা নিতে উৎসাহিত করুন — মানসিক কষ্ট দীর্ঘস্থায়ী হলে মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের পেশাদার সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ।

সচেতনতা ছড়িয়ে দিন — আত্মহত্যা নিয়ে নীরবতা নয়, প্রয়োজন নিরাপদ ও সহমর্মী কথোপকথনের।

একটি মানুষ যখন গভীর মানসিক কষ্টের মধ্য দিয়ে যায়, তখন তাকে বলা— “তুমি একা নও। আমি তোমার কথা শুনতে প্রস্তুত।” —এই ছোট্ট কথাটিও গুরুত্বপূর্ণ হতে পারে।

মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। নিজেরও, কাছের মানুষগুলোরও।

Pritu Saha
M.Sc in Clinical Psychology (DU)
B.Sc in Psychology (DU)
Psychologist
Aqidah Ltd.

🏥 Aqidah Health Care Ltd
📍 Firoz Tower (13th Floor), 152/3B
Bir Uttam Nuruzzaman Sarak, Panthapath, Dhaka-1215
📞 01339-570424
🌐 www.theaqidah.com

Address

Firoz Tower (13th Floor), 152/3B, Panthapath
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Aqidah Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aqidah Healthcare:

Shortcuts

Share