15/07/2026
গত সপ্তাহে টিমের সবাই মিলে ঘুরে আসার পর আজ আমাদের জন্য ছিল অন্যরকম একটা দিন। আজ আমাদের একজন বাচ্চা টেন্ডার টুইগ থেকে গ্র্যাজুয়েট হলো! 🎓
যেদিন প্রথম আমাদের কাছে এসেছিল, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত প্রতিটি ছোট ছোট শেখা আমরা একসাথে পার করেছি। প্রতিটি নতুন স্কিল, বিভিন্ন পরিস্থিতিতে সবার সাথে বোঝাপড়া, প্রতিটি সাহসী চেষ্টা, সবকিছু মিলেই আজকের এই মুহূর্ত।
আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমাদের বাচ্চাটির জন্য, আর তার দুই থেরাপিস্ট ও সুপারভাইজারের ধৈর্য আর প্রচেষ্টার জন্য।